Durgasree Mitra

505 Posts
প্রশাসনের উচ্ছেদ সিদ্ধান্তে আর্থিক সং*কটে ছোট ব্যবসায়ীরা, বিক্ষো*ভে শামিল

প্রশাসনের উচ্ছেদ সিদ্ধান্তে আর্থিক সং*কটে ছোট ব্যবসায়ীরা, বিক্ষো*ভে শামিল

রাসমেলায় ফুটপাত ব্যবসায়ীদের বসতে না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার কোচবিহার রাসমেলার সামনে জ্যাঙ্কিনস স্কুল মোড়ে শতাধিক ফুটপাত ব্যবসায়ী একত্রিত হয়ে বিক্ষোভে শামিল হন। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছর রাসমেলার সময় তারা নির্দিষ্ট জায়গায় দোকান বসানোর অনুমতি পেয়ে আসছেন। কিন্তু এবছর যানজটের অজুহাত দেখিয়ে প্রশাসন তাদের উচ্ছেদ করেছে। এতে চরম আর্থিক সংকটে পড়েছে বহু ছোট ব্যবসায়ী ও তাদের পরিবার। এক প্রতিবাদী ব্যবসায়ী জানান, “মেইন রোড ব্লক করতে চাই না, শুধু চাই প্রশাসন যেন রাসমেলার ফুটপাতে বসার অনুমতি দেয়। এটাই জীবিকার একমাত্র ভরসা।” ঘটনাস্থলে পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস…
Read More
টানা দুই অভিযানে অ*বৈধ ম*দ তৈরির সরঞ্জাম উদ্ধার, অভিযুক্তরা পলাতক

টানা দুই অভিযানে অ*বৈধ ম*দ তৈরির সরঞ্জাম উদ্ধার, অভিযুক্তরা পলাতক

গোপন সূত্রে খবরের ভিত্তিতে টানা দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার করল বৈকুণ্ঠপুর বনবিভাগের ধুপারহাট ও রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তবে দুই অভিযুক্তই বনাঞ্চলের ভেতর ও চা বাগানের পথ ধরে পালিয়ে যায়। পুলিশ সূত্রে আরো খবর, ধুপারহাট বৈনাঞ্চলে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে ৮টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি, ৪টি ফানেল ও প্রায় ১২০ লিটার অবৈধ মদ, যা ৬টি প্লাস্টিকের কন্টেনারে রাখা ছিল। অভিযুক্ত ধানেশ রায়, ধূপগুড়ি শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, মদ তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ। ঘটনায় পুলিশের চোখ এড়িয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গা ঢাকা দেয় অভিযুক্ত। অভিযানে আরও প্রায় ৫৫০ লিটার ফারমেন্টেড…
Read More
দুই বাংলার নব্বইয়ের দশকের কবিতা নিয়ে শিলিগুড়ি কলেজে বিশেষ আলোচনা সভা

দুই বাংলার নব্বইয়ের দশকের কবিতা নিয়ে শিলিগুড়ি কলেজে বিশেষ আলোচনা সভা

নব্বইয়ের দশকের দুই বাংলার কবিতা পাঠ, সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল ভাবনার আদান প্রদানকে কেন্দ্র করে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় শিলিগুড়ি কলেজে।অনুষ্ঠানের মূল বিষয় ছিল — “দুই বাংলার নব্বইয়ের দশকের কবিতা পাঠ ও পর্যবেক্ষণ।” অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাঙামাটি সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ও কবি ড. মাসুদুল হক। তিনি নব্বইয়ের দশকের কবিদের কাব্যধারা, ভাষার পরিবর্তন ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে কবিতার সম্পর্ক নিয়ে বিশদ আলোচনা করেন। শিলিগুড়ি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. সুজিত কুমার বিশ্বাস জানান, এই আলোচনায় দুই বাংলার নব্বইয়ের দশকের কবি, লেখক ও সাহিত্যিকদের সাহিত্যচর্চা, কাব্য ভাষার বিবর্তন ও তাঁদের ভাবধারা নিয়ে বিশদ বিশ্লেষণ করা…
Read More
শীতে হাতের যত্নে রইল সহজ ঘরোয়া টিপস

শীতে হাতের যত্নে রইল সহজ ঘরোয়া টিপস

শীতকালে ত্বকের সমস্যাগুলির একটি হল হাতের ত্বকের রুক্ষতা। আর্দ্রতার অভাবে এইসময় হাত শুষ্ক হয়ে ওঠে, খসখসে হয়ে যায়। ত্বকের যত্ন নিতে শীতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। তবে ঘরোয়া উপায়েই হাতের ত্বকে আসতে পারে কোমলতা। আসুন জেনে নেওয়া যাক, শীতের মরশুমে হাতের ত্বকের যত্ন নেওয়ার কিছু সাধারণ উপায়। ১) সানস্ক্রিন সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের পক্ষে ক্ষতিকারক। শীতে রোদের তাপমাত্রা কম হলেও তা ত্বকে কালচে দাগছোপ ফেলার জন্য যথেষ্ট। তাই বেরোনোর আগে মুখের সাথে সাথে হাতেও সানস্ক্রিন লাগিয়ে নিন। ২) মধু-অলিভ অয়েলের প্যাক অতিরিক্ত শুষ্কতা কমাতে হাতের ত্বকে কয়েক ফোঁটা মধু ও অলিভ অয়েল মিশিয়ে, হাতে ভালো করে মেখে মিনিট পনেরো…
Read More
মাত্র ৩৪ বছরেই নিউইয়র্ক সিটির মেয়র হলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ

মাত্র ৩৪ বছরেই নিউইয়র্ক সিটির মেয়র হলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ

নিউইয়র্ক সিটির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ রাজনীতিক জোহরান মামদানি (Zohran Mamdani)। মাত্র ৩৪ বছর বয়সে তিনি নির্বাচিত হয়েছেন শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত মেয়র হিসেবে। ডেমোক্র্যাটিক পার্টির এই প্রার্থী একসময় নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ছিলেন। এবার তিনি প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে অর্জন করলেন এই ঐতিহাসিক বিজয়। জোহরান মামদানি জন্মগ্রহণ করেন উগান্ডার কাম্পালা শহরে। তাঁর বাবা মাহমুদ মামদানি একজন প্রখ্যাত সমাজ বিজ্ঞানী, আর মা মীরা নাইর বিশ্ববিখ্যাত ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা। শৈশবে পরিবার সহ তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন ও নিউইয়র্কেই বড় হয়ে ওঠেন। পরবর্তীতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন ও রাজনীতিতে সক্রিয়…
Read More
ঘরে ফিরলেন বিশ্বকাপজয়ী রিচা ঘোষ

ঘরে ফিরলেন বিশ্বকাপজয়ী রিচা ঘোষ

মহিলা ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য ও বাংলার গর্ব রিচা ঘোষ ফিরলেন নিজের শহর শিলিগুড়িতে। সকাল থেকেই উত্তেজনায় ফুঁসছে উত্তরবঙ্গ। সকাল থেকে বাগডোগরা বিমানবন্দরে রিচাকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছে শত শত মানুষ। হাতে পোস্টার, তিরঙ্গা ও ব্যানার—সবখানেই একটাই স্লোগান, “রিচা, তুমি আমাদের গর্ব!” বিমানবন্দর থেকে বেরিয়েই রিচা রওনা দেন সুভাষপল্লীর বাড়ির পথে। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে হাজারো মানুষ করতালিতে অভিনন্দন জানায় তাঁদের প্রিয় তারকাকে। শোভাযাত্রার আবহে রিচার গাড়ি এগিয়ে যায়, শহরজুড়ে উৎসবের রঙ। রিচার নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন ক্রীড়া সংগঠন। বিকেলে বাঘাযতীন পার্কে অনুষ্ঠিত হবে সেই সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ বহু গণ্যমান্য…
Read More
ভোটারদের বাড়ি না গিয়ে নেতার বাড়িতে বসে কাজ করছেন বিএলও! চাঞ্চল্য

ভোটারদের বাড়ি না গিয়ে নেতার বাড়িতে বসে কাজ করছেন বিএলও! চাঞ্চল্য

নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে বুথে না গিয়ে বিএলও অফিস বসালেন নেতার বাড়িতে। রাজ্যে জুড়ে শুরু হয়েছে এসআইআর ফর্ম বিলির কাজ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিএলও -কে প্রতিদিন বাড়ি পরিদর্শন করে ভোটারদের ফর্ম বিলিও সংগ্রহ করতে বলা হয়েছে। কিন্তু সেই নির্দেশকে কার্যত অমান্য করে রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৯/৭৭ নং বুথে ঘটছে এক বিতর্কিত ঘটনা। অভিযোগ, ওই বুথের বিএলও মৌসুমী রায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ভবতোষ রায়ের বাড়ির অফিসে বসেই এসআইআর ফর্ম বিলি করছে ও সংগ্রহ করছে। স্থানীয়রা জানান, বিএলও তাঁদের বাড়িতে না গিয়ে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতেই বসেছে। অনেকে দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া…
Read More
টাকা না মেলায় বিডিওর গ্রেপ্তার দাবি ঠিকাদারদের

টাকা না মেলায় বিডিওর গ্রেপ্তার দাবি ঠিকাদারদের

রাজগঞ্জ ব্লকে প্রশাসনিক অন্দরে তীব্র ক্ষোভের পারদ চড়ছে। সরকারি কাজ শেষ করেও টাকা না পাওয়ার অভিযোগ তুলে এবার সরাসরি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গ্রেপ্তারের দাবি তুলল এলাকার ঠিকাদাররা। রাজগঞ্জ বিডিও অফিসে ভিড় জমায় একাধিক ঠিকাদার। তাঁদের অভিযোগ, বহু মাস ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সম্পূর্ণ করেও বিল দেওয়া হচ্ছে না। একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। এক ঠিকাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি নির্দেশে কাজ করেছি। কাজের রিপোর্টও জমা দিয়েছি। কিন্তু বিডিও অফিস থেকে টাকা দেওয়া হচ্ছে না। বরং এখন অফিসে গিয়েও তাঁকে পাওয়া যায় না। চাই দ্রুত তদন্ত হোক ও অভিযুক্ত বিডিওকে গ্রেপ্তার করা হোক।” উল্লেখ্য, কিছুদিন আগেই প্রশান্ত…
Read More
মেলার জু*য়ার আসর! পুলিশি হা*নায় ধৃ*ত ৬

মেলার জু*য়ার আসর! পুলিশি হা*নায় ধৃ*ত ৬

গ্রামের বার্ষিক মেলা — আনন্দ, হাসি আর কেনাকাটার ভিড়ে জমে উঠেছিল বেলাকোবার সরকারপাড়া এলাকা। কিন্তু সেই উৎসবের মধ্যেই চলছিল অন্য খেলা! পাশা ফেলে ভাগ্য পরীক্ষার নামে চলছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ হানা দিয়ে ভেঙে দিল সেই অবৈধ আসর, গ্রেপ্তার ছয়জন। পুলিশ সূত্রে খবর, মেলার মাঠেই খোলা জায়গায় পাশা খেলার মাধ্যমে জুয়া চলছিল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১৮টি পাশা, রাবারের বাক্স, কাঠের বাক্স, জুয়ার ব্যানার ও বোর্ড মানি হিসেবে ৬,৪০০ টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে জুয়া ও জনসাধারণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। স্থানীয়দের দাবি, কিছুদিন ধরেই মেলার নামে জুয়ার আসর বসছিল, যা নিয়ে ক্ষোভ…
Read More
নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য! বাড়ির দোকানেই চলছে এসআইআর ফর্ম বিতরণ

নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য! বাড়ির দোকানেই চলছে এসআইআর ফর্ম বিতরণ

নির্বাচন কমিশনের নির্দেশনাকে তোয়াক্কা না করেই খোলামেলাভাবে চলছে এসআইআর ফর্ম বিতরণের অভিযোগ। রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম–২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম হাতিয়াডাঙার শেওরাতলা বিএলও একটি বাড়ির দোকান থেকেই ফর্ম বিলি করছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি পরিবারের কাছে গিয়ে এসআইআর ফর্ম বিলি করার নির্দেশ থাকলেও, অভিযোগ উঠেছে—সান্তনা রায় ওই বিএলও নিজে ও তাঁর স্বামী মিলে দোকানে বসে ফর্ম বিতরণ করছে। আরও বিস্ময়ের বিষয়, কোনও রকম নথিপত্র বা পরিচয় যাচাই ছাড়াই ফর্ম দেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের। প্রশ্ন উঠছে—এভাবে যদি প্রক্রিয়া ফর্ম বিতরণ হয়, তাহলে কি মৃত ভোটার বা অযোগ্য নামও পুনরায় ভোটার তালিকায় যুক্ত…
Read More