Durgasree Mitra

691 Posts
ফের ধস পাহাড়ে, ভে*ঙে গেল জাতীয় সড়ক ১০

ফের ধস পাহাড়ে, ভে*ঙে গেল জাতীয় সড়ক ১০

ফের পাহাড় ধস। বৃহস্পতিবার রাত পশ্চিমবঙ্গ ও সিকিমের সংযোগকারী ‘লাইফলাইন’ ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল সংলগ্ন এলাকায় ধস নামায় ভেঙে যায় রাস্তার বিস্তীর্ণ অংশ। খাদে তলিয়ে যায় সড়কের একাংশ। ফলে রাত থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল। সূত্রে জানা গেছে, ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত সড়কের প্রায় ছয় ফুট অংশ ধসে গেছে। গভীর খাদে তলিয়ে যাওয়ায় দুই দিকের যান চলাচল হয়ে পরে। এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা ধস সরানোর কাজ শুরু করলেও বিকেলের আগে সড়ক চালু হওয়ার সম্ভাবনা নেই।
Read More
বাড়িতেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ডিমের ডেভিল, রইল রেসিপি

বাড়িতেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ডিমের ডেভিল, রইল রেসিপি

শরীর ভালো রাখতে প্রয়োজন স্বাস্থ্যকর খাবার খাওয়া। আবার মুখরোচক খাবার খেতেও মন চায়। অনেক সময় স্বাস্থ্যকর খাবার খেতে গিয়ে স্বাদের সঙ্গে আপস করতে হয়। ইচ্ছে না থাকলেও দূরে সরিয়ে রাখতে হয় পছন্দের খাবার নতুবা স্বাস্থ্যের সঙ্গে আপস করে পছন্দের খাবারকে আপন করে নেওয়া— চলে এই দুইয়ের মধ্যে সমঝোতা। তবে আর চিন্তা নয়, একই সঙ্গে পছন্দের খাবারের স্বাদে পুষ্টিগুণ বজায় রাখতে মেনে চলতে হবে এই দুই পদ্ধতি — এক, বাইরের তেলের বদলে বাড়িতেই ভালো তেল বানিয়ে তৈরি করে ফেলুন আপনার পছন্দের খাবার। দুই, ক্ষতিকর জিনিসের বদলে ব্যবহার করুন স্বাস্থ্যকর বিকল্প। স্বাদে মুখরোচক ও পুষ্টিতে ভরপুর এমনই এক খাবার হল ওটসের ডিমের…
Read More
দিনের বেলায় সোনার দোকানে চু*রি, উধাও আড়াই লক্ষ টাকার গয়না

দিনের বেলায় সোনার দোকানে চু*রি, উধাও আড়াই লক্ষ টাকার গয়না

দিনের বেলায় জনবহুল বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের ভুটকি হাটে একটি সোনার দোকান থেকে প্রায় আড়াই লক্ষ টাকার সোনা - রুপোর অলংকার সহ একটি ব্যাগ উধাও হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই সকালে দোকান খুলতে আসেন ব্যবসায়ী সুধীর রায়। দোকান খোলার পর ব্যাগটি দোকানের ভিতরে রেখে কিছু দূরে জল আনতে যান তিনি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ব্যাগটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। ঘটনার পর হতবাক এলাকাবাসী ও অন্যান্য ব্যবসায়ীরা। দিনের আলোয় ব্যস্ত বাজারের মধ্যে এমন চুরিতে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। চুরির ঘটনার পর বাজার এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু…
Read More
তোর্সা নদীর ভা*ঙনে বি*পর্যস্ত তুফানগঞ্জ

তোর্সা নদীর ভা*ঙনে বি*পর্যস্ত তুফানগঞ্জ

তোর্সা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত তুফানগঞ্জ এক ব্লকের বলরামপুর এক গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা এলাকা। প্রবল বৃষ্টির জেরে নদীতে জলের চাপ বাড়তেই নতুন করে সক্রিয় হয়েছে ভাঙন। ইতিমধ্যে বহু বাড়িঘর, ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছরে টানা ভাঙনের জেরে তিনটি গ্রাম পুরোপুরি নদী গর্ভে তলিয়ে গেছে। হাজার হাজার বিঘা জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বহু পরিবার। কেউ কেউ ঘর হারিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছে, আবার কেউ জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। স্থানীয়দের একটাই দাবি — “আমাদের বাঁধ চাই, না হলে গোটা বলরামপুরই নদীতে মিলিয়ে যাবে।” ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন মহকুমা…
Read More
জলঢাকায় বাঁধভা*ঙা বি*পর্যয়ে ক্ষ*তিগ্রস্তদের পাশে মীনাক্ষী মুখার্জী — অভিযোগ, “মন্ত্রী কেউ আসেননি!”

জলঢাকায় বাঁধভা*ঙা বি*পর্যয়ে ক্ষ*তিগ্রস্তদের পাশে মীনাক্ষী মুখার্জী — অভিযোগ, “মন্ত্রী কেউ আসেননি!”

জলঢাকা নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল, মৃত গবাদি পশুর দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। বহু মানুষ আশ্রয় নিয়েছেন রেল লাইনের ধারে তাবু খাটিয়ে। বৃহস্পতিবার দুর্গতদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছায় সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী। প্রথমে গধেয়ারকুঠির হোগলাপাতা এলাকার ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলে। এরপর দুটি রেললাইন পেরিয়ে পৌঁছায় জলঢাকা নদীর বাঁধের মূল ভাঙন এলাকায়, যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গ্রাম। দুর্গতদের ক্ষোভ, “বিডিও বা জয়েন্ট বিডিও এক-দু’বার এসেছেন, কিন্তু কোনও মন্ত্রী বা বড় নেতা দুঃখ দেখতে আসেননি। ঘরবাড়ি ভেসে গেছে, খাবার নেই, ওষুধ নেই, দুর্গন্ধে…
Read More
হাসপাতাল থেকে ফিরেই মানবিক দায়িত্বে নিযুক্ত শিলিগুড়ির বিধায়ক

হাসপাতাল থেকে ফিরেই মানবিক দায়িত্বে নিযুক্ত শিলিগুড়ির বিধায়ক

নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হওয়ার পরও দায়িত্বে পিছিয়ে থাকলো না শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু আজ, হাতে ব্যান্ডেজ নিয়েই নেমে পড়লে বন্যাদুর্গতদের সাহায্যে। এদিন শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। এই ত্রাণ সংগ্রহ অভিযানে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের সঙ্গে ছিলো স্থানীয় বিজেপি কর্মীরা। মানবিক উদ্যোগে এলাকার মানুষ ব্যাপক সাড়া দেয়। শংকর ঘোষ জানান, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব। ব্যথা-যন্ত্রণা ভুলে মানুষের পাশে থাকতে চাই।” ত্রাণ সংগ্রহ অভিযানে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
Read More
বন্যাদু*র্গত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

বন্যাদু*র্গত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গবাসীর পাশে রাজ্য প্রশাসন — ত্রাণ পৌঁছে দিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাগডোগরা বিমানবন্দরে কলকাতায় ফেরার আগে মুখ্যমন্ত্রী জানান, “আমি আবার দুই-তিন দিনের মধ্যেই ফিরছি।” তিনি বলেন, “মিরিক সহ একাধিক এলাকায় চাল, লঙ্কা, হলুদ, দুধ সহ প্রয়োজনীয় জিনিস পাঠানো হচ্ছে। গতরাতেও ৪০০ ব্যাগ পাঠানো হয়েছে। কম্বল, সোয়েটার, জামাকাপড় পাঠানো হচ্ছে।” পাশাপাশি নাগরাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়ি এলাকার পরিস্থিতির উপর জেলাশাসককে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ত্রিপুরাতেও। সেখানে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই…
Read More
ধলোগুড়িতে গন্ডার আ*তঙ্ক, তৎপর বন দফতর

ধলোগুড়িতে গন্ডার আ*তঙ্ক, তৎপর বন দফতর

মাথাভাঙা -২ ব্লকের প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলোগুড়ি এলাকায় নদীর পাড়ে গন্ডার আতঙ্ক। সকাল থেকেই গ্রামজুড়ে গন্ডারের খোঁজে তৎপর বন দফতরের কর্মীরা। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা নদীর ধারে একটি গন্ডার দেখতে পায়, খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গন্ডারের অবস্থান নির্ধারণে এদিন বন দফতরের পক্ষ থেকে দুটি কুনকি হাতি আনা হয়। কুলবাগানসহ আশপাশের এলাকায় গন্ডারের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বনকর্মীরা। তবে এখনও পর্যন্ত গন্ডারের কোনো হদিস মেলেনি। ফলে ভয় আর উৎকণ্ঠায় দিন কাটছে ধলোগুড়ি ও আশপাশের গ্রামের মানুষদের। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গন্ডারটি নিরাপদে উদ্ধার না হওয়া পর্যন্ত এলাকায় নজরদারি জারি থাকবে।
Read More
দু*র্গতদের পাশে দাঁড়াতে পথে সিপিআইএম নেতারা

দু*র্গতদের পাশে দাঁড়াতে পথে সিপিআইএম নেতারা

লাগাতার বৃষ্টিতে পাহাড় ও সমতলজুড়ে তৈরি হয়েছে দুর্যোগের চিত্র। এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো দার্জিলিং জেলা সিপিআইএম। মঙ্গলবার সারাদিনব্যাপী ত্রাণসামগ্রী সংগ্রহ অভিযানে পথে নামেন সিপিআইএম বর্শিয়ার নেতা জীবেস সরকার সহ দলের অন্যান্য সদস্য ও কর্মীরা। এদিন শহরের বিভিন্ন দোকান ও এলাকায় ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে খাদ্যসামগ্রী, কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন তারা। জীবেস সরকার জানান, “আমরা চেষ্টা করছি মানুষে মানুষে সংহতি গড়ে তুলতে। দুর্গত পরিবারগুলোর হাতে এই সামগ্রী পৌঁছে দেওয়া হবে অতি শীঘ্রই।”
Read More
উত্তরবঙ্গে ধসে ক্ষ*তিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী, মৃ*তদের পরিবারকে আর্থিক সাহায্য

উত্তরবঙ্গে ধসে ক্ষ*তিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী, মৃ*তদের পরিবারকে আর্থিক সাহায্য

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ধসে বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি পৌঁছান মিরিকের দুধিয়ায়। সেখানে ধসে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ও দুর্গত বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন। আগেই নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এ দিন দুধিয়ায় সেই ১২টি মৃত পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক নিজ হাতে তুলে দেন তিনি। পাশাপাশি জানান, নিহতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। এই নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ও দৈহিক উচ্চতার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও আশ্বাস দেন মমতা। ক্ষতিগ্রস্ত এলাকায় আপাতত কমিউনিটি কিচেন চালু রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের জন্য অন্তত এক…
Read More