Editor

8890 Posts
সেমিফাইনালে পৌঁছে গেলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু

সেমিফাইনালে পৌঁছে গেলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু

টোকিয়ো অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। আজ তিনি জাপানের আকানে ইয়ামাগুচিকে স্ট্রেট সেটে পরাস্ত করলেন। ম্যাচের ফলাফল ২১-১৩, ২২-২০। চলতি টোকিয়ো অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে জয়লাভ করেন পিভি সিন্ধু। ২১-১৩ ব্যবধানে এই গেম তিনি নিজের ঝুলিতে পুরে নিয়েছেন। প্রায় ২৩ মিনিট ধরে চলে প্রথম গেম। সিন্ধু ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। শুরু হয় দ্বিতীয় গেম। এবারও শুরু থেকে পিভি সিন্ধুর অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যায়। তবে ইয়ামাগুচি একেবারে হাল ছেড়ে দেননি। তিনিও দ্বিতীয় গেমে লড়াই করে ফিরে আসেন। একটা সময় এই গেমের ফলাফল দাঁড়ায় ১৮-১৬। কিন্তু, তারপরেও ইয়ামাগুচি ম্যাচে ফিরতে…
Read More
আর্থিক স্বাধীনতা অর্জনে সাহায্য করছে ই-কমার্স

আর্থিক স্বাধীনতা অর্জনে সাহায্য করছে ই-কমার্স

চাহিদা বাড়ার কারণে বর্তমানে দেশের উত্তরপূর্বাঞ্চলে ই-কমার্সের বৃদ্ধি ঘটছে। গ্রাহকদের অর্ডারের পণ্যসামগ্রী নিরাপদে ডেলিভারি দেওয়ার জন্য ও বাড়তি আয়ের জন্য ক্রমশ বেশি সংখ্যায় কিরানা ই-কমার্স প্লাটফর্মে যোগ দিচ্ছে। কলকাতা, গুয়াহাটি, শিলচর, নুনমাটি ও শিলঙের মতো পূর্ব ও উত্তরপূর্বের শহরগুলিতে ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রাম বেশিমাত্রায় প্রসারিত হচ্ছে এবং ই-কমার্সের সঙ্গে স্থানীয় কিরানাগুলির সম্পর্ক বৃদ্ধির ফলে এই অঞ্চলের গ্রাহকরা কেনাকাটার অভিজ্ঞতা আরও বেশি পাচ্ছেন। ২০১৯ সালে শুরু হওয়া ফ্লিপকার্ট কিরানা প্রোগ্রাম টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে আরও বেশিমাত্রায় প্রসারণের লক্ষ্যে এগিয়ে চলেছে, আর সেইসঙ্গে কিরানাগুলির সামনে এনে দিচ্ছে বাড়তি আয়ের সুযোগ। ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রাম উত্তরপূর্বাঞ্চলের হাজার হাজার কিরানা ডেলিভারি পার্টনারকে স্থায়ী আয়ের সুযোগ করে…
Read More
২৭৯৯ টাকায় নোকিয়া ১১০ ৪জি ফোন

২৭৯৯ টাকায় নোকিয়া ১১০ ৪জি ফোন

ভারতে লঞ্চ্‌ হল এইচএমডি গ্লোবালের নোকিয়া ১১০ ৪জি ফিচার ফোন। এই নতুন ফোনটি পাওয়া যাবে তিনটি কলারে – ইয়েলো, অ্যাকোয়া ও ব্ল্যাক। রিমুভেবল ব্যাটারি-সহ নোকিয়া ১১০ ৪জি ফিচার ফোনে রয়েছে আইকনিক ‘স্নেক’-এর মতো ক্লাসিক গেম, ওয়্যারলেস ও ওয়্যার্ড এফএম রেডিয়ো, ইন-বিল্ট টর্চ, ৩.৫এমএম অডিয়ো জ্যাক, ৩-ইন-১ স্পিকার্স, ফুল ইন্টারনেট অ্যাক্সেস, ভিডিয়ো ও এমপি৩ প্লেয়ার এবং ৩২জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ। এছাড়া রয়েছে ০.৮ এমপি কিউভিজিএ রিয়ার ক্যামেরা। এই নতুন ফিউচার-রেডি ফিচার ফোনে নোকিয়ার সবরকম নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখা হয়েছে। ৪জি কানেক্টিভিটি, লং-লাস্টিং ব্যাটারি-লাইফ (১০২০ এমএএইচ), এইচডি ভয়েস-কল, নতুন করে সাজানো মেনু, একগুচ্ছ অ্যাপ ও গেম-সহ এই ফিচার ফোন গ্রাহকদের কাছে আকর্ষণীয়…
Read More
রাজ্যে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত

রাজ্যে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত

রাজ্যে অতিমারী রোধে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত। রাত ন'টা থেকে ভোর পাঁচ'টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। তবে, লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে। শনিবার, ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম জারি হবে। বিধি-নিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। শুধু সরকারি অনুষ্ঠান, জরুরী পরিষেবায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তার পাশাপাশি প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে যতটা সম্ভব ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানোর কথা উল্লেখ করা হয়েছে। সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসককে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফুর বিষয়টিতে আরো কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
Read More
কর্পোরেট গ্রাহকদের জন্য ভি পোস্টপেইড প্ল্যান

কর্পোরেট গ্রাহকদের জন্য ভি পোস্টপেইড প্ল্যান

বর্তমানের ‘নিউ নর্মাল’ পরিস্থিতি ও লকডাউন ইন্টারনেটের চাহিদার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটিয়ে ফেলেছে। বিভিন্ন সংস্থা ও সাধারন মানুষ এখন ‘ওয়ার্ক ফ্রম হোম’, ‘লার্ন ফ্রম হোম’ ও ‘এন্টারটেনমেন্ট ফ্রম হোম’ ইত্যাদিতে অভ্যস্থ হয়ে উঠেছেন। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভিআইএল-এর এন্টারপ্রাইজ শাখা ‘ভি বিজনেস’ তাদের কর্পোরেট গ্রাহকদের জন্য পোস্টপেইড প্লানের এক নতুন রেঞ্জ ঘোষণা করেছে – বিজনেস প্লাস। ভি বিজনেস প্লাস প্ল্যান কর্পোরেট গ্রাহকদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। বর্তমান ভি বিজনেস কর্পোরেট গ্রাহকদের নতুন বিজনেস প্লাস প্ল্যানে উন্নীত করে নেওয়া হবে তাদের চলতি বিলিং সাইকেল অনুসারে।
Read More
দুরন্ত জয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু

দুরন্ত জয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু

জয়ের ধারা অব্যাহত পিভি সিন্ধুর। মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বে নিজের দ্বিতীয় জয় দিয়ে পদক ঘরে তোলার আশা জিইয়ে রাখলেন ভারতীয় শাটলার। বুধবার সকালে হংকংয়ের এন উই চেয়ুংয়ের মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। সেই চেনা ছন্দেই ধরা দিলেন রিও অলিম্পিকে রুপোজয়ী তারকা। প্রতিপক্ষকে লড়াইয়ের সুযোগই দিলেন না তিনি। গ্রুপ পর্বের ম্যাচ জিতে নেন ২১-৯, ২১-১৬ স্ট্রেট গেমে। আর সেই সঙ্গেই গ্রুপ জে-তে শীর্ষে থেকে শেষ ১৬ নিশ্চিত করে ফেললেন তিনি। তবে সিন্ধুর জয়ের দিন গ্রেট ব্রিটেনের কাছে পরাস্ত ভারতীয় মহিলা হকি দল। ৪-১ গোলে ম্যাচ জিতে নেয় শক্তিশালী প্রতিপক্ষ। গ্রুপ পর্বের টানা তৃতীয় ম্যাচ হেরে বেশ কোণঠাসা ভারত। দিনের শুরুতে হতাশ করলেন ভারতীয়…
Read More
বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ মিশন শুরু হতে চলেছে

বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ মিশন শুরু হতে চলেছে

করোনার সংক্রমণের প্রভাব পড়েছিল মহাকাশ গবেষণার উপর। পিছিয়ে গিয়েছিল ভারতের চন্দ্রযান অভিযান। কিন্তু ফের একবার 'মিশন টু মুন'-এর জন্য প্রস্তুতি নিচ্ছে ISRO। ২০২২ সালে বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ মিশন শুরু হতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, চন্দ্রযান-৩ নিয়ে কাজ চলছে। ২০২২ সালেই এই চন্দ্রযান অভিযান শুরু করবে ভারত। লোকসভায় একটি লিখিত জবাবে তিনি বলেন, 'চন্দ্রযান-৩ নিয়ে কাজ চলছে। ইতিমধ্যেই সাবসিস্টেম রিয়েলাইজেশন, কনফিগারেশন চূড়ান্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও একাধিক বিশেষ পরীক্ষা করার কাজও চলছে।' করোনার জন্য চন্দ্রযান-৩ এর কাজ ব্যহত হয়েছিল। মহাকাশ গবেষণা বিষয়ক দফতর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'এই অভিযানের জন্য বেশ কিছু কাজ বাড়িতে থেকেও করা…
Read More
ওপ্পো শুরু করতে চলেছে রেনো ৬ প্রো ৫ জি বিক্রয়

ওপ্পো শুরু করতে চলেছে রেনো ৬ প্রো ৫ জি বিক্রয়

১৪ জুলাই নতুন রেনো ৬ সিরিজের সফল লঞ্চের পরে, শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো র রেনো ৬ প্রো ৫ জি স্মার্টফোন বিক্রয় ঘোষণা করেছে যা শুরু হতে চলেছে ২০ জুলাই, ২০২১ এর মধ্যরাত থেকে, সমস্ত অফলাইন স্টোর জুড়ে পাশাপাশি ভারতের ফ্লিপকার্টে। ওপ্পো রেনো ৬ প্রো ৫ জি পাওয়া যাবে মাত্র ৩৯,৯৯০ টাকায় যা ২০ জুলাই ২০২১ থেকে ১২ জিবি র‌্যামের সাথে বিক্রি হবে এবং ২৫৬ গিগাবাইট রম অতিরিক্ত স্টোরেজের জন্য ওপ্পো -র একচেটিয়া র‌্যাম এক্সপেনশন বৈশিষ্ট্যটিকে সমর্থন করে। কিছু আকর্ষণীয় অফারের সাথে একত্রিত হয়ে ওপ্পো রেনো ৬ প্রো ৫ জি দুটি চমকপ্রদ কালার অররা এবং স্টেলার ব্ল্যাকে পাওয়া যাবে।…
Read More
আলিপুর আবহাওয়া দপ্তর : বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তর : বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে যার ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলাগুলিতে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। শুক্রবার দু-এক পশলা অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের জেলা গুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর । এমনকি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমানের ঝাড়গ্রাম জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের জেলাগুলিতে।…
Read More
অগাস্টেই করোনা টিকা পাবে শিশুরা, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

অগাস্টেই করোনা টিকা পাবে শিশুরা, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

আগামী মাসেই করোনা টিকা পাবেন শিশুরা। অর্থাৎ অগাস্টেই দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ। জানা গিয়েছে, মঙ্গলবার BJP-র পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বিশেষজ্ঞদের মতে, করোনার শৃঙ্খল রুখতে এটাই সবচেয়ে বড় পদক্ষেপ হবে। তৃতীয় ঢেউ মোকাবিলার ক্ষেত্রেও শিশুদের টিকাকরণ অত্যন্ত আবশ্যিক বলে মনে করা হচ্ছে। চলতি মাসের শুরুতেই কেন্দ্র ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটির চিকিৎসক এন কে অরোরা জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই ১২-১৮ বছরের জন্য টিকাকরণ শুরু হবে। ইতিমধ্যেই ট্রায়াল পর্ব শুরু করেছে জাইডাস ক্যাডিলা সংস্থা। ট্রায়াল চালাচ্ছে ভারত বায়োটেকও। AIIMS প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল পর্ব শেষ হবে। সে ক্ষেত্রে সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিনেশন…
Read More