08
Sep
বিগত দেড় বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। এর ফলে এই দীর্ঘ সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সমস্ত পড়াশোনা হয়ে গেছে অনলাইনেই। এর ফলে চাপ বাড়ছে শিক্ষার্থীদের ওপর। এবার তাদের কিছুটা চাপ মুক্ত করতে নয়া সিদ্ধান্ত সিলেবাস কমিটির। প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস, জানাল সিলেবাস কমিটি। জানানো হয়েছে, প্রত্যেক শ্রেণির সিলেবাসের ভাগের তৃতীয় অধ্যায় থেকে কমানো হবে সিলেবাস। কাটছাঁট করা সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিলেবাস কমিটি। মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে সিলেবাস কমিটি। করোনা অতিমারীর প্রাদুর্ভাবের পর থেকেই রাজ্যজুড়ে বন্ধ স্কুলের দরজা। ইতিমধ্যে রাজ্য সরকারের…
