Editor

8890 Posts
ছত্তিশগড়ে মাওবাদী ব্যানার সরানোর সময় বোমা বিস্ফোরণে আহত হন এক পুলিশ কর্মী

ছত্তিশগড়ে মাওবাদী ব্যানার সরানোর সময় বোমা বিস্ফোরণে আহত হন এক পুলিশ কর্মী

সোমবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটে।এই ঘটনাটি ঘটে যখন নিরাপত্তা বাহিনী আওয়াপল্লী এবং ইলমিদি গ্রামের মধ্য থেকে মাওবাদী ব্যানার সরিয়ে দিচ্ছিল।বিস্ফোরণে আহত হয়েছেন রাজ্য পুলিশের এক জওয়ান। বিজাপুর বামপন্থী চরমপন্থা দ্বারা প্রভাবিত ছত্তিশগড়ের একটি জেলা। মাত্র গত মাসে,জেলায় নকশালদের সাথে গুলি বিনিময়ে একজন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স(সিআরপিএফ)অফিসার নিহত এবং একজন কনস্টেবল আহত হন। গত বছর, ছত্তিশগড়ের বিজাপুরে বাহিনী ও নকশালদের মধ্যে গুলি বিনিময়ের পর কমপক্ষে ২২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং ৩১ জন গুরুতর আহত হন।পিএলজিএ(পিপলস লিবারেশন গেরিলা আর্মি)ব্যাটালিয়ন নং ১ হিডমার নেতৃত্বে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি শুরু করা হয়েছিল, নিরাপত্তা বাহিনীর…
Read More
মাসের শুরু থেকেই বাড়ছে গরম

মাসের শুরু থেকেই বাড়ছে গরম

রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত। গরম আবহাওয়া অনুভব করছে রাজ্যবাসী। মার্চ মাস পড়তেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। ভোর থেকেই গরম অনুভূত হচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন দাবদাহের পরিস্থিতি। এখনই এমন মনে হলে আগামী কয়েক সপ্তাহে কী হবে সেই নিয়ে এখন অনেকের চিন্তা। এই কয়েকদিন আর বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। যদিও পরের সপ্তাহে বৃষ্টি হলেও হতে পারে বলে সম্ভাবনা। শীত বিদায় নিয়ে গরম চলে এলেও বৃষ্টি আছে বৃষ্টির জায়গাতেই। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ছোটখাটো নিম্নচাপ তৈরি হতে পারে এবং তার কারণেই হতে পারে বৃষ্টি। তবে আগামী ১০ থেকে ১২ দিন উষ্ণতা যে বাড়বে সেটাও স্পষ্ট করে…
Read More
মুকুলের পদ খারিজের দাবিতে সরব হলো গেরুয়া শিবির

মুকুলের পদ খারিজের দাবিতে সরব হলো গেরুয়া শিবির

এইমুহুর্তে বহু জলঘোলা হচ্ছে মুকুলের বর্তমান পদ নিয়ে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পর্যন্ত জানিয়েছেন যে, মুকুল রায় বিজেপিতে আছেন এবং নেতার আইনজীবীও একই দাবি করেছেন। কিন্তু বিজেপি তাঁর পদ কেড়ে নিতে কার্যত অনড়। তাদের বক্তব্য স্পষ্ট, বিজেপিতে মুকুল রায় নেই। তিনি বিজেপি নেতা নন। এই ইস্যুতে ফের কলকাতা হাইকোর্টে আওয়াজ তুললেন বিজেপির আইনজীবী। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে মুকুল রায়ের দুই পদ খারিজের আবেদন করেছেন বিজেপির আইনজীবী। আদালতে আইনজীবীর সাফ বক্তব্য, মুকুল রায় বিজেপিতে নেই তাই তাঁর বিধায়ক পদ এবং বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদও খারিজ করা হোক। এই আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের…
Read More
সন্দেহভাজন ড্রোনকে গুলি করে নামাল সীমান্ত নিরাপত্তা বাহিনী

সন্দেহভাজন ড্রোনকে গুলি করে নামাল সীমান্ত নিরাপত্তা বাহিনী

সোমবার ভোর ৩টার দিকে পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত নিরাপত্তা বাহিনী একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে। ড্রোনের সাথে বিএসএফ সন্দেহভাজন নিষিদ্ধ জিনিসগুলির মধ্যে একটি ছোট সবুজ ব্যাগ, হলুদ রঙ-এর আবরনে মোড়ানো চারটি প্যাকেট এবং একটি ছোট কালো প্যাকেট উদ্ধার করেছে৷ উদ্ধার করা নিষিদ্ধ জিনিসগুলির প্যাকিং সামগ্রী সহ  মোট ওজন প্রায় 4.17 কেজি পাওয়া গেছে৷ একটি প্রেস বিজ্ঞপ্তিতে,বিএসএফ বলেছে,"৭ মার্চ সকাল আড়াইটার দিকে,ফিরোজপুর সেক্টরে পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে আসা সন্দেহজনক উড়ন্ত বস্তুর গুঞ্জন শুনতে পায় ফরোয়ার্ডরা।" সৈন্যরা তখন সতর্কতা জারি করে এবং ড্রোন লক্ষ্য করে গুলি চালায়।এলাকা আলোকিত করার জন্য তারা প্যারা বোমা নিক্ষেপ করে এবং ড্রোনটি ভূপাতিত করতে সফল হয়।…
Read More
কড়া বার্তা জেলেনস্কির তরফে

কড়া বার্তা জেলেনস্কির তরফে

পুরো এক সপ্তাহ ঘুরতে চললো রাশিয়া ইউক্রেন যুদ্ধ৷ সপ্তাহ পেরলেও যুদ্ধ থামার কোনও লক্ষন নেই৷ ইউক্রেনের বুক চিড়ে একই ভাবে এগিয়ে চলেছে রুশ বাহিনী৷ এই অবস্থায় বৃহস্পতিবার পোলিশ-বেলারুশ সীমান্তে আরও এক দফা মুখোমুখি আলোচনায় বসে দুই দেশ৷ ওই বৈঠকে সাধারণ নাগরিকদের সুরক্ষার জন্য ‘মানবিক করিডোরে’র প্রস্তাব দিয়েছে ইউক্রেন৷  অন্যদিকে, রাশিয়ার তরফেও বলা হয়েছে ইউক্রেন সমঝোতার পথে আসতে যত সময় নেবে, ততই মস্কোর দাবির তালিকা দীর্ঘ হবে। এহেন জটিল পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷ তিনি মনে করছেন পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনার মাধ্যমেই একমাত্র সমস্যার সমাধানসূত্র খুঁজে পাওয়া সম্ভব৷  বৈঠকের পর প্রেসিডেন্ট ভোলোদিমির…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে নতুন নির্দেশ

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে নতুন নির্দেশ

রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারংবার। SLST, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই জয়েন্ট ডিরেক্টর অথবা ডিজি পদমর্যাদার অধিকারীদের দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 'চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির' রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লাইনটি উদ্ধৃত করেই এই নির্দেশ দেন বিচারপতি। SLST নবম-দশমের ইতিহাসের শিক্ষক দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে আজ। আদালত জানিয়েছে, নিরপেক্ষ সংস্থা যা রাজ্যের নিয়ন্ত্রণে নেই, তা দিয়ে তদন্ত হবে। সিবিআই ডিরেক্টর নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে কমিটি কাজ করবে। কার…
Read More
প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হতে চলেছে পরীক্ষা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হতে চলেছে পরীক্ষা

প্রতীক্ষার অবসান। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৬ মার্চ। ২০২০ সালে শেষ মাধ্যমিক পরীক্ষা হয়। কোভিড পরিস্থিতিতে ২০২১ সালে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷  বিনা পরীক্ষায় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই পরীক্ষার্থীদের পাশ করানো হয়৷  তবে এবার সম্পূর্ণ কোভিড বিধি মেনেই অফলাইনে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷ গত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একলাফে ৫০ হাজার বেড়েছে৷ রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১.২৭ লক্ষ। তার মধ্যে ৬.২৭ লক্ষ ছাত্রী ও ৫.৫৯ লক্ষ ছাত্র। ছাত্রের থেকে এবারও ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি। পরীক্ষা উপলক্ষ্যে কড়া পদক্ষেপ করেছে পর্ষদ৷ রাজ্যের একাধিক জায়গায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। মূলত পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশের এলাকাগুলিতে…
Read More
নারীদের নতুন উচ্চতা জয়ে সাহায্য করে অ্যামাজন

নারীদের নতুন উচ্চতা জয়ে সাহায্য করে অ্যামাজন

অ্যামাজন ইন্ডিয়া লিঙ্গ-সমতাকে যথেষ্ট গুরুত্ত্ব দিয়ে থাকে, যেরকমটা আরও অন্যান্য অনেক প্রগতিশীল চিন্তাধারার সংস্থায় করা হয়। যেকোনও পদে নিয়োগের ক্ষেত্রে মহিলারা অ্যামাজনে সমান অধিকার পান এবং মহিলাদের অনুপাত ঠিকঠাক বজায় রাখার জন্য ৫০ শতাংশ স্থান নির্দিষ্ট রাখার চেষ্টা করা হয়, যাতে তারা কর্মক্ষেত্রের বিভিন্ন ভূমিকায় সমানভাবে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে সক্ষম হন। কারণ, মহিলারা নেতৃত্ত্ব দেওয়ার ক্ষেত্রে অসাধারন দক্ষতা প্রদর্শন করেন এবং তারা তাদের কর্মজীবন একটু অন্যরকমভাবে গড়ে তোলেন।সাম্প্রতিককালে, তরুণবয়সী মেয়েদের তাদের নিজেদের ইচ্ছেমতো জীবন বেছে নিতে উৎসাহ দেওয়া হয়। তবুও সমাজে তাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এখনও। অ্যামাজনে কর্মরত মহিলারা তাদের অমূল্য অভিজ্ঞতা ও অভিনব দক্ষতা ব্যবহার করে…
Read More
মর্টিনের লুই আবার ফিরে এলো

মর্টিনের লুই আবার ফিরে এলো

এক নতুন অবতারে উপস্থিত হল ‘লুই দ্য মসকুইটো। ’বিশ্বের অন্যতম অগ্রণী পেস্ট-কন্ট্রোল ব্র্যান্ড মর্টিন তাদের পুরনো নেমেসিস ‘লুই’কে আবার ফিরিয়ে এনেছে এই নতুন অবতারে। পাঁচ বছর পর নতুন ও আরও শক্তিশালী এই ব্র্যান্ড ম্যাসকটের প্রত্যাবর্তন ঘটল। সামান্য একটি মাছি হিসেবে মর্গ ও মর্টের সন্তান লুই প্রথম প্রকাশ্যে আসে ১৯৫৭ সালে। তার পরিচয় ছিল সে এক খারাপ, দুষ্ট, শক্তিশালী ও নোংরা মাছি। তার কাজ শুধু রোগ ছড়িয়ে বেড়ানো। ২০০৪ সালে ‘লুই দ্য ফ্লাই’-এর পরিবর্তিত রূপ ‘লুই দ্য মসকুইটো’কে মর্টিন ভারতে নিয়ে আসে। পোকামাকড় ও মশাবাহিত রোগের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা ছিল তার কাজ। অনেক অ্যানিমেটেড টিভি কমার্সিয়ালে জিওফ্রি মর্গান পাইক চিত্রিত…
Read More
কিউথ্রি ভেঞ্চার্সের ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ

কিউথ্রি ভেঞ্চার্সের ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ

‘কিউথ্রি ভেঞ্চার্স’ তাদের কোডাক ও ট্রিভিউ ব্র্যান্ডের টেলিভিশনের জন্য এক ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ শুরু করল। এই পার্টনারশিপের আওতায় কোডাক ও ট্রিভিউ রেঞ্জের টিভি পাওয়া যাবে উড়ান প্লাটফর্মে। উড়ান হল ভারতের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) ই-কমার্স প্লাটফর্ম। উড়ান প্লাটফর্মের ইলেক্ট্রনিক্স ক্যাটাগরি দেশের ১০০০ শহরের রিটেলারদের সরবরাহের দায়িত্ত্বে রয়েছে। অন্যদিকে, ‘কিউথ্রি ভেঞ্চার্স’ হল বিভিন্ন ডোমেস্টিক ও গ্লোবাল ইলেক্ট্রনিক ব্র্যান্ডের জন্য ভারতের বৃহত্তম ওমনি-চ্যানেল ফুলফিলমেন্ট, ডিস্ট্রিবিউশন ও মার্কেট গ্রোথের উৎকর্ষ প্রদানকারী সংস্থা। কোডাক ভারতের অন্যতম অগ্রণী ‘মেড ইন ইন্ডিয়া’ ব্র্যান্ড যারা স্মার্ট টিভি তৈরি করে এবং ট্রিভিউ হল থাইল্যান্ডের বৃহত্তম এলইডি টিভি নির্মাতা। কিউথ্রি ভেঞ্চার্স ভারতে কোডাক ও ট্রিভিউ ব্র্যান্ডের টেলিভিশনের অফিসিয়াল অফলাইন চ্যানেল পার্টনার।…
Read More