Editor

8890 Posts
লক্ষ্য সমাজসেবা, আর সেই লক্ষ্যই হাতে পৌঁছে দিল রাষ্ট্রপতি পুরষ্কার

লক্ষ্য সমাজসেবা, আর সেই লক্ষ্যই হাতে পৌঁছে দিল রাষ্ট্রপতি পুরষ্কার

সমাজসেবার কাজে দৃষ্টান্ত স্থাপন করে রাষ্ট্রপতি পুরষ্কারে ভূষিত হলেন সূর্যসেন মহাবিদ‍্যালয়ের NSS ইউনিটের ছাত্র পল্লব বিশ্বাস। তার বাড়ি বালুরঘাটে হলেও পড়াশুনার সূত্রে শিলিগুড়ির সূর্যসেন মহা বিদ‍্যালয়ে ভর্তি হয় সে। শিলিগুড়িতে থাকাকালীন সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে NSS ইউনিটে যোগদান করে সে। পল্লব বিশ্বাস মূলত 'নদী বাঁচাও' ও 'বেটি পড়াও বেটি বাঁচাও' এর প্রতি কাজ করে এই বিশেষ সন্মান পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে পুরষ্কার নিয়ে আপ্লুত পল্লব জানান, সমাজের প্রতি দায় আরও বেড়ে গেল। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতেই সূর্যসেন মহা বিদ‍্যালয়ের NSS ইউনিট 2 এর সকল ছাত্র-ছাত্রীরা হুট খোলা জিপে করে ব্যান্ড বাজিয়ে তাকে সংবর্ধনা জানায়। অন‍্য দিকে, এই আনন্দের…
Read More
হাই কোর্টের নির্দেশে পুজোর মুখে চাকরিতে যোগ দিলেন জলপাইগুড়ির সাত শিক্ষক, জানালেন প্রথম দিনের অভিজ্ঞতা

হাই কোর্টের নির্দেশে পুজোর মুখে চাকরিতে যোগ দিলেন জলপাইগুড়ির সাত শিক্ষক, জানালেন প্রথম দিনের অভিজ্ঞতা

কলকাতা হাই কোর্টের নির্দেশে জলপাইগুড়ি জেলার সাত চাকরিপ্রার্থী অবশেষে যোগ দিলেন স্কুলে। এঁদের চার জন ধূপগুড়ি এবং বানারহাট ব্লকের স্কুলে এবং তিন জন জলপাইগুড়ির স্কুলে শিক্ষকতার কাজে যোগ২০১৪ সালের টেটের প্রশ্নপত্র বিভ্রাটে অনেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে হাই কোর্টে মামলা হয়। দীর্ঘ দিন ধরে চলা ওই মামলায় গত ৬ সেপ্টেম্বর একটি রায় দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশে বলা হয়, ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৩,৯২৯ জনকে চাকরিতে যোগদান করাতে হবে। সেই রায় মেনে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা থেকে সাত নতুন শিক্ষক চাকরিতে যোগ দিয়েছেন। সোমবারই ধূপগুড়ি ব্লকের গাদং ১ গ্ৰাম পঞ্চায়েতের কাজিপাড়া শিক্ষা নিকেতন সিএস প্রাথমিক স্কুলে যোগদান করেন নির্মল…
Read More
দিঘার মুকুটে নতুন পালক ৩০ কিমির মেরিন ড্রাইভ

দিঘার মুকুটে নতুন পালক ৩০ কিমির মেরিন ড্রাইভ

দিন কয়েক আগেই দিঘার মুকুটে জুড়েছে নতুন পালক— মেরিন ড্রাইভ। সেই সঙ্গে যোগ হয়েছে আরও নানা আকর্ষণ। সেই করণেই পুজোয় দিঘায় পর্যটকদের সংখ্যা বাড়তে চলেছে বলে জানাচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। পর্যটকদের সংখ্যা অন্যান্য বারের তুলনায় ১৫-২০ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।পুজোর আগে দিঘার মেরিন ড্রাইভ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭৩ কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধন করে তিনি পুজোর সময় পর্যটকদের আহ্বান জানিয়েছেন দিঘায়। ২৯.৫ কিলোমিটার দীর্ঘ সেই মেরিন ড্রাইভই এক সুতোয় জুড়ে দিয়েছে দিঘা, তাজপুর, মন্দারমণি এবং শঙ্করপুরকে। মুম্বইয়ের মেরিন ড্রাইভের ধাঁচে তৈরি এই রাস্তাই এখন প্রধান আকর্ষণ পর্যটকদের কাছে। দিঘার হোটেল ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর অষ্টমীর পর…
Read More
ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযানে পা মেলালেন কালচিনির বিডিও

ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযানে পা মেলালেন কালচিনির বিডিও

নতুন করে থাবা বসাচ্ছে ডেঙ্গি। কালচিনি ব্লকে গতকাল ও নতুন করে এক জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। পুজোর আগে ডেঙ্গি আক্রান্তের সংখ‍্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত কালচিনি ব্লক প্রশাসন। ডেঙ্গি রুখতে ময়দানে নেমে পড়েছে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তর। বুধবারও কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতা চালান কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ ও ব্লক প্রশাসনের আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার কালচিনি ব্লকের হাসিমারা জাতীয় সড়কের ধারের সমস্ত টায়ার দোকানে অভিযান চালান হয়। ওই এলাকার টায়ারের দোকান গুলোয় সমস্ত টায়ারে জল জমে থাকতে দেখা যায়। এদিন ব্লক প্রশাসনের থেকে সমস্ত টায়ার দোকানকে কড়া নির্দেশ দেওয়া হয় যাতে টায়ারের ভিতরে জল জমে না থাকে।…
Read More
মুম্বই পুলিশের জালে ধরা পড়ল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ় ভাটি

মুম্বই পুলিশের জালে ধরা পড়ল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ় ভাটি

মুম্বই পুলিশের জালে ধরা পড়ল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ ভাটি। গতকাল পশ্চিম আন্ধেরি থেকে মুম্বই পুলিশের ‘অ্যান্টি এক্সটরশন সেল’ – এর হাতে ধরা পড়েন এই ব্যবসায়ী। জানা গেছে, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে মুম্বই পুলিসের তোলাবাজ দমন শাখা। সূত্রের খবর, ভারসোভা থানায় রিয়াজের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়েছিল। ভারসোভার এক স্থানীয় ব্যবসায়ী রিয়াজের বিরুদ্ধে অভিযোগ করেন যে,তাঁকে হুমকি দেওয়া হয়। সেই সঙ্গে ৩০ লক্ষ টাকার একটি গাড়ি ও নগদ ৭.৫ লক্ষ টাকা তাঁর থেকে চাওয়া হয় বলেও অভিযোগ।আরও জানা যায়,গ্রেফতারের পূর্বে মুম্বই পুলিশের তোলাবাজ দমন শাখা রিয়াজ ভাটিকে জিজ্ঞাসাবাদ করে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, এর আগে একাধিক…
Read More
চিটফান্ড মামলায় কলকাতার একাধিক জায়গায় সিবিআই তল্লাশি

চিটফান্ড মামলায় কলকাতার একাধিক জায়গায় সিবিআই তল্লাশি

পুজোর আগে চিটফান্ড মামলায় ফের কলকাতার একাধিক জায়গায় সিবিআই হানা। মঙ্গলবার সকালে শহরের তিন জায়গায় সিবিআই -এর তিনটি টিম পৌঁছে গিয়েছে। জানা গিয়েছে,এদিন সকালে দক্ষিণ কলকাতার ২৫৫ যোধপুর পার্কে একটি আবাসনের দ্বিতীয় তলায় এক ব্যাবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা৷ গণেশ চন্দ্র অ্যাভিনিউতেও ওই চাটার্ড অ্যাকাউন্টেন্টের একটি অফিস রয়েছে ৷ সেখানেই সিবিআই এর তল্লাশি চলছে৷ উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় কলকাতার এজেসি বোস রোডে একটি ব্যাংকিং ম্যানেজমেন্টের অফিসে আচমকাই হাজির হন অর্থমন্ত্রকের অধীনে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ সূত্রের খবর,এই সংস্থাটি মূলত ব্যাংকিং ম্যানেজমেন্ট এবং একাধিক শেয়ার কেনাবেচার কাজের সঙ্গে যুক্ত রয়েছে ৷ এদিকে ইডি সূত্রে খবর, ওই অফিস থেকে বিপুল পরিমাণ…
Read More
মদন মিত্রকে তিরস্কার ফিরহাদ হাকিমের

মদন মিত্রকে তিরস্কার ফিরহাদ হাকিমের

দল ছ্যাবলামো পছন্দ করে না। মদন মিত্র যদি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর নামে তর্পণ করে থাকেন তবে অন্যায় করেছেন। সরাসরি এই ভাষাতেই রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের সমালোচনা করলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার হাওড়া শরৎ সদনে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন ফিরহাদ। সেখানেই এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন তিনি। ফিরহাদ বলেন, ‘আমি জানি না মদন মিত্র এটা করেছেন কি না। যদি করে থাকেন তবে অন্যায় করেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সবারই দীর্ঘজীবন কামনা করি। জীবিত মানুষের নামে তো তর্পণ হয় না। ফলে এটা যদি কেউ করে থাকেন তবে অন্যায় করেছেন। তৃণমূল…
Read More

বড়সড় স্বস্তি, উঠছে বাসকর্মীদের আন্দোলন? সমস্যা কতটা মিটবে?

অবশেষে স্বস্তি। উঠে যাচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের আন্দোলন। একাধিক দাবিতে তাঁদের আন্দোলনের জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছিল দক্ষিণবঙ্গের সরকারি বাস পরিষেবা। দীর্ঘ টানাপড়েনের পরে বড় ঘোষণা পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর।  অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার বদলে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করা হয়েছে। পুজোর পর ছুটি সংক্রান্ত দাবিদাওয়া নিয়েও আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে। এই ডাকেই সাড়া দিয়েছেন আন্দোলনরত অস্থায়ী কর্মীরা। পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরে, প্রেসবিবৃতি দিলে কর্মবিরতি তুলে নেওয়া হবে তাঁদের তরফে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের তরফে। আপাতত শুধু দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা হয়েছে। এই ডিপো থেকেই…
Read More
প্রস্তুতির অভাবে মহড়া দৌড়ে বার বার থমকাল মেট্রো

প্রস্তুতির অভাবে মহড়া দৌড়ে বার বার থমকাল মেট্রো

প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার দশ বছরেরও বেশি সময় পরে শনিবার নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের রুবি মোড় পর্যন্ত, প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পথে প্রথম বার চাকা গড়াল মেট্রোর। তবে অভিযোগ, সেই মহড়া দৌড়ে ছত্রে ছত্রে প্রকট হয়েছে প্রস্তুতির বেহাল দশা। জোকা-তারাতলা মেট্রোপথে মহড়ার আগে এক মাসের বেশি সময় ধরে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তার ছিটেফোঁটাও এ ক্ষেত্রে ছিল কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। চলতি সপ্তাহে নিউ গড়িয়া স্টেশনে মেট্রোর লাইনে এবং থার্ড রেলের কাজ চলেছে। এ সবের মধ্যেই পুজোর আগে তড়িঘড়ি মহড়া দৌড় সেরে ফেলার বার্তা পেয়ে আচমকা তৎপরতা বাড়ে মেট্রো কর্তৃপক্ষের। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ নিউ গড়িয়া…
Read More
দার্জিলিংয়ের উদ্দেশ্যে আজ থেকে ফের ছুটল টয়ট্রেন

দার্জিলিংয়ের উদ্দেশ্যে আজ থেকে ফের ছুটল টয়ট্রেন

ভ্রমণ পিপাসুদের জন‍্য খুশির খবর,আজ থেকে চালু হয়ে গেল AC টয়ট্রেন পরিষেবা। একঝাঁক সাংসদ, বিধায়ক ও বিজেপির জেলা সভাপতির উপস্থিতিতে শৈলরাণীর উদ্দেশ্যে ছুটল "খেলনা গাড়ি"। আজ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শৈল শহর দার্জিলিং এর উদ্দেশ্যে ছুটল AC কোচ যুক্ত ভিস্তাডোম টয়ট্রেন। এই ট্রেনের সূচনাপর্বে আনসুর গুপ্তা, এস.কে. চৌধুরী সহ একঝাঁক বিজেপির সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিউ জলপাইগুড়ি স্টেশনে এক সংক্ষিপ্ত উদ্ভোধনী পর্বে পতাকা নারিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন। আজ AC টয়ট্রেনটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে পাহারের পথে ছুটে যায়। উদ্বোধন করতে এসে দার্জিলিং সংসদ রাজু বিস্তা জানান, DHR এর ইতিহাসে আজকের দিনটি সর্ণাক্ষরে লেখা থাকবে। এই…
Read More