Editor

8890 Posts
রয়্যাল স্ট্যাগ শুরু করল #ইনইটটুউইনইট ক্যাম্পেন

রয়্যাল স্ট্যাগ শুরু করল #ইনইটটুউইনইট ক্যাম্পেন

শুধু ক্রিকেট উৎসব উদযাপন নয়, টিম ইন্ডিয়াকে সাপোর্টের মাধ্যমে ওয়ার্ল্ড কাপ দেশে নিয়ে আসার প্রচেষ্টাকে সাপোর্ট করার লক্ষ্যে সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ এক নতুন ক্যাম্পেন শুরু করল - #ইনইটটুউইনইট। আইসিসি মেনস টি২০ ওয়ার্ল্ড কাপের জন্য শুরু করা #ইনইটটুউইনইট ক্যাম্পেনে অংশ নিয়েছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ্‌ ও সূর্যকুমার যাদব এবং গ্লোবাল সুপারস্টার কেন উইলিয়ামসন, আঁদ্রে রাসেল, মিশেল স্টার্ক ও ফাফ ডু প্লিসিস। এই ক্যাম্পেনের মুখ্য উদ্দেশ্য কাপ জয়ের জন্য নীল জার্সির খেলোয়াড়দের সমর্থনে ভারতের ক্রিকেট উৎসাহীদের এককাট্টা করা। এই ক্যাম্পেন প্রচারিত হবে বিভিন্ন মাধ্যমে, যেমন ডিজিটাল, প্রিন্ট, রেডিয়ো এবং ওওএইচ। কনজিউমার প্রোমোশনের জন্য চালু করা #ইনইটটুউইনইট ক্যাম্পেনে সোস্যাল মিডিয়ার মাধ্যমে…
Read More
আগামী মাসেই খুলতে চলেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

আগামী মাসেই খুলতে চলেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

অবশেসে অবসান ঘটলো দীর্ঘ প্রতীক্ষার৷ দীর্ঘ সময় পর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্ধারিত সময় ঘোষিত হলো৷ ১৫ নভেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে ১৫ নভেম্বর থেকে স্কুল-কলেজ খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ দেন তিনি৷ তার আগে স্কুল-কলেজ পরিষ্কার করে প্রস্তুত হতে বলেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা সংক্রমণের জেরে গত বছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হলেও, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তা ফের বন্ধ করে দেওয়া হয়৷ গত বছর থেকে ধরলে প্রায় ২০ মাস পর স্কুল কলেজ খুলতে চলেছে৷ প্রসঙ্গত, আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন কোভিড…
Read More
ভি বিজনেস ও গুগল ক্লাউড ইন্ডিয়ার চুক্তি

ভি বিজনেস ও গুগল ক্লাউড ইন্ডিয়ার চুক্তি

এসএমই ও স্টার্ট-আপদের জন্য কোলাবোরেশন সলিউশন প্রদানের লক্ষ্যে গুগল ক্লাউড ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক-বন্ধন গড়ে তুললো ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা ভি বিজনেস। এই পার্টনারশিপের উদ্দেশ্য স্মল বিজনেসেস ও তাদের কর্মীদের মধ্যে কার্যকর ও নিরাপদ পন্থায় ফ্লেক্সিবিলিটি ও কানেক্টিভিটি গড়ে তোলা। বিজনেস অবজেক্টিভ ও এমপ্লয়ি ফ্লেক্সিবিলিটির মধ্যে সমতা বজায় রাখার জন্য গুগল ওয়ার্কস্পেস ভি বিজনেস প্লাস গ্রাহকদের কোনও বাড়তি ব্যয় ব্যতিরেকেই বিভিন্ন প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন দিয়ে সাহায্য করবে, যেমন গুগল মীট, জিমেইল, ড্রাইভ, শীটস, স্লাইডস, ডকস ও ক্যালেন্ডার। মাত্র ৩৯৯ টাকা থেকে শুরু মাসিক ব্যয়ে ভি বিজনেস প্লাস গ্রাহকরা তাদের প্ল্যান মিক্স ও ম্যাচ করার মাধ্যমে বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন, যেমন…
Read More
পুণেতে ভি’র ৫জি ট্রায়াল হবে

পুণেতে ভি’র ৫জি ট্রায়াল হবে

ইন্ডাস্ট্রি ৪.০ নির্মাণের লক্ষ্যে ৫জি-ভিত্তিক সলিউশনস পরীক্ষার জন্য অগ্রণী টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড এক প্রাইভেট এলটিই ও ৫জি সলিউশনস প্লাটফর্ম প্রোভাইডার অ্যাথোনেট-এর সঙ্গে পার্টনারশিপে আবদ্ধ হলো। এই ট্রায়াল চালিত হবে ভারত সরকারের টেলিকম বিভাগ প্রদত্ত ৫জি স্পেক্ট্রাম দ্বারা। স্মার্ট সিটি ও ইন্ডাস্ট্রি ৪.০ ৫জি বাস্তবায়নের কাজকে ত্বরাণ্বিত করতে সাহায্য করবে। ক্লাউড কোর এন্ড-টু-এন্ড ক্যাপ্টিভ নেটওয়ার্ক সেট-আপে ভি ৫জি ট্রায়াল চালু করেছে পুণে শহরে। প্রাথমিক ট্রায়ালের ফল থেকে জানা গেছে, পুণে শহরে ভি ‘ভেরি লো ল্যাটেন্সি’-সহ ৩.৭ জিবিপিএস-এর থেকেও বেশি ‘পিক স্পীড’ অর্জনে সক্ষম হয়েছে।
Read More
আরো চার কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা

আরো চার কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা

উপনির্বাচন ভোট পর্ব চলছে রাজ্য জুড়ে। পূজার পূর্বেই উপনির্বাচন হয়েছে কিছু কেন্দ্রে। আবার চলতি মাসের শেষেই বাংলার ৪ কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হবে। এবার জানা গেল পরের মাসে অর্থাৎ নভেম্বরের ত্রিপুরার পুরভোট হতে চলেছে। ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। কয়েক সপ্তাহ আগে থেকেই সেই রাজ্যে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই তারা আরো বেশি তৎপর হয়ে গেল।  নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট সংঘটিত হবে এবং ২৮ নভেম্বর পুরভোটের ফল প্রকাশ। ৩ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন এবং ৫ নভেম্বর হবে মনোনয়ন স্ক্রুটিনি। তারপর ৮ নভেম্বর…
Read More
আসন্ন উৎসবে বাজির ধোয়া নিয়ে সতর্কতা বিশেষজ্ঞদের

আসন্ন উৎসবে বাজির ধোয়া নিয়ে সতর্কতা বিশেষজ্ঞদের

আসতে চলেছে আরেক উৎসব। সামনেই আসন্ন কালীপুজো। এমনিতেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর পর থেকে কলকাতা সহ রাজ্যজুড়ে করোনার দাপট মাথাচাড়া দিয়ে উঠছে৷ এবার চিন্তা আলোর উৎসব দীপাবলিতে দেদার বাজি পোড়ার৷ বারুদ-পোড়া সেই ধোঁয়ায় বিষাক্ত হয়ে ওঠে আকাশ-বাতাস। আর বাজির ধোঁওয়ায়  পরিবেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে৷ সেই আশঙ্কায় চিন্তিত চিকিৎসক মহল। কোভিড আক্রান্ত তো বটেই, কোভিডমুক্তদেরও নিয়ে আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞ-চিকিৎসকরা।  কোভিড আক্রান্তদের ক্ষেত্রে সমস্যাপ্রতি বছর কালীপুজোর সময় বাতাসে দূষণের পরিমাণ বেড়ে যায় অত্যাধিক হারে৷ আর করোনা আবহে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নেওয়ার আশঙ্কা করছেন  চিকিৎসকরা৷ কোভিড আবহে বাজির ধোঁয়া বিষ পানের মতো ভয়াবহ হয়ে উঠতে পারে…
Read More
গ্রাহকদের জন্য উদ্বোধনী অফার ট্রেন্ডসের

গ্রাহকদের জন্য উদ্বোধনী অফার ট্রেন্ডসের

রিলায়েন্স ট্রেন্ডস ভারতের ক্রমবর্ধমান এবং বৃহত্তম রিটেইল চেইন। যা প্রধানত পোশাক এবং অনান্য আনুষাঙ্গিকের জন্য বিখ্যাত। এই রিলায়েন্স ট্রেন্ডসএবার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জে তার নতুন স্টোর শুরু করার কথা ঘোষণা করেছে। বলাবাহুল্য, রিলায়েন্স ট্রেন্ডস তার পোশাকের নিত্যনতুন সম্ভার এবং সাশ্রয়ী মূল্যের মাধ্যমে যে ভাবে ভারতে গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করেছে, তা দেখে একথায় বলা যায় যে রিলায়েন্স ট্রেন্ডস প্রকৃত অর্থেই ভারতে ফ্যাশনকে গণতন্ত্রীকরণ করছে। তাই মেট্রো, মিনি মেট্রো থেকে শুরু করে টায়ার ১, ২ টাউন এবং এর বাইরেও আজ ফ্যাশানেবেল শপিং-এর ভরসাযোগ্য গন্তব্য হয়ে উঠেছে রিলায়েন্স ট্রেন্ডস। উল্লেখ্য, তুফানগঞ্জ শহরের এটি রিলায়েন্স ট্রেন্ডসের প্রথম ষ্টোর। ৫৪২৮ বর্গফুটের এই ট্রেন্ডষ্টোরে ভোক্তাদের…
Read More
আপাতত স্থিতিশীল রয়েছেন রাজ্যের রাজ্যপাল

আপাতত স্থিতিশীল রয়েছেন রাজ্যের রাজ্যপাল

অসুস্থ হয়ে পড়লেও আপাতত সুস্থ আছেন তিনি। দিল্লির বঙ্গভবন থেকে জানা গিয়েছে ম্যালেরিয়া আক্রান্ত হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ পুজোর মধ্যে সস্ত্রীক দার্জিলিং গিয়েছিলেন রাজ্যপাল৷ সপ্তমীর দিন সকালে কলকাতা থেকে রওনা দেন তিনি৷ সেখান থেকে ফিরে ৩ দিন আগে দিল্লিতে যান ছুটি কাটাতে৷ বাগডোগরা থেকেই ধরেন দিল্লির বিমান৷ শরীরে জ্বর ছিল তাঁর। উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই দিল্লিতে ছুটি কাটাতে গিয়েছেন তিনি৷ আর সেখানে গিয়েই দিল্লির বঙ্গভবন থেকে এমনটাই জানা গিয়েছে। রক্তপরীক্ষার পর ম্যালেরিয়া ধরা পড়ে৷ দিল্লিতে পশ্চিমবঙ্গের সরকারি অতিথি নিবাস বঙ্গভবনেই চিকিৎসা চলছে তাঁর৷ তবে রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। গত চারদিন ধরে সপরিবারে বঙ্গ ভবনেই রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ জানা…
Read More
করোনা সংক্রমণের সংখ্যা ও কনটেনমেন্ট জোনের সংখ্যা দুই বাড়ছে রাজ্যে

করোনা সংক্রমণের সংখ্যা ও কনটেনমেন্ট জোনের সংখ্যা দুই বাড়ছে রাজ্যে

সমাপ্তি হয়েছে উৎসবের, কিন্তু এবার বাড়ছে চিন্তা ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ নাইট কারফিউর উপর বেশি করে জোড় দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে কলকাতা তো বটেই সংক্রমণ বাড়তে শুরু করেছে হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, নদিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর  পশ্চিম বর্ধমান এবং দার্জিলিংয়ে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ ২৪ পরগণায় মাইক্রো কনটেনমেন্ট এলাকা ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও আলিপুর (সদর), বারুইপুর, ক্যানিং, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমার ১৩টি থানা এলাকায় মোট ৪২টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। জেলা স্বাস্থ্যদফতর ও প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, প্রতিটি এলাকায় সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ ফের…
Read More
হঠাৎই হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী

হঠাৎই হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি৷ রবিবার রাত থেকেই অসুস্থ বোধ করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়৷ অস্বস্তি বাড়তেই সোমবার সকালে তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, এদিন কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী৷ সুব্রতবাবুর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে,  রবিবার বিকেলে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ এর পরেই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মন্ত্রী৷ তাঁর জন্য মেডিক্যাল বোর্ড গঠন…
Read More