Editor

8890 Posts
রাজ্যে প্রথম ফি মকুবের সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

রাজ্যে প্রথম ফি মকুবের সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

করোনা অতিমারির কারণে গত দেড় বছর ধরে কার্যত বন্ধ স্কুল-কলেজের পঠনপাঠন। তবে ক্লাস বন্ধ হলেও অনলাইন মাধ্যমে চলছে পড়াশোনা। এবার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই অতিমারির সময় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালো কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তর পর্যায়ে, সব কোর্সের ফি মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অতিমারির কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমেস্টারের টিউশন ফি মুকুব করা হচ্ছে বলে জানানো হয় এই বিজ্ঞপ্তিতে। এই প্রথম রাজ্যের কোনও প্রথম সারির বিশ্ববিদ্যালয় অতিমারির কারণে ফি মুকুব করার সিদ্ধান্ত নিল। ইংরেজি বিভাগের এক ছাত্রের কথায়, এই সিদ্ধান্তের ফলে গরিব ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা সব চেয়ে বেশি উপকৃত হবে। এই অতিমারিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন তাঁরাই।…
Read More
বিমান বন্দরে জোড়া বিস্ফোরণে নিহত শতধিক

বিমান বন্দরে জোড়া বিস্ফোরণে নিহত শতধিক

একে তালিবান ত্রাসে আতঙ্কে দিন কাটাচ্ছে আফগানবাসী৷ এরই মাঝে দোসর হল আইসিস৷ আফগান জুড়ে আতঙ্ক ছিল কাবুল বিমান বন্দরের বাইরে বড়সড় হামলার ছক কষছে ইসলামিক স্টেট খোরাসান জঙ্গিরা৷ এবার সত্যি হল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের এই আশংকা৷ জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর৷ কাবুল বিমানবন্দর চত্বরের পরপর তিনটি বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৯০ জন আফগান নাগরিকের। নিহতদের মধ্যে ৬০ জন আফগান নাগরিক থাকার পাশাপাশি ১৩ জন মার্কিন সেনা রয়েছেন। আহত আরও বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। এই হামলার প্রেক্ষিতে জঙ্গি গোষ্ঠী আইএস-খোরাসানকে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরেই হামলাকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ তিনি জানিয়েছেন, হামলাকীরদের খুঁজে বার…
Read More
নার্সদের জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের তরফে

নার্সদের জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের তরফে

রাজ্যে ডাক্তারের অভাব মেটাতে নতুন পদ তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিভিন্ন রকম সমস্য নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, এসএসকেএম হাসপাতালের সঙ্গে টাটা ক্যান্সার সেন্টার যৌথ ভাবে কাজ শুরু করতে চলেছে৷ এ কথা আগেই ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি আরও কিছু বিষয়ে আলোচনা হয়েছে৷ নার্সদের দায়িত্ব এবং সম্মান বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন তিনি। তাঁদের পদোন্নতি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির চিকিৎসা পরিকাঠামোতেও বড় বদলের ঘোষণা করেন তিনি। রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে আরও উদ্যোগী হল রাজ্য সরকার। ভালো কাজ করলে অভিজ্ঞ নার্সদের পদোন্নতি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় যে নার্সরা অভিজ্ঞ হবেন এবং যাঁরা…
Read More
কর্মসন্ধানীদের জন্য মোবাইল অ্যাপ

কর্মসন্ধানীদের জন্য মোবাইল অ্যাপ

ভারতের অন্যতম টেক-জায়ান্ট ‘বেটারপ্লেস’ ব্লু-কলার কর্মপ্রার্থীদের জন্য একটি এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ্‌ করল। এই অ্যাপের মাধ্যমে কর্মপ্রার্থীরা কাজের সন্ধান করতে ও নিজেদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। বেটারপ্লেস অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লেস্টোরে। অ্যাপটি ১২০০টিরও বেশি কোম্পানিতে ১০ লক্ষেরও বেশি কাজের সুযোগের সন্ধান দেবে।  বেটারপ্লেস অ্যাপটি তৈরি হয়েছে ছয়টি ভাষা-বিশিষ্ট ‘মাল্টিলিঙ্গুয়াল ইন্টারফেস’-সহ – ইংরেজি, হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল ও হিংলিশ। আগ্রহী প্রার্থীরা অ্যাপে বিনাব্যয়ে নিজেদের সিভি তৈরি করতে এবং রেফারেন্সের জন্য বন্ধু ও সহকর্মীদের সঙ্গে তা শেয়ার করতে পারবেন। ১০০০টিরও বেশি ধরণের কাজের খোঁজ করা যাবে এই অ্যাপ থেকে, যেমন ডেলিভারি পার্টনার, রাইডার পার্টনার, ড্রাইভার পার্টনার, ফিল্ড অ্যাসোসিয়েট, রিটেল…
Read More
রাজ্য জুড়ে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

রাজ্য জুড়ে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

আবার ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত মিললো৷ রাজ্য জুড়ে আবার অতিভারী বৃষ্টির আবহাওয়া৷ বিগত দুদিন ধরে মেঘলাই ছিল রাজ্যের আবহাওয়া দু এক ফসলা বৃষ্টিও হয়েছে বেশ কয়েক জায়গায়৷ এরই মাঝে গত রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি৷ আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও৷ তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলছে না এখনই৷ বরং তাপমাত্রা বাড়ার পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়ার দাপটও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে আবহাওয়ার এই ছবিটা কলকাতার ক্ষেত্রে স্থায়ী হবে না৷ সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে৷ সঙ্গে…
Read More
সবজি বিক্রেতাদের জন্য বড়ো ঘোষণা রেলের তরফে

সবজি বিক্রেতাদের জন্য বড়ো ঘোষণা রেলের তরফে

রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হলেও লেগেই আছে সংক্রমনের সংখ্যায় ওঠা পড়া। তাই সংক্রমণ রোধে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ। বন্ধ সমস্ত লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে সব্জি কলকাতায় আনা সবজি বিক্রেতাদের কার্যত অসম্ভবের পর্যায় দাঁড়িয়েছে। তার ফলে বিপুল অংকের ক্ষতির মুখে পড়ছে সবজি বিক্রেতারা। অন্যদিকে সড়ক পথে কলকাতায় পৌঁছালে সেই সবজির দাম হচ্ছে আকাশ ছোঁয়া। অবশেষে এই বিপত্তির নিষ্পত্তি হল। সব দিক বিবেচনা করে এবার কৃষক স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। রেলের এই সিদ্ধান্তে খানিকটা সস্তায় মিলবে সবজি, রেলের মতোই আশাবাদী আমজনতা। চলতি বছরের শুরুতে করোনা বেশ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু মার্চের শেষ থেকে বাড়তে থাকে সংক্রমণ। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে…
Read More
অবাক কান্ড দেশ রক্ষার দায়িত্ব জঙ্গির হাতে

অবাক কান্ড দেশ রক্ষার দায়িত্ব জঙ্গির হাতে

দীর্ঘ কুড়ি বছর পর আবার আফগানিস্তান দখল করেছে জেহাদী সংগঠন। এবার আবার একবার নতুন করে সরকার গঠন করতে চলেছে তালিবান। গোটা দেশ দখলের পর প্রথমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আশ্বাস দিলেও তালিবান এবার পরিষ্কার জানিয়ে দিয়েছে দেশে চলবে জেহাদী। পাশাপাশি মন্ত্রিসভা গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে জেহাদী সংগঠন। তার মধ্যেই প্রকাশ্যে এল গুরুত্বপূ্র্ণ এক খবর। আফগানিস্তানে প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে এক কুখ্যাত জঙ্গি। আমেরিকার গুয়ানতানামো কারাগার ফেরত দোর্দণ্ডপ্রতাপ জঙ্গিকে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর পদে বসাচ্ছে তারা। ইসলামিক এমিরেট অফ আফগানিস্তানের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন মোল্লা আবদুল কায়ুম জাকির। এই খবর উঠে আসার পরেই সারা বিশ্ব জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। মোল্লা আবদুল কায়ুম জাকির একজন…
Read More
দুঃখের ছায়া সাংস্কৃতিক জগতে

দুঃখের ছায়া সাংস্কৃতিক জগতে

সাংস্কৃতিক জগতে দুঃখের ছায়া। গতকাল করোনা কেড়ে নিয়েছিল তবলাবাদক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, সেই ধাক্কা সামলে উঠবার আগেই বাংলার শিল্পী মহলে ফের দুঃসংবাদ। বৃহস্পতিবার ইহলোক ছেড়ে অমৃতলোকে পাড়ি দিলেন গৌরী ঘোষ। বয়স হয়েছিল ৮৩ বছর। বিরাট শূন্যতা তৈরি হল আবৃত্তির জগতে। মাসখানেক আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ শিল্পী, এরপর অবস্থার অবনতি হয় এবং গত সাত দিন ভেন্টিলেশনেই ছিলেন তিনি। সব লড়াই শেষ করে অবশেষে শেষ নিশ্বাস ত্যাগ করেন গৌরীদেবী। তাঁর প্রয়াণে বিখ্যাত পার্থ ঘোষ-গৌরী ঘোষের জুটি ভাঙল। বিখ্যাত বাচিক শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীণ শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করে লোপামুদ্রা মিত্র জানান, “মায়ের মতো মানুষ চলে গেলেন। পরিবারের একজন চলে…
Read More
আবারও টয়ট্রেনের আওয়াজ শুনতে চলেছে পাহাড়বাসী

আবারও টয়ট্রেনের আওয়াজ শুনতে চলেছে পাহাড়বাসী

আবারও টয়ট্রেনের আওয়াজ শুনতে চলেছে পাহাড়বাসী। করোনার জেরে প্রায় দেড় বছর পর সমতল থেকে পাহাড়ের দিকে ছুটলো টয়ট্রেন। তবে নতুন খবর হলো এবার শুধু মাত্র যাত্রী নয় মালপত্তর নিয়েও বয়ে যাবে এই টয়ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে ফের শুরু হল টয়ট্রেন পরিষেবা। টয় ট্রেন পরিষেবা শুরু হওয়ায় খুশি পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা। দার্জিলিং থেকে ঘুমের মধ্যে যাতায়াত করছি ট্রেনগুলি। পরিকল্পনা ছিল পুজোর আগেই নিউ জলপাইগুড়ি থেকে পুরো পথে চলবে ট্রেন। তবে দেরি না করে এদিন থেকেই এদিন থেকেই এদিন থেকেইপরিষেবা শুরুর সিদ্ধান্ত নেন দক্ষিণ-পূর্ব সীমান্ত রেলের কর্তারা। করোনার জেরে পাহাড়ে দীর্ঘদিন ধরে মার খাচ্ছে পর্যটন ব্যবসা। টয় ট্রেন চালু…
Read More
মহিলাদের পাশে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী

মহিলাদের পাশে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী

মহিলাদের ওপর কোনো রকম অত্যাচার সহ্য করবেনা রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেও একজন মহিলা, তাই এবার মহিলাদের সুরক্ষার জন্য নতুন নিয়ম কানুন চালু করলেন। রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি (আইনশৃঙ্খলা)-কে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ, রাজনীতির রং না-দেখেই এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিন তিনি বলেন, ‘‌তফশিলি, আদিবাসী মা–বোনেদের উপর অত্যাচার হলে ব্যবস্থা নিতে হবে। কোনও ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর দিতে হবে।‘রাজ্যের ডিজি বীরেন্দ্রকে তিনি নির্দেশ দেন, ‘‌কোনও অ্যাট্রেসিটিস হলে, এনকোয়ারি করে যদি দেখেন এটা সত্যি তাহলে স্ট্রং অ্যাকশন নেবেন। কাউকে বাঁচানোর কোনও ব্যাপার নেই।’‌   নবান্নে…
Read More