Editor

8890 Posts
‘আদিপুরুষ’-র ১০ হাজার টিকেট কিনে শিরোনামে রণবীর

‘আদিপুরুষ’-র ১০ হাজার টিকেট কিনে শিরোনামে রণবীর

১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে প্রভাসের ছবি 'আদিপুরুষ'। এ নিয়ে ছবির সঙ্গে জড়িতদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রণবীর কাপুর 'আদিপুরুষ' ছবির জন্য 10,000 টি টিকিট বুকিং করে শিরোনাম হয়েছেন। সিনেমা-বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক টুইট বার্তায় বলেছেন যে রণবীর কাপুর দরিদ্র শিশুদের 'আদিপুরুষ' দেখাতে চান। এজন্য ১০ হাজার টিকিট বুক করেছেন তিনি! এর আগে আদিপুরুষের প্রযোজক অভিষেক আগরওয়ালও বিনামূল্যে 10,000 অগ্রিম টিকিট দেওয়ার ঘোষণা করেছিলেন। তিনি জানান যে 'আদিপুরুষ'-এর দশ হাজার টিকিট তেলেঙ্গানা জুড়ে বিনামূল্যে বিতরণ করা হবে। তিনি বলেন, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে এসব টিকিট বিতরণ করা হবে। ধর্মীয় বিশ্বাস থেকে বেরিয়ে 'আদিপুরুষ' প্রচারের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন নির্মাতা।…
Read More
রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণার সুযোগ পেয়ে আমেরিকায় যাচ্ছে সুরঞ্জনা

রসায়ন শাস্ত্র নিয়ে গবেষণার সুযোগ পেয়ে আমেরিকায় যাচ্ছে সুরঞ্জনা

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ার বাসিন্দা পেশায় চিকিৎসক সুখময় দাম। স্ত্রী সংযুক্তা সরকার দাম শিক্ষিকা। তাদের একমাত্র কন্যা সুরঞ্জনা দাম ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। বর্তমানে সুরঞ্জনা কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউটের পড়ুয়া। সম্প্রতি সুরঞ্জনা আমেরিকায় গবেষণার জন্য ডাক পেয়েছে। আমেরিকার ওহিয়ো স্টেটের সিনসিনাটি ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ পেয়েছে সে। অর্গানিক কেমিস্ট্রির পরিবেশ বান্ধব অনুঘটকের ওপর আমেরিকায় গবেষণা করার জন্য আগামী আগস্ট মাসে আমেরিকায় উড়ে যাবে সুরঞ্জনা। এই গবেষণার জন্য পাঁচ বছর সেখানেই থাকতে হবে তাকে। এর জন্য সুরঞ্জনাকে প্রতিবছর ৫৪ হাজার ডলার স্কলারশিপ দেওয়া হবে। ভারতে যার মূল্য প্রায় ৪৫ লক্ষ্য টাকা।আমেরিকায় গবেষণার সুযোগ পেয়ে খুবই…
Read More
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দেওয়াল দখলে নামল তৃণমূল

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দেওয়াল দখলে নামল তৃণমূল

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই শুক্রবার দেওয়াল দখলে নেমে পড়েছে তৃণমূল। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন গোমস্তপাড়া এলাকায় এলাকার তৃণমূল নেতাকর্মীরা এদিন দেওয়াল লিখতে ব্যস্ত। বিরোধীরা যেন কোন সুযোগ না পায় সে কারণেই আগে থেকেই ময়দানে তৃণমূল। এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে জোর গতিতে। এই রাস্তা দিয়েই ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবে এলাকার ভোটাররা। আর এতে অনেকটাই সুবিধা হবে বলে জানান, এলাকার পঞ্চায়েত সদস্য রাজেশ মন্ডল।
Read More
গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

তীব্র দাবদহে ক্লান্তির হাত থেকে বাঁচতে একটু ঠান্ডা জলে স্নান। আর এই স্নানে যে শুধু মানুষই স্বস্তি পেয়ে থাকি, তা নয়। জীবন মাত্রই শরীরে তাপমাত্রার পারদ তর তর করে বাড়ছে। কয়েকদিন ধরে গরমের যা দাপট,তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপাখী, বন্যপ্রাণী সকলেরই ওষ্টাগত অবস্থা। আর এই গরমের হাত থেকে বাঁচতে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে স্নান করতে দেখা গেল এক দল বাঁদরকে। তিস্তা উদ্যানের ফোয়ারায় জলে স্নান করছে বাঁদরের দল। গরমের হাত থেকে একটু নিস্তার পেতে এই বাঁদরের দল এক জায়গা থেকে আর এক জায়গায় ছোটাছুটি করছে। গরমে হাঁসফাস অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আর লোকালয়ে বাঁদরের এই দৃশ্য দেখে ভিড় জমান…
Read More
পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের

পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের

দীর্ঘ সময় ধরে বন্ধ চা বাগানের অর্ধাহারে বেরিয়ে এসেছে শরীরের হাড়, পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের। জলপাইগুড়ি জেলার আর পাঁচটি বন্ধ চা বাগানের মতোই অবস্থা সদর ব্লকের রায়পুর চা বাগানের। দীর্ঘ চার বছর ধরে দফায় দফায় বন্ধ চা বাগান। এক দিকে নেই কাজ এবং উপার্জন, বেচেঁ থাকার উপায় বলতে সম্বল খাদ্য সাথীর চাল, আটা, এবারে সেই ক্ষেত্রেও উঠলো বেনিয়মের অভিযোগ।বৃহস্পতিবার এই নিয়ে ক্ষোভে ফেটে পরে দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী না পাওয়া চা বাগানের শ্রমিকেরা। এলাকার রেশন বণ্টন কেন্দ্রে আসা কর্মীদের সহকারে তালা লাগিয়ে বিক্ষোভে ফেটে পরে আধ পেটা খেয়ে…
Read More
কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল তৃণমূলের

কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল তৃণমূলের

কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক‌ জানান কোচবিহারের রাজ পরিবারের বিরুদ্ধে বিহারের প্রাক্তন উপ মুখ‍্যমন্ত্রী সুশীল মোদী কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে এদিন আমরা আলিপুরদুয়ার শহরে প্রতিবাদ মিছিল করলাম এবং মিছিল শেষে সুশীল মোদীর কুশপুতুল দাহ করা হয়।
Read More
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কোচবিহার রাজবাড়ির সামনে বিক্ষোভ

বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কোচবিহার রাজবাড়ির সামনে বিক্ষোভ

কোচবিহারের মহারাজা এবং কোচবিহারের রাজকন্যাকে নিয়ে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আজ কোচবিহার রাজবাড়ীর সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃনমূল ছাত্র পরিষদ এর সদস্যরা। উল্লেখ্য, গতকাল কোচবিহার রাজবাড়ি পরিদর্শন করার পর সুশীল মোদী বলেন, কোচবিহারে এই রাজমহল খুব ভালো। সেই সময়ের রাজা-মহারাজারা গরীব জনগণের টাকায় নিজের বিলাসিতার জন্য এই ধরনের মহল তৈরি করেছে। সেই সময়কালের বেশিরভাগ মহারাজাদের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা ছিল না। জনগণের কাছ থেকে জোর জবরদস্তি টেক্স আদায় করতো এবং বিলাসিতা করত। তারা একাধিক বিয়ে করতো, শিকার করত, বাঘ কমে গিয়েছে এর অন্যতম কারণ এই সমস্ত রাজা মহারাজারা। এছাড়াও তিনি বলেন, গায়ত্রী দেবী জয়পুরের মহারানী ছিলেন।…
Read More
দিল্লির রাস্তায় হঠাৎ পুরোনো শাহরুখকে দেখে হতবাক নেটিজেনটা, কিন্তু কেন?

দিল্লির রাস্তায় হঠাৎ পুরোনো শাহরুখকে দেখে হতবাক নেটিজেনটা, কিন্তু কেন?

জিন্স, ডোরাকাটা টি-শার্ট, বুট এবং সানগ্লাস পরা। দিল্লির রাস্তায় হাঁটছেন শাহরুখ খান! কিন্তু দিল্লির ভরদুপুরে কেন ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা। কিন্তু শাহরুখের বয়স একের পর এক এত কমে গেল কী করে? তাহলে পুরানো ভিডিও কি? এসব ভাবনার মাঝেই প্রকাশ পেল আসল ঘটনা। না, এই ব্যক্তিটি শাহরুখ নয় কিন্তু… তিনি দেখতে হুবহু শাহরুখের মতো! এমনকি সোশ্যাল মিডিয়ায় তার অপর নাম 'ছোটা শাহরুখ'। আসল নাম সুরজ কুমার। এই তরুণ শাহরুখ নব্বই দশকের আসল বলিউড তারকার অবতারে হাজির হন। কিং অফ রোমান্স- শাহরুখের চেহারা ও লুকে সেই সময়ের সঙ্গে তার বেশ মিল! https://www.instagram.com/reel/CpnWMFvALDc/?utm_source=ig_embed&ig_rid=fc40ee0d-66c3-4452-a99d-0644a8b2ba93 ভিডিওটি দেখার পর…
Read More
দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ

দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ

গরমের জেরে ফুটছে গোটা রাজ্য। বর্ষা আসতেও দেরি, জানিয়ে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর। পশ্চিমের জেলাগুলিতে কিছুটা শুষ্ক আবহাওয়া থাকলেও লু-এর পরিস্থিতি অনুভব হবে। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়ছে, যার ফলে শুধুমাত্র দিনের বেলা নয় রাত-ভোর গুমোট গরমে দমবন্ধ অবস্থা। শুধু দক্ষিণবঙ্গ নয়, আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলি সাময়িক ভাবে একটু স্বস্তি পাওয়া গেলেও…
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে “সুপার স্পেশালিটি ব্লক” এর পরিদর্শনে এলেন সুশীল কুমার মোদী

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে “সুপার স্পেশালিটি ব্লক” এর পরিদর্শনে এলেন সুশীল কুমার মোদী

আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে "সুপার স্পেশালিটি ব্লক" এর পরিদর্শনে এলেন ভারতীয় জনতা পার্টি বিহার রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদী। সুপার স্পেশালিটি ব্লক উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতাল পরিদর্শন করে তিনি জানান, ভারত সরকার বাংলায় তিন জায়গায় সুপার স্পেশালিটি চালু করার অনুমতি দিয়েছিলেন। তার মধ্যে দু জায়গায় অর্থাৎ মালদা এবং বাঁকুড়াতে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়ে গেছে কিন্তু উত্তরবঙ্গে তৈরী হতে চার বছর সময় লেগেছে। এই বিষয়ে তিনি দিল্লিতে কথা বলবেন বলে জানালেন এবং তিনি আশ্বাস দেন ডিসেম্বর এর মধ্যে সুপার স্পেশালিটি ব্লক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল অভ্যন্তরীণ বিভাগ পুরোপুরিভাবে চালু করার।
Read More