Editor

8890 Posts
ভারতে অ্যামাজনের প্রথম ডিজিটাল কেন্দ্র

ভারতে অ্যামাজনের প্রথম ডিজিটাল কেন্দ্র

গুজরাটের সুরাটে ভারতে অ্যামাজনের প্রথম ডিজিটাল কেন্দ্র স্থাপন করা হল। এক ভার্চুয়াল অনুষ্ঠানে অ্যামাজনের প্রথম ডিজিটাল কেন্দ্র উদ্বোধন করেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামাজন ইন্ডিয়ার সিনিয়র ভিপি ও কান্ট্রি হেড অমিত আগরওয়াল এবং অ্যামাজন ইন্ডিয়ার ভিপি মনীশ তিওয়ারি। অ্যামাজন ডিজিটাল কেন্দ্রগুলি ‘মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ’গুলিকে (এমএসএমই) ইকমার্সের সুবিধার ব্যাপারে এবং বিভিন্ন থার্ড-পার্টি সার্ভিসের ব্যাপারে অবহিতকরণের রিসোর্স সেন্টার হিসেবে কাজ করবে। ডিজিটাল এন্টারপ্রিনার হিসেবে কাজ করার সুবিধার জন্য এইসব সার্ভিসের মধ্যে থাকবে শিপিং ও লজিস্টিক সাপোর্ট, ক্যাটালগিং অ্যাসিস্ট্যান্স, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, জিএসটি ও ট্যাক্সেশন সাপোর্ট। অ্যামাজন তাদের ডিজিটাল কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য লোকাল পার্টনারদের সঙ্গে হাত…
Read More
নতুন প্যাকে ব্লেন্ডার্স প্রাইড

নতুন প্যাকে ব্লেন্ডার্স প্রাইড

প্রিমিয়াম হুইস্কি ক্যাটাগরিতে অগ্রণী নাম সিগ্রাম’স ব্লেন্ডার্স প্রাইড এবার এক লিমিটেড-এডিশন প্যাক নিয়ে উপস্থিত হয়েছে। ডিজাইনের প্রবাদপুরুষ মনীশ মালহোত্রার সহযোগিতায় তৈরি এই নতুন প্যাকে ফুটে উঠেছে ডিজাইনারের অনবদ্য শৈল্পিক কর্ম, আর সেইসঙ্গে ‘রিচ টেস্ট’ উদযাপন ও প্যাকের ‘আনম্যাচড ক্র্যাফটম্যানশিপ’ উপভোগ করার জন্য গ্রাহকদের আহ্বান জানানো হয়েছে। এই প্যাক যেন এক ‘বোল্ড স্টাইল স্টেটমেন্ট’ হিসেবে ঘোষণা করছে ‘মাই ক্র্যাফট, মাই প্রাইড’। পার্নড রিকার্ড ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার কার্তিক মহিন্দ্রা জানান, প্রখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা-কৃত ব্লেন্ডার্স প্রাইডের লিমিটেড-এডিশন প্যাক হল ‘সেলিব্রেশন অফ রিচ ক্র্যাফটম্যানশিপ’। ব্লেন্ডার্স প্রাইডের নতুন প্যাকের ‘কনটেম্পোরারি ডিজাইন’ প্রকৃতই ব্লেন্ডার্স প্রাইডের দক্ষতার সঙ্গে প্রস্তুত ‘স্মুথ ব্লেন্ড’এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গ্ল্যামার, সেলিব্রেশন…
Read More
আবারও এক নতুন অভিযোগে জড়াতে চলছেন শুভেন্দু

আবারও এক নতুন অভিযোগে জড়াতে চলছেন শুভেন্দু

সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা বিজেপির। একের পর এক অভিযোগে জড়াচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা। পূর্বেই অনেক অভিযোগের আঙুল উঠেছে তার বিরুদ্ধে, এবার কি তবে আরো এক নতুন অভিযোগে জড়াতে চলছেন শুভেন্দু অধিকারী? এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় কাঁথি থানায় এফআইআর দায়ের করলেন মৃতের স্ত্রী। স্বামীর মৃত্যুর সত্যতা উদঘাটনে এবার এই অভিযোগ দায়ের করেছেন সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তিনি জানিয়েছেন, এতদিন আতঙ্কে মুখ বন্ধ করে ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে এখন তাঁর মনে হয়েছে স্বামীর মৃত্যুর বিচার পাওয়া সম্ভব। মৃত্যু রহস্য প্রকাশ্যে আনতে চাইছেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ অক্টোবর গুলি লেগে প্রাণ হারিয়েছিলেন…
Read More
কেন্দ্র তরফে কৃষকদের জন্য বরাদ্দ হলো বড় অঙ্ক

কেন্দ্র তরফে কৃষকদের জন্য বরাদ্দ হলো বড় অঙ্ক

নব্য গঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা। সবে মাত্র নতুন করে গঠিত হয়েছে মোদী সরকারের নয়া মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভা ঘঠন হওয়ার পরেই একের পর এক বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার এই প্রথমবার কেন্দ্র সরকারের তরফে কৃষকদের এক লক্ষ কোটি টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাবিনেটের বৈঠক শেষ হওয়ার পর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকু রের বৈঠকের সিদ্ধান্তের কথা জানান। অনুরাগ ঠাকুর বলেন, সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, ওই সিদ্ধান্ত অনুযায়ী এক লক্ষ কোটি টাকা মণ্ডিগুলির মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। অনুরাগ ঠাকুর এও বলেন যে, সরকার চায় মণ্ডিগুলি আরও উন্নত এবং মজবুত হোক। তিনি বলেন, অ্যাগ্রি…
Read More
আরো এক অভিনব উদ্যোগ রাজ্যবাসীর দুয়ারে

আরো এক অভিনব উদ্যোগ রাজ্যবাসীর দুয়ারে

একের এক সুযোগ সুবিধা রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে এনে দিচ্ছে রাজ্য সরকার। একের পর এক অভিনব পন্থায় কাজ করে চললেছে রাজ্য সরকার। দুয়ারে সরকারে, দুয়ারে রেশনের পর এবার শুরু হতে চলেছে ‘দুয়ারে কেএমসি’। এবার ‘দুয়ারে সরকারে’র আদলে কলকাতা পুরসভার উদ্যোগে শীঘ্রই চালু হবে এই কর্মসূচি। কবে থেকে শুরু তার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেবে পুরসভা। দুয়ারে সরকারের মতোই পুরওয়ার্ড ভিত্তিক শিবির করে এই কর্মসূচি চলবে। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, অ্যাসেসমেন্ট ও মিউটেশনের কাজ হবে এই কর্মসূচির মাধ্যমে। বাড়ির কাছেই শিবিরে গিয়ে পরিষেবা নিতে পারবেন সাধারণ মানুষ। এবার থেকে বিভিন্ন কাজে আর পুরসভা ছুটতে হবে না। পরিষেবার কাজে আরও…
Read More
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্ত শুরু হতে চলেছে কেন্দ্রের তরফে

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তদন্ত শুরু হতে চলেছে কেন্দ্রের তরফে

রাজ্যে উত্তাল পরিস্থিতি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে। উঠে এসেছে বহু তথ্য। গ্রেফতার হয়েছে একের পর এক। উঠে এসেছে একাধিক নাম। তবে এবার রাজ্যের এই উত্তাল পরিস্থিতিতে এবার সামিল হতে চলছে কেন্দ্রও। সংঘাতে জড়াতে চলেছে কেন্দ্র এবং রাজ্য। কারণ কসবা ভুয়ো টিকাকাণ্ডে তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দু'একদিনের মধ্যেই এফআইআর দায়ের করা হবে। টিকাকরণ শিবির নিয়ে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল পাণ্ডা দেবাঞ্জন দেব এবং তাঁর কয়েকজন সহযোগীকে। দেবাঞ্জনের সঙ্গে কাজ করেছেন, এমন কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরায় একাধিক তথ্য উঠে আসছে। আর্থিক তছরুপের অভিযোগও উঠেছে। বেআইনি লেনদেনের বিষয়ে জানা গিয়েছে। সেই…
Read More
কোউইন-এর সঙ্গে যুক্ত হল ভি অ্যাপ

কোউইন-এর সঙ্গে যুক্ত হল ভি অ্যাপ

কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য বর্তমান পরিস্থিতিতে ভ্যাক্সিন গ্রহণ করা খুবই গুরুত্ত্বপূর্ণ। ভি (Vi) তাদের গ্রাহকদের স্বার্থে ভ্যাক্সিন গ্রহণের প্রক্রিয়াটিকে সহজ করার জন্য ভি অ্যাপের সঙ্গে কোউইন অ্যাপের সংযোগ গড়ে তুলেছে, ফলে ভ্যাক্সিন স্লট খুঁজে পাওয়া সহজতর হবে। ভি গ্রাহকদের এখন থেকে আর তাদের ফোন ছাড়া অন্য কোথাও কোভিড-১৯ ভ্যাক্সিনেশন অ্যাপয়েন্টমেন্টের জন্য যেতে হবে না। ভি গ্রাহকরা ভি অ্যাপে ভ্যাক্সিনের স্লট খুঁজতে ও নোটিফিকেশন অ্যালার্ট নির্দিষ্ট করতে পারবেন। ভি অ্যাপের মাধ্যমে ভি গ্রাহকরা তাদের বয়সের গ্রুপ, ভ্যাক্সিনের নাম (কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি), ডোজ, পেইড/ফ্রী ইত্যাদি তথ্য জানিয়ে নিকটবর্তী স্থানে প্রাপ্তব্য স্লটের সন্ধান পেতে পারবেন। ভি অ্যাপে নথিভুক্ত গ্রাহকদের জানিয়ে দেওয়া…
Read More
#টাইডফরটাইম – টাইডের নতুন ক্যাম্পেন

#টাইডফরটাইম – টাইডের নতুন ক্যাম্পেন

একটি নতুন ফিল্মের মধ্য দিয়ে পি-অ্যান্ড-জি’র লন্ড্রি ও ফ্যাব্রিক কেয়ার ব্র্যান্ড ‘টাইড’ তাদের নতুন ক্যাম্পেন #টাইডফরটাইম শুরু করল। এই ক্যাম্পেনের মাধ্যমে টাইড দেশের অসংখ্য পরিবারের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছে ওইসব পরিবারে প্রাত্যহিক কাজকর্ম সারতেই পুরো সময়টুকু ব্যয় হয়ে যায়, তাই কিছু করার সময়ই থাকে না আর। ইতিমধ্যে দেশের মানুষ #টাইডফরটাইম ফিল্মটি ৩ মিলিয়নের অধিকবার দেখে ফেলেছেন। #টাইডফরটাইম ফিল্মে টাইড দেখিয়েছে কিভাবে অতিসহজে পরিবারের সদস্যরা সময় বের করে নিতে পারেন। ‘ডাবল পাওয়ার’ সম্পন্ন টাইড দিয়ে হাতে বা মেশিনে ‘সুপিরিয়র ক্লিনিং’ পাওয়া সম্ভব, যার ফলে কাচাকাচির জন্য দরকার হয় অনেকটা কম সময়। নতুন ক্যাম্পেন প্রসঙ্গে পি-অ্যান্ড-জি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার…
Read More
আজ পালিত হল প্রয়াত মুখ্যমন্ত্রীর জন্মদিন

আজ পালিত হল প্রয়াত মুখ্যমন্ত্রীর জন্মদিন

তিনি নেই৷ অথচ আজও ভীষণভাবেই রয়েছেন৷ রাজ্যের ইতিহাসে তার মতো আর কেউ নেই৷ তার মতো এতো বছর টানা কেউ মুখ্যমন্ত্রী হননি৷ একটানা ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কথা হচ্ছে সিপিএমের প্রবাদ প্রতিম নেতা ও রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর। আজ জ্যোতি বসুর ১০৮ তম জন্মদিন৷ বিধানসভার প্রতিটি ইঞ্চিতে আজও তাঁর ছোঁয়া টের পাওয়া যায়৷ অথচ নিয়তির পরিহাস এমনই তাঁর মৃত্যুর এক যুগেরও কম সময়ে বামশূন্য হয়েছে বিধানসভা। বাংলার পরিষদীয় রাজনীতির ইতিহাসে এই প্রথমবার। বিধানসভায় বাম-কংগ্রেস বিধায়ক নেই। ফলে বিধানসভার অলিন্দে সেই অর্থে কোনও কমরেডের দেখা মিলল না এদিন৷ প্রসঙ্গত, একুশের ভোটযুদ্ধে একটি আসনও পায়নি বামেরা। এই পরিস্থিতিতে অনাড়ম্বরভাবে পালিত…
Read More
মহানগরীর রাস্তায় পুরোনো ভাড়াতেই চলছে বাস

মহানগরীর রাস্তায় পুরোনো ভাড়াতেই চলছে বাস

দীর্ঘদিন ধরে বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাস মালিকরা। তাদের দাবি নূন্যতম হলেও বাসের ভাড়া বাড়ানো হোক। এদিকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভাড়া বাড়াতে চায়না রাজ্য সরকার। এই নিয়েই চলছে দ্বন্দ্ব। তবে এবার বাসভাড়া অপরিবর্তিত থাকলেও ধীরে ধীরে রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি করতে শুরু করল মালিক সংগঠনগুলি। কলকাতা ও লাগোয়া অধিকাংশ মালিক সংগঠনই রাস্তায় আরও বাস নামানো হবে বলে জানিয়েছে। সোমবার পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বাসমালিকদের বৈঠক ব্যর্থ হয়। বাসমালিকরা ন্যূনতম ভাড়া ১০ টাকা করার দাবি জানালেও তাতে কান দেননি পরিবহণমন্ত্রী। উলটে সরকারের তরফে জানানো হয়েছে অক্টোবর পর্যন্ত ভাড়াবৃদ্ধির সম্ভাবনা নেই। এর পরই বাস রাস্তায় নামানো নিয়ে ধন্দে পড়েন…
Read More