Editor

8890 Posts
বিদেশি সেনার উদ্দ্যেশ্যে ফতোয়া জারি করেছে তালিবানরা

বিদেশি সেনার উদ্দ্যেশ্যে ফতোয়া জারি করেছে তালিবানরা

তালিবান ত্রাসে ত্রস্ত হয়ে রয়েছে গোটা দেশ। আতঙ্কে প্রহর গুনছে আফগানরা। এরই মাঝে নতুন ফতোয়া জারি করেছে তালিবানরা। সমস্ত বিদেশি সেনার উদ্দ্যেশ্যে জানানো হলো আগামী ৩১ অগস্টের মধ্যে খালি করতে হবে কাবুল এয়ারপোর্ট। এদিকে অন্যদিকে এখনও সম্পন্ন হয়নি সম্পূর্ণ উদ্ধারকাজ। এখনও কয়েক হাজার আফগান শরণার্থী এবং বিদেশি নাগরিক কাবুল এয়ারপোর্টের ভিতরে ও বাইরে ভিড় করে আছেন উদ্ধারের আশায়। তার মধ্যে এই হুমকির জেরে এখন চাপে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তালিবানের দাবি, কোনও বিদেশি শক্তি মেয়াদ বাড়ানোর আর্জি করেনি, এবং করলেও তা মানা হবে না। অন্যদিকে, তালিবানের ক্ষমতা দখল মানে ফের…
Read More
‘শার্ক’ – লুম সোলারের সাশ্রয়ী সোলার প্যানেল

‘শার্ক’ – লুম সোলারের সাশ্রয়ী সোলার প্যানেল

২০২১: লুম সোলার (সোলার টেক স্টার্ট-আপ ও মোনো প্যানেল ক্যাটাগরির অগ্রণী সংস্থা) নিয়ে এলো ভারতের সবথেকে সাশ্রয়ী সোলার প্যানেল – শার্ক সিরিজ। ভারতের সোলার ইন্ডাস্ট্রিতে নজির সৃষ্টিকারী লুম সোলারের সুপার হাই-এফিসিয়েন্সি বিশিষ্ট সিঙ্গল প্যানেলের শার্ক সিরিজের ক্যাপাসিটি ৪৪০ ওয়াট থেকে ৫৩০ ওয়াট পর্যন্ত। শার্ক সিরিজে রয়েছে দুইটি ভেরিয়েন্ট – শার্ক ৪৪০ ওয়াট মোনো পিইআরসি এবং শার্ক বাই-ফেসিয়াল ৪৪০-৫৩০ ওয়াট। লুম সোলারের শার্ক সিরিজে রয়েছে পিওর মোনো পিইআরসি সোলার টেকনোলজি, যা ১৪টি সোলার সেল, ৯টি বাস বার সম্পন্ন। ফলে এটি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম সর্বাধিক অ্যাডভান্সড টেকনোলজিক্যাল প্রোডাক্ট। বর্তমানে চালু থাকা টেকনোলজির তুলনায় শার্ক সিরিজের কর্মক্ষমতা ২০-৩০% বেশি। লুম সোলারের শার্ক…
Read More
কাজের সময়ে আসতে চলেছে বড় বদল

কাজের সময়ে আসতে চলেছে বড় বদল

বদলে চলছে সমস্ত নিয়ম কানুন। এর আগে বারংবার নিয়ম বদলের নতুন আইন চালুর চেষ্টা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। অবশেষে নতুন শ্রম আইন লাঘু হতে চলেছে আগামী ১ অক্টোবর থেকে। শ্রম আইনে বদল আনার তোড়জোর করছে কেন্দ্রের মোদী সরকার। যদি এই নতুন আইন কার্যকর হয়, তাহলে সংগঠিত ক্ষেত্রের অফিসের কর্মচারীদের ‘টেক হোম’ বেতন কমতে পারে। এর পাশাপাশি, কাজ করার সময়, ওভারটাইমে অতিরিক্ত বেতন, ছুটি নানান ক্ষেত্রে নিয়ম বদলে যেতে পারে। মূলত ২৯টি শ্রম আইন নিয়ে ৪টি শ্রম কোড তৈরি করা হয়েছে কেন্দ্রের তরফে। সেগুলি হল- কোড অন ওয়েজেস, ইন্ড্রাস্ট্রিয়াল রিলেশন কোড, অকুপেশানাল সেফটি ইন্ড হেলথ, সোশ্যাল সিকিউরিটি কোড। এই কোডগুলির…
Read More
আবার ঊর্দ্ধমুখী হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ

আবার ঊর্দ্ধমুখী হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ

আবারও বাড়লো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার জেরে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ১১০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২৫ হাজার ৪৬৭ জন। যা কিনা আগের দিনের তুলনায় সামান্য বেশি। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ২৪ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯,৪৮৬ জন। দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৭ লাখ ২০ হাজার ১১২ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা রয়েছে ৩ লাখ ১৯ হাজার ৫৫১ জন। দেশে এখন পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ৫৮…
Read More
প্রথমবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের বৈঠক

প্রথমবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের বৈঠক

সবে মাত্র কদিন হলো একটা গোটা দেশ তাদের নিজেদের অধীনস্ত করেছে তালিবানরা। দেখতে দেখতে গোটা আফগানিস্তান তাদের নিজেদের কবলে আনে তালিবানরা। এর পরই ভারতীয় দূতাবাসে হামলা চালায় তালিবানরা। কিন্তু এই পরিস্থিতিতে নিয়ে এখনো কোনো রকম বক্তব্য রাখেননি কেন্দ্রীয় সরকার। ভারতীয় সরকারের পক্ষ থেকে তালিবানি শাসন নিয়ে কোনও কথা বলা হয়নি। এই পরিস্থিতিতে এবার আফগানিস্তানের পরিস্থিতি এবং সেদেশ থেকে এ দেশে ভারতীয় ও আফগান শরণার্থীদের ফিরিয়ে আনা প্রসঙ্গে সংসদের উভয় কক্ষের দলীয় নেতাদের পুঙ্খানুপুঙ্খ জানাবে কেন্দ্রবিদেশমন্ত্রককে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ অগস্ট এই সর্বদল বৈঠক ডেকে সংশ্লিষ্ট বিষয়ে সব তথ্য বিরোধী দলের নেতাদের জানানো হয়। এই ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী…
Read More
আদিবাসীদের উন্নয়নই প্রধান লক্ষ্য মুখ্যমন্ত্রীর

আদিবাসীদের উন্নয়নই প্রধান লক্ষ্য মুখ্যমন্ত্রীর

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই আদিবাসীদের জন্য অনেক প্রকল্পের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতো রাজ্যের মুখ্য মন্ত্রী মসনদে বসার পর থেকে কাজ হয়েছে অনেক। এবার আদিবাসী উন্নয়ন ত্বরান্বিত করতে আজ নবগঠিত 'ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল' বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে নবান্নে আদিবাসী সমাজের নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকে তাঁদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দফতরের অধীনে রাজ্যের আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কাউন্সিল গঠন করে। গত ৯ জুলাই ওই কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। এরপরে এটিই তার প্রথম…
Read More
তৃতীয় ঢেউয়ে সব চেয়ে বেশি সংখ্যায় আক্রান্ত হবে শিশুরা

তৃতীয় ঢেউয়ে সব চেয়ে বেশি সংখ্যায় আক্রান্ত হবে শিশুরা

দেশে সবে মাত্র কিছুটা হলেও আটকানো গেছে কোভিডের দ্বিতীয় ঢেউ। ক্রমাগত রোজকার ওঠা পড়ার মাঝে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ। এরই মাঝে অসন্ন্য সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আতঙ্ক। এই তৃতীয় ঢেউয়ে সব চেয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সমান তালে বাড়বে তাদের ঝুঁকি। সোমবার এই সতর্কবার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল ইনস্টটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। প্রধানমন্ত্রীর দফতরে রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গঠিত এই কমিটি। রিপোর্টে উল্লেখ করে বলা হয়েছে, তৃতীয় ঢেউয়ের সময়ে বিপুল সংখ্যক শিশু করোনায় সংক্রমিত হলে তাদের চিকিৎসার জন্য যত সংখ্যক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসার সরঞ্জাম এবং পরিকাঠামো প্রয়োজন, তা নেই দেশে। দেশে প্রাপ্তবয়স্করা পুরোদমে টিকা পেলেও শিশুদের…
Read More
জনসাধারণের জন্য খুলে গেলো জগন্নাথদেবের মন্দির

জনসাধারণের জন্য খুলে গেলো জগন্নাথদেবের মন্দির

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ধীরে ধীরে শিথিল হচ্ছে করোনা পরিস্থিতি। কিছুটা হলেও কড়া বিধিনিষেধের ফলে আটকে রাখা গেছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল পুরীর জগন্নাথদেবের মন্দির। পরিস্থিতি শিথিল হওয়ায় এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চার মাস পর খুলে গেল পুরীর জগন্নাথ মন্দির। সোমবার থেকে সাধারণ ভক্তরাও মন্দিরে ঢুকে জগন্নাথদেবের দর্শন করতে পারবেন। পুজোও দিতেও পারবেন। তবে অবশ্যই মানতে হবে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। সোমবার থেকে সেখানে সব পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। অন্য রাজ্য থেকেও এলেও মিলবে জগন্নাথ দর্শন। তবে আরটি–পিসিআর নেগেটিভ রিপোর্ট বা টিকা নেওয়ার শংসাপত্র সঙ্গে রাখতে হবে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, প্রতি শনি ও রবিবার বন্ধ…
Read More
নতুন সিদ্ধান্ত কলকাতা মেট্রোর তরফে

নতুন সিদ্ধান্ত কলকাতা মেট্রোর তরফে

মেট্রো কলকাতাবাসীদের নিত্যদিনের সঙ্গী। দিনের পর দিন বহু যাত্রী সাহায্য নিয়ে আসছে এই পরিষেবার। এবার পরিবর্তন হলো নিত্যযাত্রী সঙ্গীর, এগোলো বিদায়ের পথে। একমাত্র কলকাতায় থাকলেও এবার কলকাতা থেকেও বিদায় নিলো নন এসি মেট্রো রেক। গোটা দেশ ভারতের মধ্যে একমাত্র রাজ্যের কলকাতাতেই দেখা যেত নন এসি রেক। একমাত্র মহানগরীতে চলাচল করত নন এসি মেট্রো রেক। কিন্তু এবার আর অপেক্ষা করতে হবে না এসি মেট্রোর। কলকাতা মেট্রো থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল নন এসি রেক। শেষ হল দীর্ঘ তিন দশকের পথচলা। সম্প্রতি এমনই জানিয়েছেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। তবে গত বছর মার্চে লকডাউনের পর থেকে আর যাত্রী পরিবহণে ব্যবহার করা হয়নি কোনও নন…
Read More
দেশ দখল করার সাথে সাথেই ভারতীয় দূতাবাসে হামলা

দেশ দখল করার সাথে সাথেই ভারতীয় দূতাবাসে হামলা

তালিবানদের দেশ দখল করার সাথে সাথেই বিভিন্ন জায়াগায় শুরু হয়েছে হানা। তঠস্থ হয়ে রয়েছে সকলে। এরই মধ্যে ভারতীয় দূতাবাসে তল্লাশি চালাতে হানা দিল তালিবান। হেরাত এবং কান্দাহারে অবস্থিত ভারতীয় দূতাবাসে এই তল্লাশি অভিযান চালানো হয়। জানা গিয়েছে দূতাবাসে থাকা গাড়ি নিয়ে গিয়েছে তালিবান জঙ্গিরা। পাশাপাশি বিভিন্ন নথির খোঁজও করে তালিবানি জঙ্গিরা। কাবুলসহ আফগানিস্তানের প্রায় ৯০ শতাংশেরও বেশি এলাকা তালিবানের দখলে। কান্দাহার ও হেরাতের ভারতীয় কনসুলেটগুলিতে তল্লাশি চালায় তালেবরা। ওই দূতাবাসগুলির দপ্তরে ঢুকে আলমারি তছনছ করে কাগজপত্রের সন্ধান করে জঙ্গিরা। শুধু তাই নয়, দূতাবাসগুলিতে থাকা বেশ কয়েকটি গাড়ি জঙ্গিরা নিয়ে যায়। মনে করা হচ্ছে, পাকিস্তানের উসকানিতেই এই হানা দিয়েছে সন্ত্রাসবাদীরা। সেদেশে…
Read More