Editor

8029 Posts
কর আদায়ের পরিমাণ কমে যাওয়ায়, বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মেয়র

কর আদায়ের পরিমাণ কমে যাওয়ায়, বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মেয়র

সম্পত্তিকর-সহ বিভিন্ন কর আদায়ের পরিমাণ গতবছরের নিরিখে কম একাধিক বিভাগে। চলতি আর্থিক বছর শেষ হতে আর চার মাস বাকি। এই অবস্থায় বুধবার মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার সমস্ত বিভাগীয় আধিকারিককে নিয়ে বৈঠকে বসেন। আদায়ের পরিমাণ কমে যাওয়ায় এ দিনের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। আধিকারিকদের তিনি বলেন, ‘‘কর আদায় না বাড়ালে আমরা চালাব কেমন করে ?’’ পুরসভার কর আদায়ের বেশির ভাগটাই আসে সম্পত্তি কর থেকে। গত বছরের ১ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত সম্পত্তিকর আদায়ের পরিমাণ ছিল প্রায় ৮৮৬ কোটি টাকা। চলতি বছরে ওই একই সময়ে কর আদায়েরপরিমাণ কমে দাঁড়িয়েছে ৮৭৯ কোটিতে। এ দিন বৈঠকে মেয়র সম্পত্তিকর বিভাগের বিভিন্ন ইউনিটের…
Read More
আগরতলা  জিবিপি হাসপাতাল ও মণিপুরের শিজা মেডিকেল কলেজের  কিডনি ট্রান্সপ্ল্যান্টের চুক্তি

আগরতলা  জিবিপি হাসপাতাল ও মণিপুরের শিজা মেডিকেল কলেজের  কিডনি ট্রান্সপ্ল্যান্টের চুক্তি

কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে পর পর দুটি সফল প্রতিস্থাপন সম্ভব হল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে। গত ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৮ জুলাই ২০২৪ রাজ্যে প্রথম কিডনি প্রতিস্থাপন হয়েছিল। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে চিকিৎসাক্ষেত্রে কিডনি প্রতিস্থাপন সম্ভবপর হয়েছে রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায়। বর্তমানে কিডনি দাতা ও গ্রহিতা, দুজনেরই স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। শিজা হাসপাতালের সহায়তায় এই অস্ত্রোপচার করা হয়েছে। শিজা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় যে আগামী দিনে জিবিপি হাসপাতালের চিকিৎসকরা যাতে নিজেরাই এই ধরনের প্রতিস্থাপন করতে পারে সেটাই শিজা হাসপাতালের লক্ষ্য। জিবিপি হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ শংকর…
Read More
রাস্তার পাশে গ্যাসের পাইপ লাইনে আগুন

রাস্তার পাশে গ্যাসের পাইপ লাইনে আগুন

রাস্তায় গ্যাসের পাইপ লাইন থেকে আগুন লেগে যাওয়ায় বড়জলা এলাকায় আতঙ্ক দেখা দিয়েছিল। আতঙ্কিত জনগণ অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে এনসিসি ফায়ার সার্ভিস এবং কুঞ্জবন ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ঘটনাকে ঘিরে বড়জলা এলাকার জনগণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বড়জলা স্কুলের অদূরে রাস্তার পাশে গ্যাসের পাইপ লাইনে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকার জনগণ আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় এনসিসি ফায়ার সার্ভিসকে। আগুন নেভানোর জন্য একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ পনেরো মিনিট ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু জল ফুরিয়ে যাওয়ায় খবর দেওয়া হয় কুঞ্জবন অগ্নি নির্বাপক কর্মীদের। কুঞ্জবন থেকে আরো…
Read More
দৃষ্টিহীন ভোটারের ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ, বিজেপি প্রার্থীর প্রতিবাদ

দৃষ্টিহীন ভোটারের ভোট দেওয়ার চেষ্টার অভিযোগ, বিজেপি প্রার্থীর প্রতিবাদ

সকাল ৭টা থেকে সন্ধ্য্যে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। ইতিমধ্যেই বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হয়েছে মকপোল। এই বিধানসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা ৩০০। স্পর্শকাতর বুথ ৮৬টি। সিতাই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩,০৫,৫৬৫ জন। পুরুষ ভোটার ১,৫৮,৪৭৪ জন ও মহিলা ভোটার ১,৪৭,০৯১ জন।মোট প্রার্থী ৭জন।এই উপনির্বাচন সম্পন্ন করতে মোতায়েন ১৮কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ পুলিশের সংখ্যা প্রায় ৯০০ জন। ইতিমধ্যেই একজন দৃষ্টিহীন ভোটারের ভোট দিয়ে দেবার চেষ্টার অভিযোগ উঠল অপর একজনের বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগ করলেন সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। এই বিধানসভার অন্তর্গত কোণাচাত্রা গভর্মেন্ট প্রাইমারি স্কুলের ৬/ ২২নম্বর বুথ পরিদর্শন করতে এসে বিজেপি প্রার্থীর চোখে…
Read More
দুদিনের রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

দুদিনের রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

কেন্দ্রীয় যোগাযোগ ও  উত্তর পূর্বাঞ্চল  উন্নয়ন মন্ত্রী (ডোনার) জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া আগামী ১৪-১৫ নভেম্বর দুদিনের রাজ্য সফরে আসবেন। ১৪ নভেম্বর সন্ধ্যায় তিনি আগরতলা পৌঁছবেন। পরদিন, ১৫ নভেম্বর সকালে আগরতলায় জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেদিনই পরে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার সাথে পর্যালোচনা বৈঠক করবেন। কেন্দ্রীয় যোগাযোগ ও  উত্তর পূর্বাঞ্চল  উন্নয়ন মন্ত্রী (ডোনার)  শ্রী সিন্ধিয়া আগামীকাল, ১৩ নভেম্বর থেকে  উত্তর পূর্বের রাজ্যগুলিতে তিন দিনের সফরে আসছেন। এই সফরকালে শ্রী সিন্ধিয়া অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরা সফরে গিয়ে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সাথে পর্যালোচনা বৈঠক করবেন। শ্রী সিন্ধিয়া ১৫ই নভেম্বর আগরতলা থেকে যাবেন মেঘালয়ে, সেখানে তিনি রি-ভোই জেলায় অনুষ্ঠেয় চেরি ব্লসম ফেস্টিভাল-২০২৪ এ অংশ নেবেন।
Read More
ভুয়ো আধারকার্ড কাণ্ডে জড়িত ২ ব্যক্তি গ্রেফতার

ভুয়ো আধারকার্ড কাণ্ডে জড়িত ২ ব্যক্তি গ্রেফতার

খড়িবাড়িতে জাল আধার কার্ড অপারেশনে জড়িত থাকার অভিযোগে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সপ্তাহে খড়িবাড়ির বাতাসিতে একটি জাল আধার লিঙ্ককে লক্ষ্য করে পুলিশ অভিযানের সময় সোনাই সরকারকে গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করার পর খড়িবাড়ি পুলিশ জলপাইগুড়ি থেকে প্রদীপ রায় এবং অজয় ​​প্রসাদ রায়কে গ্রেফতার করেছে।  মঙ্গলবার সন্দেহভাজন দুইজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা সোনাই সরকারকে জাল আধার কার্ড তৈরিতে সহায়তা করেছিল বলে অভিযোগ। সন্দেহভাজনরা বাংলাদেশি নাগরিকদের পরিচয়পত্র তৈরিতে জড়িত ছিল কিনা তা নির্ধারণ করতে পুলিশ এখন তদন্ত করছে।
Read More
বোল্লা রক্ষা কালী পুজো উপলক্ষ্যে মেতে উঠেছে গঙ্গারামপুর

বোল্লা রক্ষা কালী পুজো উপলক্ষ্যে মেতে উঠেছে গঙ্গারামপুর

ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী মাতার পুজো উপলক্ষ্যে ভোগ তৈরিতে ব্যস্ত গঙ্গারামপুরের বাতাসা প্রস্তুত কারকেরা। মাঝে আর কয়টা দিন তারপরেই বোল্লা রক্ষা কালী মাতার পুজোতে মাতবে ভক্তরা। তাই এখন দিনরাত এক করে গঙ্গারামপুরের বাতাসা কারখানা গুলিতে চলছে মায়ের ভোগ তৈরির কাজ। মায়ের ভোগের তালিকায় রয়েছে বাতাসা, কদমা,খাগড়াই,সাজ ও লাড্ডু। উল্লেখ্য উত্তরবঙ্গের বৃহৎ বোল্লা রক্ষাকালী মাতার পুজোয় প্রতিবছর লাখো ভক্তের সমাগম হয়। রাজ্যের কলকাতা, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা সহ রাজ্যের বাইরের থেকে ভক্তরা আসেন বোল্লা রক্ষাকালী মায়ের কাছে পুজো দিতে। বোল্লা রক্ষাকালীর পুজো ঘিরে জমে ওঠে মেলা। চারদিন ব্যাপি মেলা চলায় জমে ওঠে বেচাকেনা। সেইসঙ্গে মায়ের কাছে ভোগ দিতে প্রচুর…
Read More
ছটঘাটে পুজো করতে গিয়ে চুরির ঘটনা! খড়িবাড়ি এলাকায়

ছটঘাটে পুজো করতে গিয়ে চুরির ঘটনা! খড়িবাড়ি এলাকায়

তালাবন্ধ ঘর রেখে ছটঘাটে পুজো করতে গিয়ে চুরির ঘটনা! খড়িবাড়ির ডেমরাভিটায় ফাঁকা ঘর পেয়ে চুরি! ঘরের তালা কেটে আলমারি ভেঙে সোনার ও রুপোর অলংকার, ৭০ হাজার টাকা সহ মোবাইল নিয়ে চম্পট দিল চোরেদের দল! এদিন সকালে ছটপুজো উপলক্ষে ঘাটে পুজো সেরে ঘরে আসতেই চমকে যান পরিবারের সদস্যরা। তালা ভাঙা দেখেই চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিবারের সদস্য জানান, আলমারি খুলে সোনার মালা, কানের দুল, লকেট, মঙ্গলসূত্র সহ রুপোর একাধিক অলংকার এবং নগদ ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোর। এই ঘটনায় মাদক কারবারীরা জড়িত থাকতে পারে বলে অনুমান। পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক দাবি পরিবারের।
Read More
সরকার টাকা দিলেও কিছু পড়ুয়া পাচ্ছে না ট্যাব

সরকার টাকা দিলেও কিছু পড়ুয়া পাচ্ছে না ট্যাব

সরকার টাকা দিলেও কিছু পড়ুয়া পাচ্ছে না ট্যাব কেনার টাকা। এই নিয়ে আগেই অভিযোগ উঠেছিল। এবার এই ঘটনায় নড়ে চড়ে বসল নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রিপোর্ট চাইলেন মুখ্য সচিব। স্কুল শিক্ষা সচিবের থেকে রিপোর্ট চাইলেন মুখ্য সচিব। ট্যাবের টাকা কেন পড়ুয়ারা পেলেন না? এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে? বিস্তারিত জানতে চাইলেন মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্য সচিবকে রিপোর্ট পাঠালো স্কুল শিক্ষা দফতর। এখনও পর্যন্ত ৮৪ জন পড়ুয়ার ক্ষেত্রে এই সমস্যা হয়েছে। যেসব অ্যাকাউন্টে টাকা গেছে সেই একাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে। তদন্তের জন্য সাইবার সেল এর সাহায্য নেওয়া হচ্ছে। আরও কারা কারা টাকা পায়নি তার খোঁজ চালানো হচ্ছে।এখনও পর্যন্ত একজন প্রধান…
Read More
ISKCON-এর উদ্দেশে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন, পুরীর গজপতি মহারাজ

ISKCON-এর উদ্দেশে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন, পুরীর গজপতি মহারাজ

ISKCON-এর অকাল রথযাত্রা পালনের উদ্যোগ নিয়ে ক্ষুব্ধ পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। বিশ্বের যে কোনো প্রান্তেই তারা যাতে অসময়ে রথযাত্রা উৎসব পালন না করে তার জন্য পরিষ্কার বার্তা পাঠিয়েছেন তিনি। ISKCON-এর উদ্দেশে পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন, ঐতিহ্য ও নিয়ম-নীতি মেনে এই উৎসব পালন করতে হবে International Society for Krishna Consciousness-কে। সাংবাদিক বৈঠক করে এনিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পুরীর শ্রী জগন্নাথ মন্দির ম্যানেজিং কমিটির চেয়ারপার্সন গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। নভেম্বরে রথযাত্রা উৎসব পালন করা হবে বলে সম্প্রতি আমেরিকার ISKCON-এর হাউটন ইউনিট সিদ্ধান্ত নেয়। যা পুরীর মন্দিরের প্রথাগত নিয়ম-বহির্ভূত। ISKCON-এর সিদ্ধান্ত প্রসঙ্গে এদিন গজপতি মহারাজ দিব্যসিংহ দেব বলেন, "যথেষ্ট হয়েছে। বহু যুগ…
Read More