west bengal

বিগত সময় ধরে দৈনিক করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় রাজ্যকে চিঠি কেন্দ্রের তরফে

বিগত সময় ধরে দৈনিক করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় রাজ্যকে চিঠি কেন্দ্রের তরফে

বিগত মাস ধরে স্বস্তি দিয়ে দেশে ও রাজ্যে নিম্ন গতিতে রয়েছে করোনা সংক্রমণের সংখ্যা। কিন্তু অনেক আগে অনুমান করা হয়েছিল যে উৎসব মরসুমে এবং বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংক্রমণ বৃদ্ধি পাবে। এদিকে আবার চালু করা হয়েছে লোকাল ট্রেন। কিন্তু এই সময় যেমন আশঙ্কা করা হয়েছিল তেমন সংক্রমণে বৃদ্ধির লক্ষ্য করা যাচ্ছে না। এর সব থেকে বড় কারণ হল রাজ্যে করোনাভাইরাস পরীক্ষা কমিয়ে দেওয়া হয়েছে পুজোর পরেই। কেন এই সিদ্ধান্ত বা এখন এই ব্যাপারে কী করা উচিত সেই ব্যাপারে পরামর্শ দিয়ে রাজ্যকে চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। করোনাভাইরাস পরীক্ষা কমিয়ে দেওয়ার জন্য এখন দেশে বা রাজ্যগুলিতে সঠিক ভাইরাস পরিস্থিতির তথ্য সামনে…
Read More
ওমিক্রনের আতঙ্কের মাঝেই স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ওমিক্রনের আতঙ্কের মাঝেই স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বিগত একমাস ধরে স্বস্তি দিচ্ছে দেশের ও রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। আজ ভারত সরকার আতঙ্কের খবর শুনিয়ে বলেছে যে দেশে খোঁজ মিলেছে নতুন করোনাভাইরাস প্রজাতির। এই দুশ্চিন্তার মাঝেই বাংলার করোনা গ্রাফ নিয়ে স্বস্তি বহাল থাকল আজও। গতকালের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা আরো কম এবং সুস্থের সংখ্যা যথেষ্ট আশ্বস্ত করে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ বাংলায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১২ জনের। আর নির্দিষ্ট সময়ে করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৬৬৭ জন। সংক্রমনের শীর্ষে কলকাতা থাকলেও তুলনামূলকভাবে আজ সেখানেও সংক্রমণের মাত্রা কম। আজ শহরে আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে…
Read More
পুরভোটের সময়সীমা পেছনোয় অভিযোগ তুলেছে বিজেপি

পুরভোটের সময়সীমা পেছনোয় অভিযোগ তুলেছে বিজেপি

আরো একবার বেজেছে ভোটের দামামা। বহু টালবাহানার পর সদ্য মাত্রই নির্বাচন কমিশনের তরফে ঘোষিত হয়েছে রাজ্যে পুরভোটের সময়সীমা। চলতি মাসের ১৯ তারিখ রয়েছে কলকাতায় ভোট। কিন্তু এখন সেই নির্বাচন নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হল কারণ ইতিমধ্যে নির্বাচন স্থগিত করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বড় অভিযোগ করছেন বিজেপির আইনজীবী। তাঁর কথায়, রাজ্য নির্বাচন কমিশনের উদাসীনতার কারণেই পিছিয়ে গেছে নির্বাচন। একই সঙ্গে রয়েছে রাজ্যের চাপ। কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে বিজেপি আইনজীবী কিছু প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, দেড় বছর সময় ছিল কমিশনের চেয়ারম্যানের কাছে তখন কেন তাঁরা ইভিএম তৈরি রাখলেন না? এখন কেন তাঁরা বলছেন পরিকাঠামোর অভাব? যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন করোনা আবহে…
Read More
চলতি মাসে নিম্নচাপের দাপট রাজ্য জুড়ে

চলতি মাসে নিম্নচাপের দাপট রাজ্য জুড়ে

ডিসেম্বর মাসের শুরু তাও শীতের দেখা নেই রাজ্য জুড়ে৷ শীতের আমেজ ভেস্তে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা৷ শনিবার ওডিশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলছে ঘূর্ণিঝড়৷ যার ধাক্কায় বৃষ্টিতে ভাসতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণা সহ আরও কিছু জেলা৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷  দক্ষিণ তাইল্যান্ড ঘনীভূত হয়েছে এই নিম্নচাপ৷ যা বুধবার অন্দামান সাগরে অবস্থান করবে। পরে সেটি ধীরে ধীরে সেটি বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ২ ডিসেম্বর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলের দিকে এগিয়ে যাবে বলে পূর্বাভাস৷  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ওডিশা-অন্ধ্র উপকূলের কাছে এসে পৌঁছবে এই ঘূর্ণিঝড়৷ এর প্রভাব পড়বে বাংলার উপরেও৷…
Read More
রাজ্যের গেরুয়া শিবিরের তরফে প্রকাশিত হলো পুরভোটের প্রার্থী তালিকা

রাজ্যের গেরুয়া শিবিরের তরফে প্রকাশিত হলো পুরভোটের প্রার্থী তালিকা

এক এক করে রাজ্যের সব রাজনৈতিক দল প্রকাশ করছে তাদের পুরভোটের প্রার্থী তালিকা৷ এবার অবশেষে কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ ভোটের নির্ঘন্ট প্রকাশ করার পরেই সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট৷ ওই দিন রাতেই তালিকা প্রকাশ করে তৃণমূল৷ কিন্ত বিজেপি কবে তালিকা প্রকাশ করবে তা নিয়ে জল্পনা চলছিল৷ তবে সোমবার প্রার্থী তালিকা প্রকাশ হতা পারে বলে ইঙ্গিত মিলেছিল৷ সেই মতোই কলকাতা পুরভোটের তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির৷ এদিন শমীক ভট্টাচার্য বলেন, ‘‘কলকাতা-হাওড়া সহ সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম৷ আদালতের দুর্বোধ্য অবস্থানের কারণে একতরফা ভাবে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হল এবং কলকাতায়…
Read More
পুরভোটের প্রচারে পর্ব শুরু হয়েছে রাজ্যে

পুরভোটের প্রচারে পর্ব শুরু হয়েছে রাজ্যে

আগামী মাসেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে পুরভোট ৷ ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট৷ জোড় কদমে শুরু হয়ে গিয়েছে প্রচার৷ এদিন সকাল থেকে ৮২ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরলেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ পুরভোটের প্রার্থী হয়ে আজ থেকেই প্রচার শুরু করলেন ফিরহাদ৷ সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ও দলীয় কর্মীরা৷ চেতলা বাজারে জনসংযোগ সারলেন তিনি৷ কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর আজই প্রথম প্রচার শুরু ফিরহাদের৷ তাঁর কথায়, এটা তাঁর নিজের জায়গা৷ তাই পুরভোট নিয়ে তিনি আশাবাদী নন, বরং জয়ের বিষয়ে নিশ্চিত৷ চেতলা বাজারে আসা মানুষের সঙ্গে তিনি কথাবার্তা বলেন৷ চেতলায় নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তিনি৷ কলকাতা পুরসভার ৭১ নং ওয়ার্ডের তৃণমূল…
Read More
চলতি মাস শেষ হতে চললেও দেখা নেই শীতের

চলতি মাস শেষ হতে চললেও দেখা নেই শীতের

নভেম্বর শেষ হলেও দেখা নেই শীতের৷ নিম্নচাপের ধাক্কায় চড়তে থাকে পারদ৷ শীতের আমেজ হারিয়ে ফের গরমে অস্থির কাণ্ড৷ প্রকৃতির এই খামখেয়ালিপনায় ধন্দে পড়েছিল মানুষ৷ কবে জাঁকিয়ে বসবে শীত? সেই অপেক্ষাতেই প্রহর গুনছিল রাজ্যবাসী৷ শীতপ্রেমীদের জন্য সুখবর দিল আবহাওয়া দফতর৷ আজ থেকে ফের ফিরবে শীতের আমেজ৷   নভেম্বরের শেষ হতে চলছে৷ এখনও শীত না আসায় মন খারাপ অনেকেরই৷ তবে এবার জাঁকিয়ে বসবে শীত৷ চলতি সপ্তাহের শেষেই নামবে তাপমাত্রার পারদ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, প্রায় ১৫ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রার পারদ৷ সেই সঙ্গে বইবে উত্তুরে হাওয়া৷ ক্রমশ হাওয়ার দাপট বাড়বে৷ বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি…
Read More
বৃথা গেল রাকেশের জামিনের আবেদন

বৃথা গেল রাকেশের জামিনের আবেদন

মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু আদতে তা সফল হলো না। বিফলে গেল সব আশা। জেল থেকে বেরনোর আগেই বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিন খারিজের আবেদন এনসিবি’র৷ আইনি জটিলতার জেরেই জেল হাজত থেকে মুক্তি পেলেন না বিজেপি নেতা রাকেশ সিং। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাকেশের জামিন মঞ্জুর করে৷ শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করা হয়৷ কিন্তু আইনি জটিলতার জেরে জামিন মঞ্জুর হলেও জেলেই আছেন রাকেশ। এ বিষয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী রাজদীপ মজুমদার। তিনি জানান, ব্যক্তিগত বন্ডে কত টাকা তা নিয়ে সমস্যার কারণেই জামিন পেয়েও জেলে আছেন রাকেশ। এর পরেই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় নতুন করে নির্দেশ দেন৷…
Read More
সন্ধান মিলছে করোনা সংক্রমণের নতুন প্রজাতির

সন্ধান মিলছে করোনা সংক্রমণের নতুন প্রজাতির

সময় সময় রূপ বদলাচ্ছে করোনা ভাইরাস। দেশের করোনা ভাইরাস সংক্রমণ বিগত কয়েকদিন ধরে তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু এবার নতুন প্রজাতি নিয়ে চিন্তা বাড়লো কেন্দ্রীয় সরকারের। সম্প্রতি করোনাভাইরাসের একটি নতুন প্রজাতির সন্ধান মিলেছে দক্ষিণ আফ্রিকা এবং হংকংয়ে। সেই প্রজাতি নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এবং তাই দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানে সব রকম ভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে যে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় তাতে লেখা রয়েছে যে, এই নতুন করোনা প্রজাতি বহুবার জিনের বিন্যাস বদলেছে তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে এই প্রজাতি সংক্রমণ…
Read More
পুরভোটের আগে তালিকা প্রকাশ সিপিআইমের

পুরভোটের আগে তালিকা প্রকাশ সিপিআইমের

বহু টালবাহানার পর অবশেষে ঘোষিত হয়েছে রাজ্যে পুরভোটের সময়সীমা, ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আপাতত কলকাতায় পুরভোট হতে চলেছে আগামী ১৯ ডিসেম্বর। সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছিল আজ তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করবে কারণ অন্যান্যদের তুলনায় তারাই সব থেকে আগে প্রার্থী তালিকা ঘোষণা করে যে কোনও নির্বাচনে। কিন্তু এবার ঘাসফুল শিবিরের আগেই পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামেরা। পাশাপাশি দুর্নীতি এবং গোষ্ঠী কোন্দল ইস্যুতে শাসক দলকে একহাত নিল তারা। এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার আগে বামেরা দাবি করে যে, বিরোধীদের কাজ করতে দেয়নি বর্তমান রাজ্যের শাসক দল। দুর্নীতি এবং গোষ্ঠী কোন্দলে জেরবার তারা। পাশাপাশি তারা এও স্পষ্ট করে…
Read More