Editor

8890 Posts
হঠাৎই কলকাতা বাজারে হানা দিল ইবি

হঠাৎই কলকাতা বাজারে হানা দিল ইবি

সবজি কিনতে গিয়ে নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্তদের। বাজারে গিয়ে কার্যত সামান্য পরিমাণ সবজি কিনে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। কারণ, ঢ্যাঁরসও বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকা! পিফা ৫০ টাকা! বেগুন ১২০ টাকা! মাছ থেকে ফল বাজারের হালও তথৈবচ! কেন বাজারে আগুন ছুটছে, কি তার কারণ- সেটা জানতেই এবার সকালে একাধিক মার্কেটে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা৷ কথা বললেন, ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে৷ বোঝার চেষ্টা করলেন, অগ্নিমূল্যের প্রধান কারণ কী? আচমকায় এদিন সকালে বিভিন্ন মার্কেটে হানা দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা৷ ইবি সূত্রের খবর, কালোবাজারি রুখতেই এই হানা৷ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের  ইন্সপেক্টর সেখ হাবিবুল হাসান বলেন, ‘‘এখন থেকে নিয়মিত বিভিন্ন বাজারে তল্লাশি চালানো হবে৷…
Read More
তালিবান মদতে হিংসা ছড়াচ্ছে বাংলাদেশে

তালিবান মদতে হিংসা ছড়াচ্ছে বাংলাদেশে

বিগত কয়েকদিন যাবৎ ব্যাপক হিংসা ছড়িয়েছে গোটা বাংলাদেশে। যার জেরে আন্তর্জাতিক স্তরেও ব্যাপক নিন্দিত হয়েছে শেখ হাসিনার সরকার। যদিও তারা শুরু থেকেই এই ঘটনার চরম নিন্দা করেছে এবং দোষীদের কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ হিংসার ঘটনায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে হাসিনা সরকারের সন্দেহ যে তালিবান সমর্থক জামাতের ছকেই হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশে। এক দুর্গা মণ্ডপে কোরান রাখাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। পরে জানা যায় ওই ঘটনা ঘটিয়েছিল কুমিল্লার ইকবাল হোসেন নামের এক যুবক। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে হোসেনের চারজন সহযোগী। তবে বাংলাদেশ সরকার মনে করছে, গোটা ঘটনায় পরিকল্পিত এবং এর পেছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র। জামায়াতে…
Read More
ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর

ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর

গত ৬ অগাস্ট ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া’র (এফডিসিআই) সহযোগিতায় ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ‘দ্য শোকেস’ শুরু হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নেক্সট জেনারেশনের ফ্যাশন ডিজাইনার, শাটারবাগ, মডেল ও কন্টেন্ট ক্রিয়েটরদের সন্ধান করা যাতে তারা নিজেদের কর্মজীবনের পথে এগিয়ে যেতে পারেন। দেশব্যাপী সাড়া জাগিয়ে ও টিম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার পর সেকেন্ড এডিশনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে ‘দ্য শোকেস’। বিজয়ীরা হলেন – পন্ডিচেরীর ফ্যাশন ডিজাইনার নৌসাদ আলি, নতুন দিল্লির সম্ভাবনাময় মডেল ইশপ্রীত কাউর, নতুন দিল্লির ফ্যাশন শাটারবাগ তনয় বব্বর, মুম্বইয়ের কর্পোরেট প্রফেশনাল এবং ফ্যাশন ও লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর ঊর্বশী চৌধুরি। সেকেন্ড এডিশনের সমাপ্তির মধ্য দিয়ে দেশের তরুণ ও উচ্চাশাবিশিষ্ট প্রতিভাবানদের এক…
Read More
মহিলাদের সম্মানিত করে স্নাইডার

মহিলাদের সম্মানিত করে স্নাইডার

স্নাইডার ইলেকট্রিক ইন্ডিয়ার পক্ষ থেকে চলতি বছরের 'প্রেরনা পুরস্কার' প্রদান করা হল। যে সব মহিলারা সমস্ত প্রতিকূলতাকে জয় করে সমাজে শক্তিশালী অবদান রাখে তাঁদেরকেই প্রতিবছর স্নাইডার ইলেকট্রিক ইন্ডিয়ার পক্ষ থেকে সম্মানিত করা হয়। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে সমাজের বিভিন্ন স্তরে শক্তিশালী অবদানের জন্য মহিলাদের সম্মানিত করে আসছে স্নাইডার ইলেকট্রিক। ২০২১ সালে তিনজন মহিলাকে প্রেরনা পুরস্কারে সম্মানিত করেছে স্নাইডার ইলেকট্রিক। এই তিন মহিলা হলেন-শিশু নির্যাতন ও শিশু পাচারের বিরুদ্ধে কাজ করা এনজিওর প্রতিষ্ঠাতা সোনাল কাপুর, ইয়ুথনেটের হেকানি জাখালু। যা বিভিন্ন কাজে যুবাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নয়ন প্রদান করে সাহায্য করে এবং সারথি ট্রাস্টের প্রতিষ্ঠাতা কৃতি ভারতী। যা মূলত বাল্যবিবাহ নির্মূল…
Read More
ভারতীয় সোনার বাজারে ইকোনোমেট্রিক মডেল

ভারতীয় সোনার বাজারে ইকোনোমেট্রিক মডেল

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তরফ থেকে 'ভারতীয় স্বর্ণের চাহিদা' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ভারতীয় সোনার বাজারে এটি প্রথম ইকোনোমেট্রিক মডেল। উল্লেখ্য, এই মডেলের মাধ্যমে ১৯৯০ থেকে ২০২০ সাল পর্যন্ত তিন দশকের বার্ষিক তথ্য সংগ্রহ করা যায়, যার মাধ্যমে ভারতের বাজারে সোনার চাহিদা অনেকাংশেই বৃদ্ধি পাবে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, প্রতি ১% মুদ্রাস্ফীতি বৃদ্ধির জন্য ভারতে সোনার চাহিদা ২.৬% বৃদ্ধি পায়। অর্থনৈতিক বিশ্লেষণ দেখা গিয়েছে যে ভারতীয় বাজারে সোনার চাহিদা বৃদ্ধির একমাত্র উপায় হল ভোক্তাদের ক্রমবর্ধমান আয়। তাই বর্তমানে ভারতের বাজারে সোনার চাহিদা কমে যাওয়ার মূল কারণ হল ভোক্তাদের সঞ্চয় ও আয়ের পরিমাণ কমে যাওয়া। ভারতীয় স্বর্ণের চাহিদা শিরোনামক…
Read More
এবার বড়রকম সাফল্য পেল রাজ্যের লক্ষী ভান্ডার প্রকল্প

এবার বড়রকম সাফল্য পেল রাজ্যের লক্ষী ভান্ডার প্রকল্প

কাজ হলো পূর্ব ঘোষনা মতোই। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্য সরকারের তরফে টাকা পেলেন রাজ্যের লক্ষীরা। রাজ্যের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে প্রাপকের সংখ্যা এক কোটি ছাড়াল। গতকাল এক কোটির বেশি মহিলা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের ভাতা পৌঁছে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। এই নিয়ে 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্য সরকারের খরচ হল ১ হাজার ০৮২ কোটি টাকা। বাকি ৫৮ লক্ষ আবেদনকারীর মহিলার অ্যাকাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। নির্বাচনী আচরণ বিধির কারণে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং কোচবিহার জেলায় উপভোক্তাদের এখনও টাকা দেওয়া যায়নি। নির্বাচন না…
Read More
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল

সত্যি সময় খারাপ যাচ্ছে গেরুয়া শিবিরের। অনবরত অন্তর্দ্বন্ধ বেঁধেই রয়েছে গেরুয়া শিবিরে। এরই মাঝে বিরাট বিস্ফোরণ ঘটালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল মালিক। তিনি এমন মন্তব্য করেছেন যে তাতে বিশাল অস্বস্তি বেড়ে গিয়েছে বিজেপি শিবিরে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'ঘনিষ্ঠ' এক শিল্পগোষ্ঠী তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিল একটি ফাইল পাশ করানোর জন্য! উপত্যকার প্রাক্তন রাজ্যপালের এই দাবিকে কেন্দ্র করে এখন বিরাট হইচই পড়ে গিয়েছে গোটা দেশে।  রাজস্থানে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সত্যপাল মালিক দাবি করেছেন যে, জম্মু-কাশ্মীরের দায়িত্বভার নেওয়ার পরে দেশের একটি প্রথম সারির শিল্পগোষ্ঠী এবং আরএসএস-ঘনিষ্ঠ এক নেতার দু’টি ফাইল পাশ করানোর…
Read More
একটানা বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা

একটানা বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা

রাজ্যে গত এক মাস ধরে চলছে বৃষ্টির মরশুম। কোথাও কম কোথাও বেশি, একটানা বৃষ্টির ফলে বেশ ক্ষয় ক্ষতি হয়েছে রাজ্যের বহু জায়গায়। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের জমি, যার ফলে মাথায় হাত পড়েছে চাষিদের। কোথাও শিস ধরলেও তাতে শস্যদানা ছিল না। কোথাও আবার গাছ লালচে হয়ে শুকিয়ে গিয়েছে। করোনা আবহে একেই বিপাকে চাষিরা। একপ্রস্থ ফলন মার খেয়েছে চাষিদের। টানা বৃষ্টির জেরে শতাধিক বিঘা আমনের খেত জলে ডুবে যাওয়ায় মাথায় হাত পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাট্টা, কাহাট্টা, অঙ্গারমুনি, কুশিদা, মহেন্দ্রপুর এলাকার আমন চাষিদের। এলাকার অন্যতম অর্থকরী ফসল আমন। কিন্তু দু দফায় ক্ষতির জেরে তাদের চাষের খরচও তাদের উঠবে না। চাষিদের…
Read More
এবার শতরানে ঠেকলো ডিজেলের দাম

এবার শতরানে ঠেকলো ডিজেলের দাম

বহুদিন ধরেই শতরান অতিক্রম করে সেই ঘরেই ঘোরা ঘুরি করছে পেট্রোলের দাম। এবার তার সেঞ্চুরি করার তিন মাসের মধ্যেই শতরান করে ফেলল ডিজেলও! এখন দুই জ্বালানির দাম ১০০-র উপরে পশ্চিমবঙ্গে। রাজ্যের দুই জেলা যথাক্রমে আলিপুরদুয়ার এবং পুরুলিয়ায় ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ১০০ টাকা ৭ পয়সা এবং ১০০ টাকা ১৪ পয়সা। জ্বালানির এই দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আবারো দাম বাড়বে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ। এখনই যা পরিস্থিতি তাতে বাজারে সমস্ত জিনিসের দাম প্রায় অগ্নিমূল্য। শাকসবজি থেকে শুরু করে মাছ এবং মাংস, আগের তুলনায় অনেকটাই বেশি দামে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। এরই মধ্যে ডিজেলের মূল্যবৃদ্ধি অবশ্য ভাবে চিন্তায় ফেলে…
Read More
গত দুদিনের ঊর্দ্ধমুখীর পর আজ কমল দেশের করোনা সংক্রমণ

গত দুদিনের ঊর্দ্ধমুখীর পর আজ কমল দেশের করোনা সংক্রমণ

গত দুদিনের ঊর্দ্ধমুখী দেশের করোনা সংক্রমণের পর আজ তা কিছুটা কমলো। আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে রয়েছে। উৎসব মরশুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ছিল, কিন্তু আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে হলেও অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে। একদিকে হয়েছে ১০০ কোটি টিকার ডোজের বিশ্ব রেকর্ড করেছে দেশ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৩২৬ জন। মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৩৫ লক্ষ ৩২ হাজার ১২৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত…
Read More