14
Nov
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার পরই সামনে উঠে আসে মেডিক্যাল কলেজে থ্রেট কালচার ইস্যু। এবার সেরমই এক মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ ছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজে থ্রেট কালচার চালাচ্ছেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। আর তাদের হাতে লাগাতার হেনস্থার শিকার সিনিয়র ডাক্তারদের একাংশ। মামলা হয় কলকাতা হাইকোর্টে। এদিন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা উঠলে রিপোর্ট তলব করেন বিচারপতি। আগামী ১৯ নভেম্বর এই রিপোর্ট জমার নির্দেশ আদালতের। মামলাকারীর অভিযোগ ছিল, আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তার ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদের সময় শাসক দলের ঘনিষ্ঠ কিছু জুনিয়র ডাক্তার তাদের হুমকি দিতে শুরু দেয়!
