18
Dec
ভারতের দ্রুত বর্ধনশীল অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম ফ্লিপকার্ট সংস্থা ক্লিয়ারট্রিপ তাদের বার্ষিক রিপোর্ট 'ক্লিয়ারট্রিপ আনপ্যাকড ২০২৫' প্রকাশ করেছে। এখানে উঠে এসেছে এই বছর ভারতীয়দের ভ্রমণ কাহিনী, তারা কোথায় থেকেছেন এবং কোথায় ছুটির সন্ধান করেছেন ইত্যাদি তথ্য। এই বছরের মূল আকর্ষণ ছিল ‘জেন জি ভ্রমণকারী’-দের ভ্রমণে বহুগুণ বৃদ্ধি এবং ‘ভ্যালু ও অ্যাফরডিবিলিটিউ’-এর প্রতি লক্ষ লক্ষ ভারতীয়ের ঝোঁক বৃদ্ধি। রিপোর্টে উঠে এসেছে ২০২৩ সালের তুলনায় জেন জি ভ্রমণকারীর সংখ্যা ৬৫০% বৃদ্ধি পেয়েছে। দুবাই, কুয়ালালামপুর এবং ব্যাংকক ছিল জেন জি-এর প্রিয় আন্তর্জাতিক গন্তব্য। ৬৫%-এরও বেশি বুকিং হয়েছে বাজেটকেন্দ্রিক এবং মধ্য-মানের হোটেলগুলিতে। এছাড়াও, ইউপিআই লেনদেন প্রায় ৬% এবং ক্রেডিট কার্ড পেমেন্ট ৮% বৃদ্ধি…
