Editor

8890 Posts
আফগানিস্তানে পুলিশ আধিকারিককে নির্মমভাবে হত্যা তালিবানের

আফগানিস্তানে পুলিশ আধিকারিককে নির্মমভাবে হত্যা তালিবানের

আফগানিস্তানে তালিবানের বর্বরোচিত আচরণের একের পর এক ঘটনা দেখা যাচ্ছে। বিরোধীদের ক্ষমা করে দেওয়া, সবাইকে নিয়ে চলার কথা বলার পরেও হেরাতের কাছে বাদঘিস প্রদেশের পুলিশ বিভাগের প্রধান জেনারেল হাজি মোল্লা আচাকজাইকে নির্মমভাবে হত্যা করল তালিবান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই হত্যাকাণ্ডের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাত ও চোখ বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওই পুলিশ আধিকারিককে। তারপর তাঁকে গুলি করে হত্যা করা হচ্ছে। আফগানিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, তুর্কমেনিস্তান সীমান্তের কাছে বাদঘিস প্রদেশ এখন তালিবানের দখলে। গত সপ্তাহে ওই প্রদেশটিও দখল করে নেয় তালিবান। এরপর থেকে শুরু হয় অত্যাচার। জেনারেল হাজি মোল্লা আচাকজাইকে বন্দি করা হয়। এরপর তাঁকে হত্যা করা হয়।…
Read More
বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, সংগঠনগুলিকে কড়া হুঁশিয়ারি পরিবহণ দফতরের

বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, সংগঠনগুলিকে কড়া হুঁশিয়ারি পরিবহণ দফতরের

বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না বলে বাস সংগঠনগুলিকে চিঠি দিয়ে জানাল পরিবহণ দফতর। এমনকী, অতিরিক্ত ভাড়া নিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে চিঠিতে। করোনা বিধি-নিষেধের মধ্যে রাস্তায় নেমেছে হাতে গোণা বেসরকারি বাস। ভাড়া বাড়ানোর দাবিতে অনড় বাস মালিক সংগঠনগুলি। ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অনড় সরকারও। বাস ভাড়া নিয়ে যখন সমাধানসূত্র অধরা, তখন বিভিন্ন রুটে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।  প্রশাসন সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ সামনে আসছিল। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিল রাজ্য সরকার। এদিন চিঠি দিয়ে অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির তরফে বাস সংগঠনগুলিকে দেওয়া চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, কোনওভাবেই এখন অতিরিক্ত…
Read More
আফগানিস্তান ইস্যুতে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আফগানিস্তান ইস্যুতে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আফগানিস্তান ইস্যুতে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার টুইট বার্তা দিয়ে মোদী বলেন, ‘ভাঙনের শক্তি কখনওই দীর্ঘস্থায়ী হতে পারে না। আতঙ্ককে ভিত্তি করে তৈরি হওয়া সাম্রাজ্য একদিন না একদিন ধসে পড়বেই। ওই ধরনের শক্তি কখনওই স্থায়ী হতে পারে না। কিছুদিন রাজত্ব করলেও, তার অবসান হবেই’। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে যাঁরা US এবং NATO যোদ্ধাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন তাঁদের দ্বারে পৌঁছচ্ছে তালিবান। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে তালিবান সংগঠন। তাঁরা জানিয়েছে, ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ করছেন না তালিবান যোদ্ধারা। এই অবস্থায় নরেন্দ্র মোদীর টুইট বেশ গুরুত্বপূর্ণ মনে করছে কূটনৈতিক মহল। মোদী সরকার যে বর্তমান তালিবান প্রশাসনকে কোনওভাবেই সমর্থন করছে না, তা…
Read More
স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর

সামনেই আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এই ঢেউ থেকে বঙ্গবাসীকে সব রকম ভাবে রক্ষা করতে চান রাজ্য সরকার। এই উদ্যোগেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী নিজে। পরিস্থিতির খতিয়ান শুরু করেন শহরের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম পরিদর্শন করে। এ দিন প্রায় চার ঘণ্টা এসএসকেএমে ছিলেন তিনি। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা এবং টাটা মেডিক্যালের সঙ্গে হাত মিলিয়ে তৈরি হতে চলা ক্যান্সার কেয়ার সেন্টার নিয়েও খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, এসএসকেএমের অধিকর্তা এবং সিনিয়র চিকিৎসকরা ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাঁদের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন মমতা। এরপর বেরিয়ে যাওয়ার আগে তিনি বলেন, '‘স্বাস্থ্য আমার কাছে খুব…
Read More
হোন্ডা কারস ইন্ডিয়ার নিউ অ্যামেজ

হোন্ডা কারস ইন্ডিয়ার নিউ অ্যামেজ

হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে লঞ্চ্‌ করা হল নতুন হোন্ডা অ্যামেজ। দেশের সকল এইচসিআইএল ডিলার নেটওয়ার্ক থেকে নতুন হোন্ডা অ্যামেজ ডেলিভারি দেওয়া হবে। এছাড়া, অনলাইনেও বুক করা ও কেনা যাবে ‘হোন্ডা ফ্রম হোম’ অনলাইন সেলস প্লাটফর্ম থেকে। হোন্ডা অ্যামেজের দাম: পেট্রল ভেরিয়েন্ট – ৬৩২,০০০ টাকা থেকে ৯০৫,০০০ টাকা এবং ডিজেল ভেরিয়েন্ট – ৮৬৬,৫০০ টাকা থেকে ১,১১৫,০০০ টাকা।    এনহ্যান্সড লুকস, প্রিমিয়াম এক্সটেরিয়র স্টাইলিং ও প্লাশ ইন্টেরিয়র-সহ হোন্ডা অ্যামেজ আরও উন্নতমানের গাড়ি।  হোন্ডা অ্যামেজের ম্যানুয়াল ও সিভিটি ভেরিয়েন্টে রয়েছে ১.২এল আই-ভিটিইসি পেট্রল ইঞ্জিন ও ১.৫এল আই-ডিটিইসি ডিজেল ইঞ্জিন। হোন্ডা অ্যামেজ পাওয়া যাবে তিনটি গ্রেডে (পেট্রল ও ডিজেল ভেরিয়েন্টে) – ই, এস…
Read More
সেলস রেকর্ড ভাঙলো সিগ্রাম’স ১০০ পাইপার্স

সেলস রেকর্ড ভাঙলো সিগ্রাম’স ১০০ পাইপার্স

এক নতুন মাইলস্টোন অতিক্রম করে ইন্ডাস্ট্রিতে নজির সৃষ্টি করল ভারতে সর্বাধিক বিক্রীত স্কচ হুইস্কি সিগ্রাম’স ১০০ পাইপার্স। বর্তমানে ১০০ পাইপার্স ভারতের প্রথম ও একমাত্র স্কচ হুইস্কি ব্র্যান্ড যা বার্ষিক বিক্রয়ে ১ মিলিয়ন কেস পার হতে সক্ষম হয়েছে। জুলাই ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সিগ্রাম’স ১০০ পাইপার্স দুটি রেকর্ড ভেঙ্গে দিয়েছে। ২০১২ সালে লঞ্চের পর এই প্রথম এই ব্র্যান্ডের প্রিমিয়াম ভেরিয়েন্ট ‘১০০ পাইপার্স ব্লেন্ডেড স্কচ, এজেড ১২ ইয়ার্স’ বার্ষিক বিক্রয়ে ১০০,০০০ কেস অতিক্রম করেছে। এটি বর্তমানে ভারতের সর্বাধিক বিক্রীত ‘১২ ইয়ার ওল্ড স্কচ’। সম্প্রতি এই ব্র্যান্ডের তরফে নতুন ভেরিয়েন্ট ‘১০০ পাইপার্স ব্লেন্ডেড মল্ট স্কচ, এজেড ৮ ইয়ার্স’ লঞ্চ্‌ করা হয়েছে। স্ট্যান্ডার্ড…
Read More
এসবিআই লাইফ ‘ইশিল্ড নেক্সট’

এসবিআই লাইফ ‘ইশিল্ড নেক্সট’

‘ইশিল্ড নেক্সট’ নামে এক ‘ইউনিক নিউ এজ প্রোটেকশন সলিউশন’ আনা হল এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে। গ্রাহকদের জীবনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ‘ইশিল্ড নেক্সট’ হল একটি ‘ইন্ডিভিজুয়াল, নন-লিংকড, নন-পার্টিসিপেটিং, লাইফ ইন্স্যুরেন্স পিওর রিস্ক প্রিমিয়াম প্রোডাক্ট’। নিউ-এজ প্রোটেকশন প্ল্যান ‘ইশিল্ড নেক্সট’-এর ‘লেভেল-আপ’ ফিচারটি অভিনব। এতে তিনটি অপশন রয়েছে – ‘লেভেল কভার’, ইনক্রিজিং কভার’ ও ‘লেভেল কভার উইথ ফিউচার প্রুফিং বেনিফিট’। গ্রাহকরা নিজেদের ইন্স্যুরেন্সের প্রয়োজনমাফিক অপশন বেছে নিতে পারবেন পলিসি কেনার সময়ে।
Read More
বজায় রয়েছে দেশের ঊর্দ্ধমুখী করোনা সংক্রমনের সংখ্যা

বজায় রয়েছে দেশের ঊর্দ্ধমুখী করোনা সংক্রমনের সংখ্যা

বিগত কদিন ধরে একই ভাবে আবার ঊর্দ্ধমুখী রয়েছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৫৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য হলেও বেশি। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ৫৮ হাজার ৮২৯। দৈনিক আক্রান্তের সংখ্যাটা আগের দিনের কাছাকাছি থাকলেও বেড়েছে করোনাজয়ীর সংখ্যা। যার ফলে খানিকটা বেড়েছে সুস্থতার হারও। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ। দেশে এখন সক্রিয় রোগীর রয়েছেন ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫ জন। এই সংখ্যাটা দেড়শো দিনের মধ্যে সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৪০ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে…
Read More
সেনা হাসপাতালে অস্ত্রোপচার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

সেনা হাসপাতালে অস্ত্রোপচার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

বৃহস্পতিবার নয়াদিল্লির সেনা হাসপাতালে অস্ত্রোপচার হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। তিনি চোখের ছানির সমস্যায় ভুগছিলেন। আজ সেই ছানিরই অপারেশন হল।বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে জারি এক বিবৃতিতে জানানো হয়, ”আজ সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ছানি অস্ত্রোপচার হয়েছে নয়াদিল্লির সেনা হাসপাতালে। অস্ত্রোপচারটি সফল হয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।” এর আগে গত মার্চেও হাসপাতালে ভরতি হতে হয়েছিল ৭৫ বছরের রাষ্ট্রপতিকে। সেনা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময়ই বুকে ব্যথার কথা জানান তিনি। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর বাইপাস সার্জারি করার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর এইমসে বাইপাস অস্ত্রোপচার হয় তাঁর। পরে অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানানো হয় রাষ্ট্রপতি ভবনের তরফে। পরবর্তী সময়ে আরও নানা শারীরিক পরীক্ষা…
Read More
চা বিক্রেতার সাহায্যার্থে নয়া উদ্যোগ মেট্রো ডেয়ারির

চা বিক্রেতার সাহায্যার্থে নয়া উদ্যোগ মেট্রো ডেয়ারির

করোনা অতিমারীতে লকডাউনের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিনমজুররা। বিশেষত রাস্তার ধারের ছোটখাটো চায়ের দোকানগুলি। লকডাউনে সব স্তব্ধ থাকায় দৈনন্দিন আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছিল চা বিক্রেতাদের। আর এবার তাঁদেরই পাশে দাঁড়াতে প্রশংসনীয় উদ্যোগ নিল মেট্রো ডেয়ারি। ২৫ টাকায় ৫০০ মিলির দুধের প্যাকেটেই রয়েছে সেই ম্যাজিক। এবার একই পরিমাণ দুধে বেশি কাপ চা তৈরি করতে পারবেন বিক্রেতারা। বাংলার মেট্রো ডেয়ারির সঙ্গে গাঁটছড়া বেঁধে দুগ্ধ ব্যবসা প্রসারে উদ্যোগী নামী সংস্থা কেভেন্টার। কেভেন্টার অ্যাগ্রোর উদ্যোগেই নতুন তুলনায় সস্তায় নতুন দুধের প্যাকেট এল বাজারে। বৃহস্পতিবার থেকেই কলকাতা ও সংলগ্ন কয়েকটি জায়গায় পাওয়া যাচ্ছে এই বিশেষ দুধের প্যাকেট। বারাকপুর, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে আপাতত ২৫ টাকায়…
Read More