Editor

8890 Posts
নতুন দু’টি উড়ালপুল তৈরি করবে রাজ্য সরকার

নতুন দু’টি উড়ালপুল তৈরি করবে রাজ্য সরকার

এ বার দক্ষিণ কলকাতায় দু’টি নতুন উড়ালপুল তৈরির পরিকল্পনা নিল রাজ্য সরকার। ইএম বাইপাসে জোড়া উড়ালপুল তৈরি হবে। তাতে শহরের দক্ষিণ কলকাতার যানজট অনেক কমে যাবে। দুটি উড়ালপুল নির্মাণের খরচ পুরোটাই রাজ্য সরকার বহন করবে। প্রায় ১,৪০০ কোটি টাকা খরচ হবে এই পরিকল্পনায়। দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলি থেকে কলকাতা বিমানবন্দরে যাতায়াতের পথ সুগম করতেই জোড়া উড়ালপুল নির্মাণের পরিকল্পনা নিয়েছে প্রশাসন। নির্মাণ কাজ শুরু হলে, দু’বছরের মধ্যে শেষ করার সময় সীমা বেঁধে দিতে চায় রাজ্য।
Read More
এই প্রথম পেপারলেস বাজেট হবে ভারতে

এই প্রথম পেপারলেস বাজেট হবে ভারতে

করোনায় দেশের অর্থনীতির ক্ষতির খতিয়ান কিছুটা হলেও পাওয়া যাবে এবারের বাজেট ২০২১-এ। রাষ্ট্র পরিচালনার অর্থনৈতিক রূপরেখা তৈরি করতে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার কোভিডের কারণে এবারের বাজেট 'পেপারলেস' হবে। করোনা আবহের পর এই প্রথম বাজেট পেশ দেশে। কোন দিকে কতটা ব্যয়, কর ছাড় থেকে একগুচ্ছ আশা নিয়ে এই বাজেটে লক্ষ্য রাখছে দেশের মহল।
Read More
প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব,

প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব,

প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব। তেরো পার্বণ ধারাবাহিকের গোরা-র দাদার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জানা যাচ্ছে, শনিবার ভোর রাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র জগত শোকস্তব্ধ।
Read More
অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিবহন পরিষেবা বন্ধ রাখছে বাগডোগরা এয়ারপোর্ট এর ট্যাক্সি চালকরা

অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিবহন পরিষেবা বন্ধ রাখছে বাগডোগরা এয়ারপোর্ট এর ট্যাক্সি চালকরা

আগামী ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিবহন পরিষেবা বন্ধ রাখছে বাগডোগরা এয়ারপোর্ট এর ট্যাক্সি চালকরা। জানা গেছে তাদের দাবিগুলি দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় অবশেষে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন গাড়ির মালিক এবং ড্রাইভাররা। ট্যাক্সি চালকদের অভিযোগ, করোনাকালীন সময়ে যেহেতু আট নয়মাস গাড়ি চলে নি তাই প্রশাসনকে ট্যাক্সের টাকা মুকুব করতে হবে। এবং ভাড়া বৃদ্ধি করতে হবে। কিন্তু উল্টে পুলিশ ফাইন করছে।এতে ক্ষুব্ধ হয়ে ট্যাক্সী চালকরা উত্তরবঙ্গ দার্জিলিং সহ সিকিমেও পরিষেবা বন্ধ রাখছে। যতদিন পর্যন্ত প্রশাসন তাদের দাবি মানবে না ততদিন পর্যন্ত তারা এই হরতালের সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি এই সিদ্ধান্তে তাদের পাশে দাড়িয়েছে সমস্ত রাজনৈতিক দলের…
Read More
কোন্দল তৃণমূলে, অস্বস্তিতে শাসকদল

কোন্দল তৃণমূলে, অস্বস্তিতে শাসকদল

কৃষি বিলের প্রতিবাদ কর্মসূচি পালনের সময়েই দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে উঠল মালদার কালিয়াচক তৃণমূল কংগ্রেসের কমিটির নেতাদের মধ্যে। জানা গেছে বেশ কয়েকমাস থেকেই নতুন কমিটি নিয়ে ক্ষোভ জমে অনেক নেতার মধ্যে। এদিন সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের এক দলীয় অনুষ্ঠানে জানা গেছে , শনিবার বিকালে কালিয়াচক ১ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের বড়নগর ডাঙ্গার মাঠে তৃণমূলের উদ্যোগে কর্মী সভাটি অনুষ্ঠিত হয় । সেখানেই কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি বিল আইন প্রত্যাহারের বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কালিয়াচকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল কমিটি গঠন নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন উপস্থিত নেতারা। এদিনের এই সভায় উপস্থিত হয়েছিলেন কালিয়াচক ১ পঞ্চায়েত…
Read More
প্রয়াণ দিবসে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন

প্রয়াণ দিবসে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন

জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করল শাসকদলের প্রাথমিক শিক্ষক সংগঠন। শনিবার দুপুরে শহরের সমাজপাড়ার IMA ময়দানে জমায়েত হন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নেতা কর্মীরা। পরে সেখান থেকে মৌন মিছিল করেন তারা।শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে শিক্ষক শিক্ষিকাদের মিছিল শেষ হয়। গান্ধীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান সকলে। পরে মূর্তি সংলগ্ন এলাকায় অবস্থান ও পথসভা করে বসেন তারা। এদিনের কর্মসূচীতে হাজির ছিলেন সংগঠনের জেলা সভাপতি নির্মল সরকার, সহ সভাপতি অরূপ দে ও স্মরজিৎ চাকী, সার্কেল সভাপতি শঙ্খমিত্র মজুমদার প্রমুখ। জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য শিক্ষক শিক্ষিকা এদিনের কর্মসূচীতে শামিল হন। পরে জেলা সভাপতি…
Read More
বাবা হতে চলেছেন কপিল শর্মা, ছুটি নিলেন শো থেকে

বাবা হতে চলেছেন কপিল শর্মা, ছুটি নিলেন শো থেকে

২০১৮-র ডিসেম্বরে বিয়ে হয়েছিল জনপ্রিয় কমেডিয়ান, অভিনেতা কপিল শর্মার । বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই এসেছিল সুখবরটা । বাবা হতে চলেছেন কপিল শর্মা । অবশেষে গত বছরের ডিসেম্বরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কপিল-ঘরণী গিনি ছতরত । ফের দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কপিল । শেষ পর্যায়ের গর্ভাবস্থা চলছে গিনির । কিন্তু গোটা বিষয়টিই চরম গোপনে রেখেছিলেন কপিল । ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি তাঁর দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবরটি । শেষ পর্যন্ত অবশ্য এই খবর ফাঁস হয়েছিল কমিডিয়ান ভারতীর একটি পোস্ট থেকে ।
Read More
করোনার  গ্রাফ নিম্নমুখী হতেই জেলায় জেলায় বর্ধিত কোভিড হাসপাতাল গুলি এবার ছেড়ে দিতে চলেছে স্বাস্থ্য বিভাগ

করোনার গ্রাফ নিম্নমুখী হতেই জেলায় জেলায় বর্ধিত কোভিড হাসপাতাল গুলি এবার ছেড়ে দিতে চলেছে স্বাস্থ্য বিভাগ

উত্তরে করোনার গ্রাফ বর্তমানে নিম্নমুখী। এই গ্রাফ নিম্নমুখী হতেই জেলায় জেলায় বর্ধিত কোভিড হাসপাতাল গুলি এবার ছেড়ে দিতে চলেছে স্বাস্থ্য বিভাগ। জানা গেছে জলপাইগুড়িতেও কোভিড সংক্রামক ধীরে ধীরে কমতে থাকে এবার উত্তরবঙ্গের সর্ববৃহৎ কোভিড হাসপাতাল জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও তার আগে আগামী ফেব্রুয়ারি মাসে উত্তর‌বঙ্গে‌র বিভিন্ন জেলা‌র করোনা পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে রাজ‍্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ টিমের সঙ্গে থাকবেন উত্তর‌বঙ্গে‌র করোনা বিষয়‌ক স্পেশাল অফিসার ডাঃ সুশান্ত‌কুমার রায়। শনিবার দুপুরে তিনি একটি সাংবাদিক সম্মেলন করে জানান, এই মুহূর্তে গোটা উত্তর‌বঙ্গে‌ই কমছে করোনা আক্রান্তের সংখ্যা। উত্তর‌বঙ্গে‌র বিভিন্ন জেলা‌য় করোনা রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে।…
Read More
বিদেশি মদ সহ একজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি কমিশনারেটের এনজেপি থানার পুলিশ

বিদেশি মদ সহ একজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি কমিশনারেটের এনজেপি থানার পুলিশ

প্রচুর বিদেশি মদ সহ একজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি কমিশনারেটের এনজেপি থানার পুলিশ। জানা গেছে দীর্ঘদিন ধরে শিলিগুড়ির অম্বিকানগরে অবৈধ বিলিতি মদের কারবার চলছিল ।পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম বলাই দোস্তিদার। পুলিশ সুত্রে জানাগেছে দির্ঘদিন ধরে অম্বিকানগর এলাকায় সে অবৈধ ভাবে প্রসাসনের চোখের আরালে মদের ব্যাবসা চালাচ্ছিল।গত শুক্রবার এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে তাকে প্রচুর দেশী বিদেশী মদ সহ গ্রেপ্তার করে।শনিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
তৃণমূলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে রাস্তা অবরোধ, অভিযোগের তীর বিজেপির দিকে

তৃণমূলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে রাস্তা অবরোধ, অভিযোগের তীর বিজেপির দিকে

ভোট যতই এগিয়ে আসছে কোচবিহারে পারদ ততই চড়ছে। বাদ যাচ্ছেনা রাজনৈতিক হিংসা। জানা গেছে রাতের অন্ধকারে কোচবিহারের ঘোগারকুটি কালীবাড়ি তৃনমূলের পার্টি অফিসের পতাকা, মুখ্যমন্ত্রীর পোস্টার ছিড়ে ফেলে কিছু দুষ্কৃতী। তৃণমূলের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি কর্মীরাই এই অপকর্ম করেছে । এই ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।অবরোধের জেরে প্রচুর গাড়ি আটকে পরে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধ কারীদের সাথে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছে।এব্যাপারে বিজেপি র দিকে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ত। তাঁদের দাবি বিজেপি এ ধরণের রাজনীতি করে না, বিক্ষুব্ধরাই এই ঘটনা ঘটিয়েছে।আর বিজেপিকে দোষারোপ করছে।
Read More