12
Feb
ওটিএম মুম্বইতে সফল রোডশো করার পর, সাউথ আফ্রিকান ট্যুরিজম আজ তাদের বার্ষিক ইন্ডিয়া রোডশো’র কলকাতা পর্ব সাফল্যের সঙ্গে শেষ করেছে। ভারতের পর্যটন বাজারের ক্রমবর্ধমান গুরুত্বকে মাথায় রেখে এবং স্থানীয় ট্রাভেল ট্রেড পার্টনারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার (MEISEA) মিতালী কর্মকারের নেতৃত্বে আয়োজিত এই রোডশোটি লেজার, কর্পোরেট এবং মাইস ট্রাভেলের ক্ষেত্রে নতুন ব্যবসায়িক সুযোগ খোঁজার এক কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। ৪০টিরও বেশি প্রদর্শক সংস্থার উপস্থিতিতে কলকাতার ২২০টিরও বেশি ট্রাভেল এজেন্ট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আগামী ১২ই ফেব্রুয়ারি এই রোডশো দিল্লিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মিতালী কর্মকার জানান যে, ভারতীয় পর্যটকরা এখন অনেক…
