27
Sep
আবার একবার সিবিআই - এর কোপ পড়লো রাজ্যের শাসক শিবিরে৷ আইকোর চিটফান্ড মামলায় এবার মদন মিত্র ও তাঁর ছেলেকে তলব করল সিবিআই৷ মদন মিত্র ও তাঁর ছেলে স্বরূপ মিত্র দু’জনকেই সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তলব করা হয়েছে৷ আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছে স্বরূপ মিত্রকে৷ আইকোরের নথিপত্র খতিয়ে দেখে মদন মিত্র ও তাঁর ছেলের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি৷ জানা গিয়েছে, আইকোরে অফিসিয়াল ডেজিগনেশন ছিল স্বরূপ মিত্রের৷ এর আগে পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই৷ পার্থ চট্টোপাধ্যায় ও মানস ভুঁইয়ার অফিসে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই অফিসাররা৷ তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছিল৷ আইকোর চিট ফান্ড মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই…
