Editor

8890 Posts
এবার পালিত হতে চলেছে ছাত্র পরিষদ দিবস

এবার পালিত হতে চলেছে ছাত্র পরিষদ দিবস

করোনা আবহে শহিদ দিবসের মত তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও এবার পালিত হতে চলেছে ভার্চুয়ালি৷ প্রস্তুতি এখন তুঙ্গে৷ ২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস৷ ২১ জুলাইয়ের মতো কালীঘাট থেকেই ছাত্র-যুবদের ভার্চুয়ালি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ওই দিন দুপুর ২টোর সময় শুরু হবে ভাষণ৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র সংগঠনমের এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী দিনের লড়াইয়ে তৃণমূলের অন্যতম অস্ত্র হতে চলেছে ছাত্র-যুবরা৷ ছাত্র যুব সংগঠনের এই কর্মসূচি সফল করতে শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্পেন৷ ছাত্র–যুব সমাবেশ সফল করতেই শুরু হয়ে গিয়েছে ডিজিটাল প্রচার। রীতিমতো উন্মাদনায় ফুটছেন ছাত্র– যুবরা। গান্ধী মূর্তির পাদদেশেই শ্রদ্ধা জানিয়ে মূল অনুষ্ঠান হবে। তৃণমূল ছাত্র পরিষদ…
Read More
বাড়ছে দেশের করোনা সংক্রমনের সংখ্যা

বাড়ছে দেশের করোনা সংক্রমনের সংখ্যা

দেশের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসকরা। আবারও ঊর্দ্ধমুখী হল সংক্রমনের সংখ্যা। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে সংক্রমিত হলেন দেশের ৪৬ হাজার ১৬৪ জন। একদিনে করোনার বলি ৬০৭। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০ জন। আগামী এক মাসে সেখানে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও মৃত্যুহার কমেছে সামান্য। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৫৯ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬০৭ জনের। আর করোনার বলি মোট ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান…
Read More
টিকাকরণের নিয়মে বদল আনল কলকাতা পুরসভা

টিকাকরণের নিয়মে বদল আনল কলকাতা পুরসভা

টিকাকরণের নিয়মে আবারও বদল আনল কলকাতা পুরসভা। এর ফলে কিছুটা হলেও মিটতে পারে সমস্যা। এখন থেকে যেকোনো সময় টিকা পাবে শহরবাসী। নির্দিষ্টি বুকিং করা সময়ে নয় যেকোনো সময় পুরসভার টিকাকেন্দ্রগুলিতে গিয়ে প্রথম অথবা দ্বিতীয় ডোজ নেওয়া যাবে সহজেই। কলকাতা পুরসভার তরফে চালু করা হলো এই নয়া নিয়ম। সকাল ১০ টা থেকে বিকেল চারটের মধ্যে কেউ ভ্যাকসিন নিতে চাইলেই মিলবে প্রথম অথবা দ্বিতীয় যে কোনও ডোজ। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ডোজের জন্য আলাদা কোনও সময় থাকছে না। এতে বড়সড় স্বস্তি মিলল শহরবাসীর। পুরসভার ১০২ টি আপার প্রাইমারি সেন্টার এবং ৫০ টি মেগা সেন্টারে চলছে টিকাকরণের কাজ। গত সপ্তাহে পুরসভার তরফে ঘোষণা…
Read More
শুরু হলো আফগান মহিলাদের যন্ত্রনার জীবন

শুরু হলো আফগান মহিলাদের যন্ত্রনার জীবন

তালিবান ফিরতেই শুরু হয়েছে আতঙ্কের সময়। বার বার প্রশ্ন উঠেছিল মহিলাদের সুরক্ষা নিয়ে। দীর্ঘ কুড়ি বছর পর পুনরায় একই জায়গায় ফিরতে চলেছে আফগান মহিলাদের জীবন। মহিলাদের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক নিয়মবিধি জারি করেছে তারা যা দেখে সকলেরই মনে হচ্ছে যে সেই পুরনো দিনের অন্ধকার যুগ ফিরে এসেছে আফগানিস্তানি মহিলাদের জন্য। এবার ফের একবার ফতোয়া জারি করা হলো তালিবানের তরফে। মহিলাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বাড়িতেই থাকে! কাজে যাওয়ার প্রয়োজন নেই। কর্মরত আফগানি মহিলাদের এমনই নিদান দিল তালিবান। আফগানভূমে নতুন করে তালিবানি শাসন শুরু হলে মহিলাদের জীবন ‘নরক যন্ত্রণা’ নেমে আসবে। আগেভাগেই এমন আতঙ্কে শিউরে উঠেছিলেন তাঁরা। নারী স্বাধীনতা বলে কিছুই থাকবে…
Read More
করোনা সংক্রমণে আশার আলো দেখাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা সংক্রমণে আশার আলো দেখাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বহু আগে থেকেই ইঙ্গিত মিলেছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা কাটেনি এখনও। এই পরিস্থিতিতে আশার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা -র প্রধান গবেষক সৌমা স্বামীনাথন দাবি করেছেন, 'কয়েক মাস আগে যেভাবে বিপুল হারে করোনার বৃদ্ধি দেখা যাচ্ছিল, এখন আর তেমনটা নেই। ভারতে সম্ভবত অতিমারির দিন শেষ হয়ে এসেছে।' অর্থাৎ এতদিন ধরে যে 'প্যান্ডেমিক' চলছিল সেটি এখন পৌঁছে গিয়েছে 'এন্ডেমিক'-এর জায়গায়। এও মনে করা হচ্ছে যে আগামী বছরের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি আগের মতো হলেও হতে পারে। অর্থাৎ করোনাভাইরাস আতঙ্ক পুরোপুরি কাটিয়ে উঠতে পারবে মানুষ।   বিশ্ব স্বাস্থ্য…
Read More
প্রাজ্ঞ দত্তের নতুন গান ‘বেহালা বাজান’

প্রাজ্ঞ দত্তের নতুন গান ‘বেহালা বাজান’

কোভিড-১৯ এর করণে এক ভয়ঙ্কর অন্ধকারময় সময়ের মধ্যে শিল্পী ও তাদের শিল্পকলার। এতে একদিকে যেমন তাদের রুজিরোজগারে টান পড়েছে তেমনি অপরদিকে তাদের শিল্প চর্চায়ও ভীষণ ভাবে ব্যহত হচ্ছে। ফলে আজ তারা মানষিক ভাবে ভেঙ্গে পড়েছেন। সংকটের এই সময়ে যদি শিল্পীরা সহকর্মী শিল্পীদের সমর্থন না করে তাহলে নিশ্চিন্তে বলা যায় যে আমাদের সমাজ একটি অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। এরকমই একজন শিল্পী, ভগবান মালি, কলকাতার একজন সুপরিচিত বেহালা বাদক। তিনি কোন প্লেব্যাক শিল্পী নন, কলকাতার রাস্তায় অসাধারণ বেহালা বাজিয়ে তিনি লোকের মন জয় করেন।এটাই তার রোজগারের একমাত্র উপায়।কিন্তু বিগত দুই বছর ধরে কোভিড মহামারির কারণে লক ডাউনের জন্য রাস্তায় বেরোনো…
Read More
করোনার তৃতীয় ঢেউ রুখতে নতুন সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

করোনার তৃতীয় ঢেউ রুখতে নতুন সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ সামলে ওঠার সাথে সাথেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় কোনও খামতি রাখতে চায় না রাজ্য সরকার৷ করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার মেডিক্যাল কলেজগুলোতে বাড়তি কর্মী নিয়োগের ছাড়পত্র দিল। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিবের পৌরহিত্যে করোনা মোকাবিলার কৌশল নিয়ে বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। প্রতিটি জেলার স্বাস্থ্য বিভাগকে অতিমারি মোকাবিলায় স্বয়ংসম্পূর্ণ করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নিয়মিত এই বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। সেই লক্ষ্যে গত শনিবার বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব…
Read More
কেন্দ্রীয় মন্ত্রীর আপত্তিকর মন্তব্যে চড়ল রাজনীতির পারদ

কেন্দ্রীয় মন্ত্রীর আপত্তিকর মন্তব্যে চড়ল রাজনীতির পারদ

ধুন্ধুমার কাণ্ড কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে৷ কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের মন্তব্য ঘিরে তুলকালাম৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরে মারমুখি বিজেপি ও শিবসেনারা কর্মীদের তাণ্ডব৷ নারায়ণ রাণের নামে চারটি এফআইআর দায়ের হল মহারাষ্ট্রে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির 'জন আশঈর্বাদ ব়্যালি'তে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে থাপ্পড় মারার কথা বলে বিতর্কে জড়ান নারায়ণ রাণে। এরপরই চড়তে থাকে মারাঠা রাজনীতির পারদ। রানের দাবি, দেশের স্বাধীনতা দিবস কবে তা জানানে না মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ তাই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের ভাষণের সময় বক্তব্য থামিয়ে তথ্য জেনে নেন এক সহকারীর কাছ থেকে৷ অভিযোগ, উদ্ধব ঠাকরের সম্পর্কে অসম্মানজনক মন্তব্যও করেন রানে৷ জন আশীর্বাদ…
Read More
বন্ধ হতে চলেছে অতিরিক্ত বেতন

বন্ধ হতে চলেছে অতিরিক্ত বেতন

বড় ঘোষণা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের। এবার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে কাজের অতিরিক্ত বেতনের কারচুপি। আর্থিক সংকট থেকে মুক্তির উপায় খুঁজতে এই নয়া নিয়ম জারি হলো। অফিসার ও কর্মীদের ‘ওভারটাইম-ইনসেনটিভ’ বন্ধ হচ্ছে কলকাতা পুরসভায়। শুধু তাই নয়, অবসরের পরেও যে সমস্ত অফিসার বা কর্মীর ‘অপরিহার্য’র অজুহাতে দীর্ঘদিন ধরে মোটা টাকা বেতন নিচ্ছেন তাঁদের অধিকাংশকে ‘বিদায়’ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে পুরভবনে। বস্তুত এই কারণে পুর কমিশনারকে ‘প্রাইস ওয়াটার’ ধাঁচের আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থাকে নিয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্য প্রশাসক ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। ওই সংস্থা পুরসভার সমস্ত বিভাগের অফিসার ও কর্মীদের এইচআরএ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি সংগ্রহ করবে। পরবর্তী আর্থিক বছর শুরুর আগেই…
Read More
নবান্নের তরফে নতুন নিয়ম অবসর নেওয়া চাকরিজীবীদের জন্য

নবান্নের তরফে নতুন নিয়ম অবসর নেওয়া চাকরিজীবীদের জন্য

বদলে গেলো চাকরির নিয়ম। অনেক সময়েই দেখা যায় অবসরের পরেও চাকরির মেয়াদ বাড়য়ে দেওয়া হয়৷ কিন্তু এবার থেকে অবসরের পর চাকরির মেয়াদ বাড়ানো হবে না৷ বরং তুলে আনা হবে অধস্তনদের৷ এমনই সিদ্ধান্ত নিল নবান্ন৷ এক্ষেত্রে একই সঙ্গে দুটি সুবিধা মিলবে৷ প্রথমত, নতুন নিয়োগ হবে৷ দ্বিতীয়ত, বিভিন্ন পদে কর্মরতদের পদোন্নতি হবে৷ বয়স্কদের উপর দায়িত্ব চাপানোর চেয়ে তরুণ কাঁধে দায়িত্ব অর্পনেই জোড় নবান্নে৷ সেই লক্ষ্যে কম বয়সী কর্মঠ কর্মী ও আধিকারিকদের দায়িত্ব দিতে চাইছে রাজ্য সরকার। এই উদ্দেশ্য পূরণে নবান্নের নির্দেশ, বিভিন্ন সরকারি পদে স্থায়ীভাবে কর্মরত ও যোগ্যতাসম্পন্ন সরকারি আধিকারিক ও কর্মীকা যেন তাঁদের বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করেন৷  প্রসঙ্গত, এই মর্মে একটি বিজ্ঞপ্তি…
Read More