Durgasree Mitra

820 Posts
টাটকা মাছ আর মেথি-মৌরির জাদু, সহজেই বানান ভিন্ন স্বাদের ঝোল

টাটকা মাছ আর মেথি-মৌরির জাদু, সহজেই বানান ভিন্ন স্বাদের ঝোল

মাছেভাতে বাঙালির ছিমছাম সাদামাটা একটি পছন্দের পদ হল মাছের ঝোল। তাজা সব্জি আর টাটকা মাছের সঙ্গে আদা-জিরে দিয়ে এই রান্না তৃপ্তি জোগায়। তবে চেনা রান্নায় একটু বদল আনতে চাইলে বানিয়ে ফেলুন মেথি-মৌরি দিয়ে মাছের ঝোল। এই বসন্তের মরসুমে স্বাদ বদলের পাশাপাশি পেটও ঠান্ডা রাখবে এই রান্না। চারা, কাতলা, রুই - যে কোনও টাটকা মাছই বেছে নিতে পারেন। কী কী লাগবে বড় পিস মাছ ৪ টি টুকরো করে কাটা বড় আলু ১ টি অর্ধেক করে কাটা পটল ৩-৪ টি মেথি আধ চা চামচ মৌরি বাটা ১ চা-চামচ আদা বাটা ১ চা-চামচ ১টি টম্যাটো বাটা হলুদগুঁড়ো ১ চা-চামচ কাঁচালঙ্কা ৫-৬টি কসৌরি মেথি…
Read More
দক্ষিণেশ্বর সফরে জ্ঞানেশ কুমার, কালো পতাকা দেখালো তৃণমূল সমর্থকদের একাংশ

দক্ষিণেশ্বর সফরে জ্ঞানেশ কুমার, কালো পতাকা দেখালো তৃণমূল সমর্থকদের একাংশ

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হিংসামুক্ত ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে এমনটাই দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে মন্দিরে প্রবেশ করার সময় কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা প্রদর্শন করেন তৃণমূল সমর্থকদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। পরে মন্দিরে মা ভবতারিণীর পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বর ঘুরে দেখেন জ্ঞানেশ কুমার। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ, হিংসামুক্ত ও স্বচ্ছ নির্বাচন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সর্বদা চেষ্টা করে যাতে…
Read More
পরিবর্তন যাত্রার আগে নকশালবাড়িতে রাজনৈতিক টানাপোড়েন! মুখোমুখি বিজেপি-তৃণমূল

পরিবর্তন যাত্রার আগে নকশালবাড়িতে রাজনৈতিক টানাপোড়েন! মুখোমুখি বিজেপি-তৃণমূল

বিজেপির পরিবর্তন যাত্রা নকশালবাড়িতে প্রবেশের আগেই রাজনৈতিক উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে। সোমবার রাতে নকশালবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে মঞ্চ তৈরির কাজ জোরকদমে শুরু হয়। পাশাপাশি এলাকাজুড়ে বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন লাগানো হয়। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উত্তেজনা তৈরির অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির দাবি, তাদের কর্মসূচিকে ঘিরে যেখানে দলীয় পতাকা লাগানো হয়েছে, সেখানে তৃণমূলও নিজেদের পতাকা লাগিয়ে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। অন্যদিকে, অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা কোর কমিটির সদস্য অরুণ ঘোষ। তিনি বলেন, বিজেপি উন্নয়নের রাজনীতি করে না, বরং এসআইআর ইস্যুর নামে মানুষকে রাস্তায় নামাচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে দলীয় পতাকা লাগানো স্বাভাবিক…
Read More
এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন উদয়ন গুহর

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন উদয়ন গুহর

এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনার আবহের মধ্যেই উত্তরবঙ্গের দিনহাটায় রাতভর অনশন কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর সঙ্গে অনশন মঞ্চে উপস্থিত ছিলেন দলের বহু নেতা- কর্মী ও সমর্থক। মঙ্গলবার সকালে অনশন মঞ্চ থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, জাতীয় নির্বাচন কমিশন যেভাবে বৈধ ভোটারদের নাম এসআইআর- এর চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ হিসেবে দেখিয়েছে, তার বিরুদ্ধেই এই আন্দোলন।তিনি বলেন, “যারা বৈধ ভোটার, অথচ তাঁদের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে, তাঁদের যেন ভোটাধিকার প্রয়োগ বা নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার থেকে বঞ্চিত না করা হয়।” মন্ত্রী এদিন দুটি দাবি তুলে ধরেন।…
Read More
বেলুড় মঠ দর্শনে হাজির জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

বেলুড় মঠ দর্শনে হাজির জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

মঙ্গলবার সকালে জ্ঞানেশ কুমার উপস্থিত হলেন বেলুড় মঠে। সকালে তিনি মঠে প্রবেশ করেন ও মঠ চত্বরে প্রার্থনা ও দর্শন করেন। জাতীয় নির্বাচন কমিশনারের আগমনকে ঘিরে সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। হাওড়া সিটি পুলিশের বালি ও বেলুড় থানার পুলিশ মোতায়েন করা হয় মঠ চত্বর ও আশেপাশের এলাকায়। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় পুরো এলাকা। জ্ঞানেশ কুমারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাওড়ার নগরপাল আকাশ মাঘারিয়া, জেলাশাসক পি দীপাপ্রিয়া-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রসঙ্গত, বেলুড় মঠ হল রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর ও এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। জাতীয় নির্বাচন কমিশনারের এই সফর ঘিরে প্রশাসনিক মহলেও বিশেষ…
Read More
সাইবার প্র*তারণা থেকে প্রবীণদের সুরক্ষায় ইসলামপুরে সচেতনতামূলক সেমিনার, উদ্যোগী মহকুমা প্রশাসন

সাইবার প্র*তারণা থেকে প্রবীণদের সুরক্ষায় ইসলামপুরে সচেতনতামূলক সেমিনার, উদ্যোগী মহকুমা প্রশাসন

ক্রমবর্ধমান সাইবার প্রতারণা থেকে প্রবীণ নাগরিকদের সুরক্ষিত রাখতে উদ্যোগ নিল মহকুমা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশক্রমে সোমবার ইসলামপুর টাউন লাইব্রেরি হলে মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রবীণ নাগরিকদের নিয়ে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক আঙ্কিতা আগারওয়াল, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব বিশ্বাস, এসিএমওএইচ ডা. দীপ সামন্ত, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, সাইবার ক্রাইম থানার আইসি, মহকুমা আদালতের এপিপি জনার্দন সিংহ সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। সেমিনারে প্রবীণ নাগরিকদের সাইবার প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে অবহিত করা হয় ও কীভাবে এসব প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আধিকারিকরা জানান, বর্তমানে অনলাইন…
Read More
এসআইআর ইস্যুতে তৃণমূলের গণ অনশন, বিজেপি ও নির্বাচন কমিশনকে তো*প উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র

এসআইআর ইস্যুতে তৃণমূলের গণ অনশন, বিজেপি ও নির্বাচন কমিশনকে তো*প উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র

এসআইআর ইস্যুকে কেন্দ্র করে দিনহাটায় রাজনৈতিক উত্তাপ চরমে উঠল। সোমবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে রাজ্য সড়কের দুই ধারে গণ অনশন কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই এলাকায় ব্যাপক কর্মী-সমর্থকের ভিড় লক্ষ্য করা যায়। অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তাঁর নেতৃত্বে দলের বিভিন্ন ব্লকের নেতৃত্ব, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এই আন্দোলনে সামিল হন। অনশন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এসআইআর ইস্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে কটাক্ষ…
Read More
এসআইআর নিয়ে ক্ষো*ভে ফুঁ*সছে চা বাগান, করলাভ্যালিতে শ্রমিকদের নিয়ে সিপিএমের গেট মিটিং

এসআইআর নিয়ে ক্ষো*ভে ফুঁ*সছে চা বাগান, করলাভ্যালিতে শ্রমিকদের নিয়ে সিপিএমের গেট মিটিং

এসআইআর- এ আদিবাসী চা শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল সিপিএম। সোমবার সকালে জলপাইগুড়ি জেলার করলাভ্যালি চা বাগানের গেটে সিপিএমের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং অনুষ্ঠিত হয়। এই গেট মিটিংয়ে চা শ্রমিকদের বড় সংখ্যায় উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তারা অভিযোগ করেন, এসআইআর-এর অজুহাতে বহু আদিবাসী চা শ্রমিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার খর্ব করার সামিল। দ্রুত এই প্রক্রিয়া ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়। এদিন শুধু ভোটার তালিকার বিষয় নয়, চা শ্রমিকদের বিভিন্ন দাবি- দাওয়াও সামনে আনা হয়। শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি, চা বাগানের জমির পাট্টা…
Read More
কলকাতায় এসে বি*ক্ষোভের মুখে নির্বাচন কমিশনের শীর্ষকর্তা!

কলকাতায় এসে বি*ক্ষোভের মুখে নির্বাচন কমিশনের শীর্ষকর্তা!

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় সফরে এসে বিক্ষোভের মুখে পড়লেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে মন্দিরের বাইরে একদল বিক্ষোভকারী তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখায় ও ‘গো ব্যাক’ স্লোগান তোলে। নির্বাচন কমিশনের প্রতিনিধিদল কলকাতায় পৌঁছনোর পরদিন সকালেই মুখ্য নির্বাচন কমিশনার কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। সেই সময় মন্দিরের প্রবেশপথের কাছেই একদল বিক্ষোভকারী জড়ো হয়ে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীদের হাতে কালো পতাকাও দেখা যায়। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা ছড়ালেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিরাপত্তার বলয়ে নির্বাচন কমিশনারকে মন্দিরে প্রবেশ…
Read More
জয়ের আনন্দে মাতলো শিলিগুড়ি, জাতীয় পতাকা হাতে হাসমি চকে উল্লাস

জয়ের আনন্দে মাতলো শিলিগুড়ি, জাতীয় পতাকা হাতে হাসমি চকে উল্লাস

আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের জয়ের পর আনন্দে ফেটে পড়ল শিলিগুড়ির ক্রিকেটপ্রেমীরা। রবিবার রাতে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমায় শিলিগুড়ির হাসমি চকে। ভারতের জয় নিশ্চিত হতেই শুরু হয় উল্লাস। বাজি পটকা ফাটিয়ে, হাতে জাতীয় পতাকা নিয়ে আনন্দে মাতেন শহরবাসী। “ভারত মাতা কি জয়” ও “ইন্ডিয়া ইন্ডিয়া” স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই আনন্দঘন মুহূর্তে প্রায় হাজার হাজার মানুষ সামিল হন। মহিলা, পুরুষ থেকে শুরু করে ছোট শিশু ৮ বছর থেকে ৮০ বছর পর্যন্ত সকল বয়সের মানুষকে দেখা যায় ভারতের জয়ের আনন্দ উদযাপন করতে। ক্রিকেটপ্রেমীদের মতে, এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, বরং দেশের গর্বের মুহূর্ত। তাই সেই…
Read More