Business Bureau

2105 Posts
UPSC CSE ২০২২ র্যা ঙ্ক হোল্ডারদের সাফল্য উদযাপন করছে Unacademy

UPSC CSE ২০২২ র্যা ঙ্ক হোল্ডারদের সাফল্য উদযাপন করছে Unacademy

ভারতের বৃহত্তম লার্নিং প্ল্যাটফর্ম Unacademy-র শিক্ষার্থীরা UPSC CSE তথা সিভিল সার্ভিস পরীক্ষায় নজরকারা সাফল্য পেয়েছে। উল্লেখ্য, সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফলে দেখা গেছে যে শীর্ষস্থান অর্জনকারী ১০ জনের মধ্যে ৩ জন এবং ১০০ জনের মধ্যে ৪১ জন শিক্ষার্থী এসেছেন Unacademy থেকে।  Unacademy-র পড়ুয়া হলেন-  স্মৃতি মিশ্র(এআইআর ৪), কণিকা গোয়াল  (৯) প্রভৃতি। এছাড়া প্রায় ৩০০ Unacademy লার্নার্স ২০২২ সালের UPSC CSE ক্র্যাক করেছে।
Read More
জাতীয় সানস্ক্রিন দিবসে সানস্ক্রিন সম্পর্কে সচেতনতা

জাতীয় সানস্ক্রিন দিবসে সানস্ক্রিন সম্পর্কে সচেতনতা

ন্যাশনাল সানস্ক্রিন ডে পালিত হয় ২৭ মে। এটাই হল ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের বিপদ সম্পর্কে সচেতন হওয়ার সঠিক সময়। সানস্ক্রিনের প্রধান কাজ হল ত্বককে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের স্বল্প ও দীর্ঘমেয়াদি ক্ষতির হাত থেকে রক্ষা করা। দীর্ঘসময় ধরে সূর্যের ইউভি রশ্মির প্রভাবে থাকলে ত্বকের নানারকম সমস্যা দেখা দিতে পারে। ডাঃ শ্রাবণী ঘোষ জোহা জানান, সানস্ক্রিন ত্বককে স্কিন ক্যান্সার ও প্রিম্যাচিওর এজিং থেকে রক্ষা করতে পারে। বেশিক্ষণ সূর্যের আলোয় থাকলে সানস্পট ও অন্যান্য ক্ষতির আশঙ্কা থাকে। ডার্মাটোলজি অনুসারে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন হয় সানবার্ন, ফ্রেকলিং, ডিসকালারেশন, ফটো এজিং, স্কিন ক্যান্সার, ফটোটক্সিক/ ফটো অ্যালার্জিক রিঅ্যাকশন, ফটো সেন্সিটিভিটি ডিজিজ ও পোস্ট-ইনফ্লেমেটরি হাইপার পিগমেন্টেশনের ক্ষেত্রে। সানস্ক্রিন বেছে নেওয়ার…
Read More
কিতাব লাভার্সের বইমেলা শুরু হচ্ছে ২৫ মে

কিতাব লাভার্সের বইমেলা শুরু হচ্ছে ২৫ মে

কলকাতায় একটি চারদিনের বইমেলার আয়োজন করেছে ‘কিতাব লাভার্স’। স্বল্পমূল্যে বই বিক্রয়ের জন্য কিতাব লাভার্স সুপরিচিত। বইমেলা শুরু হচ্ছে ২৫ মে থেকে। কলকাতার বালিগঞ্জে গড়িয়াহাট রোডের ডেভার টেরেসে সিঙ্ঘি প্যালেসে এই বইমেলা হবে ২৮ মে পর্যন্ত। বইমেলায় বিভিন্ন ধরণের ১০ লক্ষেরও বেশি নতুন ও পূর্বপ্রকাশিত বই থাকবে। কিতাব লাভার্সের বইমেলার বিশেষত্ব হল, এখানে ‘লোড দ্য বক্স’ নামের একটি মজাদার ব্যবস্থা থাকবে। মেলায় আগত গ্রাহকরা এককালীন মূল্যে একটি বাক্স কিনে নিতে পারবেন ও তাতে যত ধরবে তত বই ভরে নিতে পারবেন। বাক্সগুলি তিনটি সাইজে পাওয়া যাবে – দাম ১১৯৯ টাকা থেকে ২৯৯৯ টাকা। ২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকে কিতাব লাভার্স এপর্যন্ত…
Read More
সম্পূর্ণরূপে উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন দিয়ে তৈরি Naked Veggie Taco

সম্পূর্ণরূপে উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন দিয়ে তৈরি Naked Veggie Taco

বিশ্বের শীর্ষস্থানীয় মেক্সিকান ইন্সপায়ারড রেস্তোরাঁ ব্র্যান্ড TACO BELL ভারতীয় খাদ্য রসিক ভেজ গ্রাহকদের কথা মাথায় রেখে উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন Naked Veggie Taco লঞ্চ করেছে। উল্লেখ্য, TACO BELL-এর Naked Chicken Taco ভারতীয়দের কাছে ভীষণ জনপ্রিয়। সেই কথা মাথায় রেখেই প্রোটিন ভ্যালু ও স্বাদ অপরিবর্তিত রেখে রেস্তোরাঁয় সম্পূর্ণ উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন Naked Veggie Taco এনেছে TACO BELL। দেশ জুড়ে TACO BELL-র সমস্ত রেস্তোরাঁয় Naked Veggie Taco পেপসির সাথে পাওয়া যাচ্ছে মাত্র ১৯৯ টাকায়। Naked Veggie Taco-র প্রতি খাদ্য রসিকদের আকৃষ্ট করতে #GetNaked-এর মাধ্যমে একটি ডিজিটাল ক্যাম্পেনও চালু করছে TACO BELL। এই ক্যাম্পেনের মাধ্যমে TACO BELL-এর লক্ষ হল পিৎজা এবং ফ্রায়েড চিকেনের পরিবর্তে সদ্য লঞ্চ…
Read More
ত্বকের যত্নের জন্য অ্যামওয়ের হাইড্রেটিং অ্যান্ড ব্যালান্সিং রেঞ্জ

ত্বকের যত্নের জন্য অ্যামওয়ের হাইড্রেটিং অ্যান্ড ব্যালান্সিং রেঞ্জ

ভারতের অন্যতম অগ্রণী এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া এক নতুন স্কিনকেয়ার রেঞ্জ লঞ্চ করল - হাইড্রেটিং অ্যান্ড ব্যালান্সিং রেঞ্জ বাই আর্টিস্ট্রি স্কিন নিউট্রিশন। নতুন রেঞ্জের প্রোডাক্টগুলিতে এমনসব উপাদান ব্যবহার করা হয়েছে যেগুলি ত্বকের তারুণ্য ধরে রাখে, তরতাজা ভাব, সমতা ও আর্দ্রতা বজায় রাখে। অ্যামওয়ের নিউট্রিলাইট ফার্মগুলি থেকে সংগৃহিত উদ্ভিদভিত্তিক ও পরীক্ষিত উপাদানগুলি সবরকম দূষণমুক্ত। এই রেঞ্জের প্রোডাক্টগুলি ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে ৩৫০% বাড়িয়ে দেয় যাতে বয়সজনিত দাগছোপ দূরে থাকে। অ্যামওয়ে ইন্ডিয়ার সিএমও অজয় খান্না জানান, দ্বিতীয় পর্যায়ের আর্টিস্ট্রি স্কিন নিউট্রিশন ‘হাইড্রেটিং অ্যান্ড ব্যালান্সিং রেঞ্জ’ পেশ করতে পেরে তারা আনন্দিত বোধ করছেন। এতে রয়েছে সাতটি প্রোডাক্ট। এগুলি অ্যামওয়ের নিউট্রিলাইট ফার্মগুলি…
Read More
দেশের কয়েকটি শহরকে শর্টলিস্ট করেছে HAL

দেশের কয়েকটি শহরকে শর্টলিস্ট করেছে HAL

গুয়াহাটির APRO ট্রেনিং গ্রাউন্ডে EnJogo-র পরিচালনায় দল নির্বাচনের জন্য ২৭ মে ট্রায়ালের আয়োজন করেছে HAL ফুটবল ক্লাব। টেকনিক্যাল টিম ফুটবলের জনপ্রিয়তার উপর ভিত্তি করে ট্রায়াল পরিচালনা করতে এবং FC দলের জন্য সেরা খেলোয়াড় নির্বাচন করতে ভারতীয় কয়েকটি শহরকে শর্টলিস্ট করেছে HAL। বলাবাহুল্য, স্টেট সুপার ডিভিশন লিগ এবং তার উপরে বা জুনিয়র বা সিনিয়র ন্যাশনাল ক্যাম্প বা ২য় ডিভিশন I - লীগ/ I - লীগ/ ISL-এ প্রতিনিধিত্ব করেছেন এমন খেলোয়াড়দের  এই FC দল নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে HAL। নির্বাচিত খেলোয়াড়রা এক বছরের চুক্তি, ২০,০০০- ৩৫,০০০ মাসিক  স্টাইপেন্ড, ট্রেন ভাড়া এসি ৩ টায়ার, বিনামূল্যে থাকার ব্যবস্থা, চিকিৎসা বীমা এবং অন্যান্য অনেক সুবিধা…
Read More
ছয়টি ভেষজ পাওয়ার-প্যাক লঞ্চ করেছে নাইকা

ছয়টি ভেষজ পাওয়ার-প্যাক লঞ্চ করেছে নাইকা

চুলের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য জাহ্নবী কাপুরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে একটি নতুন ক্যাম্পেন চালু করেছে Nykaa Naturals। যার ট্যাগ লাইন হল- ‘ইন্ডিয়ান হেয়ার কেয়ার = নাইকা ন্যাচারাল হেয়ার কেয়ার’। ভারতীয় চুলের সমস্যা সমাধানে ঐতিহ্যগতভাবে ভেষজ উপায় ছয়টি পাওয়ার-প্যাকের মিশ্রণ এনেছে Nykaa Naturals। যা হার্ড ওয়াটার, দূষণ, আর্দ্রতা, ক্ষতিকারক UV রশ্মি এবং ধুলোর হাত থেকে চুলকে রক্ষা করবে।  উল্লেখ্য, Nykaa Naturals-এর এই হেয়ার কেয়ার রেঞ্জটি হল বিশেষজ্ঞদের দ্বারা সমর্থিত একটি কাস্টমাইজড সমাধান। আপেল সিডার ভিনেগার, আদা, মেথি, পেঁয়াজ, আমলা, কারি পাতা, ফার্মেন্টেড রাইস ওয়াটার, কাঠকয়লা, এবং শিকাকাই ইত্যাদি দিয়ে ছয়টি পাওয়ার-প্যাকের মিশ্রণগুলি তৈরি করা হয়েছে।  যা চুলের জন্য একটি সম্পূর্ণ…
Read More
মুম্বইয়ে তৃতীয় জি২০ ইসিএসডব্লিউজি মিটিং চলছে

মুম্বইয়ে তৃতীয় জি২০ ইসিএসডব্লিউজি মিটিং চলছে

ভারতের জি২০ প্রেসিডেন্সির সময়কালে তৃতীয় জি২০ এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবল ওয়ার্কিং গ্রুপ (ইসিএসডব্লিউজি) মিটিং মুম্বইয়ে শুরু হয়েছে ২১ মে থেকে। তিনদিনের এই মিটিংয়ের প্রধান আলোচ্য বিষয় ব্লু ইকোনমি। ইসিএসডব্লিউজি মিটিং আরম্ভ হয়েছে একটি সাইড ইভেন্টের মাধ্যমে – জুহুতে ব্যাপকভাবে সমুদ্রতট সাফাই অভিযান। এরপর হয়েছে ‘ওসান ২০ ডায়ালগ’। মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বায়াস, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দফতরের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও জি২০ সম্মেলনে আগত বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সদস্যরা সমুদ্রতট সাফাই অভিযানে অংশগ্রহণ করেন। প্রথম দিনের সম্মেলনে ‘ব্লু ইকোনমি’র বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য তিনটি অধিবেশন হয়েছে। এরপর কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক…
Read More
মায়ানমারে সাহায্যে শুরু ‘অপারেশন করুণা’

মায়ানমারে সাহায্যে শুরু ‘অপারেশন করুণা’

গত ১৪ মে ঘূর্ণিঝড় মোকায় ভীষণ ভাবে প্রভাবিত হয় মায়ানমার। এই মোকা ছিল ক্যাটাগরি ৫-এর ঘূর্ণিঝড়। গত ১০ বছরের মধ্যে এত তীব্র গতির ঘূর্ণিঝড়  মায়ানমারে আঘাত আনেনি। মোকার তীব্রতায় প্রায় ১০০ জনের বেশি মৃত্যু হয়েছে মায়ানমারে। প্রাকৃতিক বিপর্যয়ে বিধস্ত মায়ানমারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। 'অপারেশন করুণা'-র মাধ্যমে ৪০ টনেরও বেশি ত্রাণ সামগ্রী নিয়ে  ১৮ মে ভারতীয় নৌবাহিনীর তিনটি জাহাজ-আইএনএস শিবালিক, আইএনএস কামোর্তা এবং আইএনএস সাবিত্রী ইয়াঙ্গুনে পৌঁছেছে। ত্রাণে রয়েছে জরুরী খাদ্য সামগ্রী, তাঁবু, প্রয়োজনীয় ওষুধ, জলের পাম্প, বহনযোগ্য জেনারেটর, কাপড়, স্যানিটারি এবং স্বাস্থ্যবিধি আইটেম ইত্যাদি। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর চতুর্থ জাহাজ আইএনএস ঘড়িয়াল, জরুরি ওষুধ এবং মেডিকেল কিট সহ…
Read More
পঞ্চম জি২০ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনিশিয়েটিভ গ্যাদারিং সম্মেলন

পঞ্চম জি২০ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনিশিয়েটিভ গ্যাদারিং সম্মেলন

জি২০ রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনিশিয়েটিভ গ্যাদারিংয়ের (আরআইআইজি) পঞ্চম সম্মেলন হল দিউয়ে (দমন ও দিউ, দমন, নগর হাভেলি)। ভারতের জি২০ প্রেসিডেন্সির অধীনে অনুষ্ঠিত আরআইআইজি’র প্রথম দিনের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভারতের জি২০ শেরপা অমিতাভ কান্ত ভাষণ দেন। তিনি তাঁর ভাষণে স্থায়ী ব্লু ইকোনমি বিষয়ে তার মতামত ব্যক্ত করেন। দিউয়ের প্রশাসক প্রফুল্ল কে প্যাটেলও উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। আরআইআইজি’র প্রথম দিনের সম্মেলনে চারটি অধিবেশন হয়েছে। আলোচ্য বিষয় ছিল ‘আন্ডারস্ট্যান্ডিং ব্লু ইকোনমি – সায়েন্স অ্যান্ড সার্ভিস’ এবং ‘ব্লু ইকোনমি ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি পারস্পেক্টিভ’। দুইদিনের সম্মেলনে স্থায়ী ব্লু ইকোনমি গড়ে তোলার পন্থাপদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে। এই সম্মেলনে ৩৫ জনেরও বেশি বিদেশী প্রতিনিধি এবং ৪০ জন…
Read More