Editor

8890 Posts
থাউজেন্ড  হকি লেগসের সাথে বাজাজের চুক্তি

থাউজেন্ড হকি লেগসের সাথে বাজাজের চুক্তি

ভারতের অন্যতম প্রধান বেসরকারি বীমা সংস্থা বাজাজ অ্যালিয়ানজের পক্ষ থেকে '#কেয়ার ফর হকি' ক্যাম্পেন চালু করার কথা ঘোষণা করা হয়েছে। এই ক্যাম্পেনের উদ্দেশ্য হল তৃণমূল স্তরে ভারতীয় হকির বিকাশ। এই কথা মাথায় রেখেই ভারতীয় মহিলা হকি দলের ক্যাপ্টেন রানী রামপালের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাজাজ। কারণ রানী হলেন আজকের প্রজন্মের কাছে এক বিরাট অনুপ্রেরণা যিনি সব প্রতিকূলতাকে উপেক্ষা করে স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল থেকেছেন। ভারতীয় হকির বিকাশের লক্ষে বাজাজ অ্যালিয়ানজ জেনারেল ইন্স্যুরেন্স ওয়ান থাউজেন্ড হকি লেগসের সাথে যুক্ত হয়েছে। এই পার্টনারশিপের ফলে আগ্রহী শিশুরা হকি খেলার উন্নতমানের সরঞ্জাম এবং প্রশিক্ষণ পাবে। যা ভবিষ্যতে আগামী প্রজন্মের শিশুদের বিশ্বের দরবারে যেমন পরিচিতি দেবে…
Read More
গ্রাহক সম্পর্ক দৃঢ় করতে “নিসান সার্কেল প্রোগ্রাম”

গ্রাহক সম্পর্ক দৃঢ় করতে “নিসান সার্কেল প্রোগ্রাম”

নিসান ম্যাগনাইটের প্রথম অ্যানির্ভাসেরি উদযাপন উপলক্ষে গ্রাহকদের জন্য "নিসান সার্কেল প্রোগ্রাম" চালু করল নিসান ইন্ডিয়া।যা গ্রাহকদের সঙ্গে ব্র্যান্ডের একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে।নিসান সার্কেল প্রোগ্রামে সব নথিভুক্ত গ্রাহকদের জন্য একটি একচেটিয়া মাসিক অফারসহ পুরস্কার পয়েন্ট অর্জনের সুযোগও থাকবে। গ্রাহকরা তাদের পুরস্কারের পয়েন্টগুলিকে পেটাইমের মাধ্যমে নগদেও রূপান্তর করতে পারবেন।  নিসান ম্যাগনাইট বা কেআইসিকেএস মডেলের মালিক বা বুকিং করেছেন এমন গ্রাহকরা নিসান ইন্ডিয়া ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে নিসান সার্কেল প্রোগ্রামে প্রবেশের অধিকার অর্জন করতে পারবেন।  নিসান সার্কেল প্রোগ্রামে রেজিস্টার গ্রাহকরা নিসান ওয়েবসাইটে রিওয়ার্ড স্টোরের মাধ্যমে পুরস্কার হিসেবে ভ্রমণ, খাদ্য ও পানীয়, পোশাক, ইলেকট্রনিক্সসহ বিশেষভাবে কিউরেট করা ব্র্যান্ড থেকে ভাউচার…
Read More
পূর্বের বাজার ধরতে শিলিগুড়িতে উৎপাদন ইউনিট

পূর্বের বাজার ধরতে শিলিগুড়িতে উৎপাদন ইউনিট

শিলিগুড়িতে ওয়াল পুট্টির উৎপাদন ইউনিট চালু করল জেকে সিমেন্ট লিমিটেড। এই জেকে সিমেন্ট হল ভারতের অন্যতম সিমেন্ট ও ওয়াল পুট্টি প্রস্তুতকারক সংস্থা। যা প্রধানত ধূসর ও সাদাসিমেন্ট তৈরি করে। জেকে সিমেন্টের  লক্ষ্য হল, পূর্ব ভারতে ওয়ালম্যাক্সএক্সের ক্রমবর্ধমান চাহিদা মেটানো।  তাই পূর্ব ভারতের বাজার ধরতে শিলিগুড়িকে কেন্দ্র করে ওয়ালম্যাক্সএক্সের উৎপাদন ও বিতরণের পরিকল্পনা করেছে জেকে সিমেন্ট।২০০২ সালে রাজস্থানের গোটানে উৎপাদন ইউনিট থেকে জেকে সিমেন্ট ওয়ালম্যাক্সএক্স তার ওয়াল পুট্টি  ব্র্যান্ড চালু করে। ক্রমাগত এই ওয়াল পুট্টির  চাহিদা বাড়তে থাকায় ২০১৬ সালে জেকে সিমেন্ট মধ্য প্রদেশের কাটনিতে ওয়াল পুট্টির একটি ফ্ল্যাগশিপ উৎপাদন ইউনিট চালু করে।  এছাড়া এই বছরের শুরুতে কোম্পানিটি দক্ষিণের বাজারের চাহিদা…
Read More
বাংলাদেশ সফরে হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশ সফরে হর্ষবর্ধন শ্রিংলা

মৈত্রী দিবস উদযাপন উপলক্ষে দুই দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ঢাকা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, স্বর্ণিম বিজয় দিবস উদযাপনের জন্য আগামী ১৫ ডিসেম্বর তিনদিনের সফরে বাংলাদেশে যাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাই রাষ্ট্রপতির সফরের আগে পররাষ্ট্র সচিব শ্রিংলার বাংলাদেশ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর এই সফরে স্বাস্থ্য এবং আঞ্চলিক উন্নয়ন সহ আন্তঃসীমান্ত প্রকল্প নিয়েও আলোচনা হবে। এছাড়া ঢাকায় রাষ্ট্রপতির সফরসূচীর উপরও আলোকপাত করবেন শ্রিংলা। উল্লেখ্য, চলতি বছরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়…
Read More
স্বাস্থ্য সাথী প্রকল্পের অভিযোগ নিয়ে জরিমানার নির্দেশ

স্বাস্থ্য সাথী প্রকল্পের অভিযোগ নিয়ে জরিমানার নির্দেশ

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার আগের থেকেই একাধিক প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একটি হলো স্বাস্থ্য সাথী প্রকল্প। রাজ্য সরকার স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু করার পর মনে করা হয়েছিল এতে অনেক রোগী সুবিধা ভোগ করতে পারবেন। কিন্তু বাস্তবে দেখা গেল যে এই কার্ড নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে। শুধু সমস্যা বললে ভুল হবে, এই কার্ড নিয়ে রয়েছে একাধিক অভিযোগ। এর আগে অনেক হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই কার্ড গ্রহণ না করার। তার প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নবান্ন কিন্তু আদতে কিছুই হয়নি। এবার রোগী না থাকলেও কার্ডের জন্য বিল বাড়ছে, এমন অভিযোগ সামনে আসছে। সেই…
Read More
ওমিক্রন সংক্রমণের সংখ্যা বাড়ায় আবার কি হতে পারে লকডাউন

ওমিক্রন সংক্রমণের সংখ্যা বাড়ায় আবার কি হতে পারে লকডাউন

ধীরে ধীরে ভয় দেখাচ্ছে ওমিক্রনের সংক্রমণের সংখ্যা। ক্রমশ চোখ রাঙাতে শুরু করেছে ওমিক্রন৷ ভারতে ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২১ জন৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ফের লকডাউনের পথে হাঁটবে দেশ? করোনার দ্বিতীয় ঢেউ-এর ভয়াবহ স্মৃতি এখনও টাটকা৷ তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে লকডাউনকেই কি অস্ত্র করা হবে? এই প্রশ্নের জবাব দিয়েছিলেন নীতি আয়োগের সদস্য ডা. ভিকে পাল। বলা হচ্ছে অধিক মিউটেশন হওয়ায় ওমিক্রন অনেক বেশি সংক্রামক৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে ৭ জনের শরীরে ওমিক্রনের অস্তিত্ব মিলেছে৷ রাজস্থানের জয়পুরে একই পরিবারের নয় জনের শরীরে থাবা বসিয়েছে ওমিক্রন৷ তাঁদের মধ্যে ৪ জন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন৷ গতকাল পর্যন্ত ভারতে ওমিক্রন আক্রান্তের…
Read More
দুর্ঘটনায় জীবনাবসান ঘটলো বিপিন রাওয়াতের

দুর্ঘটনায় জীবনাবসান ঘটলো বিপিন রাওয়াতের

আচমকাই এক দুর্ঘটনায় সমাপ্তি হলো এক বীরের জীবন৷ ভয়ঙ্কর চপার দুর্ঘটনায় প্রয়াত চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত৷ মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও৷ বায়ুসেনা সূত্রে খবর৷ বুধবার দুপুরে ১২টা ৪০ নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির চা বাগানে ভেঙে পড়ে এমআই-১৭৷ ওই কপ্টারে মোট ১৪ জন সওয়ার ছিলেন৷ তাঁর মধ্যে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বায়ুসেনা৷ মৃতদেহগুলি শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হচ্ছে৷ এদিন সস্ত্রীক সুলুর থেকে কুন্নুরে যাচ্ছিলেন জেনারেল রাওয়াত৷ মাটি ছুতেই তাতে দাউ দাউ করে আগুন লেগে যায়৷ স্থানীয় বাসিন্দারাই দগ্ধ অফিসারদের উদ্ধার করে নিয়ে যান৷ পরে বায়ুসেনার তরফে জানানো হয়, চপার দুর্ঘটনায় যে ১৩ জনের মৃত্যু হয়েছে তাঁর…
Read More
নোকিয়ার সাথে নেটওয়ার্ক স্লাইসিং-র সফল প্রদর্শন

নোকিয়ার সাথে নেটওয়ার্ক স্লাইসিং-র সফল প্রদর্শন

৫জি স্ট্যান্ডঅ্যালোন মোডে নেটওয়ার্ক স্লাইসিং-এর সফল প্রদর্শনের জন্য ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভিআইএল) নোকিয়ার ৫জি রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক(আরএএন)এবং ৫জি কোর ব্যবহার করেছে৷ এই নেটওয়ার্ক স্লাইসিং স্থাপনের ফলে ৫জি ব্যবহারের ক্ষেত্রে ভি কে দ্রুত নতুন রাজস্ব স্ট্রিমে যোগ করতে সক্ষম হবে। নোকিয়ার সাথে ভিআইএল-র এই ৫জি-র ট্রায়াল গুজরাটের গান্ধীনগরে হয়েছে। উল্লেখ্য, সরকারের তরফ থেকে গুজরাটের গান্ধীনগরেই সর্ব প্রথম ৫জি স্পেকট্রাম বরাদ্দ করা হয়।নেটওয়ার্ক স্লাইসিং পরিষেবা প্রদানকারীরা একই নেটওয়ার্কের মাধ্যমে একাধিক ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে। যার ফলে এই ভার্চুয়াল নেটওয়ার্কগুলি বিভিন্ন পরামিতির উপর ভিত্তি করে কনফিগার করা যেতে পারে। যার মধ্যে রয়েছে নেটওয়ার্ক কর্মক্ষমতা, গতি, ব্যান্ডউইথ এবং বিচ্ছিন্ন পরিষেবা অফারের জন্য লেটেন্সি। এটি…
Read More
বন্দেভারতম-নৃত্য উৎসবের আঞ্চলিক প্রতিযোগিতা

বন্দেভারতম-নৃত্য উৎসবের আঞ্চলিক প্রতিযোগিতা

আজাদিকা অমৃত মহোৎসবের অংশ হিসেবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকে বন্দেভারতম-নৃত্যউৎসবের আয়োজন করা হয়েছে। ১৭ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত জেলা স্তরে ডিজিটাল এন্ট্রির আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রসঙ্গত তারই অংশ হিসেবে ৯ ডিসেম্বর থেকে চারটি শহরে শুরু হচ্ছে জোনাল বা আঞ্চলিক স্তরের প্রতিযোগিতা, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বর কলকাতা, ১০ ডিসেম্বর মুম্বাই, ১১ ডিসেম্বর ব্যাঙ্গালুরু, এবং সব শেষে ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে আঞ্চলিক স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষীলেখি বলেন, এই কর্মসূচির লক্ষ হল-এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর চেতনায় সমগ্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। জোনাল পর্যায়ের প্রতিযোগিতায় জুরি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যাক্তিরা । ১৩ ডিসেম্বর…
Read More
ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বিপিন রাওয়াত

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বিপিন রাওয়াত

আচমকাই ঘটে গেলো দুর্ঘটনা৷ মাঝ আকাশ দুর্ঘটনার কবলে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত৷ এদিন তামিলনাড়ুর ঘন জঙ্গলে ভেঙে পড়ে সেনা কপ্টার৷ মাঝ আকাশ থেকেই কোয়েম্বাটুর থেকে সুলুরের মধ্যে চপার ভেঙে পড়ে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ৷ জেনারেল বিপিন রাওয়াত ছা়ড়াও চপারে ছিলেন তাঁর স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং আইএএফ পাইলট সহ মোট ১৪ জন৷  কোয়াম্বাটুর থেকে সুলুরের মধ্যে চপারটি ভেঙে পড়ে৷ উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় সেনা ক্যাম্প৷ জানা গিয়েছে, মাত্র কুড়ি মিনিটের সফর ছিল তাঁদের কিন্তু আকাশে ওড়ার আট দশ মিনিটের মাথাতেই এই বিরাট দুর্ঘটনা ঘটে যায়। সূত্রের খবর, স্থানীয়রা ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় দুটি মৃতদেহ…
Read More