Editor

8890 Posts
আসন্ন বড়োদিনেও কোপ পড়লো করোনার

আসন্ন বড়োদিনেও কোপ পড়লো করোনার

বিগত দু বছর ধরে দেশের বিভিন্ন উৎসবে বাধা ফেলেছে করোনা সংক্রমণ৷ গত বছরের মতো চলতি বছরেও করোনা কাঁটায় দুর্গা পুজোয় লাগু হয়েছিল একাধিক বিধি নিষেধ৷ বর্ষ শেষের উৎসবেও একই ধাক্কা৷ বড়দিন বা নববর্ষ পালনেও জমায়েতে ‘না’ কলকাতা হাইকোর্টের৷ ২৫ ডিসেম্বর বা ১ জানুয়ারি পার্ক স্ট্রিট চত্বর সহ রাজ্যের যে কোনও প্রান্তে কোনও রকম জমায়েত করা যাবে না বলে নির্দেশ আদালতের৷ সাধারণ মানুষ যাতে কোনও ভাবে ভিড় জমাতে না পারে তা দেখার দায়িত্ব নিতে হবে প্রশাসনকেই৷  রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল৷ তবে সম্পূর্ণ বিপদ মুক্ত নয়৷ তার উপর দুর্গা পুজোর পর কালী পুজো, ছট, জগদ্ধাত্রীর মতো একের পর এক উৎসব…
Read More
স্বস্তি দিয়ে নিম্নমুখী হলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

স্বস্তি দিয়ে নিম্নমুখী হলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা বাড়লেও অন্যদিকে কমছে দেশের সংক্রমনের সংখ্যা। আজ ১০ হাজারের গণ্ডি থেকেও নেমেছে দৈনিক আক্রান্ত। তবে মৃত্যুর সংখ্যা এক লাফে বাড়ল অনেকটা। আজ ৮ হাজারের আশেপাশে রয়েছে আক্রান্তের সংখ্যা। তবে একদিনে হঠাৎ অনেকটা মৃত্যু বেড়ে যাওয়ার উদ্বেগ বেড়েছে! তাই তৃতীয় ঢেউ নিয়ে এখনও যে আশঙ্কা থেকেই যাচ্ছে তা বলাই বাহুল্য। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন, যা ২৮৭ দিনে সবথেকে কম। এখনও পর্যন্ত দেশে আক্রান্ত ৩ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ৪০১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৯৭ জনের। এই নিয়ে মোট মৃত্যু ৪ লক্ষ ৬৩…
Read More
রাজ্যে কয়েক হাজার কর্মস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে কয়েক হাজার কর্মস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হলো মুখ্যমন্ত্রীর তরফে পূর্ব ঘোষিত 'দুয়ারে রেশন' প্রকল্প। আর এই প্রকল্প চালুর সঙ্গে সঙ্গে নয়া কর্মসংস্থানের হদিশ দিলেন তিনি। সবমিলিয়ে রাজ্যে নতুন ৪২ হাজার কর্মসংস্থান হবে বলে এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রেশন ডিলারদের জন্যও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।  আজ মমতা জানান, বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে এবার থেকে দু’জন করে কর্মী নিতে পারবেন রেশন ডিলাররা। তাঁদের মাইনে হবে ১০ হাজার টাকা করে। তবে এই ক্ষেত্রে অর্ধেক মাইনে দেবে রাজ্য সরকার এবং অর্ধেক মাইনে দেবে ডিলাররা, অর্থাৎ ৫ হাজার করে। এতদিন রেশন ডিলাররা কর্মী নিয়োগ করতে পারতেন না। কিন্তু এবার থেকে তাঁরা দুজন করে কর্মী…
Read More
ছয় ঘন্টা করা হলো টাটা গোষ্ঠীর কর্মচারীদের কাজের সময়

ছয় ঘন্টা করা হলো টাটা গোষ্ঠীর কর্মচারীদের কাজের সময়

এর আগেও বহুবার নিজের কর্মীদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছেন রতন টাটা৷ এবার আরো একবার কর্মীদের জন্য ভাবলেন তিনি৷ সকাল হতেই অফিস পৌঁছানোর তাড়াহুড়ো৷ দিনের শেষে ওভার টাইম৷ অফিসের বাড়তি চাপ সামলাতে দিশেহারা অবস্থা৷ সব শেষে দেখা যায় দিনের বেশিরভাগ সময়টাই চলে গেল অফিসের কাজ করে৷ কিন্তু সেই নিয়মে ইতি টানতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস৷ রতন টাটার সংস্থার হাত ধরেই বদলে যেতে চলেছে দৈনিক কাজের সময়ের পুরনো ধারণা৷  টিসিএস চাইছে আগামী ৫ বছর দিনে কাজের সময়সীমা ২৫ শতাংশের মধ্যে বেধে রাখতে৷ যার অর্থ ২৪ ঘণ্টার এক চতুর্থাংশ সময়৷ অর্থাৎ কর্মীদের দিনে মাত্র ছয় ঘণ্টা সময় অফিসে দিলেই চলবে৷ এটাকে বলা হচ্ছে ২৫/২৫…
Read More
চিন্তা বাড়ছে আবার বাড়তে থাকা রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা নিয়ে

চিন্তা বাড়ছে আবার বাড়তে থাকা রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা নিয়ে

স্বস্তির পর আবার বেশ খানিকটা বাড়লো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। আগের তুলনায় এদিন অনেকটাই বেড়েছে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। একই রকমভাবে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে চিন্তা আজও রয়েছে আগের মতোই। কমছে তো না বরং দিন দিন উদ্বেগ বাড়ছে। তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। আজ থেকে আবার খুলেছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তাই কোভিড মাত্রায় নজর বেশি করে থাকবে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮১৯ জন। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ২৩১ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও…
Read More
রেনি কসমেটিকস আসামে ১০টি নতুন স্টোর খুলেছে

রেনি কসমেটিকস আসামে ১০টি নতুন স্টোর খুলেছে

রেনি কসমেটিকস আসামে তার দশটি ব্র্যান্ডের নতুন স্টোর খুলেছে ৷ খ্যাতিমান অভিনেত্রী বর্ষা রানী বিশায়া ফেন্সি বাজার, গুয়াহাটিতে অবস্থিত হেনা এজেন্সি, এইচএল অ্যান্ড সন্স, উপহার এবং বিউটি জোনের দশটি আউটলেটের মধ্যে চারটিতে উদ্বোধনের জন্য উপস্থিত ছিলেন। একটি শক্তিশালী অনলাইন উপস্থিতির সাথে, একেবারে নতুন ফিজিক্যাল স্টোরগুলি একটি অনন্য এবং নতুন যুগের কেনাকাটার মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা বাড়ানোর ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যায়। মহিলাদের দৈনন্দিন চাহিদাগুলিকে সংক্ষিপ্ত প্যাকেজিংয়ে একত্রিত করার এবং পেশাদার এবং সাশ্রয়ী প্রোডাক্টের মাধ্যমে, রেনি কসমেটিকস ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রিয়াঙ্ক শাহ, কো- ঔনার ও ডিরেক্টর, রেনি কসমেটিকস, বলেন, “আজকের নারীকে সেরা পণ্যের সাথে সজ্জিত করার দৃষ্টিভঙ্গি নিয়ে রেনি প্রতিষ্ঠিত হয়েছিল,…
Read More
অগ্নি ৫জিতে মিডিয়াটেকর চিপসেট

অগ্নি ৫জিতে মিডিয়াটেকর চিপসেট

অগ্নি, লঞ্চ করল লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড। অগ্নি হল ভারতের প্রথম ৫জি স্মার্টফোন যা মিডিয়াটেকর লেটেস্ট চিপসেট- ডাইমেনসিটি ৮১০ দ্বারা পরিচালিত। এই পাওয়ার প্যাকড চিপসেটটি ২.৪ জিএইচজেড-এর ক্লক স্পীডে  কাজ করে। যার ফলে একাধিক অ্যাপ্লিকেশন এবং গেম খুব স্মুদলি রান করে। এই লাভা অগ্নি ৫জি স্মার্টফোন রয়েছে ৮জিবি RAM(ইউএমপিসি)এবং ১২৮ জিবি রম। যাতে ইউনিভার্সাল ফ্ল্যাশস্টোরেজ(ইউএফএস) সিস্টেম আছে। যা গুরুত্বপূর্ণ নথি ও ছবি সংরক্ষণ করে। এছাড়াও লাভা অগ্নি ৫জি-তে আছে অত্যাধুনিক ১৬এমপি ফ্রন্ট ক্যামেরা, ৬৪এমপিআই প্রাইমারি ক্যামেরা, ৫এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সহ ২এমপি ডেপথ ক্যামেরা এবং ২এমপি ম্যাক্রো ক্যামেরা যা ক্রিস্টাল ক্লিয়ার ফোটো ফিনিশ দিতে সাহায্য করে। অগ্নি ৫জি-র ৫০০০এমএএইচ ব্যাটারি, ফোনটিকে…
Read More
টাটা মোটরস ভারতীয় অলিম্পিয়ান মিসেস লালরেমসিয়ামি হামারজোটের কাছে আলট্রোজ হস্তান্তর করছে

টাটা মোটরস ভারতীয় অলিম্পিয়ান মিসেস লালরেমসিয়ামি হামারজোটের কাছে আলট্রোজ হস্তান্তর করছে

অলিম্পিয়ানদের কাছে আলট্রোজ হস্তান্তরের সাম্প্রতিক ঘোষণার পাশাপাশি, যারা পডিয়াম ফিনিশ খুব অল্প সময়ের ব্যবধানে মিস করেছে, টাটা মোটরস সেই মিসেস লালরেমসিয়ামি হামারজোটের কাছে গাড়িটি হস্তান্তর করেছে, যিনি মহিলাদের হকিতে মিজোরাম থেকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। লালরেমসিয়ামি ২০১৮ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্বকারী ১৮-সদস্যের স্কোয়াডের এক অংশ ছিলেন। পরবর্তী এশিয়ান গেমসে, তিনি রুপার পদক জিতে মিজোরামের প্রথম ক্রীড়াবিদ হিসেবে এশিয়ান পদক জিতেছিলেন। মিজোরামের ন্যাশনাল বিজনেস এন্টারপ্রাইজে মিঃ পল জোথানপুইয়া জন (ডিলার প্রিন্সিপাল) এর উপস্থিতিতে হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালিত হয়।
Read More
ভারতীয় অলিম্পিয়ান সুশীলা চানুর কাছে আলট্রোজ হস্তান্তর করছে টাটা মোটরস

ভারতীয় অলিম্পিয়ান সুশীলা চানুর কাছে আলট্রোজ হস্তান্তর করছে টাটা মোটরস

অলিম্পিয়ানদের কাছে আলট্রোজ হস্তান্তরের সাম্প্রতিক ঘোষণার পাশাপাশি, যারা পডিয়াম ফিনিশ খুব অল্প সময়ের জন্য মিস করেছে, তাদের মধ্যে অন্যতম শ্রীমতি সুশীলা চানুর কাছে টাটা মোটরস গাড়িটি হস্তান্তর করেছে, যিনি মহিলা হকিতে মণিপুর থেকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ভারতীয় জাতীয় দলের একজন প্রাক্তন অধিনায়ক, তার কৃতিত্বের জন্য মোট ১৫০টি আন্তর্জাতিক কাপ রয়েছে। শ্রী রাজেশ ফিলেম (ডিলার প্রিন্সিপাল) এবং মিসেস কে রোমিতা দেবীর (ডিলার প্রিন্সিপালের স্ত্রী) উপস্থিতিতে তিদ্দিম মোটরস, ইম্ফল, মনিপুরে হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল।
Read More
দূষণ বাড়ছে দিল্লিতে

দূষণ বাড়ছে দিল্লিতে

যত সময় যাচ্ছে ধীরে ধীরে তত বেশি ধোঁয়ায় ভরে যাচ্ছে রাজধানীতে৷ চরম পর্যায়ে পৌঁছেছে রাজধানীর বায়ুদূষণ৷ ধোঁয়াশায় ভরে গিয়েছে দিল্লির ও সংলগ্ন এলাকার আকাশ৷ দিল্লির বাতাসে দূষণের এই বিপজ্জনক মাত্রা দেখে উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামন৷ দিল্লির দূষণ সম্পর্কিত একটি মামলার শুনানিতে তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের কথা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার৷ নাহলে মানুষ বাঁচবে কী ভাবে?’  এদিন প্রধান বিচারপতি আরও বলেন, ‘‘আপনারা দেখছেন পরিস্থিতি কতখানি বিপজ্জনক.... বাড়িতেও আমাদের মাস্ক পরে থাকতে হচ্ছে৷’’ এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে সোমবারের মধ্যে তাদের মতামত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ হয়েছে৷ এদিন শীর্ষ আদালত আরও বলেন, যানবাহন, ধুলো, বাজি-পটকা থেকে দূষণ…
Read More