Durgasree Mitra

504 Posts
তন্ময় সরকারের স্মৃতিতে শিলিগুড়িতে টেবিল টেনিস টুর্নামেন্ট

তন্ময় সরকারের স্মৃতিতে শিলিগুড়িতে টেবিল টেনিস টুর্নামেন্ট

উত্তরবঙ্গজুড়ে যখন দেবী পক্ষের আবহে পুজো প্রস্তুতির ব্যস্ততা, তখনই শিলিগুড়ির ক্রীড়াঙ্গনে জমে উঠেছিল অন্যরকম উৎসব। শহরের টেবিল টেনিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হলো “২য় তন্ময় সরকার মেমোরিয়াল ইন্টার মেম্বার টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৫”। প্রায় ৭০ জন খেলোয়াড় অংশ নেন প্রতিযোগিতায়। শিশু থেকে সিনিয়র—সব বয়সের অংশগ্রহণে খেলার আবহে মিশে গেল আবেগও। প্রয়াত তন্ময় সরকারের স্মৃতিকে কেন্দ্র করেই প্রতিবছর আয়োজন হয় এই টুর্নামেন্ট। আয়োজকদের কথায়, “তন্ময় চেয়েছিল নতুন প্রতিভারা টেবিল টেনিসে নিজেদের গড়ে তুলুক। সেই লক্ষ্যেই এই আয়োজন।” দিনভর লড়াই শেষে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম জুনিয়র বিভাগে: চ্যাম্পিয়ন ঋতিসা সাহা, রানার সম্পূর্ণা ঘোষ। সিনিয়র বিভাগে: চ্যাম্পিয়ন অহর্ষি মজুমদার, রানার অভিশ্রী সাহা।দলগত বিভাগে: চ্যাম্পিয়ন…
Read More
উত্তরবঙ্গ জুড়ে সংঘের শতবর্ষ কর্মসূচির জোয়ার

উত্তরবঙ্গ জুড়ে সংঘের শতবর্ষ কর্মসূচির জোয়ার

দেবীপক্ষের ভোরে যখন বাংলার ঘাটগুলো ভক্তির স্রোতে মুখরিত, তখনই গজলডোবায় অন্য এক আবহ—রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের পদযাত্রা। ১৯২৫ সালে নাগপুর থেকে শুরু হওয়া পথচলা ১০০ বছরে পা দিল। এই দীর্ঘ যাত্রাপথের স্মৃতিকে মনে করিয়ে দিতে রাজগঞ্জ খণ্ডের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। সজ্জিত স্বয়ংসেবকরা একত্রিত হয়ে রাস্তায় নামেন। শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপের মধ্য দিয়ে শুধু একটি প্রতিষ্ঠানের শতবর্ষ নয়, বরং শৃঙ্খলা ও সংগঠনের দর্শনকেই তুলে ধরতে চেয়েছেন তাঁরা। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, শতবর্ষ উদযাপনকে ঘিরে আগামী এক বছর ধরে দেশজুড়ে নানা সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি চলবে। দেবীপক্ষ দিনে এই সূচনা তাই শুধু উত্তরবঙ্গ নয়, দেশের সর্বত্র এক প্রতীকী বার্তা বহন করছে।…
Read More
সৃজনশীলতায় দেবীর আহ্বান: মহালয়ায় নতুন মাত্রা

সৃজনশীলতায় দেবীর আহ্বান: মহালয়ায় নতুন মাত্রা

মহালয়া মানেই ভোরের প্রভাতী, নদীর ঘাটে তর্পণ আর দুর্গোৎসবের আগমনী সুর। তবে এ বছর শিলিগুড়িতে মাকে আগমন জানাতে তুলি, রং আর কল্পনার মেলায়। মা উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মায়ের মন্দির প্রাঙ্গণে আয়োজিত হলো বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে কেবল দেবীপক্ষের সূচনা নয়, প্রকাশ পেল নতুন প্রজন্মের সৃজনশীল শক্তিও। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৬০ জন প্রতিযোগী এদিন তুলিতে ফুটিয়ে তুললেন প্রকৃতি, দেবী প্রতিমা, সামাজিক বার্তা ও সংস্কৃতির নানা দিক। শিশু থেকে কিশোর, আবার তরুণ-তরুণী ও গৃহবধূ—সবাই যেন রঙের মাধ্যমে জানিয়ে দিলেন, দেবিপক্ষ শুধু ভক্তির নয়, সৃজনশীলতারও উৎসব। আলাদা পাঁচটি বিভাগ ছাড়াও ছিল একটি উন্মুক্ত আলপনা আঁকার পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের…
Read More
প্রতিবেশীর বিপ*দে ছুটে গিয়ে সাপের ছো*বলে প্রাণ দিলেন কবিরাজ

প্রতিবেশীর বিপ*দে ছুটে গিয়ে সাপের ছো*বলে প্রাণ দিলেন কবিরাজ

প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়াতেই নিজের প্রাণ হারালেন উত্তরপাল পাড়ার কবিরাজ এসরাজুল হক (৫৫)। স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাতে প্রতিবেশী ছামিদুল রহমানের ঘরে বিষাক্ত সাপ ঢুকে পড়লে ডাক পড়ে এসরাজুলের। দীর্ঘদিন ধরে সাপ ধরতো সাথে ওঝার কাজ করতো। জানা যায় খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে ধরে ফেলে। কিন্তু সাপটিকে বস্তায় ভরার সময়ে হঠাৎ ছোবল মারে তাকে। প্রথমে তা নিয়ে উদ্বিগ্ন না হলেও কিছুক্ষণ পর ব্যথা বাড়তে থাকলে তাঁকে কোচবিহারের তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রতিবেশীর বিপদে ঝাঁপিয়ে পড়ে প্রাণ দেওয়ায় এলাকাবাসীর চোখে তিনি নায়ক। তবে একইসঙ্গে এই ঘটনা তুলে ধরল গ্রামীণ জীবনের ঝুঁকি—যেখানে অনেকেই যথাযথ…
Read More
কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকালপ্র*য়াণে সংগীতজগতে শো*কের ছায়া, কোচবিহারে ভক্তদের শ্রদ্ধাঞ্জলি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকালপ্র*য়াণে সংগীতজগতে শো*কের ছায়া, কোচবিহারে ভক্তদের শ্রদ্ধাঞ্জলি

অসমের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকস্তব্ধ সমগ্র সংগীতমহল। কোচবিহার শহীদ বাগ মুক্তমঞ্চ প্রাঙ্গণে ভক্ত ও সংগীতপ্রেমীরা সমবেত হয়ে প্রিয় শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান। উপস্থিত সংগীতপ্রেমীরা জানান, জুবিন গর্গ শুধু অসম নয়, সমগ্র ভারতবর্ষের এক অমূল্য সম্পদ ছিলেন। তাঁর কণ্ঠে ভর করে এক প্রজন্মের আবেগ ও ভালোবাসা গড়ে উঠেছে। শ্রদ্ধাজ্ঞাপনের সময় অনেকেই তাঁর জনপ্রিয় গান গেয়ে স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, সিঙ্গাপুরে অনুষ্ঠান শেষে স্কুবা ডাইভিং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান মাত্র ৫২ বছর বয়সি এই জনপ্রিয় শিল্পী। তাঁর আকস্মিক মৃত্যুতে ভক্তদের হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Read More
পুলিশের হাতে ফিরে এল হারানো মোবাইল

পুলিশের হাতে ফিরে এল হারানো মোবাইল

চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল সাধারণত খুব কমই ফেরত পাওয়া যায়। তবে এবার শিলিগুড়ি থানার উদ্যোগে প্রায় ৫০ জন মালিক তাঁদের প্রিয় মোবাইল ফিরে পেলেন। গত কয়েক মাস ধরে শিলিগুড়ি শহরে লাগাতার মোবাইল চুরির অভিযোগ জমা পড়ছিল। অভিযোগ হাতে নিয়ে তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার কর্তারা। ধারাবাহিক অভিযানে পুলিশ উদ্ধার করে মোট ৮০টি মোবাইল। এর মধ্যে শুক্রবার ৫০টি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। বাকি ফোনগুলির যাচাই প্রক্রিয়া চলছে। পুলিশের হাতে হারানো ফোন ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। একাধিক মালিক জানিয়েছে, ফোন ফেরত পাওয়ার আশা তাঁরা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের এই উদ্যোগ তাঁদের আস্থা আরও বাড়িয়েছে। পুলিশ সূত্রে…
Read More
রাতভর বৃষ্টিতে গাছ ভে*ঙে বিদ্যুৎ বিপ*র্যয় জলপাইগুড়ির রাজবাড়ি এলাকায়

রাতভর বৃষ্টিতে গাছ ভে*ঙে বিদ্যুৎ বিপ*র্যয় জলপাইগুড়ির রাজবাড়ি এলাকায়

গতকাল রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে রাজবাড়ি উদ্যান ও রাজবাড়ি মুক্ত মঞ্চ সংলগ্ন এলাকায় একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে দেয়। এর ফলে বিদ্যুতের তারের পাশাপাশি কেবল টিভি ও ইন্টারনেটের সংযোগ ছিঁড়ে যায়। পাশাপাশি যান চলাচলও বিপর্যস্ত হয়ে পড়ে। পরে অবশ্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। ভেঙে পড়া গাছের ডালপালা কেটে সরানোর পাশাপাশি বিদ্যুতের লাইন ও খুঁটি মেরামতির কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।
Read More
মহিলা পরিচালিত পূজাগুলিকে বিশেষ স্বীকৃতি, ঘোষণা শিলিগুড়ি পুলিশের

মহিলা পরিচালিত পূজাগুলিকে বিশেষ স্বীকৃতি, ঘোষণা শিলিগুড়ি পুলিশের

দুর্গাপুজোর আগে শহরের বিভিন্ন পুজো কমিটির হাতে পৌঁছে গেল রাজ্য সরকারের ঘোষিত অনুদান। শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সি সুধাকর নিজে উপস্থিত থেকে বিভিন্ন ক্লাব উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতে, এ বছর প্রতিটি ক্লাবকে দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা। শিলিগুড়ির মায়াদেবী, সেন্ট্রাল কলোনি সহ একাধিক পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে অনুদান তুলে দেন পুলিশ কমিশনার। শুধু তাই নয়, এ বছর নতুন উদ্যোগ হিসেবে মহিলা পরিচালিত দুর্গাপুজোগুলিকে আলাদা গুরুত্ব দেওয়ার ঘোষণা করেন তিনি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, শহরের মহিলা উদ্যোক্তাদের পরিচালিত সেরা তিনটি পুজো কমিটিকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারে…
Read More
বিদেশে একা ঘুরতে গিয়ে বিপ*দ? শরীর খারাপের আগেই জেনে নিন জরুরি টিপস

বিদেশে একা ঘুরতে গিয়ে বিপ*দ? শরীর খারাপের আগেই জেনে নিন জরুরি টিপস

একলা ভ্রমণের রোমাঞ্চের সঙ্গে জড়িয়ে থাকে এক অসাধারণ স্বাধীনতা। নিজের ইচ্ছেমতো ঘোরা, খাওয়া, থাকা— সবকিছুর উপর থাকে একান্ত নিজের নিয়ন্ত্রণ। কিন্তু সেই স্বপ্নের সফরেই যদি হঠাৎ শরীর বিদ্রোহ করে, তখন? তখন আর কেউ পাশে নেই যে বলে উঠবে, “ওষুধটা কোথায় রেখেছ?” এই কারণেই একলা সফরের সঙ্গে বাড়ে দায়িত্ববোধের গুরুত্ব। শুধু আনন্দ নয়, নিজের শারীরিক সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করাটাও হয়ে ওঠে ভ্রমণের অন্যতম প্রধান শর্ত। জল খাওয়া ভুলে গেলে বিপদ!ট্রাভেল মানেই সারাদিন দৌড়ঝাঁপ, ঘোরা, ছবি তোলা, কখনও রাস্তায় দাঁড়িয়ে চা-কফি, কখনও অচেনা খাবার চেখে দেখা। কিন্তু এর ফাঁকে যদি জলপান বাদ পড়ে, তাহলে শরীর বিপদে পড়তে পারে। বিশেষ করে পাহাড়ি…
Read More
ঢাকিদের নিরাপত্তাহীনতা: ঐতিহ্যের রক্ষকরা পরিবার ছেড়ে পাড়ি জমান বিদেশে

ঢাকিদের নিরাপত্তাহীনতা: ঐতিহ্যের রক্ষকরা পরিবার ছেড়ে পাড়ি জমান বিদেশে

দুর্গাপুজোর দিনগুলোতে তাঁদের বাদ্যেই শুরু হয় উৎসব, তাঁদের ঢাকের তালে মেতে ওঠে সমগ্র বাঙালি সমাজ। কিন্তু সেই ঢাকিদের জীবন যেন উৎসবের বাইরে থেকে যায় অনিশ্চয়তায় ঢাকা। প্রতি বছরের মতো এবছরও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বহু ঢাকি পাড়ি দিচ্ছেন বিদেশে। কানাডা, দুবাই, সিঙ্গাপুরে দেশে তাঁদের চাহিদা প্রচুর। কারণ, বিদেশে থাকা বাঙালি সংগঠনগুলো দুর্গাপুজোকে ঘিরে ঢাকিদের আমন্ত্রণ জানায়। ঢাকিদের মতে, “পুজোর কয়েকটা দিনই আমাদের ভরসা। সেই সময়েই বেশি রোজগারের আশায় বিদেশে যেতে হয়। কিন্তু তার মানে এই নয় যে আমরা পরিবারকে ছেড়ে যেতে চাই।” তাঁদের অভিযোগ, সরকার প্রায় সব ক্ষেত্রেই শিল্পী-কারিগরদের জন্য বিভিন্ন ভাতা বা অনুদান চালু করলেও ঢাকিরা এখনও সেই সুবিধার…
Read More