Editor

8890 Posts
রাজ্যের দৈনিক সংক্রমনের সংখ্যায় বড় স্বস্তি

রাজ্যের দৈনিক সংক্রমনের সংখ্যায় বড় স্বস্তি

কিছুটা স্বস্তির পর আবারও চিন্তা বাড়ছে দেশের করোনা সংক্রমণ নিয়ে। কিন্তু এরইমাঝে স্বস্তি দিচ্ছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। হাজারের নিচেই রয়েছে দৈনিক সংক্রমণের সংখ্যা, এটাই স্বস্তি। আজকের বাংলার করোনা তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। তবে সংক্রমণের নিরিখে আজ উত্তর ২৪ পরগনাকে টপকে গিয়েছে দার্জিলিং! গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে দার্জিলিংয়ে, সেখানে আক্রান্ত ৯৫ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৯৪ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, একদিনে শহরে আক্রান্ত ৮৫ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮ হাজার ২২৩ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক…
Read More
একাধিক ইস্তফা পত্র পড়লো মন্ত্রিসভার সদস্যের

একাধিক ইস্তফা পত্র পড়লো মন্ত্রিসভার সদস্যের

সব জল্পনার অবসান। অবশেষে থেমে গেলো দীর্ঘদিনের জল্পনা। আগে থেকেই শোনা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে বুধবার। এরইমাঝে পদত্যাগ করেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। ইস্তফা দিয়ে চলেছেন একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীরা। পদত্যাগ করলেন মোদি সরকারের মন্ত্রিসভার দুই গুরুত্বরপূর্ণ নাম রবিশংকর প্রসাদ এবং প্রকাশ জাভড়েকর। সব মিলিয়ে পদত্যাগ করলেন ১২ জন মন্ত্রী। এর পাশাপাশি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও। উল্লেখ্য, বাংলা থেকে মন্ত্রিত্ব পেয়েছেন চার সাংসদ- সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শান্তনু ঠাকুর। মন্ত্রিসভার রদবদলের মধ্যেই আচমকা যুব মোর্চা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁও৷ বুধবার বিকেলের রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি…
Read More
প্রপটাইগারের ‘রিয়াল ইনসাইট’ রিপোর্ট

প্রপটাইগারের ‘রিয়াল ইনসাইট’ রিপোর্ট

‘রিয়াল ইনসাইট (রেসিডেন্সিয়াল) – এপ্রিল-জুন (কিউ২) ২০২১’ রিপোর্ট থেকে জানা গেছে, ২০২১-এর এপ্রিল-জুন সময়কালে ‘হোম সেলস’ ও ‘নিউ লঞ্চের’ ব্যাপারে কলকাতা পিছিয়ে পড়েছে। ভারতের মুখ্য আটটি রেসিডেন্সিয়াল মার্কেটের ত্রৈমাসিক বিশ্লেষণ প্রতিফলিত হয় অগ্রণী অনলাইন রিয়াল এস্টেট কোম্পানি প্রপটাইগারের এই রিপোর্টে।  কোয়ার্টার-অন-কোয়ার্টার ভিত্তিতে কলকাতায় আলোচ্য ত্রৈমাসিকে ১০১৭টি নতুন ইউনিটের সূচনা হলেও নতুন আবাসনের সরবরাহ ৪৯ শতাংশ কমে গেছে, কিন্তু বিগত বছরের একই সময়কালের তুলনায় সরবরাহ বেড়েছে। তথ্য অনুসারে, কলকাতায় কিউ২সিওয়াই২০২০ সময়কালে মাত্র ১৮৩টি ইউনিট লঞ্চ্‌ হয়েছিল। ৭০ শতাংশ নতুন সরবরাহের ক্ষেত্রে বারাসত ও সোনারপুরে সবথেকে বেশি নতুন লঞ্চ্‌ হয়েছে এই ত্রৈমাসিকে। এই সময়ে কলকাতায় ১২৫৩টি আবাসন বিক্রয় হয়েছে যা বার্ষিক হিসেবে…
Read More
কল্যাণ জুয়েলার্সে ‘বিগ ডিসকাউন্ট মেলা’

কল্যাণ জুয়েলার্সে ‘বিগ ডিসকাউন্ট মেলা’

কল্যাণ জুয়েলার্স ভারতের সর্বত্র পর্যায়ক্রমে সব শোরুম আবার খুলতে চলেছে। এবার গ্রাহকদের কেনাকাটার সুবিধার জন্য হচ্ছে ‘বিগ ডিসকাউন্ট মেলা’, যেখানে নিরাপদ পরিবেশে নানারকম ডিসকাউন্ট ও অফারের সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। দেশের সব শোরুমে ‘বিগ ডিসকাউন্ট মেলা’ চলবে আগস্টের শেষ অবধি। ‘বিগ ডিসকাউন্ট মেলা’ উপলক্ষে থাকবে মোট ১০০ কোটি টাকার ‘ইনস্ট্যান্ট রিডীমেবল ভাউচার’। গ্রাহকরা গোল্ড জুয়েলারির মেকিং চার্জে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট ও ডায়মন্ড জুয়েলারিতে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আনকাট ও প্রেশাস স্টোন জুয়েলারি ক্রয়ে পাওয়া যাবে ২০ শতাংশ অবধি ডিসকাউন্ট। বছরের অন্যসময়ে কেনাকাটার জন্য মাত্র ১০ শতাংশ অ্যাডভান্স জমা দিয়ে ‘গোল্ড রেট প্রোটেকশন’ অফারের সুবিধা নেওয়া যাবে। গ্রাহক ও…
Read More
বর্ষায় ভরসা স্কেচার্স ফোমিস ফুটওয়্যার

বর্ষায় ভরসা স্কেচার্স ফোমিস ফুটওয়্যার

‘স্কেচার্স ফোমিস’ নামে এক নতুন কালারফুল কালেকশন লঞ্চ্‌ করল কমফর্ট টেকনোলজি কোম্পানি স্কেচার্স। স্কেচার্স ফোমিস ফুটওয়্যার কালেকশনে রয়েছে প্রতিদিনের পোশাকের সঙ্গে ব্যবহারের উপযোগী আরামদায়ক, ওয়াটার-ফ্রেন্ডলি ও কালারফুল মোল্ডেড শ্যুজ, স্যান্ডাল ও স্লিপ-অন। উষ্ণ দিনে ও বর্ষাতেও স্কেচার্স ফোমিস ফুটওয়্যার ব্যবহার করা যাবে। এই ফুটওয়্যার তৈরি হয়েছে লাইটওয়েট ইভিএ ফোম দ্বারা, যা দিনভর আরাম দেবে। স্কেচার্স রিটেল স্টোরসমূহে এবং স্কেচার্স-ডট-ইন থেকে পুরুষ ও মহিলাদের জন্য স্কেচার্স ফোমিস কেনা যাবে। দাম শুরু ২২৯৯ টাকা থেকে।
Read More
নিসানের হোলসেল বিক্রয় বৃদ্ধি

নিসানের হোলসেল বিক্রয় বৃদ্ধি

নতুন নিসান ম্যাগনাইট ও অন্যান্য প্রোডাক্ট অফারিংসের কারণে ২০২১-এর জুন মাসে নিসান ইন্ডিয়ার গাড়ির মোট হোলসেলের পরিমাণ ৩৫০৩ ইউনিট। নিসান ইন্ডিয়ার এক ঘোষণা থেকে এখবর জানা গেছে। গ্রাহকদের সন্তুষ্ট করতে নিসান ম্যাগনাইট ও নিসান কিকস-সহ সাব-কম্প্যাক্ট ও সি-সেগমেন্ট এসইউভি ক্যাটাগরির গাড়ি এনেছে নিসান। দিল্লি এনসিআর, হায়দ্রাবাদ ও চেন্নাইয়ে গ্রাহকরা নিসান ইন্ডিয়ার সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে ‘হোয়াইট প্লেট’ ও ‘বাই ব্যাক অপশন’সহ নিজেদের জন্য গাড়ি কিনতে পারেন। এই প্ল্যানের সঙ্গে রয়েছে ‘জিরো ডাউন পেমেন্ট’, ‘জিরো ইন্স্যুরেন্স কস্ট’ ও ‘জিরো মেইনটেন্যান্স কস্ট’। নিসানের শপ@হোম গ্রাহকদের যেকোনও নিসান গাড়ি ক্রয়ের জন্য ভার্চুয়াল শোরুম ও ভার্চুয়াল টেস্ট ড্রাইভের অভিজ্ঞতা এবং আরও অনেক সুবিধা প্রদান করে।…
Read More
কলকাতার ইতিহাসে প্রথমবার পেট্রল মূল্য হলো মহার্ঘ

কলকাতার ইতিহাসে প্রথমবার পেট্রল মূল্য হলো মহার্ঘ

অবশেষে আশঙ্কাই সত্যি হল। মধ্যবিত্তের নাভিঃশ্বাস উঠছে। পকেটে টান পড়েছে শহরবাসীর। দিন দিন কষ্টকর হয়ে উঠছে মধ্যবিত্তের রোজকার জীবন যাপন। পূর্বের আশঙ্কা অনুযায়ী এবার শেষ পর্যন্ত কলকাতাতেও পেট্রোলের দাম ১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেল। আগের দিনের তুলনায় লিটার প্রতি 39 পয়সা বৃদ্ধি পেয়ে সেঞ্চুরি পেট্রলের। মহানগরীতে আজ পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০০ টাকা ২৩ পয়সায়। পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী ডিজালও, বুধবার দাম 92 টকা 50 পয়সা। এতদিন মুম্বই ও চেন্নাইয়ে শতকের ঘরে ব্যাট করছিল কালো সোনা৷ আজ দেশের চার মেট্রো শহরেই সেঞ্চুরির কোটা পূর্ণ করল৷ কলকাতার ইতিহাসে কার্যত প্রথমবারের জন্য 100 পেরোল পেট্রল। এদিকে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকায় নিত্য প্রয়োজনীয়…
Read More
বেসরকারি বাসের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেসরকারি বাসের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ বিধানসভায় বাজেট পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী অর্থবর্ষে ৩০৮৭২৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য বাজেট পেশের পর কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘৬০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলা। আমফানে ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকারও বেশি। কেন্দ্রের কাছে আবেদন করে আমাদের টাকাই আমরা পেয়েছি। ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব। বেসরকারি বাসের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও বাংলা এগিয়ে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য ২ হাজার কোটির বেশি বরাদ্দ। স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য ১ হাজার…
Read More

ভয়াবহ আগুন শিলিগুড়ির সেবক রোডে

মঙ্গলবার সকালে শিলিগুড়ি সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক স্টিলের আসবাবপত্র তৈরীর কারখানায় আগুন লাগে। নিমেষের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায় কারখানার বহু সামগ্রী। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। লকডাউনের কারণে কারখানা বন্ধ থাকে। তবে ঐদিন দেখভালের জন্য কর্মীরা কারখানায় এসেছিলেন, ঠিক তখনই তারা দেখতে পায় কারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এরপরই তারা দমকল বিভাগকে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে সফল হন। কারখানার মালিক ও কর্তৃপক্ষ জানান, " শর্ট সার্কিট থেকেই কারখানায় আগুন লেগেছে।"
Read More
কোচবিহারে পাঁচ লক্ষ টিকাকরণের গণ্ডি পার

কোচবিহারে পাঁচ লক্ষ টিকাকরণের গণ্ডি পার

কোচবিহার জেলায় ভ্যাকসিন প্রাপকের সংখ্যা পাঁচ লক্ষ অতিক্রম করেছে। জেলায় এখনও পর্যন্ত ১৫০টি জায়গায় এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রণজিৎ ঘোষ বলেন, যে মায়েদের ১২ বছর বয়স পর্যন্ত সন্তান রয়েছে, তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে। এ জন্য তাঁদের নাম সংগ্রহ করা হচ্ছে।  সন্তানের বয়স ১২ বছরের মধ্যে হলে, সেই মায়েদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ শুরু করেছে স্বাস্থ্যদপ্তর। ইতিমধ্যেই ভ্যাকসিন দেওয়ার জন্য ওই মায়েদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। মূলত আশাকর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মাধ্যমে নাম সংগ্রহ করা হচ্ছে। যাঁদের সন্তানের বয়স ১২-এর মধ্যে, সেই সমস্ত মায়েরা বিডিও অফিসে গিয়েও নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন।  কোচবিহার জেলা প্রশাসন…
Read More