Durgasree Mitra

500 Posts
জামাইবাড়িতে বেড়াতে এসে গু*লির আ*ঘাতে জ*খম মহিলা

জামাইবাড়িতে বেড়াতে এসে গু*লির আ*ঘাতে জ*খম মহিলা

দিনহাটার সীমান্তবর্তী গিতালদহ এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে গভীর রাতে গুলিবিদ্ধ হলেন এক শাশুড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক দুটো নাগাদ এই ঘটনা ঘটে। আহত মহিলার নাম মর্জিনা বিবি। তাঁর বাড়ি ওকরাবাড়ি এলাকায়। তিনি সম্প্রতি মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল রাতে তিনি তাঁর মেয়ের শাশুড়ি তথা বিয়ানী রিনা বিবির সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। পরিবারের দাবি, হঠাৎ গভীর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। সেই সময় দেখা যায় টিনের বেড়া ফুটো করে একটি গুলি এসে মর্জিনা বিবির হাতে লাগে। তিনি টিনের বেড়ার পাশেই শুয়ে থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে…
Read More
বহুতলে আ*গুন! অল্পের জন্য রক্ষা প্রাণ

বহুতলে আ*গুন! অল্পের জন্য রক্ষা প্রাণ

সরস্বতী পুজোর রাতে শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।  দেশবন্ধুপাড়ার এপিসি সরণীর একটি বহুতল আবাসনে এই অগ্নিকাণ্ড ঘটে। জানা গিয়েছে, আবাসনের বাসিন্দা বিজয় সাহার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ও তীব্রতার কারণে বিজয় সাহার সম্পূর্ণ বাড়ি পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারাও দমকলকে সহযোগিতা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জয় চক্রবর্তী। তাঁরা পরিস্থিতি পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত…
Read More
পুজোর মঞ্চে রাজনীতির রঙ, শুরু রাজনৈতিক তরজা

পুজোর মঞ্চে রাজনীতির রঙ, শুরু রাজনৈতিক তরজা

সরস্বতী পুজোতেও পড়ল রাজনীতির ছোঁয়া। বাগদেবীর আরাধনাতেও রাজনৈতিক রঙ লাগায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।  ঘটনা আলিপুরদুয়ার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের সরস্বতী পুজোকে কেন্দ্র করে। আলিপুরদুয়ার শহরের মনোজিৎ নাগ বাস টার্মিনাসের পেছনে সুভাষপল্লী খেলার মাঠে এই সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর আমন্ত্রণপত্রে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতজোড় করা ছবি। পুজোর থিম রাখা হয়েছে “দুর্নীতিমুক্ত শিক্ষা”। উদ্যোক্তাদের দাবি, মূলত রাষ্ট্রবাদী ছাত্র-যুবদের উদ্যোগেই এই পুজোর আয়োজন। এই পুজোর ইনচার্জ জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা প্রাক্তন এবিভিপি জেলা সংযোজক বিশ্বজিৎ বিশ্বাস।  তিনি দাবি করেন, শুধু আলিপুরদুয়ার নয়, গোটা রাজ্যের প্রতিটি জেলাতেই একই থিমে একটি করে সরস্বতী পুজো আয়োজন করা হচ্ছে।  আলিপুরদুয়ার জেলার…
Read More
শীতের স্পেশাল মেনুতে থাক ইয়াখনি পনির

শীতের স্পেশাল মেনুতে থাক ইয়াখনি পনির

বাড়িতে নিরামিষ রান্না মানেই পনির মাস্ট। আর শীতকাল মানেই রকমারি সবজি।   ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি দিয়ে আলু পনিরের ঝোল কিংবা চলে পনিরের কোর্মা, ভাপা অথবা মালাইকারি। একঘেয়ে পনিরের রান্নায় বদল আনতে চাইলে বানিয়ে ফেলুন ইয়াখনি পনির। রইল রেসিপি।    কী কী লাগবে পনির ২৫০ গ্রাম গোটা ধনে ১ চা-চামচ জিরে ১ চা-চামচ শুকনো কাশ্মীরি লঙ্কা ৩-৪টি গোলমরিচ ৪-৫টি বড় এলাচ ১টি ছোট এলাচ ২-৩টি দারচিনি এক টুকরো পোস্ত ২ টেবিল চামচ কাজুবাদাম ১২-১৫টি টক দই ২ টেবিল চামচ ঘি ২ টেবিল চামচ কসৌরি মেথি ১ টেবিল চামচ স্বাদমতো নুন, চিনি আধখানা ক্যাপসিকাম কীভাবে বানাবেন   চৌকো কিংবা তিনকোনা আকারে পনিরগুলো…
Read More
রাম মন্দিরের বর্ষপূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, রামলালার পুজোয় ভক্তসমাগম

রাম মন্দিরের বর্ষপূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, রামলালার পুজোয় ভক্তসমাগম

রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে গঙ্গারামপুর শহরে ধর্মীয় আবহে পালিত হল বিশেষ অনুষ্ঠান। এই উপলক্ষে গঙ্গারামপুর কালিতলা কালীমন্দির প্রাঙ্গণে রাম বিগ্রহের পুজোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন কালিতলা এলাকা থেকে একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় কালিতলা কালীমন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় কয়েক শত বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। রামধ্বনি ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গঙ্গারামপুর শহর। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, অশোক বর্ধন, সনাতন কর্মকার-সহ বিজেপির একাধিক নেতৃত্ব। তাঁরা রাম মন্দিরের গুরুত্ব ও ধর্মীয় ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন। শোভাযাত্রা শেষে কালিতলা কালীমন্দির প্রাঙ্গণে যথাযথ…
Read More
ন্যায্য দাবির পথে বাধা! স্বাস্থ্য ভবনের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে আশাকর্মীদের প্রতিবাদ মিছিল

ন্যায্য দাবির পথে বাধা! স্বাস্থ্য ভবনের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে আশাকর্মীদের প্রতিবাদ মিছিল

নিজেদের ন্যায্য দাবি তুলে ধরতে গিয়ে কলকাতার স্বাস্থ্য ভবনে পুলিশের বাধা ও হেনস্তার অভিযোগে উত্তাল হয়ে উঠল রাজ্য। সেই ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি শহরে পথে নামলেন আশাকর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকে কোর্ট মোড় থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ন্যূনতম সম্মান ও প্রাপ্য সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলন চালিয়ে আসলেও প্রশাসনের তরফে বারবার অবহেলা করা হচ্ছে। তারই প্রতিবাদ জানাতে কলকাতায় গিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গেলে পুলিশি হস্তক্ষেপ ও হেনস্তার মুখে পড়তে হয় তাঁদের। এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শিলিগুড়ির রাস্তায় স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন আশাকর্মীরা। তাঁরা জানান, পুলিশের এমন…
Read More
শাসকদলের হে*নস্থার অভিযোগে অনশনে বিধায়ক

শাসকদলের হে*নস্থার অভিযোগে অনশনে বিধায়ক

রাজ্যে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অনশন কর্মসূচিতে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। অভিযোগ, রাজ্যে বিরোধী দলের বিধায়কদের প্রতি প্রশাসনিক ও রাজনৈতিক হেনস্থার সহ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ ব্যয়ে বাধা দেওয়ার প্রতিবাদে অনশন অবস্থান কর্মসূচিতে বসেছে শিলিগুড়ির বিধায়ক ও রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি শহরের হাতিমোড়ে এই অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। বিধায়কের অভিযোগ, বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ বরাদ্দ ও খরচের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ও প্রশাসনের মাধ্যমে বিরোধী বিধায়কদের উন্নয়নমূলক কাজ আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন। আরো অভিযোগ, এমনকি ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পরেও বহু ক্ষেত্রে কাজ শুরু করতে দেওয়া হচ্ছে না বলেও…
Read More
কোচবিহার পৌরসভায় রদবদল, নতুন চেয়ারম্যান দিলীপ সাহা

কোচবিহার পৌরসভায় রদবদল, নতুন চেয়ারম্যান দিলীপ সাহা

কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কোচবিহার শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। বুধবার পৌরসভার পৌরবোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, এর আগে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশে তাঁকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। প্রথমে সেই সিদ্ধান্ত মানতে নারাজ হলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগেই তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেন।  এরপর পৌরবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন কোচবিহার পৌরসভার উপ-পৌরমাতা আমিনা আহমেদ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে বুধবার পৌরসভার পৌরপতির ঘরে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে সর্বসম্মতভাবে নতুন চেয়ারম্যান হিসেবে দিলীপ সাহার নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত…
Read More
স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে বাধা, মালদা টাউন স্টেশনে বিক্ষো*ভ আশা কর্মীদের

স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে বাধা, মালদা টাউন স্টেশনে বিক্ষো*ভ আশা কর্মীদের

একাধিক দাবি-দাওয়ার ভিত্তিতে কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও ও ডেপুটেশন অভিযানে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়লেন আশা কর্মীরা।   মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে প্রায় ৪০ থেকে ৫০ জন আশা কর্মীকে গৌড় এক্সপ্রেস ট্রেনে উঠতে দেয়নি মালদা টাউন জিআরপি পুলিশ। রাজ্যজুড়ে আশা কর্মীদের বিভিন্ন দাবিকে সামনে রেখে কলকাতায় স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার রাতে মালদা জেলা থেকে আশা কর্মীরা গৌড় এক্সপ্রেসে করে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে মালদা টাউন স্টেশনে উপস্থিত হন। তাঁদের কাছে বৈধ ট্রেন টিকিট থাকা সত্ত্বেও জিআরপি পুলিশের পক্ষ থেকে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আশা কর্মীদের অভিযোগ, কোনও রকম…
Read More
সাংস্কৃতিক চর্চায় মুখরিত বিদ্যালয়

সাংস্কৃতিক চর্চায় মুখরিত বিদ্যালয়

শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী প্রাথমিক বিদ্যালয়ে অভিনব আয়োজন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিভাবক, পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের মন জয় করল বিদ্যালয় কর্তৃপক্ষ। সরকারি বিদ্যালয়গুলিও যে আজ শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় বেসরকারি স্কুলের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছে, সেই বার্তাই তুলে ধরা হল এই অনুষ্ঠানের মাধ্যমে। দিনভর চলা এই অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।  এরপর একে একে মঞ্চস্থ হয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। ছাত্রছাত্রীদের নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।  খুদে পড়ুয়াদের সাবলীল উপস্থাপনা ও আত্মবিশ্বাসী অংশগ্রহণ অভিভাবকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস সৃষ্টি করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খেলাধুলায় পারদর্শী…
Read More