Durgasree Mitra

691 Posts
হিউম পাইপ সেতুর উপর দিয়ে বইছে নদীর জল, বি*পদের আ*শঙ্কা স্থানীয়দের

হিউম পাইপ সেতুর উপর দিয়ে বইছে নদীর জল, বি*পদের আ*শঙ্কা স্থানীয়দের

প্রবল বর্ষণে দুধিয়া এলাকায় বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। দুধিয়া হিউম পাইপের সেতুর উপর দিয়ে প্রায় রাস্তা ছুঁই ছুঁই অবস্থায় বইছে নদীর জল। টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার সকাল থেকেই লাগাতার বর্ষণের ফলে পাহাড়ি ঝর্নাগুলির জল এসে বালাসনে মিলিত হওয়ায় নদীর প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি যদি এভাবে চলতে থাকে, তাহলে সেতুটি যে কোনও মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারে। পঞ্চায়েত সূত্রে খবর, প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।
Read More
উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব, টানা বৃষ্টিতে ভিজে গেল পাহাড়–সমতল

উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব, টানা বৃষ্টিতে ভিজে গেল পাহাড়–সমতল

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব পড়তে শুরু করেছে উত্তরবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ‘মন্থা’র প্রভাবে উত্তরবঙ্গের আকাশে ঘন মেঘের চাদর, তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি মালদা ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার রাত থেকে পাহাড়–সমতলে বৃষ্টির তীব্রতা বেড়েছে। শুক্রবার সকাল পর্যন্ত শিলিগুড়ি শহর সহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি চলছে। সকাল…
Read More
যানজট নিয়ে আলোচনায় বাম-তৃণমূলের বাকযু*দ্ধ, উ*ত্তেজনা চ*রমে

যানজট নিয়ে আলোচনায় বাম-তৃণমূলের বাকযু*দ্ধ, উ*ত্তেজনা চ*রমে

বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের অনুষ্ঠিত ৪৫তম বোর্ড অব কাউন্সিলরসের বৈঠক রণক্ষেত্রের চেহারা নেয়। শহরের যানজট সহ একাধিক সমস্যার প্রসঙ্গে আলোচনার মধ্যেই বাম ও তৃণমূল কাউন্সিলরদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। চিৎকার, চেঁচামেচি, হট্টগোলে ভরে ওঠে সভাকক্ষ, শেষ পর্যন্ত সভা ত্যাগ করে বাম কাউন্সিলররা। অভিযোগ, শহরের যানজট সমস্যা নিয়ে বক্তব্য রাখছিলেন বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। সেই সময় তৃণমূল কাউন্সিলর আলম খান পাল্টা মন্তব্য করে বাম আমলের উন্নয়নকে কটাক্ষ করে। তিনি বলেন, “বাম জমানাতেই বরবাদ হয়েছে শিলিগুড়ি।” এই বক্তব্যেই ক্ষোভে ফেটে পড়েন বাম কাউন্সিলররা। এরপর শুরু হয় তীব্র বিতণ্ডা। বামপন্থীরা অভিযোগ তোলেন, তৃণমূল সরকার ও বর্তমান বোর্ড শহরের উন্নয়ন থমকে দিয়েছে। বাম…
Read More
জনশৌচাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে সাধারণ মানুষ

জনশৌচাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে সাধারণ মানুষ

ইংলিশবাজার পুরসভার নিজস্ব জনশৌচাগারের বিদ্যুৎ সংযোগ হঠাৎই বিচ্ছিন্ন করে দিল রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানি। বৃহস্পতিবার মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় অবস্থিত ওই শৌচাগারে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়ে স্থানীয় মানুষজন ও পথচারীরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, “এই জনশৌচাগারের বিদ্যুৎ বিল কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকার পরিশোধ করে। তবুও কোনো রকম পূর্বনোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ঠিক হয়নি।” চেয়ারম্যানের দাবি, সংযোগ বিচ্ছিন্ন করার আগে বিদ্যুৎ দপ্তরের উচিত ছিল পুরসভাকে লিখিতভাবে জানানো। তবে সেই প্রক্রিয়া মানা হয়নি। কৃষ্ণেন্দু বাবু আরও বলেন, “ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। দ্রুত ওই জনশৌচাগারের বিদ্যুৎ…
Read More
জেনে নিন ব্যস্ত সকালে সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট আইডিয়া

জেনে নিন ব্যস্ত সকালে সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট আইডিয়া

সকালে অফিস হোক কিংবা বাচ্চাদের স্কুলে যাওয়া, নানা কারণেই ব্রেকফাস্টের সময় প্রায় সব বাড়িতেই থাকে তাড়াহুড়ো। এই তাড়াহুড়োর জন্যই অনেকসময় সকালে আর খাওয়া হয়ে ওঠে না। এই তাড়াহুড়োর সময়ে বেছে নিতে পারেন এক স্বাস্থ্যকর খাবার - ছাতু। প্রোটিনের চাহিদা মেটাতে সক্ষম ছাতু। পেশি শক্তিও বাড়ায়। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও উপকারী ছাতু। কীভাবে খাবেন? ছাতু মাখা : ছাতুতে সামান্য সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, লঙ্কা মিশিয়ে তাতে অল্প জল ও স্বাদমতো নুন দিয়ে আলু ভর্তার মতো মেখে খাওয়া যেতে পারে। শুকনো ছাতু টিফিনেও নিতে পারেন। তবে শুকনো ছাতু খেতে অসুবিধা হলে জলের পরিমাণ বাড়িয়ে কাদার মতোও গুলে নিতে পারেন। অনেকে মুড়ির সঙ্গেও…
Read More
ড্রেনে উদ্ধার ধাতব পিস্তল

ড্রেনে উদ্ধার ধাতব পিস্তল

মালদা জেলার গাজোলের বিদ্রোহী মোড় এলাকায় ড্রেন পরিষ্কার করার সময় উদ্ধার হল ধাতব পিস্তল। ভোরবেলা পঞ্চায়েতের তত্ত্বাবধানে ড্রেন পরিষ্কারের কাজ চলাকালীন এক সাফাই কর্মীর কোদালে কাদামাখা অবস্থায় উঠে আসে ভারী ধাতব বস্তুটি। উপরে তোলার পর দেখা যায় তা দেখতে একেবারে পিস্তলের মতো। ঘটনাস্থলেই শুরু হয় চাঞ্চল্য ও আতঙ্ক। আসল পিস্তল নাকি খেলার সামগ্রী — তা নিয়ে স্থানীয়দের মধ্যে মুহূর্তে জল্পনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজোল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিস্তল সদৃশ ওই বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, এটি আসল আগ্নেয়াস্ত্র নাকি এয়ারগান — তা পরীক্ষার জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত শুরু হয়েছে। ঠিক কীভাবে ড্রেনের…
Read More
ছটঘাটে বুনো হাতির হা*নায় উ*ত্তেজনা

ছটঘাটে বুনো হাতির হা*নায় উ*ত্তেজনা

মঙ্গলবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে আচমকা বেরিয়ে আসে একটি বুনো হাতি ও সরাসরি হ্যামিল্টনগঞ্জের বাসরা ছটঘাটের দিকে রওনা দেয়। তখন ওই ঘাটে হাজার হাজার দর্শনার্থী ও ভক্তদের ভিড় ছিল ছট উৎসব উপলক্ষ্যে। ফলে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় ব্যাপক আতঙ্কের পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে সেখানে কর্তব্যরত বনকর্মীরা দ্রুত সক্রিয় হয়ে হাতিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কিছুক্ষণ পর হাতিটি ছটঘাট এলাকা ছেড়ে সড়ক ধরে এগিয়ে যায় ও শেষে পুনরায় পাশের জঙ্গলে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হয়নি বলে বন দপ্তর সূত্রে খবর। স্থানীয়দের মতে, উৎসবের ভিড়ের মাঝখানে এ ধরনের ঘটনা বড়সড় বিপদের কারণ হতে পারত। বন দপ্তর…
Read More
পু*ড়ে ছাই দোকানের মালপত্র! ক্ষ*তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র

পু*ড়ে ছাই দোকানের মালপত্র! ক্ষ*তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র

গত রবিবার গভীর রাতে দার্জিলিং মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারটি আসবাবপত্রের দোকানে, যার ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। টানা কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগেই পুড়ে ছাই হয়ে যায় দোকানের সমস্ত মালপত্র। প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১ নম্বর বরো চেয়ারম্যান, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্যান্য আধিকারিকরা। মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের পাশেই থাকার আশ্বাস…
Read More
মেয়রের উদ্যোগে পৌরকর্মীদের সঙ্গে ঘাট পরিষ্কার

মেয়রের উদ্যোগে পৌরকর্মীদের সঙ্গে ঘাট পরিষ্কার

প্রতিমা নিরঞ্জন হোক কিংবা ছটপুজো। পুজো শেষে ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মহানন্দা নদীর নিরঞ্জন ঘাটে পৌরকর্মীদের সঙ্গে একত্রে নেমে ঘাট এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন তিনি। মেয়র জানান, “শহরের গর্ব এই ঘাট। প্রতিমা নিরঞ্জন হোক বা ছটপুজো—শহরবাসীর নদীর কথা ভেবে তার পরিচ্ছন্নতা রক্ষা করাই প্রথম লক্ষ্য।" ঘাটের চারপাশে জমে থাকা আবর্জনা ও ফুল-মালা সরিয়ে প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করা হয়।
Read More
চন্দননগরের আলো, পুরীর শব্দ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের থিমে মন কাড়ছে শিলিগুড়ির জগদ্ধাত্রী পুজো

চন্দননগরের আলো, পুরীর শব্দ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের থিমে মন কাড়ছে শিলিগুড়ির জগদ্ধাত্রী পুজো

কলকাতা – চন্দননগরের লাইট থিম থেকে এবার সরাসরি ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরের পবিত্র শব্দধারায় প্রবাহিত হল শিলিগুড়ি কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো। এবারের পুজোর মূল আকর্ষণে যুক্ত হয়েছে পুরী ধাঁচের লাইভ ঘন্টা, কাঁসা ও শঙ্খবাদকের দল, যা ইতিমধ্যেই শিলিগুড়ির দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। কলেজপাড়া পুজো কমিটির সম্পাদক সৌরভ ভাস্কর জানান, “এবারের পুজোর পঞ্চম তম বর্ষে দর্শনার্থীরা পুজো চাক্ষুষ করার পাশাপাশি যাতে কান ও হৃদয় দিয়েও পুজো অনুভব করতে পারেন সেই ভাবনাতেই পুরীর মন্দির ঐতিহ্যের সাউন্ড লাইভ আনা হয়েছে।” এমন আধ্যাত্মিক আবেশের মধ্যে তৈরি হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভিত্তিক ভারতভ্রমণ থিম — প্যান্ডেলের প্রতিটি কোণ যেন একেকটি পুণ্যক্ষেত্র। নির্বিঘ্ন আলোকসজ্জা, দেবালয়ের স্টাইলের সাউন্ড, আর…
Read More