west bengal

বাংলা সিকিম রেলপথ সম্প্রসারণ প্রকল্পের কাজে দুর্ঘটনা

বাংলা সিকিম রেলপথ সম্প্রসারণ প্রকল্পের কাজে দুর্ঘটনা

বাংলা সিকিম রেলপথ সম্প্রসারণ প্রকল্পের কাজে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু। আহত হয়েছেন আরও চার জন। মল্লির কাছে বৃহস্পতিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। সেবক-সিকিম রেলপথ সম্প্রসারণ- একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে বাংলার সঙ্গে সিকিমের সরাসরি রেলপথে যোগাযোগ করা সম্ভব হবে। পরবর্তীকালে এই রেলপথ নাথুলা পর্যন্ত বিস্তৃত হবে বলে স্থির রয়েছে। এই রেলপথ বাস্তবায়িত হলে সিকিম থেকে পণ্য আদানপ্রদানের ক্ষেত্রেও যথেষ্ট সুবিধা হবে। ২০২৩ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। পাহাড় কেটে গুহার মধ্যে দিয়ে রেলপথ সম্প্রসারিত করা হচ্ছিল। গত কয়েকদিন যাবৎ শিলিগুড়িতে ও পাহাড়ে টানা বৃষ্টি চলছে। এর মাঝেই জোর কদমেই চলছিল কাজ। আর তার মাঝেই বিপত্তি। এলো…
Read More
মালদার বিখ্যাত আম এবার দিল্লিতে

মালদার বিখ্যাত আম এবার দিল্লিতে

মালদার সুবিখ্যাত আম এবারে পাড়ি দিল ভারতবর্ষের রাজধানী দিল্লি। রাজ্য সরকারের সহযোগিতায় এবং মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার আনন্দবিহার ট্রেনে করে প্রায় পাঁচ টন আম পাড়ি দেয় দিল্লি। পশ্চিমবঙ্গ তথা মালদার আম বাজার ধরে রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে মালদা রেলস্টেশনে উপস্থিত ছিলেন ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এই বিষয়ে ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, মালদা জেলার আম জগৎ বিখ্যাত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় আজ মালদার সুবিখ্যাত ল্যাংড়া এবং হিমসাগর আম কোভিড বিধি মেনে পাড়ি দিল দিল্লির বঙ্গভবনে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মালদার আমের স্বাদ…
Read More
আবারও উঠলো অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে

আবারও উঠলো অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে

আগে থেকেই রাজ্যের রাজ্যপালের বিরোধী ছিল রাজ্যের শাসকদল। উঠেছিলো একাধিক অভিযোগ। বারংবার অভিযোগের আঙুল উঠেছে একে অপরের বিরুদ্ধে। রাজ্যপালকে সরানোর অনুরোধে চিঠিও গেছে প্রধানমন্ত্রীর কাছে। রাজ্যের শাসকদলের পরে এবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হল রাজ্যের বামফ্রন্টও। বামফ্রন্টের বৈঠকে অভিযোগ সমেত এবার উঠে এল রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম। জগদীপ ধনকড়ের বিরুদ্ধে সুর সপ্তমে তোলার সিদ্ধান্ত নিল বাম নেতৃত্ব। একুশের নির্বাচনের আগে বারবার যে রাজ্যপালের দ্বারস্থ হতো জোট নেতৃত্ব সেই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সুর সপ্তমে তোলার সিদ্ধান্ত নিল বামেরা। রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করছেন বলে অভিযোগ তাঁদের। ইতিমধ্যে রাজ্যের শাসকদল তাঁর নাম দিয়েছে পদ্মপাল। এবার বামেরাও একই পথে হাঁটল। আগামী ২৪ জুন থেকে…
Read More
চলতি সপ্তাহ থেকে পরের সপ্তাহে পেছানো হল একুশে বিধানসভা ভোটের ফলাফল মামলার দিন

চলতি সপ্তাহ থেকে পরের সপ্তাহে পেছানো হল একুশে বিধানসভা ভোটের ফলাফল মামলার দিন

ভোটের পরেও সরগরম রাজ্য রাজনীতি। ভোট মিটলেও মেটেনি তার পরবর্তী চিত্র। একুশে বিধানসভা ভোট - এর ফলাফল জন্য নিয়ে নন্দীগ্রামের জল এবার হাইকোর্টে। নন্দীগ্রামের নির্বাচনী ফলাফল নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি আজ হল না কলকাতা হাই কোর্টে। পিছিয়ে গেল মামমলার শুনানি। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আগামী সপ্তাহ পর্যন্ত শুনানি পিছিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ। আবেদনকারী সশরীরে এজলাসে না থাকার কারণেই এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। জবাবে মমতার আইনজীবী জানান, নিয়ম মেনেই চলা হবে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় কারচুপি হয়েছে। এই…
Read More
স্বস্তি দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

স্বস্তি দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

আরও নিম্নমুখী হল রাজ্যের করোনা গ্রাফ। শুক্রবারের করোনা পরিস্থিতিতে রয়েছে বেশ কিছুটা স্বস্তির চিত্র। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২,৪৮০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। ৭৩ দিন পর ৮ লক্ষের নীচে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৮৯ হাজার মানুষ। দৈনিক সংক্রমণের পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও। করোনায় প্রাণ হারিয়েছেন ১,৫৮৭ জন। যা বেশ খানিকটা স্বস্তির। ১৮ এপ্রিলের পর থেকে দেশে মৃত্যুর হার ছিল উর্ধ্বমুখী। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট মৃত ৩,৮৩,৪৯০ জন। টিকাকরণ করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র ভ্যাক্সিনেশন। এখনও…
Read More
জামাই ষষ্ঠীতে জামাইয়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ফালাকাটায়

জামাই ষষ্ঠীতে জামাইয়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ফালাকাটায়

জামাই ষষ্ঠীতে প্রথম শ্বশুরবাড়ি এসে মৃত্যু হলো এক জামাইয়ের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সংশ্লিষ্ট এলাকার নিমাই দেবনাথের বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে আসে ময়নাগুড়ি ব্লকের মধ্য খাগড়া বাড়ি এলাকার বছর ৩০ এর মিঠুন সরকার নামে মেয়ের জামাই। রাতে খাওয়া দাওয়ার পর হটাৎ পেটের সমস্যা তৈরি হয়। দুই তিন বার পায়খানা করার পর অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয় চিকিৎসকের কাছ থেকে গ্যাসের ট্যাবলেট এনে খাওয়ানোর পর কিছুটা সুস্থ অনুভব করে বলে খবর। বৃহস্পতিবার ভোরবেলা ফের অসুস্থ অনুভব করায় তাকে সকালে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে…
Read More
শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট

শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট

আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত এক ব্যাক্তিকে গ্রেফতার করলো শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তদন্তের স্বার্থে ১৪ দিনের রিমান্ডের আবেদন। গোপন সুত্রের খবরের ভিত্তিতে বুধবার এন জে পি থানার অন্তর্গত ভালোবাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত ব্যাক্তিকে গ্রেফতার করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। পুলিশ সুত্রে জানা গেছে ধৃত ব্যাক্তি দানেশ মহম্মদ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা। কোন অপরাধমুলক কাজ সংগঠিত করতে শিলিগুড়ি এসেছিল সে। তার কাছ থেকে উদ্ধার হয় ৭ এমএম এর একটি অটোমেটিক পিস্তল, দুই রাউন্ড কার্তুজ ও দুটি ম্যাগাজিন ও একটি মোবাইল। ধৃত ব্যাক্তিকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশী রিমান্ডের আবেদন জানানো হবে।
Read More
শিলিগুড়িতে প্রায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ

শিলিগুড়িতে প্রায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ

আরোও একবার বড়সর সাফল্য এনজেপি থানার পুলিশের। উদ্ধার দুটি গাড়ি সহ লক্ষাধিক টাকার গাঁজা। ঘটনায় ধৃত ৩ জন। একের পর এক বড়সর সাফল্য মান বাড়িয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। বিগত কয়েকমাসে শুধু নেশার দ্রবই নয়,আগ্নেয়াস্ত্র উদ্ধারেও সক্ষম হয়েছে তারা। তাদের এমন সাফল্য সুনাম কুড়িয়েছে পুলিশ কমিশনারের কাছেও।গত মঙ্গলবার ১৫৬ কিলো অর্থাৎ প্রায় ২১ লক্ষ টাকার গাজা উদ্ধার করার পর ২৪ ঘন্টা পার হতে না হতেই আবারও প্রায় ১২০ কেজি গাঁজা উদ্ধার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। যার বাজার মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা। পুলিশ সুত্রে জানা গেছে, কোচবিহার থেকে দুটি ওয়াগনর গাড়ি গাঁজা নিয়ে ফুলবাড়ি…
Read More
উত্তর দিনাজপুরে স্বর্নলঙ্কার নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল এক দূস্কৃতী

উত্তর দিনাজপুরে স্বর্নলঙ্কার নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল এক দূস্কৃতী

এক দূস্কৃতী স্বর্নলঙ্কার নিয়ে পালাতে গিয়ে গ্রামবাসীরা তাকে হাতেনাতে ধরে ফেলে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার পাটইর গ্রামে। দূস্কৃতীর পরিচয় জানা যায়নি। আহত ওই দুস্কৃতিকে চিকিৎসার জন্য হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। পরিবারসূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার পাটইর গ্রামের বাসিন্দা কৈলাস রাজবংশী সকালে ঘুম থেকে উঠে শৌচাগারে গিয়েছিলেন। এই অবস্থায় ঘর ফাঁকা থাকার সুযোগে এক দুস্কৃতি কৈলাশবাবুর ঘরের জানালা দিয়ে হাত বাড়িয়ে স্বর্নালঙ্কার নিয়ে চম্পট দেয়। কৈলাসবাবু শৌচাগার থেকে ঘরে এসে স্বর্নালঙ্কার দেখতে না পেয়ে বাইরে বের হন। দুস্কৃতি তাকে দেখে পালিয়ে যাবার চেষ্টা করে। কৈলাশবাবুর চিৎকারে ছুটে…
Read More
অবশেষে স্বস্তি দিয়ে ঘোষিত হল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের সময়

অবশেষে স্বস্তি দিয়ে ঘোষিত হল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের সময়

অবশেষে মিলল স্বস্তি। চিন্তা মিটলো পড়ুয়াদের। করোনা অতিমারীর জেরে দীর্ঘদিন ধরে বন্ধ বিদ্যালয় ও বারংবার পিছিয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া। মাধ্যমিক উচ্চমাধ্যমিক বাতিলের কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মূল্যায়ন কীভাবে হবে, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে আগামিকাল (শুক্রবার) চূড়ান্ত ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং শিক্ষা দফতর। স্পষ্ট হবে গোটা বিষয়। সেইসঙ্গে তিনি জানান, জুলাইয়ের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা করা হবে। প্রসঙ্গত, এবছর বাতিল হয়ে যায়, সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও। সিবিএসই বোর্ডের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বিপাকে পড়ে গিয়েছিল…
Read More