Editor

8890 Posts
সাইখম মিরাবাই চানু অ্যামওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

সাইখম মিরাবাই চানু অ্যামওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

অ্যামওয়ে ও নিউট্রিলাইট রেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল অলিম্পিয়ান সাইখম মিরাবাই চানুকে। অলিম্পিক মেডালিস্টের সঙ্গে অ্যামওয়ের এই সম্পর্ক স্থাপনের পেছনে রয়েছে কোম্পানির ‘হেলথ অ্যান্ড নিউট্রিশন’ ক্যাটাগরির প্রোডাক্টগুলিকে মহিলা ও তরুণদের কাছে পৌঁছে দেওয়া। এখন থেকে চানু নিউট্রিলাইট ডেইলি, ওমেগা ও অল প্ল্যান্ট প্রোটিন প্রভৃতি অ্যামওয়ের বিভিন্ন প্রোডাক্টের প্রচারের মুখ হবেন। অ্যামওয়ে নিউট্রিশন সেগমেন্টে ‘হেলথ অ্যান্ড ইমিউনিটি’ বিভাগে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ৮০ বছরের বেশি সময় ধরে অ্যামওয়ের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড নিউট্রিলাইট গাছগাছড়া ভিত্তিক পরিপূরক খাদ্য হিসেবে সুনামের অধিকারী। সম্প্রতি অ্যামওয়ে তাদের নিউট্রিশন পোর্টফোলিয়ো আরও মজবুত করেছে ‘চ্যবনপ্রাশ বাই নিউট্রিলাইট’ ও ‘নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস’ লঞ্চের মাধ্যমে। 
Read More
দীর্ঘ দিনের চলতে থেকে মামলা থেকে মুক্তি পেলো শশী

দীর্ঘ দিনের চলতে থেকে মামলা থেকে মুক্তি পেলো শশী

অবশেষে শেষ হলো দীর্ঘ সাত বছরের টানা পোড়েন। মুক্তি এলো দীর্ঘদিনের চলতে থাকা মামলা থেকে। সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় মুক্তি পেলো স্বস্তি শশী থারুর। বেকসুর খালাশ করল দিল্লির আদালত। বুধবার ওই মামলার সমস্ত অভিযোগ থেকে মুক্ত করেছে তাঁকে। সুনন্দা পুষ্কর হত্যা মামলায় এতদিন জামিনে মুক্ত ছিলেন কংগ্রেস সাংসদ শশী। স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু মামলায় নারী নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু হয় শশী থারুরের বিরুদ্ধে। এত বছর পর স্ত্রীর মৃত্যু মামলা থেকে মুক্তি পেয়ে খুশি সংসদে বাগ্মী হিসাবে পরিচিত তারুর। আদালতের রায়ের পর তিনি বলেছেন, ‘‘আদালতকে ধন্যবাদ। সাড়ে সাত বছর ধরে চরম নির্যাতন চলেছে। রায়ের প্রশংসা করছি।’’ প্রসঙ্গত, দিল্লির…
Read More
বদল হতে পারে আফগান মহিলাদের জন্য নিয়ম

বদল হতে পারে আফগান মহিলাদের জন্য নিয়ম

নতুন অধ্যায়ের শুরুতে চিন্তিত আফগানিস্তানের মহিলারা। তবে কি এবার ফিরে আসতে চলেছে তাদের পুরোনো ভবিষ্যৎ? ফের অন্ধকারে ডুবে যেতে চলছে তাদের জীবন এই আতঙ্কেই প্রহর গুনছে আফগানিস্তানের মহিলারা। কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেলো তালিবান মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদের ঘোষণায়। মহিলাদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, ‘‘তালিবান শাসনে মহিলাদের কাজ করার অধিকার দেওয়া হবে। তাঁরা কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন। তবে সবই হবে ইসলামিক আইন মেনে। ইসলামিক আইন মেনে মহিলাদের অধিকার রক্ষা করা হবে। কিন্তু শরিয়তি আইনের বাইরে গিয়ে কিছুই হবে না।’’ এমনকী, মহিলাদের গোটা শরীর ঢেকে রাখতে বোরখা পরারও প্রয়োজন নেই! তবে পরতেই হবে হিজাব। অর্থাৎ গতবারের শাসনকালের তুলনায় এবার যে তারা অনেক…
Read More
আবারও খুলতে চলেছে বেলুড়ের দরজা

আবারও খুলতে চলেছে বেলুড়ের দরজা

আড়াই মাসের বেশি সময় ধরে রাজ্যে করোনা সংক্রমণ রোধে চলছে কড়া বিধিনিষেধ। তারই সুফল মিলছে ধীরে ধীরে। রাজ্যে বেশ কিছুটা আয়ত্তে এসেছে করোনা পরিস্থিতি। তাই এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হল ভক্তদের। আজ বুধবার সকাল থেকে তৃতীয় বারের জন্য খুলল বেলুড়মঠ। সব রকম নিয়ম মেনে প্রত্যেক দর্শনার্থী মঠের ভিতরে যাওয়ার অনুমতি পাবেন। বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে প্রত্যেককে কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখতে হবে মঠে প্রবেশ করতে। এদিকে, এদিন থেকেই খুলছে ভিক্টোরিয়া, নিকো পার্কের দরজাও। সকাল এবং বিকেলে দুই ধাপে বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা। সকাল…
Read More
মুখ্যমন্ত্রীর জন্য কলম ধরায় মিলতে চলেছে শাস্তি

মুখ্যমন্ত্রীর জন্য কলম ধরায় মিলতে চলেছে শাস্তি

মুখ্যমন্ত্রীর জন্য কলম ধরায় মিলতে চলেছে শাস্তি৷ বেশ কয়েকদিন আগের ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য কলম ধরেছিলেন সিপিএমের প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস৷ সম্প্রতি তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় “বাংলার রাজনীতিতে নারীশক্তি” শীর্ষক নিবন্ধ লেখার জন্যে এবার তার শাস্তি স্বরূপ আগামী তিন মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হল অনিল কন্যাকে৷ সিদ্ধান্ত ঘোষণা করা হয় দলের কলকাতা জেলা কমিটির বৈঠকে৷ সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, কোনও পার্টি সদস্য দলবিরোধী কাজ করেছেন, তা হলে তাঁকে প্রথমে শো কজ করা হয়। শো কজের জবাবে সন্তুষ্ট না হলে জল সংশ্লিষ্ট সদস্যকে সাসপেন্ড করা হয়৷ এমনকি সাসপেনশনের পরেও কোনও সদস্য দলবিরোধী কাজ করলে দল তাঁকে…
Read More
আবার ঊর্দ্ধমুখী হলো দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

আবার ঊর্দ্ধমুখী হলো দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

ক্রমাগত ওঠা নামা করছে দেশের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। গতকাল বেশ কিছু মাস পর এই সংক্রমণের সংখ্যাটা কমার পর আজ আবার চিন্তা ধরাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, বুধবার দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৭৮। ১৫৪ দিন পর সোমবার ভারতের করোনা সংক্রমণ ছিল সর্বনিম্ন। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সেই সংখ্যা। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৮৫৭। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৪০ জন। গত পাঁচ দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে মৃত্যুর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন।   ২৪ ঘণ্টায় দেশে…
Read More
ভারতীয়দের ফিরিয়ে আনার সব রকম আশ্বাস দেওয়া হলো

ভারতীয়দের ফিরিয়ে আনার সব রকম আশ্বাস দেওয়া হলো

দীর্ঘ সময় পর আবারো শুরু হতে চলেছে আতঙ্কের সময়। দীর্ঘ কুড়িটা বছর স্বাধীনতা পেয়েছে আফগানিস্তানের মানুষ। কিন্তু সেদিন বোধয় এবার শেষ হতে চলেছে। প্রায় দীর্ঘ দুই দশক পর ফের তালিবানি রাজ শুরু আফগানিস্তানে। কাবুলে ভারতের দূতাবাস থেকে রাষ্ট্রদূত এবং ভারতীয় কর্মীদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করাটাই এখন প্রধান অগ্রাধিকার। এই সিদ্ধান্ত জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। যদিও তালিবানরা আশ্বস্ত করেছে, আফগান নাগরিক ও বিদেশিদের কোনও ক্ষতি তারা করবে না। কিন্তু বছর কুড়ি আগে আফগানিস্তানের অবস্থা এখনও অনেকর স্মৃতিতে টাটকা। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সব মিলিয়ে ১৪০ জন ভারতীয় এই মুহূর্তে কাবুলে দূতাবাসে রয়েছেন।…
Read More
চার মাস পর পর্যটকদের জন্য খুলল হাজারদুয়ারি

চার মাস পর পর্যটকদের জন্য খুলল হাজারদুয়ারি

করোনার দ্বিতীয় ঢেউ সামলে চার মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হল হাজারদুয়ারি। লাগামহীন করোনার ভাইরাসের সংক্রমণের জেরে প্রায় ৪ মাস বন্ধ ছিল অন্যতম পর্যটন ক্ষেত্রে। আজ সমস্ত অধীনস্থ স্মৃতিসৌধ ও প্রদর্শনী শালা খুলে দেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় মুর্শিদাবাদের প্রধান পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই তালা পরে যায় হাজারদুয়ারীতে। ফিরে আসে ২০২০-এর মার্চ মাসের খাঁ খাঁ করা সেই ছবিটা। পর্যটকদের ভিড় এড়াতে রাতারাতি বন্ধ হয়ে যায় ঐতিহাসিক সৌধগুলি। অবশেষে মঙ্গলবার থেকে হাজারদুয়ারি খুলল। ঐতিহাসিক পর্যটন কেন্দ্রের দ্বার বন্ধ হওয়ার সঙ্গেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল হাজারদুয়ারি সংলগ্ন…
Read More
ভেঙে পড়ল রাশিয়ার প্রোটোটাইপ মিলিটারি কার্গো বিমান

ভেঙে পড়ল রাশিয়ার প্রোটোটাইপ মিলিটারি কার্গো বিমান

পরীক্ষামূলক ভাবে উড়ানের সময় ভেঙে পড়ল রাশিয়ার একটি প্রোটোটাইপ মিলিটারি কার্গো বিমান। রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশনের তরফে এই খবর জানানো হয়েছে। এই Il-112V বিমানটি মস্কো থেকে প্রায় ৪৫ কিমি পশ্চিমে কুবিনকা বিমানবন্দরে আসছিল। কিন্তু একটি জঙ্গলের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। দু'জন পাইলট ও একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার ওই বিমানটিতে ছিলেন। রিপোর্ট মোতাবেক তিন জনেরই মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানটি উড়তে উড়তে হঠাৎই সেটির ডান দিকের উইংয়ে আগুন লেগে যায়। কয়েক সেকেণ্ডের মধ্যেই আগুনের পরিমাণ বাড়ে। কিছুক্ষণ জ্বলন্ত অবস্থায় ওড়ার পরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বনাকীর্ণ এলাকায় ভেঙে পড়ে। আছড়ে পড়ার পরেই একটি তীব্র বিস্ফোরণও ঘটে। রিপোর্ট মোতাবেক…
Read More
তৃণমূল জেলা সভাপতি বদল হল জলপাইগুড়ি জেলায়, নতুন জেলা সভানেত্রী হলেন মহুয়া গোপ

তৃণমূল জেলা সভাপতি বদল হল জলপাইগুড়ি জেলায়, নতুন জেলা সভানেত্রী হলেন মহুয়া গোপ

এতদিন মহুয়া গোপ ছিলেন তৃণমূল মহিলা সংগঠনের জেলা সভানেত্রী। এবার কৃষ্ণকুমার কল‍্যাণী‌কে সরিয়ে তাঁর জায়গায় মহুয়া গোপ‌কে জেলা সভানেত্রী‌র দায়িত্ব দেওয়া হয়েছে। অন‍্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নুরজাহান বেগমকে মহিলা সংগঠনের জেলা সভানেত্রী করা হয়েছে। এই দলবদলের ঘটনা নিয়ে দলের প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, ভোটের ফল বের হ‌ওয়ার পর তিনি নিজেই দলিয় নেতা সুব্রত বক্সিকে জানিয়েছিলেন তার জায়গায় নতুন কাউকে আনার কথা। তাঁর বক্তব্য, জেলার সাতটি বিধানসভা আসনে তাঁর পছন্দ‌মতো প্রার্থী‌দের টিকিট দেওয়া হয়নি। তাই মাত্র ৩টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি ৪টি আসনে জয় পেয়েছে বিজেপি। অন‍্যদিকে নতুন দায়িত্ব পেয়ে খুবই খুশি জেলা সভানেত্রী মহুয়া…
Read More