Editor

8890 Posts
এসএসসি গ্রুপ সি নিয়ে দুর্নীতির অভিযোগ

এসএসসি গ্রুপ সি নিয়ে দুর্নীতির অভিযোগ

বিগত বেশ কয়েকদিন ধরেই এসএসসি গ্রুপ ডি নিয়োগ নিয়ে সরগরম রয়েছে রাজ্য। আবার এর মাঝেই এসএসসি গ্রুপ সির দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেই নিয়ে ইতিমধ্যেই তোলপাড় কারণ অভিযোগ কমপক্ষে ৪০০ জনের ভুয়ো নিয়োগ হয়েছে। এই মামলায় আজ শুনানিতে আবেদনকারী ৩৫০ জনের নিয়োগ সংক্রান্ত চিঠি সহ তালিকা জমা করল আদালতে। এখানে তাদের নাম রয়েছে যাদের বাতিল তালিকা থেকে নিয়োগ করা হয়েছিল। এই মামলায় আপাতত আদালত নির্দেশ দিয়েছে, মধ্য শিক্ষা পর্ষদ এই তালিকা খতিয়ে দেখবে। দেখবে এসএসসি থেকে রেকমেন্ডেশন চিঠি পেয়ে তারা নিয়োগ করেছে কি না। বোর্ডের চেয়ারম্যান এসএসসির রেকমেন্ডেশন চিঠি সংরক্ষণ করে রাখবে সিল করা খামে।  এসএসসি এই তালিকা ৪ দিনের…
Read More
চিন্তা বাড়ছে বাড়তে থাকা ওমিক্রন নিয়ে

চিন্তা বাড়ছে বাড়তে থাকা ওমিক্রন নিয়ে

বিশ্ব জুড়ে ত্রাস চলছে নতুন সংক্রমণ নিয়ে। দক্ষিণ আফ্রিকায় যখন প্রথম খোঁজ মিলেছিল করোনাভাইরাস নতুন প্রজাতির তখন থেকেই এই প্রজাতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল ব্যাপকভাবে। ধীরে ধীরে একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই নতুন প্রজাতির করোনাভাইরাস এবং একে একে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আগেই জানা গিয়েছিল যে এই নতুন প্রজাতির ভাইরাস ডেল্টার থেকেও বেশি সংক্রামক। এখন এক সমীক্ষায় দাবি করা হয়েছে যে, শুধু ডেল্টা নয়, বিটার তুলনায়ও পুনর্সংক্রমণ প্রায় তিন গুণ বেশি ওমিক্রনে। জানা গিয়েছে, গত মাসের শেষ সপ্তাহ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় একটি সমীক্ষা চালানো হয় প্রায় ২৮ লক্ষ নমুনা পরীক্ষা করে। সেই পরীক্ষা দেই দেখা গিয়েছে যে কমপক্ষে প্রায় ৩৬…
Read More
অভিভাবকদের সমর্থন করে স্কুল ফি নিয়ে কড়া নির্দেশ

অভিভাবকদের সমর্থন করে স্কুল ফি নিয়ে কড়া নির্দেশ

বিগত দেড় বছরের বেশি সময় ধরে করোনা আবহে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজ্যের বেসরকারি স্কুলগুলির ফিস নিয়ে অভিযোগ উঠেছে বারংবার। স্কুলগুলিতে যদি ফিস দিতে না পারেন অভিভাবকরা সে ক্ষেত্রে কোনও ছাত্র বা ছাত্রীকে পরীক্ষা বসা থেকে বিরত করা যাবে না। অ্যাডমিট কার্ড বা রেজাল্ট আটকানো যাবে না। এমনই নির্দেশ বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, বেসরকারি স্কুল গুলির ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে কোন রকম যাতে ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে হবে স্কুল কর্তৃপক্ষগুলিকে। বেসরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা যথাসময়ে স্কুলের ফিস জমা দিতে না পারলেও তাদের পরীক্ষায় বসা থেকে বঞ্চিত করা যাবে না। শুক্রবার…
Read More
শর্তসাপেক্ষ জামিন মিললো শুভেন্দু ঘনিষ্ঠের

শর্তসাপেক্ষ জামিন মিললো শুভেন্দু ঘনিষ্ঠের

বহুবার খারিজের পর অবশেষে মিলল জামিন৷ হলদিয়া আদালত থেকে অবশেষে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী একনিষ্ঠ অনুগামী বিজেপি নেতা মেঘনাথ পাল। নন্দীগ্রামে কৃষি দফতরের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া এবং সরকারি আধিকারিককে মারধরের ঘটনায় তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ৷ তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি পলয় পাল বলেন, "আইনের প্রতি আমরা প্রথম থেকে শ্রদ্ধাশীল ও আস্থাশীল। রাজ্য সরকার মিথ্যা মামলায় বিজেপি নেতৃত্বদের ফাঁসাচ্ছে। আদালতের উপর পূর্ণ আশ্বাস ছিল। ন্যায়বিচার পেলাম। নবান্ন থেকে নির্দেশ আসার পরই পুলিশ মামলা করে এবং ধারা যুক্ত করে। পুরোপুরি ভাবে প্রশাসন দলদাস থেকে কৃতদাসের কাজ করছে। তবে গণতন্ত্রের জয় হল৷" বৃহস্পতিবার সন্ধ্যায়…
Read More
নতুন সংক্রমন ওমিক্রনকে রুখতে উৎসস্থলে WHO-র দল

নতুন সংক্রমন ওমিক্রনকে রুখতে উৎসস্থলে WHO-র দল

বছর শেষে বাড়ছে নতুন সংক্রমনের আতঙ্ক। শুরুটা হয়েছে এখান থেকেই তাই গুরুত্বপূর্ণ তথ্য দক্ষিণ আফ্রিকা থেকেই মিলবে বলে নিশ্চিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই করোনাভাইরাস নতুন প্রজাতির ব্যাপারে বিশদে জানতে সে দেশে পৌঁছল তাদের বিশেষজ্ঞ টিম। দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যেই দ্রুত হারে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। শুধুমাত্র গতকাল সে দেশে আক্রান্ত হয়েছে প্রায় ১২ হাজার মানুষ তাই অবশ্যই উদ্বেগ বাড়ছে। এই নতুন প্রজাতির ভাইরাস কতটা বেশি সংক্রামক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেমন নিয়ম বিধি পালন করা উচিত তা বুঝতেই দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। মূলত যে প্রদেশ এই ভাইরাস সবথেকে বেশি ছড়িয়েছে সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ করবে তারা এবং দাবি…
Read More
ধোঁয়াশা কাটলোনা স্পুটনিকের শংসাপত্র নিয়ে

ধোঁয়াশা কাটলোনা স্পুটনিকের শংসাপত্র নিয়ে

বেশ কিছু ভ্যাকসিন ছাড়পত্র পেলেও এখনও শংসাপত্র মেলেনি স্পুটনিক-ভি ভ্যাকসিনের। পরীক্ষায় অংশ নিলেও এখনো সফলতা পায়নি পুরোপুরি। স্পুটনিক-ভি ভ্যাকসিন আর সেই কারণে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। তাই এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানাতে আরো একমাস সময় দিল কলকাতা হাইকোর্ট। কলকাতায় রুশ টিকা স্পুটনিক ভি-এর পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করেও মেলেনি সরকার অনুমোদিত শংসাপত্র। এই ইস্যুতেই আদালতের দ্বারস্থ হয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। তার প্রেক্ষিতেই কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি। তার আগে রিপোর্ট এসে গেলে শুনানি হবে। এতদিন হয়ে যাওয়ার পরও কেন তাঁদের শংসাপত্র দেওয়া হল না এই প্রশ্ন আজ করে আদালত। যার উত্তরে…
Read More
আয়ের নতুন উৎস প্রু গ্যারান্টিড ইনকাম ফর টুমরো

আয়ের নতুন উৎস প্রু গ্যারান্টিড ইনকাম ফর টুমরো

আইসিআইসিআই প্রু গ্যারান্টিড ইনকাম ফর টুমরো নামে একটি  দীর্ঘমেয়াদী সেভিং প্রোডাক্ট চালু করল আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স। এই প্রোডাক্টটি গ্রাহকদের দুই ধরনের বিকল্প প্রদান করে। হয় নিয়মিত গ্যারান্টিযুক্ত ট্যাক্স-মুক্ত 'আয়' বা 'প্রিমিয়ামের ১১০% রিটার্ন সহ আয়'। এই দুটি পরিকল্পনাই তিরিশ বছর পর্যন্ত আয়ের সুযোগ দেবে।  উল্লেখ্য, এই সেভিং প্রোডাক্টের অধীনে থাকা লাইফ কভার, আয়ের সময়কাল সহ পলিসির পুরো সময়কালের জন্য অব্যাহত থাকে। যার ফলে প্রিয়জনদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত থাকে। এই বহুমুখী সেভিং প্ল্যানটি গ্রাহকদেরকে তাদের স্থির আয়ের একটি বিকল্প উৎস তৈরি করতে সাহায্য করে। এর ফলে গ্রাহকদের ভবিষ্যতে আয়ের অনিশ্চয়তা অনেকাংশেই দূর হয়। এই দীর্ঘমেয়াদী  সেভিং প্রোডাক্ট প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা…
Read More
ক্রমশই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, শনিবার থেকে বঙ্গে প্রবল ঝড়বৃষ্টি

ক্রমশই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, শনিবার থেকে বঙ্গে প্রবল ঝড়বৃষ্টি

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। দুর্যোগের আশঙ্কা বাংলাতেও। শনি এবং রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা।  দক্ষিণ-পূর্ব, পূর্ব-মধ্য বঙ্গপোসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপটি বর্তমানে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দক্ষিণ-পূর্ব, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘন্টায় ৩৬ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। শক্তি সঞ্চয় করে শুক্রবার সন্ধেয় ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ‘জাওয়াদে’র অভিমুখ হবে উত্তর-পশ্চিম দিকে। শনিবার সকালে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে পৌঁছবে। সেখান থেকে আবার গতিপথ পরিবর্তন করবে। এবার অভিমুখ উত্তর ও উত্তর-পূর্ব দিক। শনিবার দুপুরের পর এটি…
Read More
মাইক্রোসফ্টের উপহার টিম এসেনশিয়াল

মাইক্রোসফ্টের উপহার টিম এসেনশিয়াল

টিম এসেনশিয়াল-এর উপকারিতার কথা ঘোষণা করল মাইক্রোসফ্ট কর্পোরেশন। এটি মাইক্রোসফ্টের একটি সম্পূর্ণ প্রচেষ্টা যা    বিশেষভাবে ছোট ব্যবসার জন্য ডিজাইন করা হয়েছে। টিম এসেনশিয়াল ছোট ব্যবসায় কাজ করার, সহযোগিতা করার এবং বৃদ্ধির জন্য সাশ্রয়ী মূল্যের উপায় অফার করে৷ গ্রাহকরা সরাসরি টিমস ওয়েব সাইটের মাধ্যমে বা মাইক্রোসফ্ট ক্লাউড পার্টনারদের থেকে টিম এসেনশিয়াল কিনতে পারেন৷  উল্লেখ্য, টিম এসেনশিয়াল হল বাজারে সবচেয়ে প্রতিযোগিতামূলক অনলাইন মিটিং এবং সহযোগিতার সমাধান। যা প্রতিমাসে ব্যক্তি প্রতি $৪উএসডি অফার করে। টিম এসেনশিয়াল ছোট ব্যবসার যেকোন জায়গা থেকে নিয়োগের নমনীয়তা এবং প্রযুক্তিগত সুবিধা দেয় যা কর্মীদের জন্য নতুন কর্মশৈলীর দরজা খুলে দেয়। যেমন সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস কোলাবোরেশন প্রভৃতি।  লিঙ্কডইন ডেটা…
Read More
জাগছে নতুন আশংকা, এবার দেশেও খোঁজ মিললো ওমিক্রনের

জাগছে নতুন আশংকা, এবার দেশেও খোঁজ মিললো ওমিক্রনের

সদ্য মাত্রই দেশ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে সমালে উঠছিলো ধীরে ধীরে। এরই মাঝে হলো গোটা বিশ্ব জুড়ে এখন করোনাভাইরাসের নতুন প্রজাতির আতঙ্ক বহাল। কিন্তু একটা স্বস্তি ছিল যে এখনও পর্যন্ত সেই নতুন প্রজাতির খোঁজ ভারতে মেলেনি। কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে ওমিক্রন ভারতে এখনো পর্যন্ত মেলেনি কিন্তু সব রকমের প্রচেষ্টা করা হচ্ছে করা বিধি নিষেধ পালন করে। তবে সেই স্বস্তি বেশিক্ষণ থাকলো না, কারণ ইতিমধ্যেই আশঙ্কা সত্যি হয়ে গিয়েছে। কেন্দ্র জানিয়ে দিয়েছে যে ভারতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে এই নতুন প্রজাতি। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, দেশে দুজন এই করোনাভাইরাস নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন এবং তারা দুজনেই কর্নাটকের বাসিন্দা। বছর ৪৬ এবং…
Read More