Durgasree Mitra

505 Posts
পুলিশি অভিযানে বাজে*য়াপ্ত ইয়াবা, গ্রে*প্তার ১

পুলিশি অভিযানে বাজে*য়াপ্ত ইয়াবা, গ্রে*প্তার ১

গোপন সূত্রে খবর পেয়ে অসম - বাংলা সীমানার বক্সিরহাট থানার অন্তর্গত থেটার পাট এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম জিয়া রহমান (৫২)। থানা সূত্রে আরো জানা গিয়েছে, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছে সন্দেহজনক বস্তু পাওয়া গেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও ভিডিওগ্রাফির মাধ্যমে তল্লাশি চালানো হয়। তল্লাশির পর তার কাছ থেকে ৬০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। সূত্রের খবর, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় হাত বদলে পরিকল্পনা ছিলো খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার…
Read More
শিলিগুড়ি থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকা, আটক যুবক

শিলিগুড়ি থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকা, আটক যুবক

শহরের বুকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করে সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে শিলিগুড়ির হাসমি চকে অভিযান চালিয়ে এক যুবককে আটক করে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৩০ লক্ষ টাকা। অভিযানে নেতৃত্ব দেন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ এন্টি ক্রাইম উইং-এর ওসি উদয় চক্রবর্তী। পুলিশের সূত্রে জানা গিয়েছে, একটি স্কুটিতে করে যাচ্ছিল ওই যুবক। সন্দেহ হওয়ায় তাকে থামিয়ে তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। আটক যুবকের নাম মোঃ ওয়াসিম, উত্তরপ্রদেশে বাসিন্দা। পুলিশি প্রাথমিক তদন্তে উঠে আসে ধৃত যুবক ভারত – বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফুলবাড়ী এলাকায় বসবাস…
Read More
সড়ক দুর্ঘ*টনায় প্রাণ হারালেন ব্যক্তি, শো*কস্তব্ধ এলাকা

সড়ক দুর্ঘ*টনায় প্রাণ হারালেন ব্যক্তি, শো*কস্তব্ধ এলাকা

রাজগঞ্জ ব্লকের আমবাড়ি – সাহুডাঙ্গি রাজ্য সড়কের গকুলভিটা গ্রামে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম নারায়ণ আচার্য (৬০)। বাড়ি ওই গকুলভিটা গ্রামেই। স্থানীয় সূত্রে জানা যায়, আমবাড়ির বিন্নাগুড়ি অঞ্চল মোড়ে নারায়ণ বাবুর একটি দোকান রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও তিনি দোকান বন্ধ করে দুই চাকার গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বাড়ির ঠিক সামনেই পৌঁছনোর মুহূর্তে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে তার গাড়িতে। তীব্র আঘাতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরিবার ও স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে…
Read More
এসআইআরের অতিরিক্ত চাপে আ*ত্মঘাতী মাল ব্লকের বিএলও শান্তিমনি এক্কা, শো*কস্তব্ধ এলাকা

এসআইআরের অতিরিক্ত চাপে আ*ত্মঘাতী মাল ব্লকের বিএলও শান্তিমনি এক্কা, শো*কস্তব্ধ এলাকা

মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্ল্যান্ড কো চা বাগানের ১০১ নম্বর পাটে বুধবার ভোরে আত্মঘাতী ঘটনা। অভিযোগ এসআইআর সংক্রান্ত কাজের অতি-চাপ ও মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ে আত্মঘাতী হলেন বুথ লেভেল অফিসার (বিএলও) সহ আইসিডিএস কর্মী শান্তিমনি এক্কা (৪৮)। বাড়ির পিছনে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর কাজের অসহনীয় চাপ সহ্য করতে পারছিলেন না শান্তিমনি। প্রতিদিন অফিসের কাজ শেষে বাড়ি ফিরে কান্নাকাটি করতেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেই জানান পরিবারের সদস্যরা। তাঁদের কথায়, কাজের চাপ, জটিল দায়িত্ব ও প্রশাসনিক চাপ মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে তুলছিল। ভোররাতে সেই চাপ আর সহ্য করতে না পেরে তিনি চরম সিদ্ধান্ত নেন।  ঘটনার…
Read More
পিঠ-কোমরের ব্যথা কমবে এই সহজ ৩ ব্যায়ামেই

পিঠ-কোমরের ব্যথা কমবে এই সহজ ৩ ব্যায়ামেই

দৈনন্দিন ব্যস্ততার চাপে, অনেকেই পিঠ ও কোমরের ব্যথায় ভোগেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথাও বাড়ে। ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই ওষুধের সাহায্য নেন। কয়েকটি সহজ ব্যায়াম ওষুধের প্রয়োজন মেটাতে পারে। দৈনিক অভ্যাসেই মিলবে ব্যথা থেকে মুক্তি। ১) প্রথম ব্যায়ামটির জন্য মাটিতে চিত হয়ে শুয়ে, একটি হাঁটু দুই পা দিয়ে চেপে বুকের কাছে নিয়ে আসতে হবে। এবার একটি করে পা ২০ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত ওই অবস্থানে ধরে রাখতে হবে। পা ভাঁজের ফলে কোমরে চাপ তৈরি হবে এবং ব্যথার জায়গার পেশি শিথিল হবে। ফলে ব্যথা কমবে। ২) চিত হয়ে শুয়ে এক পা চেয়ারে বসার মতো ভাঁজ করে রাখুন। দুই হাত কাঁধের…
Read More
পাচা*রের ছক বানচাল করে দিল পুলিশ

পাচা*রের ছক বানচাল করে দিল পুলিশ

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে টাকার প্রলোভন দেখিয়ে চার নাবালিকাকে পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন স্কুলের চার পড়ুয়াকে উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে শহরে। পরিবার সূত্রে জানা যায়, স্কুলের সামনে কয়েকদিন ধরে ঘোরাফেরা করা এক সন্দেহভাজন মহিলা তিন ছাত্রীকে টাকার ও খাবারের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে। পরে শিলিগুড়ি আরো এক ছাত্রীকেও একই কৌশলে দলে টেনে নেওয়া হয়। অভিযোগ, চারজনকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে চার নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে তাদের কাছ থেকে ঘটনার বিবরণ সংগ্রহ করে। দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল…
Read More
ক্রিপ্টো স্ক্যা*মে নতুন শি*কার বেঙ্গালুরুর ১ ব্যক্তি

ক্রিপ্টো স্ক্যা*মে নতুন শি*কার বেঙ্গালুরুর ১ ব্যক্তি

ফের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রতারিত হলেন এক ব্যক্তি। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ফাঁদ পেতেছিল প্রতারকেরা। সেই ফাঁদেই পা দিয়ে ফেললেন বেঙ্গালুরুর শক্তিভেল নামক বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি। ৪২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রতারকদের দাবি পূরণের জন্য ৪ লক্ষ টাকা ঋণও নিতে হয় তাঁকে। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ। পুলিশ সূত্রে খবর, আশুতোষ শর্মা নামক এক ব্যক্তির সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ হয় শক্তিভেলের। সেখানে অনলাইনে বিনিয়োগের বিষয়ে আশুতোষ উৎসাহিত করেন তাঁকে।প্রথমদিকে বিনিয়োগ করে লাভ হওয়ায়, পরে আরও বেশি বেশি করে বিনিয়োগ করতে শুরু করেন তিনি।কিন্তু আচমকাই ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট থেকে শক্তিভেলের টাকা তোলা…
Read More
পাসকেলগুড়িতে আ*গুন: দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণে দমকল

পাসকেলগুড়িতে আ*গুন: দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণে দমকল

মিরিক রোডের পাসকেলগুড়ি এলাকায় সোমবার ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। হঠাৎই তীব্র কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। তারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন ও সঙ্গে সঙ্গে খবর দেন দমকলকে। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও মাটিগাড়া থানার পুলিশ। দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় সূত্রে প্রাথমিক অনুমান, দোকানগুলোর পিছনে জমে থাকা আবর্জনার স্তুপে থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিনটি দোকানে—একটি ইলেকট্রনিক্সের দোকান, একটি সোফার দোকান ও আরেকটি ইন্টেরিয়র ডিজাইনের দোকান। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও…
Read More
এসআইআর নিয়ে আশঙ্কায় উদ্বাস্তু সমাজ!

এসআইআর নিয়ে আশঙ্কায় উদ্বাস্তু সমাজ!

কোচবিহারের তুফানগঞ্জ -২ ব্লকের রামপুর -২ গ্রাম পঞ্চায়েতে এসআইআর প্রক্রিয়া ঘিরে উদ্বাস্তু সমাজের আশঙ্কা ও ক্ষোভ প্রকাশ পেল পথসভায়। নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার। পথসভা শেষে একটি প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়। রঞ্জিত সরকারের দাবি, এসআইআরের কারণে রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, আতঙ্কে পড়ে ইতিমধ্যেই বহু পরিবার মানসিক চাপের মধ্যে রয়েছে বলে তাঁদের কাছে অভিযোগ এসেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন। সভায় রঞ্জিত বাবু স্পষ্ট জানান, “এসআইআর প্রক্রিয়া আমরা মানি। কিন্তু বৈধ নাগরিককে ভোটের তালিকা থেকে বাদ দিলে মেনে নেওয়া যাবে না।” তাঁর দাবি, তিন কোটি মতুয়া, নমঃশূদ্র ও উদ্বাস্তু…
Read More
কার্তিক দর্শনে শহরবাসীর উপচে পড়া ভিড়

কার্তিক দর্শনে শহরবাসীর উপচে পড়া ভিড়

শহরের দীর্ঘ উৎসব মরসুম পেরিয়ে এবার নতুন সাংস্কৃতিক অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো শিলিগুড়ি কলেজ পাড়া কার্তিক পুজো কমিটি আয়োজন করল বারোয়ারী কার্তিক পুজো। রবিবার সাড়ম্বরে এই পুজোর উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর মিলি শীল সিনহা ও বিশিষ্ট সমাজসেবীরা। এতদিন পাড়াভিত্তিকভাবে কার্তিক পুজো  হলেও, আয়োজকদের দাবি— উত্তরবঙ্গে এই প্রথম কোনও বড় ও সংগঠিত মণ্ডপে কার্তিক পুজোর আয়োজন করা হল। এবছরের বিশেষ আকর্ষণ বাল্যরূপে কার্তিক, যা দেখতে ভিড় জমাতে শুরু করেন শহরবাসী। উদ্বোধনের দিন থেকেই পুরো কলেজপাড়া এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। আলোক সজ্জার ঝলকানি, ঢাকের তালে তালে আর ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। আয়োজকদের কথায়, “শিলিগুড়ির সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাত্রা যোগ…
Read More