02
Sep
বিগত দু বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা। এর ফলে আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে রাজ্য সহ দেশকে। এই পরিস্থিতিতে সঠিকভাবে অর্থ খরচ করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রশংসা করে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। প্রশংসাপত্র এল নরেন্দ্র মোদীর সরকারের থেকে। কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস জেনারেলের ডেপুটি জেনারেল রাহুল কুমার অর্থ দপ্তরের প্রধান সচিব ড: মনোজ পন্থকে এই চিঠি দিয়ে গত অর্থবছরে রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ এবং খরচের হিসাব একশো শতাংশ মিলে গিয়েছে বলে জানিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ বিজেপি নেতারা যে অভিযোগ তোলেন, কেন্দ্রীয় সরকারের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে না সেকথা আর ধোপে টিকল না।…
