west bengal

কিছুটা বাড়লেও আজও নিয়ন্ত্রনেই রইলো সংক্রমনের সংখ্যা

কিছুটা বাড়লেও আজও নিয়ন্ত্রনেই রইলো সংক্রমনের সংখ্যা

দেশে করোনার দ্বিতীয় ধাক্কা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ। ৬০ হাজারের ঘরে নেমে যাওয়ার পর গত দু’দিনে কিছুটা বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। যা বেশ কিছুটা অস্বস্তিকর। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষেরও বেশি। অন্যদিকে নতুন করে মৃ্ত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩ হাজার ৫৭০ জন। করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর একটা সময় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু ক্রমাগত সচেতনতার প্রচার, কড়া বিধি নিষেধ এবং টিকাকরণের ফলে…
Read More
ভোগান্তি কলকাতাবাসীর, জলমগ্ন কলকাতা

ভোগান্তি কলকাতাবাসীর, জলমগ্ন কলকাতা

রাতভর টানা বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জলমগ্ন কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। আবহাওয়ার উন্নতির আপাতত কোনও আশা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই বৃষ্টি। সঙ্গে সকাল সাতটা পর্যন্ত গঙ্গায় জোয়ার ছিল। কলকাতা উত্তর থেকে দক্ষিণ-- জল জমে যায় বহু রাস্তায়। জল থইথই করছে বেহালা, সার্দান অ্যাভিনিউয়ের মতো জায়গায়। সকালে রাস্তায় বেরিয়ে জলযন্ত্রণার মুখে পড়তে হয়েছে শহরবাসীকে। কলকাতা পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, একাধিক লকগেট খুলে দেওয়া হয়েছে। দ্রুত জল নেমে যাবে। তবে জল নামতে বেশ কিছুটা সময় লাগবে। তবে এখনই বৃষ্টি কমবে না বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। উল্টে,…
Read More
জলপাইগুড়িতে চা শ্রমিকদের হাজিরা ১৬১ থেকে বেড়ে হল ১৮৭ টাকা

জলপাইগুড়িতে চা শ্রমিকদের হাজিরা ১৬১ থেকে বেড়ে হল ১৮৭ টাকা

কোভিড পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে শ্রমিকদের হাজিরা বাড়লো ২৬ টাকা। বুধবার শহরের কদমতলা সংলগ্ন পাটগোলা সমিতির অফিসে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা পর চুক্তি অনুযায়ী ২৬ টাকা মজুরি বাড়লো। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, "জলপাইগুড়ি জেলা ও কোচবিহার জেলার প্রায় ৩০ হাজার ক্ষুদ্র চা বাগান যে গুলো ২৫ একরের অবদি। সেই চাবাগান গুলোতে আজকে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে শ্রমিকদের প্রতিনিধি দের নিয়ে চুক্তি সম্পাদিত হল। ২৬ টাকা হাজিরা বাড়লো। আগে হাজিরা ছিল ১৬১। বেড়ে হাজিরা হল ১৮৭ টাকা। দ্রব্য মূল্য বৃদ্ধির মুখে শ্রমিকদের হাজিরা বাড়ানো হল। এরফলে জলপাইগুড়ি কোচবিহারের জেলার প্রায় ৬০…
Read More
২১ লক্ষ টাকার গাঁজা উদ্ধার ফুলবাড়ির জটিয়াকালি এলাকা থেকে

২১ লক্ষ টাকার গাঁজা উদ্ধার ফুলবাড়ির জটিয়াকালি এলাকা থেকে

মঙ্গলবার রাত্রে গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ির জটিয়াকালি এলাকা থেকে একটি পিকআপ ভ্যান থেকে ১৫৬ কেজি গাজা উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আটক করা হয় গাজা বোঝাই পিক আপ ভ্যানটিকে। পিকআপ ভ্যানে থাকা কাঠের ভুষির নিচে চেম্বারে মেলে মোট ২৮ প্যাকেট গাঁজা। গ্রেফতার করা হয় অর্জুন সুত্রধর নামে এক যুবককে। পুলিশ সুত্রে জানাগেছে গাজার আনুমানিক বাজার মুল্য প্রায় ২১ লক্ষ টাকা। কোচবিহার জেলা থেকে বারাসাতের উদ্দেশ্যে গাঁজা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
পুলিশের সততায় হারানো টাকা ফিরে পেলেন জলপাইগুড়ির এক বাসিন্দা

পুলিশের সততায় হারানো টাকা ফিরে পেলেন জলপাইগুড়ির এক বাসিন্দা

করোনা প্রতিষেধক টিকা নিতে এসে পাঁচ হাজার টাকা হারিয়ে যায় এক প্রবীণের। ওই টাকা দিয়ে জামাই ষষ্ঠীর বাজার সারার পরিকল্পনা ছিল তাঁর। হারিয়ে যাওয়া টাকা ফেরত পাবেন এমনটা আশা করেননি জলপাইগুড়ি নতুন পাড়ার এক বেসরকারি আবাসনের বাসিন্দা বিবেকানন্দ ভট্টাচার্য। অবসরপ্রাপ্ত সরকারি স্বাস্থ্য কর্মী বিবেকানন্দ বাবু টিকা নিতে পেরে খুশি হলেও টাকা হারিয়ে যাওয়ার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। ষষ্ঠীর বাজার করবেন কিভাবে? এই দুশ্চিন্তায় তিনি শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। শহরের কংগ্রেস পাড়ার টিকাকরণ শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ কনস্টেবল বাবলু বাসফোর পাঁচ হাজার টাকা কুড়িয়ে পান টিকাকরণ শিবির চত্বরে। দ্রুত ওই টাকা কর্তব্যরত চিকিৎসকের কাছে জমা দেন…
Read More
পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন হেমতাবাদের কংগ্রেস কর্মীদের

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন হেমতাবাদের কংগ্রেস কর্মীদের

পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক কংগ্রেস। হেমতাবাদ শহরের ঠাকুরবাড়ি এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রোডে অবস্থিত পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করে হেমতাবাদের কংগ্রেস কর্মীরা। বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ, প্রবীন কংগ্রেস নেতা তিলকতীর্থ ভৌমিক সহ অসংখ্য কংগ্রেস নেতা কর্মীরা। হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক বলেন, প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি ঘটে চলেছে ডিজেল ও পেট্রোলের। একশো টাকা ছুঁই ছুঁই পেট্রোল কিনতে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। অপরদিকে ডিজেলের দাম ক্রমশ উর্দ্ধমুখী…
Read More
অক্সিজেনের অপচয় রুখতে তৎপর হল রাজ্য সরকার

অক্সিজেনের অপচয় রুখতে তৎপর হল রাজ্য সরকার

গত এক বছরের বেশি সময় ধরে দেশে তান্ডব চালাচ্ছে করোনা। গত বছরের থেকে চলতি বছরে আরও বেশি করে জাকিয়ে বসেছে দেশে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ আরও মারাত্মক আকার ধারণ করেছিল দেশে। চারিদিকে হাহাকার চিত্র দেখা দিয়েছিল। এমনকি হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের সঙ্কটও দেখা গেছে। সবচেয়ে বড় সঙ্কট হয়ে উঠেছিল অক্সিজেনের অভাব৷ কিন্তু এবার সরকারি হাসপাতালেই অক্সিজেনের ব্যাপক অপব্যবহারের অভিযোগ উঠল৷ স্বাস্থ্য দফতরের নজরদারিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রয়োজনে অক্সিজেন পাচ্ছে না রোগী। কিন্তু যাদের অক্সিজেন প্রয়োজন নেই তাদের দেওয়া হচ্ছে লিটার লিটার অক্সিজেন। এমনই একগুচ্ছ বেনিয়ম এবং গাফিলতির ঘটনা সামনে এল রাজ্যের বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষকরা রাজ্যের বিভিন্ন…
Read More
মালদায় পুকুর থেকে এক মাছ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

মালদায় পুকুর থেকে এক মাছ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

পুকুর থেকে এক মাছ ব্যবসায়ীর রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কালিভাষা এলাকায়। মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানতে পেরেই খবর দেয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ। তবে এটি খুন না আত্মহত্যা সে ব্যাপারে এখনও পরিষ্কার করে পুলিশ কিছু জানাতে পারেনি।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মানিক চৌধুরী বয়স (৪৮)। পেশায় সে একজন মাছ ব্যবসায়ী। তার বাড়ি হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীনগর গ্রামে। মাছ ধরার উদ্দেশ্যে কালীভাষা এলাকার একটি…
Read More
জায়গা দখলের লোভে দাদার ওপর হামলা করল ভাই

জায়গা দখলের লোভে দাদার ওপর হামলা করল ভাই

বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার সকাালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজোল থানার উত্তর রহিমপুর এলাকায়। এই ঘটনার পর আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে হামলাকারী ভাইয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দাদা।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম আজাদ হোসেন(৪৫)। তার বাড়ির পাশে রয়েছে ভাই সাজ্জাদ হোসেনের বাড়ি। দীর্ঘদিন ধরে দাদা সাথে ভাইয়ের সাথে জায়গা দখলকে কেন্দ্র করে মাঝেমধ্যেই বিবাদ লেগেই থাকত। গতকালকে দাদা আজাদ হোসেনের বাড়ির সীমানা পাঁচিল প্লাস্টার করা হয়। এদিন সকালে ভাই সেই বাড়ির পাঁচিলের পাশে…
Read More
দলগাঁও চা বাগান এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ: মৃত ১, আহত ১

দলগাঁও চা বাগান এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ: মৃত ১, আহত ১

মর্মান্তিক দুর্ঘটনার কবলে ম্যাজিক ও ক্যান্টার। দুর্ঘটনার ফলে মৃত এক, গুরুতর জখম এক। ঘটনাটি ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার আনুমানিক ভোর ৫টা নাগাদ একজন পুরুষ ও মহিলা ম‍্যাজিক গাড়িতে জটেশ্বর বাজারে সবজি কিনতে যাচ্ছিল, অপরদিকে ফালাকাটা থেকে বীরপাড়া মুখে একটি বড় গাড়ি যাওয়ার পথে দলগাও চা বাগান এলাকায় উভয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে ছোট গাড়িতে থাকা এক মহিলার মৃত্যু হয় এবং ছোট গাড়ির চালককে আশঙ্কাজনক অবস্থায় বীরপাড়া রাজ‍্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরে শিলিগুড়ি রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুটি গাড়ি উদ্ধার করে জটেশ্বর…
Read More