Durgasree Mitra

505 Posts
ইংরেজি নববর্ষের সকালে মায়ের ইচ্ছা মন্দিরে ভক্তদের ভিড়

ইংরেজি নববর্ষের সকালে মায়ের ইচ্ছা মন্দিরে ভক্তদের ভিড়

ইংরেজি নববর্ষের পাশাপাশি কল্পতরু উপলক্ষে শিলিগুড়ি শহরের বিভিন্ন মন্দিরে বছরের প্রথম দিনের সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভোরে মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই নতুন বছরের সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনায় শহরবাসী পুজো দিতে ভিড় জমান। শিলিগুড়ির মায়ের ইচ্ছা মন্দিরে এদিন সকাল থেকেই ছিল বিশেষ ব্যস্ততা। কেউ নতুন বছরের শুভ কামনায়, কেউ জন্মদিন উপলক্ষে মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে আসেন। পাশাপাশি নতুন গাড়ি কেনার পর বছরের প্রথম দিনেই পুজো দেওয়ার জন্যও বহু ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধু মায়ের ইচ্ছা মন্দিরই নয়, শহরের অন্যান্য মন্দিরগুলিতেও একই চিত্র ধরা পড়ে। কল্পতরু দিনের ধর্মীয় মাহাত্ম্য ও নববর্ষের শুভ সূচনাকে কেন্দ্র…
Read More
আইসিসি টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জসপ্রীত

আইসিসি টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জসপ্রীত

বুধবার টেস্ট বোলারদের ক্রমতালিকা প্রকাশ করলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর প্রাপ্ত রেটিং ৮৭৯। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন মিচেল স্টার্ক এবং নোমান আলি। দু’জনেরই রেটিং ৮৪৩। চার নম্বর রেটিং-এ রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর প্রাপ্ত  রেটিং ৮৪১। ৮৩৬ পেয়ে তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ থাকা একমাত্র ভারতীয় বোলার বুমরাহ। ৭০৭ রেটিং নিয়ে ১২ নম্বরে রয়েছেন তিনি। ৬৯৮ রেটিং নিয়ে রবীন্দ্র জাডেজা রয়েছেন ১৩ নম্বরে। আর ৬৯৪ রেটিং নিয়ে ১৫ নম্বরে রয়েছেন কুলদীপ যাদব, এক ধাপ পিছিয়ে।
Read More
কোন কষ্ট বুকে নিয়ে চলে গেলেন ধর্মেন্দ্র? জানালেন পরিচালক শ্রীরাম

কোন কষ্ট বুকে নিয়ে চলে গেলেন ধর্মেন্দ্র? জানালেন পরিচালক শ্রীরাম

সম্প্রতি মুম্বইয়ে ‘ইক্কিস’ ছবির বিশেষ প্রদর্শনে হাজির হন ছবির কলাকুশলীরা। ছিলেন না কেবল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র! ছোট থেকেই  অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই টানেই চাকরি ছেড়ে লুধিয়ানা থেকে মুম্বইয়ে আসেন ধর্মেন্দ্র। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করার পথ মোটেই মসৃণ ছিল না। অভিনয়ে সুযোগ না পেয়ে পাঞ্জাব ফিরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন তিনি। এরপরেই ‘পত্থর অউর ফুল’ ছবির মাধ্যমে সাফল্য পান। সেই শুরু, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এই গল্পটা অনেকেই জানেন। তবে বহু বছর আগে পাঞ্জাব ছাড়ার কষ্টটা যেন  জমে ছিল অভিনেতার বুকে। সেই বেদনার কথাই জানালেন ‘ইক্কিস’ ছবির পরিচালক শ্রীরাম রাঘবন। তাঁর কথায়, “এই…
Read More
অল্প যত্নে অফিস ডেস্ক সাজাতে বেছে নিন এই ইনডোর গাছগুলি

অল্প যত্নে অফিস ডেস্ক সাজাতে বেছে নিন এই ইনডোর গাছগুলি

ঘর সাজাতে অনেকেই ব্যবহার করেন লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট বা জেড প্ল্যান্ট। এবার সেই তালিকায় জুড়ে নিন আরও কয়েকটি গাছ। অল্প যত্নেই বেড়ে ওঠা এই গাছগুলি দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার অফিসের ডেস্কও। ১. স্পাইডার প্ল্যান্ট অত্যন্ত জনপ্রিয় এই ইনডোর প্ল্যান্টটি কম আলোতেও খুব ভালোভাবে বেড়ে ওঠে। অল্প পরিমাণে নিয়মিত জল দিলেই যথেষ্ট। তবে একটি বিষয় মনে রাখা জরুরি। গাছের পাতা শুকিয়ে গেলে সেগুলি দ্রুত কেটে ফেলতে হবে। এতে গাছটি আরও দ্রুত ও সুন্দরভাবে বেড়ে উঠবে। ২. স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট মূলত পাতাবহুল গাছ। এটি বাতাসের ক্ষতিকর দূষিত উপাদান শোষণ করে পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এর যত্ন নেওয়াও…
Read More
উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত, কুয়াশার চাদরে ঢাকলো জনজীবন

উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত, কুয়াশার চাদরে ঢাকলো জনজীবন

বছরের শেষের দিকে শিলিগুড়িতে কনকনে শীতের দাপট আরও বাড়তে শুরু করেছে। সোমবারের পর মঙ্গলবার ভোর ও গভীর রাতে ঠান্ডার প্রকোপে জাকিয়ে শীত অনুভূত হচ্ছে শহর ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে। যদিও এদিন কুয়াশার দাপট তেমন চোখে পড়েনি, তবুও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা স্পষ্ট। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১.০৬ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ ১৮.০৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা আবহাওয়ার প্রভাবে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়তে শুরু করেছে। ভোরের দিকে রাস্তায় মানুষের আনাগোনা তুলনামূলকভাবে কম দেখা যায়। প্রয়োজন ছাড়া খুব কম মানুষই বাড়ির বাইরে বের হচ্ছেন, আর যারা বের হচ্ছেন তারা গরম পোশাকে নিজেদের ঢেকে রাখছেন। আবহাওয়া দপ্তরের…
Read More
চেন্নাইয়ে হেনস্থার শিকার বিজয়

চেন্নাইয়ে হেনস্থার শিকার বিজয়

তারকাদের কাছে পেলেই যেন হুমড়ি খেয়ে পড়ছেন অনুরাগীরা। নারী-পুরুষ নির্বিশেষে সব ক্ষেত্রেই যেন এক আচরণ! কখনও পুরুষ তারকার শার্ট-প্যান্টে  টান, কোথাও মহিলা অভিনেত্রীর পোশাক নিয়ে হেনস্থা, হাত ধরে টানাটানি! নিধি, সামান্থা ও হর্ষবর্ধনের পর এবার চেন্নাই বিমানবন্দরে হেনস্থার শিকার হলেন থালাপতি বিজয়। মালয়েশিয়ায় নিজের আসন্ন ছবির গানমুক্তির অনুষ্ঠান সেরে ফিরছিলেন অভিনেতা। চেন্নাই বিমানবন্দরে নামার পর নিজের গাড়ি পর্যন্ত পৌঁছাতে বেশ বেগ পেতে হয় তাঁকে। চারপাশে উপচে পড়া ভিড়। গাড়ির কাছে পৌঁছানোর আগেই শুরু হয় জামা ধরে টানাটানি। ধস্তাধস্তির ঠেলায় এক পর্যায়ে গাড়িতে ওঠার আগে টাল সামলাতে না  পেরে পড়ে যান অভিনেতা। যদিও সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন তিনি। এরপর দ্রুত…
Read More
পাঁচ দফা দাবিতে রায়গঞ্জে কেপিপির গণস্মারকলিপি, নেতৃত্বে অমিত রায়

পাঁচ দফা দাবিতে রায়গঞ্জে কেপিপির গণস্মারকলিপি, নেতৃত্বে অমিত রায়

পাঁচ দফা দাবিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা শাসকের দপ্তরে গণস্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হল। কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (কেপিপি)-র ডাকে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের সুপ্রিমো অমিত রায়। সোমবার কর্মসূচিতে কয়েক হাজার কর্মী - সমর্থক অংশ নেন, ফলে গোটা রায়গঞ্জ শহর জুড়ে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। কেপিপির পক্ষ থেকে রাজ্য সরকারকে মোট তিনটি দাবি জানানো হয়। দাবিগুলির মধ্যে রয়েছে নারায়ণী ব্যাটেলিয়ান গঠন, পর্যাপ্ত প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল স্থাপন ও কামতাপুরের ইতিহাস পশ্চিমবঙ্গ সরকারের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। পাশাপাশি কেন্দ্র তথা ভারত সরকারের কাছে দুটি দাবি তোলা হয় আলাদা কামতাপুরী রাজ্য গঠন সহ কামতাপুরী ভাষাকে স্বীকৃতি প্রদান। স্মারকলিপি শেষে কেপিপি সুপ্রিমো…
Read More
সরকারি ব*ঞ্চনার অভিযোগে রাস্তায় নামলেন সাফাই কর্মীরা

সরকারি ব*ঞ্চনার অভিযোগে রাস্তায় নামলেন সাফাই কর্মীরা

সাফাই কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে উত্তরবঙ্গের ৮ জেলা জুড়ে অনশন কর্মসূচি শুরু করল উত্তরবঙ্গ বাসফর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। “স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা" এক নজর সাফাই কর্মীদের পরিবারের প্রতি, সাফাই কর্মীদের অর্থনৈতিক উন্নয়নই সামাজিক পরিবর্তনের পথ।“ এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি সংলগ্ন তিনবাতি মোড়ে অনশনে বসেন সংগঠনের সদস্যরা। অভিযোগ, সরকারি দপ্তর থেকে বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনও সমাধান না হওয়ায় শেষ পথ হিসেবে হাঙ্গার স্ট্রাইকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। অনশন মঞ্চে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদা এই ৮ জেলার প্রতিনিধিরা উপস্থিত। সকাল থেকেই পোস্টার, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে তিনবাতি…
Read More
নিখোঁজ রাজগঞ্জের বিডিও! সন্ধান চেয়ে বিডিও অফিস চত্বরে পোস্টার এসএফআই কর্মীদের

নিখোঁজ রাজগঞ্জের বিডিও! সন্ধান চেয়ে বিডিও অফিস চত্বরে পোস্টার এসএফআই কর্মীদের

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নিখোঁজ হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ জুড়ে। শনিবার বিডিও অফিস চত্বরে প্রশান্ত বর্মনের সন্ধান চেয়ে একাধিক পোস্টার লাগায় এসএফআই কর্মীরা। শুধু অফিস চত্বরেই নয়, বিডিও প্রশান্ত বর্মনের ছবি হাতে নিয়ে পথচলতি সাধারণ মানুষের কাছেও তাঁর সন্ধান চেয়ে আবেদন করতে দেখা যায় এসএফআই  কর্মীদের। উল্লেখ্য, কলকাতার এক স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এই মামলায় নিম্ন আদালত থেকে তিনি আগাম জামিন পেলেও, পরবর্তীতে কলকাতা হাইকোর্ট সেই জামিন খারিজ করে দেয় ও তিন দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেননি। এরপর আদালতের…
Read More
কলকাতার মঞ্চে চেতলা কৃষ্টি সংসদের নাটক ‘আমরা কোন্ পথে হাঁটছি?’

কলকাতার মঞ্চে চেতলা কৃষ্টি সংসদের নাটক ‘আমরা কোন্ পথে হাঁটছি?’

বাংলার শিশু-কিশোর নাট্যচর্চার এক সুপরিচিত নাম চেতলা কৃষ্টি সংসদ। প্রতি বছর শীতকালে তাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর নাট্য উৎসব। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৬ ডিসেম্বর সূচনা হল চেতলা কৃষ্টি সংসদের ৩১তম শিশু নাট্য উৎসবের। ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এই তিন দিনে মোট ছয়টি নাটক মঞ্চস্থ হওয়ার কথা। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থপতি অঞ্জন উকিল, নাট্যকর্মী তুহিনশুভ্র মণ্ডল, আয়োজক প্রধান পিনাকী গুহ, শিশু দুহিতা ব্যানার্জী ও কিশোর অঙ্কিতা বিশ্বাস। প্রথম দিনের উদ্বোধনী নাটক হিসেবে মঞ্চস্থ হয় বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের প্রযোজনা ‘আমরা কোন্ পথে হাঁটছি?’। কলকাতায় এটি এই নাটকের ষষ্ঠ প্রযোজনা। এর আগে এসো নাটক শিখির…
Read More