Editor

8890 Posts
সমস্ত বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

সমস্ত বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

বিগত কদিনের বৃষ্টিতে বেসামাল পরিস্থিতি রাজ্যের বেশ কিছু জায়গার। এর মধ্যে সব চেয়ে বেশি খারাপ পরিস্থিতি হয়েছে হুগলির খানাকুল এবং হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতায়। রাজ্যের এইসব বিভিন্ন বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যার জলে নেমেই দুর্গতদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টারে করে নয় সড়ক পথেই পৌঁছে যান বন্যা দুর্গত এলাকায়। পাশাপাশি সরকারি আধিকারিককে দুর্গতদের পাশে থাকারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বর্তমানে বন্যা কবলিত এলাকাগুলি থেকে দুর্গতদের উদ্ধারের কাজ চালাচ্ছে প্রশাসন। হুগলির আরামবাগ সাবডিভিশনে বায়ুসেনা নামানো হয়েছে ইতিমধ্যেই। জলাধার এবং নদীগুলির নাব্যতা কমে জল ধারণ ক্ষমতা কমে…
Read More
স্নাতকস্তরে ভর্তিতে শিলিগুড়িতে ২০ অগাস্ট পর্যন্ত  অনলাইন পোর্টাল চালু থাকবে

স্নাতকস্তরে ভর্তিতে শিলিগুড়িতে ২০ অগাস্ট পর্যন্ত অনলাইন পোর্টাল চালু থাকবে

এগুলো উচ্চমাধ্যমিকে প্রায় ১০০% পাস করার ফলে স্নাতকস্তরে ভর্তিতে সমস্যা দেখা দিচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আওতায় ৪৯ টি কলেজ রয়েছে এবং অনার্স মিলিয়ে আসন সংখ্যা প্রায় ৬৫ হাজারের কাছাকাছি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর প্রণব ঘোষ জানান, সকলেরই ইচ্ছে থাকে ভালো কলেজে ভর্তি হওয়ার। অপেক্ষাকৃত বেশী নম্বর পাওয়া পড়ুয়ারা ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে। তার চেয়ে কম নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীরা অন্য কলেজে ভর্তি হলে সমস্যা হওয়ার কথা নয়। কেননা আগের চাইতে কলেজের সংখ্যা বেড়েছে। যদি শিলিগুড়ি মহকুমায় প্রতিটি কলেজে ছাত্র-ছাত্রীরা সমানভাবে ভর্তি হয় তাহলে কোনও সমস্যা হবে না। কেননা প্রতিবারই শিলিগুড়ি কলেজের ওপর চাপ বাড়ে। অনেকেরই শিলিগুড়ি কলেজ থেকে স্নাতক পাস করার ইচ্ছে…
Read More
বাঙালি ঐতিহ্যকেই প্রাধান্য দিয়ে পাঠ করলেন শপথবাক্য

বাঙালি ঐতিহ্যকেই প্রাধান্য দিয়ে পাঠ করলেন শপথবাক্য

বজায় থাকল বাঙালিয়ানা বাঙালির ঐতিহ্য। তুলে ধরলেন বাঙালি সত্ত্বাকে। পুরোদস্তুর বাঙালি সাজে রাজ্যসভায় এলেন তিনি। বাঙালি ঐতিহ্যকে বহন করেই আজ বুধবার তৃণমূলের সাংসদ হিসেবে রাজ্যসভায় শপথ গ্রহণ করলেন প্রাক্তন আইএএস জহর সরকার। ধুতি-পাঞ্জাবি পরে পুরোদস্তুর বাঙালি বেশেই শপথ নিলেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জহর সরকার। তিনি শপথবাক্য পাঠ করেন বাংলাতেই। প্রসার ভারতীর প্রাক্তন প্রধান জহর সোমবার রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হন। নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে চলতি অধিবেশন থেকেই দুঁদে এই বাঙালি আমলাকে ব্যবহার করতে পারে সংসদীয় দল। গত সোমবার জয়ের শংসাপত্র হাতে পেয়েই সন্ধ্যায় দিল্লি গিয়েছেন জহর। সেখানেই স্থির হয়, বুধবার অধিবেশন…
Read More
ফের আবার অতিভারী বৃষ্টির সম্মুখীন হতে চলছে রাজ্যবাসী

ফের আবার অতিভারী বৃষ্টির সম্মুখীন হতে চলছে রাজ্যবাসী

সম্প্রতি গত সপ্তাহে টানা তিন ধরে বৃষ্টি দেখেছি রাজ্যবাসী। জলমগ্ন হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গা। যার ফলে বেসামাল হয়েছে পরিস্থিতিতে পড়েছে বেশ কিছু জায়গা। এই পরিস্থিতি সামলে ওঠার আগেই আবার দুর্যোগ ঘনিয়ে এলো রাজ্যে। ফের বৃষ্টির সম্ভাবনা। একদিকে ঘূর্ণাবর্ত, সঙ্গে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শহরের আকাশ আজ মূলত মেঘলা থাকবে। শুধু…
Read More
স্থগিত হয়ে গেলো ভোট পরবর্তী হিংসা মামলার রায়

স্থগিত হয়ে গেলো ভোট পরবর্তী হিংসা মামলার রায়

অনেক টানা পোড়েনের পর অবশেষে স্থগিত হলো মামলা। অবশেষে রাজ্যের ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার রায়দান প্রক্রিয়া স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করেছিল জাতীয় মানবাধিক কমিশন৷ এই ভিত্তিতে রাজ্যের জবাব তলব করা হয়৷ কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে রাজ্য৷ এর পরেই রাজ্যকে অতিরিক্ত হলফনামা জমা দিতে বলা হয়৷ এর পরই গতকাল মামলার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ মামলা স্থগিত রাখার কথা জানায়। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়েও অভিযুক্তদের বিরুদ্ধে…
Read More
গোল্ড জুয়েলারি ও ইনভেস্টমেন্টের চাহিদা বাড়বে

গোল্ড জুয়েলারি ও ইনভেস্টমেন্টের চাহিদা বাড়বে

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক ‘গোল্ড ডিমান্ড ট্রেন্ডস’ রিপোর্ট থেকে জানা গেছে, ২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে গোল্ডে কনজিউমার ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়েছে, কিন্তু কিছু ইনভেস্টর ছিলেন ‘লেস বুলিশ’। এইসময়ে গোল্ড ডিমান্ড ছিল ৯৫৫.১ টন। ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকের অপেক্ষায় এটা ৯ শতাংশ বৃদ্ধি। বিগত বছরের একইসময়ে এটা ছিল ৯৬০.৫ টন। কনজিউমার গোল্ড পারচেজের ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি দেখা গেছে এপ্রিল থেকে জুন মাসে। রিটেল ইনভেস্টররা প্রচুর পরিমাণে বার ও কয়েন কিনেছেন (২৪৩.৮ টন) যা একটানা চারবারের ত্রৈমাসিক ইয়ার-অন-ইয়ার ভিত্তির হিসেবে সন্তোষজনক। গ্রাহকরা গোল্ড জুয়েলারি কিনেছেন ৩৯০.৭ টন, যা বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ৬০ শতাংশ বেশি। দ্বিতীয় ত্রৈমাসিকে ইটিএফ (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস) নেট…
Read More
নতুন বিস্কুট – ব্রিটানিয়া ৫০-৫০ পটাজোস

নতুন বিস্কুট – ব্রিটানিয়া ৫০-৫০ পটাজোস

‘৫০-৫০ পটাজোস’ - ভারতের অগ্রণী ক্র্যাকার বিস্কুট ব্রিটানিয়া ৫০-৫০ নিয়ে এসেছে এই নতুন প্রোডাক্ট। এই ফিউশন প্রোডাক্ট একসঙ্গে দুরকম স্ন্যাকিং ফরম্যাট নিয়ে হাজির হয়েছে – পটাটো চিপ ও বিস্কুট। পটাটো চিপের মুচমুচে চটপটা ফ্লেভারের সঙ্গে মিলেছে বিস্কুটের উষ্ণতা। ব্রিটানিয়া ৫০-৫০ ব্র্যান্ডের আওতায় এ এক ‘পারফেক্ট এন্ট্রি’। এর ৫০ ভাগ পটাটো চিপ ও ৫০ ভাগ বিস্কুট। বিস্কুটের ফরম্যাটে ব্রিটানিয়া ৫০-৫০ পটাজোস পাতলা, মুচমুচে ও পরিচিত ‘মশালাদার’ ফ্লেভারের পটাটো চিপ। জুলাই মাসে প্রোডাক্টটি লঞ্চ্‌ হয়েছে আসাম ও উত্তরপূর্বাঞ্চলে। পরবর্তীতে দেশের বাকি অংশে এটি বাজারজাত করা হবে। আসাম ও উত্তরপূর্ব ভারতে ব্রিটানিয়া ৫০-৫০ পটাজোস ১০০ গ্রামের দাম ২৫ টাকা, আর অন্যান্য এলাকায় এর…
Read More
প্রথম ইন্ডি-বেঙ্গলি পপ মিউজিক অ্যালবাম

প্রথম ইন্ডি-বেঙ্গলি পপ মিউজিক অ্যালবাম

স্টিফেন ডেজের কন্ঠে ড্রিম পপ, আর-অ্যান্ড-বি, ইলেক্ট্রনিক ও ওয়ার্ল্ড মিউজিক প্রণোদিত সর্বপ্রথম ইন্ডি-বেঙ্গলি পপ অ্যালবাম আসতে চলেছে। একজন মিউজিসিয়ান ও কম্পোজার স্টিফেন ডেজ নতুন যুগের বাংলা মিউজিকে এইসব ঘরানা নিয়ে এসেছেন। ‘ঠিকানা’ মিউজিক ভিডিয়ো ও টাইটেল ট্র্যাক ‘বিদেশী ফড়িং’ পাওয়া যাচ্ছে ‘স্টিফেন ডেজ’ ইউটিউব চ্যানেলে। অ্যাপল মিউজিক, স্পটিফাই, জিওশাওন, অ্যামাজন মিউজিক, হাঙ্গামা ও উইংকের মতো স্ট্রিমিং প্লাটফর্মে ২৩ জুলাই মুক্তিপ্রাপ্ত তাঁর প্রথম অ্যালবাম বিদেশী ফড়িংয়ে রয়েছে এইসব ট্র্যাক – ঠিকানা, বিদেশী ফড়িং, ন্যাকা কান্না, মাছ, স্বাধীন, রাখতে পারলিনা, তোমার আমি আর নেই, আশার পাহাড় ও সূর্যোদয়। স্টিফেন জানান, এই নয়টি ট্র্যাক শ্রোতাদের নিয়ে যাবে তাদের অম্লমধুর সম্পর্কের বিভিন্ন পর্যায়ের মধ্য…
Read More
বাড়ি কিনতে ক্রেতার চাই ছাড় ও ফ্লেক্সি পেমেন্ট স্কিম

বাড়ি কিনতে ক্রেতার চাই ছাড় ও ফ্লেক্সি পেমেন্ট স্কিম

রিয়াল এস্টেট এখনও বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের বিষয়, তবে অধিকাংশ ক্রেতা চান ডিসকাউন্ট ও ফ্লেক্সিবল পেমেন্ট অপশন। কোভিড-১৯ জনিত প্যানডেমিকের পরিপ্রেক্ষিতে হাইসিং-ডট-কম ও নারেডকো (NAREDCO) পরিচালিত এক সমীক্ষা থেকে এই তথ্য উঠে এসেছে। এইবছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে সমীক্ষাটি চালানো হয়েছিল ৩ হাজারেরও বেশি সম্ভাব্য ক্রেতাদের নিয়ে। সমীক্ষায় প্রাপ্ত তথ্য জানাচ্ছে, ৪৩ শতাংশ গ্রাহকের মতে রিয়াল এস্টেট পছন্দসই বিনিয়োগের মাধ্যম। তারপরে রয়েছে স্টকস (২০ শতাংশ), ফিক্সড ডিপোজিট (১৯ শতাংশ) ও গোল্ড (১৮ শতাংশ)। বেশিরভাগ উত্তরদাতা (৭১ শতাংশ) মনে করেন বর্তমান পরিস্থিতিতে ফ্লেক্সিবল পেমেন্ট প্ল্যান ও ডিসকাউন্ট তাদের চাহিদা অনুসারে আর্থিক সহায়তা জোগাবে ও আবাসন ক্রয়ের জন্য সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।…
Read More
বিনামূল্যে কলেজের অনলাইন ফর্ম ফিলআপের দাবি নিয়ে সরব তৃণমূল ছাত্র পরিষদ

বিনামূল্যে কলেজের অনলাইন ফর্ম ফিলআপের দাবি নিয়ে সরব তৃণমূল ছাত্র পরিষদ

স্টাফ রিপোর্টার: বর্তমান পরিস্থিতিতে এমনিতেই নাজেহাল ছাত্রছাত্রীরা, তার মধ্যে লাগছে ফর্ম ফিলাপ করতে টাকা। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতে জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও আনন্দচন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ব্যাপারে ব্যাবস্থা নেয়। শহরের বেশ কয়েকটি জায়গায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। এবং সেই দিকেও নজর রাখে যাতে, কলেজের ভর্তির সময় তাদের কোনো রকম সমস্যায় না পড়তে হয়। শহরের বিভিন্ন এলাকায় তৃণমূল ছাত্র পরিষদ ক্যাম্প করে ছাত্র ছাত্রীদের সাহায্য করে চলেছে। বস্তুত, তৃনমূল ছাত্র পরিষদের দ্বারা বিনামূল্যে অনলাইন আবেদনের শিবির করে ছাত্রছাত্রীরা বেশ খুশি।
Read More