Editor

8890 Posts
জীবনাবসান ঘটলো সুব্রত মুখোপাধ্যায়ের

জীবনাবসান ঘটলো সুব্রত মুখোপাধ্যায়ের

বৃথা গেল সব চেষ্টা৷ ইতি হলো সমস্ত প্রচেষ্টার৷ চিকিৎসকদের যাবতীয় চেষ্টা, প্রিয়জনের প্রার্থনা সব ব্যর্থ করে পৃথিবীর মায়া ত্যাগ করে দীপাবলির রাতে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি৷ স্বভাবতই শোকবিহ্বল রাজ্য৷ রাজ্যের রাজনীতিকরাও৷ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলার বাংলার ডানপন্থী রাজনীতির সোমেন-প্রিয়-সুব্রত রাজনীতির অধ্যায়ের সমাপ্তি ঘটল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ কারণ, সেটা সাতের দশক৷ রাজ্যজুড়ে মাথা চাড়া দেওয়া নকশাল আন্দোলনের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিলেন তাঁদের অন্যতম হলেন এই ত্রয়ী৷ জুটি ভেঙে আগে আগেই পাড়ি দিয়েছিলেন বাকি দু’জন৷ এবার না ফেরার দেশে সুব্রত মুখোপাধ্যায়ও৷ স্বভাবতই, শোকাচ্ছন বাংলার রাজনৈতিক আকাশ৷ ২০১৭ সালের ২০ নভেম্বর চলে গিয়েছেন প্রিয়রঞ্জন দাসমুন্সি৷ গত বছরের ৩০ জুলাই মরণের…
Read More
দুর্গাপুজোর পর কালীপুজোতেও বুর্জ খলিফা!

দুর্গাপুজোর পর কালীপুজোতেও বুর্জ খলিফা!

দুর্গাপুজোয় শ্রীভূমির বুর্জ খলিফা দেখতে মানুষের ঢল নেমেছিল। যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এবার কালীপুজোয় জলপাইগুড়িতে বুর্জ খলিফা। বুধবার রাত থেকেই প্যান্ডেল দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। পুজোর মরশুমে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। একই পরিস্থিতি উত্তরবঙ্গেরও। এই পরিস্থিতিতেই কালীপুজোয় জলপাইগুড়ির গোমস্তা পাড়া নবারুণ সংঘ ও পাঠাগারের  কালীপুজোর প্যান্ডেল হয়েছে বুর্জ খলিফার আদলে। স্বাভাবিকভাবেই স্থানীয়দের উন্মাদনা তুঙ্গে। সকলেই চাইছেন সামনে থেকে বুর্জ খলিফা দর্শন করতে। এদিকে এলাকায় গিয়ে কোভিড প্রোটোকল বুঝিয়ে এসেছেন পুলিশ কর্তারা। কোভিড বিধি যথাযথভাবে পালন করতে ভলান্টিয়রের সংখ্যা তিন গুণ করে দিয়েছেন পুজো কমিটি। প্রশস্ত করা হয়েছে প্রবেশ পথ। প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বুধবার রাতেই…
Read More
‘কন্যা কোনো দানের বস্তু নয়’ বিয়ের চিঠিতে ছাপতেই হিন্দু বাদীদের কোপে কন্যাদায়গ্রস্ত পিতা

‘কন্যা কোনো দানের বস্তু নয়’ বিয়ের চিঠিতে ছাপতেই হিন্দু বাদীদের কোপে কন্যাদায়গ্রস্ত পিতা

হিন্দু বিবাহের সঙ্গে কন্যাদান ওতোপ্রতোভাবে জড়িত৷ বিয়ের মণ্ডপে পাত্রীকে পাত্রস্থ করাটাই দস্তুর৷ কিন্তু প্রচলিত রীতি ভেঙে সম্পূর্ণ ভিন্ন পথে পা বাড়াল এক পিতা৷ মেয়ের বিয়ের আমন্ত্রণপত্রে স্পষ্ট লিখে দেন, ‘কন্যা কোনও দানের বস্তু নয়।’ আর এই আমন্ত্রণপত্র নিয়েই বিতর্ক তুঙ্গে৷ সনাতনপন্থীদের বক্তব্য, ধর্মের কি কোনও মান নেই? এমনকী বিয়ে ভেস্তে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে৷
Read More
দীপাবলির দিন সেনা জওয়ানদের সাথে প্রধানমন্ত্রী

দীপাবলির দিন সেনা জওয়ানদের সাথে প্রধানমন্ত্রী

আজ দীপাবলি উৎসব৷ একটু অন্যভাবেই আজকের দিনটা পালন প্রধানমন্ত্রীর৷ জম্মু-কাশ্মীরের নৌসেরায় সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রী বললেন, আজ সন্ধ্যায় দিওয়ালির একটা প্রদীপ আপনাদের আপনাদের বীরত্ব, শৌর্য, ত্যাগ ও তপস্যার নামে উৎসর্গ করা হবে৷ প্রদীপের জ্যোতির সঙ্গেই সমগ্র দেশবাসী আপনাদের শুভকামনা জানাবে৷  নৌসেরায় সেনার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "আমি এখানে আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে আসিনি, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে এসেছি। আমি কোটি কোটি ভারতীয়দের আশীর্বাদ নিয়ে এসেছি।" প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরের এই জেলায় সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করলেন নমো৷ তিনি বলেন, কাশ্মীরে পাহারাদারের কাজ করে নৌসেরা৷  প্রধানমন্ত্রীর সফরের আগে গতকালই সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে জম্মুতে পৌঁছন এবং নিরাপত্তা…
Read More
বড় সিদ্ধান্ত ফেসবুকের

বড় সিদ্ধান্ত ফেসবুকের

সদ্য মাত্রই কোম্পানির তরফ থেকে নাম বদল এবং নতুন নামের ঘোষণা করেছিল ফেসবুক৷ কোম্পানির তরফে জানানো হয়েছিল ফেসবুকের নাম বদলে হচ্ছে মেটা৷ এবার ফেসবুক ইউজারদের স্বার্থে বড়সড় সিদ্ধান্ত ফেসবুকের তরফে৷ নিজেদের ফেস রেকগনিশন সিস্টেম বন্ধ করছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট৷ এবার থেকে ছবি বা ভিডিয়ো পোস্ট করা হলে নিজে থেকে আপনাকে চিহ্নিত করবে না ফেসবুক৷ মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়, এই পরিবর্তনের ফলে প্রভাবিত হবে এক বিলিয়ন ইউজার৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সদস্যদের গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন সংস্থা৷ তাঁর স্বার্থ রক্ষার্থেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক৷  দিন কয়েক আগেই নিজেদের পরিচয় বদলে ফেলেছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। মার্ক জুকারবার্গ নিজে জানিয়েছেন, ফেসবুকের…
Read More
সংস্থার তরফ থেকে দাম কমানো হচ্ছে ভোজ্য তেলের

সংস্থার তরফ থেকে দাম কমানো হচ্ছে ভোজ্য তেলের

করোনা সংক্রমণের আবহে দিন দিন বাড়তে থাকা জ্বালানির দাম নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মধ্যবিত্তরা৷ টান পড়ছে ভাঁড়ারে৷ সংসার চালাতে গিয়ে হিমশিম অবস্থা৷ এমাবস্থায় দীপাবলির আগে আম জনতার জন্য সুখবর৷ দাম কমছে ভোজ্য তেলের৷ তেল সংস্থাগুলির সংগঠন সলভেন্ট এক্সট্র্যাক্টর অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, প্রতি কেজিতে ৩ থেকে ৫ টাকা কমবে ভোজ্য তেলের৷  এর আগে কেন্দ্রের তরফেও ভোজ্য তেলের দাম কমানোর জন্য পদক্ষেপ করা হয়েছিল৷ গত ৩১ অক্টোবর প্রতি কেজি পাম তেলের দাম ১৬৯.৬ টাকা থেকে কমিয়ে ১৩২.৯৮ টাকা করা হয়েছিল। দাম কমেছিল সোয়া তেলেরও৷ তবে সরষের তেল, বাদাম তেল ও সূর্যমূখী তেলের দামে সেই সময় কোনও হেরফের হয়নি৷ অবশেষে উৎসবের মরশুমে…
Read More
কেন্দ্র সরকারের তরফে বড় উপহার পেল দেশবাসী

কেন্দ্র সরকারের তরফে বড় উপহার পেল দেশবাসী

আজ দীপাবলি উৎসব। তার আগেই আজ দীপাবলির বড় উপহার পেল দেশবাসী। বড়োসড়ো ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষকে বড় স্বস্তি দিয়ে ঘোষণা করা হল যে পেট্রোল এবং ডিজেলের দাম কমছে। আজ থেকেই নতুন নিয়ম কার্যকর হবে এবং কম হবে জ্বালানির দাম। পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি আবগারি শুল্ক যথাক্রমে ৫ টাকা এবং ১০ টাকা কমানো হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ জানানো হয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পেট্রোল এবং ডিজেলের আবগারি শুল্ক কমানো হবে। দেশের গরীব এবং সাধারণ মধ্যবিত্ত মানুষের চাপ কমানোর লক্ষ্যে সরকারের এবং সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রক…
Read More
দক্ষিণেশ্বর মন্দিরে পূজা হচ্ছে করোনার বিধি মেনে

দক্ষিণেশ্বর মন্দিরে পূজা হচ্ছে করোনার বিধি মেনে

করোনা আবহের মাঝেই আজ দীপাবলিতে পূজা হবে মা কালীর৷ পূজা হবে মা এর অন্যতম স্থান দক্ষিণেশ্বরেও৷ তবে সবটাই হবে করোনা বিধি মেনে৷ দর্শনার্থীদের জন্য মায়ের মন্দির খোলা রাখা হবে৷ রাতভর পুজো দেওয়া যাবে দেবী ভবতারিণীকে৷ রাত সাড়ে দশটা নাগাদ শুরু হবে পুজো৷ তবে মন্দিরের ভিতরে বসে পুজো দেখার সুযোগ থাকছে না৷ প্রসাদ বিতরণ ও পুজো সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশের উপরেও থাকছে বিধি নিষেধ৷  দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর পুজো এবছর ১৬৭ তম বছরে পা দিল। প্রতি বছরই দীপাবলিতে মায়ের মন্দিরে পুজো দিতে কলকাতা তো বটেই বিভিন্ন জেলা থেকে ভিড় জমান পুণ্যার্থীরা৷ কেউ কেউ পুজো দিতে আসেন, কেউ আবার যান দেবীদর্শনে৷ মন্দিরের…
Read More
পুরোনো সব সম্পর্ক ছিন্ন করে নতুন দল গঠন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

পুরোনো সব সম্পর্ক ছিন্ন করে নতুন দল গঠন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

সব জল্পনার অবসান করে নতুন দল ঘঠন করলেন তিনি। বহু সময় ধরেই তাঁকে নিয়ে জল্পনা বহাল ছিল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে প্রায় সাত পাতার চিঠি লিখে ইস্তফা দিয়ে নতুন দলের নাম ঘোষণা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ক্যাপ্টেন অমরিন্দর সিং তার নতুন দলের নামও প্রকাশ করেছেন। তিনি তার নতুন দলের নাম দিয়েছেন ‘পাঞ্জাব লোক কংগ্রেস’। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে এক চিঠিতে তিনি লিখেছেন, “আমার আপত্তি থাকা সত্ত্বেও এবং পাঞ্জাবের প্রায় সব সাংসদের সর্বসম্মত পরামর্শ সত্ত্বেও, আপনি নভজ্যোত সিং সিন্ধুকে পাকিস্তানের একজন অ্যাকোলাইট নিয়োগ করতে বেছে নিয়েছিলেন।" তিনি চিঠিতে আরও উল্লেখ করেছেন 'আমি আসলে আপনার আচরণে এবং আপনার সন্তানদের…
Read More
নিসান ইন্ডিয়ার ব্যবসা বৃদ্ধি ২৫৪ শতাংশ

নিসান ইন্ডিয়ার ব্যবসা বৃদ্ধি ২৫৪ শতাংশ

নিসান ম্যাগনাইটের সফল লঞ্চের ফলে নিসান ইন্ডিয়া অক্টোবরে ৩০০৪ ইউনিট রপ্তানি করেছে। উল্লেখ্য, চলতি বছরের শুধুমাত্র অক্টোবরেই দেশীয় বাজারে নিসান ইন্ডিয়া ৩৯১৩টি গাড়ির হোলসেলে বিক্রির গৌরব অর্জন করেছে। যার ফলে অক্টোবর মাসে দেশীয় বাজারে নিসান ইন্ডিয়ার ব্যবসা ২৫৪ শতাংশ বেড়েছে।  গাড়ির বিক্রী বাড়াতে অক্টোবরের শুরুতে নিসান ইন্ডিয়ার পক্ষ থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম Shop@home-এর অংশ হিসেবে নিসান ম্যাগনাইটের গ্রাহকদের জন্য প্রথম-ইন-ইন্ডাস্ট্রি উদ্ভাবনী ভার্চুয়াল সেলস অ্যাডভাইজার চালু করেছে। যা গাড়ি সম্পর্কিত যাবতীয় তথ্য এমনকি ভার্চুয়াল টেস্ট ড্রাইভের পাশাপাশি অনলাইনে বুকিং-এর সুবিধাও দিয়েছে গ্রাহকদের। এছাড়াও দিল্লি এনসিআর, হায়দ্রাবাদ এবং চেন্নাই-এর গ্রাহকদের জন্য নিসান ইন্ডিয়া, জিরো ডাউন পেমেন্ট, জিরো ইন্স্যুরেন্স কস্ট, জিরো মেইনটেন্যান্স কস্ট সহ…
Read More