Editor

8890 Posts
কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্রের পর্দাফাঁস!

কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্রের পর্দাফাঁস!

ফের পুলিশের জালে প্রতারক। বিধাননগর পুলিশ কমিশনারেটের জালে ধরা পড়ল এক মহিলা-সহ ১২ জন। পর্দাফাঁস হয়েছে তিনটি ভুয়ো কল সেন্টারেরও। এই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইমে তিনটি পৃথক মামলা রুজু হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাগুইআটি থানার পুলিশ প্রফুল্ল কানন এলাকায় হানা দেয়। সেখানে গিয়ে পুলিশ দেখে ১০-১৫জন মিলে একটি কল সেন্টারের নামে প্রতারণা চক্র চালাচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ এক মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যেকেই মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা করে বলেই অভিযোগ। ঘটনাস্থল থেকে ৫টি মোবাইল, ৩টি ডেটা শিট, প্যান কার্ড, ডেবিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। বাগুইআটির প্রফুল্ল কাননের আরেকটি আবাসনে হানা দিয়েও একটি ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস…
Read More
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অনিল কন্যা

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অনিল কন্যা

শেষমেশ জল্পনার অবসান। বিয়ের আবহে মাতলো গোটা বলিউড। খুশির বন্যা বইছে কাপুর পরিবারে। শুভ পরিণতি পেলো বারো বছরে সম্পর্ক। এক হলো চার হাত। নতুন জীবনে পা দিলেন অনিল কন্যা। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনিল কাপুরের ছোট কন্যা রিয়া কাপুর। অবশেষে পরিণতি পেলো পরিচালক করণ বুলানির সঙ্গে তাঁর ১২ বছরের সম্পর্ক। করোনা আবহে একদম ছিমছাম বিয়ের আসরই চেয়েছিলেন রিয়া-করণ। রিয়ার বিয়েতে শামিল গোটা কাপুর পরিবার এবং বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুরা। অনিল কাপুররে ছোট কন্যার বিয়েতে হাজির হয়েছিলেন বোন অংশুলাকে নিয়ে হাজির হন অর্জুন, দুই মেয়ে খুশি কাপুর ও জাহ্নবীকে নিয়ে পৌঁছেছেন বনি কাপুরও। রিয়ার বোন সোনম কাপুর এবং জামাইবাবু আনন্দ আহুজাও দিন কয়েক…
Read More
তিন দিন ধরে নিখোঁজ ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার

তিন দিন ধরে নিখোঁজ ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার

তিন দিন ধরে নিখোঁজ ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায়। জানা গেছে ফাঁসিদেওয়ার দাসপাড়া এলাকায় পুকুরে গলায় ক্ষতচিহ্ন সহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় । এই ব্যক্তি নিখোঁজ হিরণ মোদক(৫৫)এর দেহ বলে জানা গেছে । দেহ ঘিরে ব‍্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
Read More
দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দুয়ারে সরকার ক্যাম্পে কাজকর্ম খতিয়ে দেখলেন পৌরসভার প্রশাসক প্রশান্ত মিত্র

দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দুয়ারে সরকার ক্যাম্পে কাজকর্ম খতিয়ে দেখলেন পৌরসভার প্রশাসক প্রশান্ত মিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর অনুপ্রেরণায় সারা রাজ্য শুরু হয়েছে দুয়ারে সরকার। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে বৃহস্পতিবার দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দুয়ারে সরকার ক্যাম্প হলো। গঙ্গারামপুর পৌরসভার ১১ও ১২ নং ওয়ার্ডের ও গঙ্গারামপুর ব্লকের দমদমা অঞ্চলের ক্যাম্পে এই কর্মসূচী হয়, এবং সেই কাজকর্ম খতিয়ে দেখলেন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক প্রশান্ত মিত্র। পাশাপাশি এই দুয়ারে সরকার ক্যাম্পের ফলে অনেক মানুষ উপকৃত হবেন বলে জানান পৌর প্রশাসক প্রশান্ত মিত্র, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে তার সাথেই বরাবর মানুষ উপকৃত হয়ে আসছেন যার ফলে বাংলার মানুষ বাংলার মসনদে পুণরায় দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বসিয়েছেন।
Read More
আফগানিস্তানে রাজ্যের মানুষ খোঁজার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

আফগানিস্তানে রাজ্যের মানুষ খোঁজার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

এই মুহূর্তে বিপর্যস্ত পরিস্থিতি আফগানিস্তানের। তালিবানদের হাতে গোটা দেশ। অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে চাইছেন সমস্ত আফগানরা। এই পরিস্থিতিতে বাংলার কেউ আফগানিস্তানে আটকে আছেন কিনা এই প্রশ্ন তুলে খোঁজ নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। খোঁজ নিয়ে যদি দেখা যায়, তেমন কারও খোঁজ মিললে, তার ঠিকানা, ফোন নম্বর–সহ বিস্তারিত তথ্য জানাতে হবে সরকারকে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ যাতে ওই দেশে বিপদের সম্মুখীণ না হন তা দেখতেও বলা হয়েছে। এমনকী তিনি বাড়ি ফিরে গিয়েও ঘন ঘন খোঁজ নিয়েছেন। তারপরই তিনি এভাবে খোঁজ নেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ছবি…
Read More
খুশির খবর বই প্রেমীদের জন্য

খুশির খবর বই প্রেমীদের জন্য

গত বছর কোভিড আবহে বন্ধ গেছে বইমেলা। এখন অনেকটা নিয়ন্ত্রিত আছে কোভিড সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার এক খুশির খবর বইপ্রেমীদের জন্য। সব ঠিক থাকলে ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজিত হতে পারে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১। জানিয়েছেন বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত বইমেলার আয়োজন নিয়ে ডবল ধামাকার ইঙ্গিত দিল গিল্ড। ২০২১ এবং ২০২২ সালের বইমেলা একসঙ্গে আয়োজিত হবে। তিনি আরও জানিয়েছেন, গিল্ডের কাছে বইমেলা আয়োজনের প্রস্তুতি মোটামোটি সারাই রয়েছে। যদিও মহামারী সংক্রান্ত একাধিক নির্দেশিকার জেরে আয়োজন ক্রমশই পিছিয়ে গিয়েছে। বইমেলার দিনক্ষণ নির্ধারিত হলে খুবজোর এক মাসের মধ্যেই সমস্ত আয়োজন সম্পন্ন করে ফেলা সম্ভব বলেও জানাচ্ছে গিল্ড কর্তৃপক্ষ। তবে এখনও সঠিকভাবে কিছু…
Read More
ভারতে আসুস-এর অনলাইন স্টোর

ভারতে আসুস-এর অনলাইন স্টোর

ভারতে অফিসিয়াল অনলাইন স্টোর খুললো তাইওয়ানিজ টেক জায়ান্ট আসুস। একইসঙ্গে আরম্ভ হল আসুস ব্র্যান্ডের ল্যাপটপ ও স্মার্টফোনের জন্য #শপউইথআসুস ক্যাম্পেন। নতুন অনলাইন স্টোর থেকে গ্রাহকরা নিজেদের বাড়িতে বসেই তাদের পছন্দসই আসুস প্রোডাক্টসমূহ কেনার সুবিধা পাবেন। আসুস ই-স্টোরে থাকবে আরওজি (রিপাবলিক অফ গেমার্স) ও কনজিউমার পিসি ক্যাটাগরির যাবতীয় প্রোডাক্ট। আসুস ব্র্যান্ডের গেমিং ও কনজিউমার ল্যাপটপ এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আরওজি ফোন ৫’ ও ‘আরওজি ফোন ৩’ কেনা যাবে এই স্টোর থেকে। পেমেন্টের জন্য থাকবে ই-পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড, ডিজিটাল ওয়ালেট ইত্যাদি সুরক্ষিত ব্যবস্থা। জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিট ব্যবস্থার মাধ্যমে ক্রয়ের ক্ষেত্রে বিজনেস কাস্টমারগণ ১৮% অবধি সাশ্রয় করতে পারবেন আসুস ই-স্টোরে। এছাড়া,…
Read More
এমজিএম ও বালাজি হেল্থকেয়ারের যৌথ উদ্যোগে শিলিগুড়িতে আউটরিচ ক্লিনিক

এমজিএম ও বালাজি হেল্থকেয়ারের যৌথ উদ্যোগে শিলিগুড়িতে আউটরিচ ক্লিনিক

এমজিএম ও বালাজি হেলথকেয়ার যৌথ উদ্যোগে শিলিগুড়িতে চালু হল মাল্টি-স্পেশালিটি আউটরিচ ক্লিনিক। উল্লেখ্য এটি তাদের প্রথম আউটরিচ ক্লিনিক। এখন থেকে শহরবাসী একই ছাদের নিচে বিশেষজ্ঞের দ্বারা স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন। ১০০০০ বর্গফুটের এই অত্যাধুনিক আউটরিচ ক্লিনিকের উদ্বোধন  করেন ডঃ রাম চিদম্বরম ও বালাজি হেলথকেয়ারের সিইও ও এমডি ডঃ শৈলেশ কুমার ঝা। এখানে রেডিওলজি, প্যাথলজি, হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং নিউরো ডায়াগনস্টিকস  পরিষেবা পাওয়া যাবে। ডঃ রাম চিদাম্বরম বলেন, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম স্বাস্থ্য পরিষেবা প্রদান করাই আমাদের মূল উদ্দেশ্য। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যত্নসহকারে শোল্ডার, কনুই হ্যান্ড এবং স্পোর্টস ইনজুরি, কি হোল সার্জারি সহ সব ধরনের কাঁধ ও কনুই জয়েন্ট প্রতিস্থাপন করা হবে।…
Read More
হোয়াটসঅ্যাপে পেমেন্টস ব্যাকগ্রাউন্ডস

হোয়াটসঅ্যাপে পেমেন্টস ব্যাকগ্রাউন্ডস

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অর্থপ্রেরণের সময়ে ভারতে এখন থেকে ‘পেমেন্টস ব্যাকগ্রাউন্ডস’ যোগ করতে পারবেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) সহযোগিতায় ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসে (ইউপিআই) ব্যবহারের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের এই পেমেন্টস ফিচার হল এক ইন্ডিয়া-ফার্স্ট রিয়াল-টাইম পেমেন্ট সিস্টেম যা ২২৭টিরও বেশি ব্যাংকের সঙ্গে লেনদেন করার সুবিধা প্রদান করে। এই ফিচারটির মূল উদ্দেশ্য হল প্রেরক ও গ্রহীতার জন্য এক অধিকতর ‘পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স’ সৃষ্টি করা। ‘পেমেন্ট ব্যাকগ্রাউন্ডস’ অর্থপ্রেরণকে ‘পার্সোনাল’ করে এবং প্রতিটি পেমেন্টের পেছনের কাহিনীকে জীবন্ত করে তোলে। হোয়াটঅ্যাপের এক্সপ্রেসিভ ব্যাকগ্রাউন্ডস সুবিধা ভারতের সকল ব্যবহারকারী নিতে পারবেন। ভারতের জন্য প্রস্তুত এই নতুন ফিচার যেমন প্রাসঙ্গিক ও আকর্ষক, তেমনই স্মরণীয়।
Read More
চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা

চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা

বিগত বেশ কয়েক মাস পরে কিছুটা হলেও আশার আলো দেখার পর আবার চিন্তা শুরু হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ নিয়ে। ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৪০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কিছুটা হলেও গতকালের চেয়ে বেশি। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ২২ হাজার ২৫৮। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩০ জনের। গোটা অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জনের। এর মধ্যে মহারাষ্ট্র (১৫৮) এবং কেরলে (১৭৯) দৈনিক মৃত্যু হচ্ছে সবথেকে বেশি। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে…
Read More