west bengal

না ফেরার দেশে পাড়ি দিলেন মুকুল পত্নী

না ফেরার দেশে পাড়ি দিলেন মুকুল পত্নী

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। বহু লড়াইয়ের পর অবশেষে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। থমকে গেল জীবনের পথ চলা। চিরতরে স্ত্রীকে হারালেন মুকুল রায়। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে জীবনবসান ঘটল তাঁর। চেন্নাইয়ের একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কিছুদিন আগেই ওনাকে কলকাতা থেকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। করোনার পর থেকেই ফুসফুসের সমস্যা চলছিল ওনার। একমো সাপোর্টে রাখা হয় তাঁকে। চেন্নাই থেকে এক দল চিকিৎসক এসে পরীক্ষা করে ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দেন। সেই মতোই চিকিৎসার জন্য কৃষ্ণাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইতেও। কিন্তু, শেষরক্ষা হল না। শেষ…
Read More
জোর বাড়ছে রাজ্যের শাসকদলের, সব জল্পনাকে সত্যি করে দল বদল করলেন প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র

জোর বাড়ছে রাজ্যের শাসকদলের, সব জল্পনাকে সত্যি করে দল বদল করলেন প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র

জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই, এবার তা সত্যি হতে চলেছে। কংগ্রেসে থাকা সত্তেও বরাবরই তিনি সমর্থন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসকদলকে। অনেক সময়ই তাকে পাশে পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই থেকেই জল্পনার সূত্রপাত। এবার সেসবে গুঞ্জনে ইতি টেনে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রণবপুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। জঙ্গিপুরের প্রাক্তন সাংসদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দিলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখানে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই কংগ্রেসের সঙ্গে বহু বছরের সম্পর্ক ছিন্ন করে রাজনৈতিক কেরিয়ারের নতুন পথে পা রাখলেন অভিজিৎ মুখোপাধ্যায়। যোগদান পর্বে ছিলেন, তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন ধরেই তৃণমূলের…
Read More
ভুয়ো টিকাকাণ্ডে গ্রেপ্তার আরও এক

ভুয়ো টিকাকাণ্ডে গ্রেপ্তার আরও এক

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই কাণ্ডে। গ্রেফতার হলও আরও একজন। কসবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেপ্তার দেবাঞ্জন দেবের আরও এক সহযোগী। ওই ব্যক্তির নাম ইন্দ্রজিৎ সাউ। ওই ব্যক্তির বিরুদ্ধে আমহার্স্ট স্ট্রিটের সিটি কলেজে ভুয়ো টিকাকরণ শিবির আয়োজনের অভিযোগ রয়েছে। তিনিই দেবাঞ্জনকে সিটি কলেজের সেই ক্যাম্পে নিয়ে গিয়েছিলেন। তাকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে যে, কলকাতার আর কোনও স্থানে কসবার মত ভুয়ো টিকা কেন্দ্র খোলা হয়েছে বা হয়েছিল কিনা। ইন্দ্রজিৎকে জেরা করে সেসব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। ভুয়ো আইএএস দেবাঞ্জনের প্রাক্তন কর্মচারী ইন্দ্রজিৎ সাউ জানান, তিনি গত মার্চ মাসে চাকরি পান। কসবার রাজডাঙার ভুয়ো…
Read More
বিগত বেশ কয়েকদিন ধরে নিম্নমুখি রাজ্যের সংক্রমনের সংখ্যা

বিগত বেশ কয়েকদিন ধরে নিম্নমুখি রাজ্যের সংক্রমনের সংখ্যা

সুস্থ হচ্ছে বাংলা। করোনা ভাইরাস বিধি নিষেধ মানার ফল মিলছে রাজ্যে। নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ। দ্রুতই পরিস্থিতি আয়ত্তে আসবে বলে আশাবাদী রাজ্যবাসী। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন। তা ধরে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ৫ হাজার ৩৯৪ জন। রবিবার সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে উত্তর ২৪ পরগনা (১৭২ জন), পশ্চিম মেদিনীপুর (১৫৬ জন), দার্জিলিং (১২২ জন), কলকাতা (১১১ জন)। টানা কয়েকদিন ধরে রাজ্যে দৈনিক সংক্রমণ নীচের দিকে নামছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০। গত…
Read More
অতিমারী থেকে মুক্তি পেতে চলেছে দেশ

অতিমারী থেকে মুক্তি পেতে চলেছে দেশ

করোনার বিরুদ্ধে শক্ত হাতেই ব্যাটিং করছে ভারত। লকডাউনের করা বিধিনিষেধ এবং টিকাকরণকে হাতিয়ার করে অনেকটাই বাগে আনতে পেরেছে করোনা সংক্রমণকে। করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন বদলাচ্ছে দেশে। দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৭,৪৭৭ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। ভারতে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৪…
Read More
উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নতুন মোড়

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নতুন মোড়

মেধা তালিকায় বেনিয়মের অভিযোগ ওঠায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব করেছিল হাইকোর্ট। দুপুরের মধ্যে তাঁকে এজলাসে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন আদালতের নির্দেশ মেনে হাজিরও হন তিনি। উচ্চ প্রাথমিকের সাড়ে ১৪ হাজার শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গোপাধ্যায়। তিনি জানান, শূন্যপদে নিয়োগের জন্য ফের মেধা তালিকা প্রকাশ করতে হবে। ইন্টারভিউ তালিকায় অবশ্যই রাখতে হবে প্রাপ্ত নম্বর সহ বিস্তারিত তথ্য। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বার বার বেনিয়মের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ আদালত। ক্ষুব্ধ বিচারপতির কড়া মন্তব্যের নিশানায় কমিশন। ২১ জুন উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ পদে নিয়োগের জন্য তালিকা প্রকাশ করে রাজ্য। সেই নিয়োগ…
Read More
শুরুর মুখে ধাক্কা খেয়ে শেষ করতে হলো অধিবেশন

শুরুর মুখে ধাক্কা খেয়ে শেষ করতে হলো অধিবেশন

শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিতে হল ভাষণ। উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বিক্ষোভের চিৎকার উঠলো চারদিকে। চরমে পৌছালো রাজ্য রাজ্যপাল সংঘাত। বৃহস্পতিবার বিধানসভায় সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন হওয়ার কথা ছিল। নিয়ম মেনে এদিন অধিবেশন শুরু হওয়ার পর রাজ্যপালের বক্তৃতা শুরু হতেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের হইহট্টগোলে কার্যত মাঝপথে থমকে গেল রাজ্যপালের ভাষণ। চার মিনিটের মধ্যেই ভাষণ শেষ করলেন রাজ্যপাল। বেরিয়ে যেতে বাধ্য হন রাজ্যপাল। রাজ্যপালকে বিদায় জানাতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন এই ঘটনার জেরে বাজেট অধিবেশনের শুরুতেই ধাক্কা খেল গোটা কার্যপদ্ধতি। পালটা বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করাও। বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগেই থেকে…
Read More
এবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা পাবে রেশন এবং চিকিৎসা

এবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা পাবে রেশন এবং চিকিৎসা

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনার পাশাপাশি কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের। শুক্রবার এই মামলার শুনানি শুরু হয় আদালতে। মামলা শুরু হলে কোর্টের তরফে জানানো হয়, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসা ও রেশন দিতে হবে রাজ্যকে। এই ক্ষেত্রে রাজ্য প্রশাসন ও পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মামলা শুরু হতেই রাজ্যকে একাধিক বিষয়ে হাই কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। রাজ্য পুলিশের ভূমিকাতেও চরম ক্ষুব্ধ আদালত। পাশাপাশি জানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রতিটি অভিযোগের জন্য এফআইআর দায়ের করতে হবে৷ একই সঙ্গে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বয়ানও রেকর্ড করতে হবে পুলিশকে। ভোট পরবর্তী…
Read More
অতিরিক্ত খরচ কমাতে উদ্যোগী হলো রাজ্য সরকার

অতিরিক্ত খরচ কমাতে উদ্যোগী হলো রাজ্য সরকার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। তার কাছ থেকে বাদ পড়েনি বাংলাও। এই করোনা আবহে দেশের পাশাপাশি রাজ্যেও আর্থিক সংকট৷ তাই এবার এই করোনাকালে সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এবার থেকে বিমানে ইকনকিন ক্লাসে যাতায়াত করতে হবে সরকারি অফিসারদের৷ সামাজিক প্রকল্প ছাড়া অন্যান্য ক্ষেত্রে খরচ কমাতে হবে। গাড়ি, কম্পিউটার, অফিসের বিভিন্ন সরঞ্জাম কেনা যাবে না। এমনকী অফিস ভবন, আধিকারিকদের বসার ঘর সংস্কার, সাজানোয় খরচ করা যাবে না। সরাসরি জানানো হলো অর্থ দফতরের অনুমতি ছাড়া বাড়তি কোনও খরচ করা যাবে না৷ আজ শুক্রবার শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। তার ঠিক আগেই খরচে রাশ…
Read More
রাজ্য সহ চারদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজ্য সহ চারদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস

গরমের দাবদাহে থেকে একটু হলেও স্বস্তি মিলছে বঙ্গবাসীর। বিগত কদিন ধরেই রাজ্যবাসীকে গরম থেকে মুক্তি দিয়েছে বৃষ্টির আবহাওয়া। রাজ্যে ক্রমশ জোরালো হচ্ছে নিম্মচাপ অক্ষরেখার দাপট। এবার উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী নয় শুধু বরং প্রবল অতি ভারীর বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রবল বর্ষণে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। পাশাপাশি বৃষ্টির দাপট দেখবে দক্ষিণবঙ্গও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির দাপট বাড়বে মাত্রাতিরিক্তভাবে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিমপং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতিভারী বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা, বীরভূমেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামী ৪ জুলাই থেকে বৃষ্টি বাড়বে শহরে।
Read More