west bengal

দলের তরফে প্রকাশিত হলো পুরসভা ভোটার প্রার্থী তালিকা

দলের তরফে প্রকাশিত হলো পুরসভা ভোটার প্রার্থী তালিকা

চলতি মাসেই রাজ্যে আসন্ন পুরসভা ভোট। আগামী ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮ পুরসভার নির্বাচন সংগঠিত হতে চলেছে। বিজেপির তরফ থেকে এই ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানান হলেও তা মানেনি নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। আর আজ এই ভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে দিল তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ঘাসফুল। এই প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, কোনও বিধায়ক লড়বেন না বাকি পুরভোটে। একই পরিবারের একাধিক ব্যক্তিকেও সুযোগ দেওয়া হচ্ছে না। আসন্ন পুরভোটে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে তাই যাকে প্রার্থী করা হয়েছে তাকেই সমর্থন করতে হবে বলে তিনি দলীর কর্মীদের…
Read More
শেষের পথে বঙ্গের শীত

শেষের পথে বঙ্গের শীত

গত বছর শেষের দিকে শীতের দেখা না পেলেও, চলতি বছর বেশ জাঁকিয়ে শীত পড়েছিলো বঙ্গে৷ তবে বঙ্গবাসীর শীত সুখ আর বেশি দিনের নয়৷ হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া৷ বাড়বে তাপমাত্রা৷ ফলে উইকএন্ডের ঘোরাফেরায় ভাটা পড়তে পারে৷ তবে এখানেই শেষে নয়৷ গরমের সঙ্গে দোসর হয়ে আসছে ঝঞ্ঝা৷ ফলে ফেরে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের৷  সরস্বতী পুজোয় আবহাওয়া বেশ মনোরমই থেকেছে৷ উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণে ছিল রোদ ঝলমলে আকাশ৷ রবিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা…
Read More
আবারো মমতাকে নিশানা রাজ্যপালের

আবারো মমতাকে নিশানা রাজ্যপালের

দিন প্রতিদিন বেড়েই চলেছে রাজ্য রাজ্যপালের দ্বন্ধ৷ রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকারের একাধিক অভিযোগ৷ রাজ্যপালের অপসারণ চায় রাজ্য সরকার৷ সম্প্রতি লোকসভায় রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের অপসারণের আর্জি জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ এদিন আবার নাম না করে রাজ্যপালকে ঘোড়ার পাল বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷ এর পরেই তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীর সমস্ত বিবৃতি পড়েছি৷ আমি খুশি হতাম যদি মিডিয়া ওঁকে এই সকল বিষয়ে প্রশ্ন করত৷ এটা খুবই দুর্ভাগজনক এবং গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ৷ আমি সংবাদমাধ্যমকে জানাতে চাই, আমার টেবিলে কোনও ফাইল পড়ে নেই৷ কোনও ইস্যুর সমাধান না হলে, রাজ্যকেই তার জবাব দিতে হবে৷ মুখ্যমন্ত্রী ফোন ট্যাপিংয়ের মিথ্যে অভিযোগ তুলেছে৷ অথচ সংবাদমাধ্যম চুপ৷  তাঁর কথায়,…
Read More
কথা রাখেননি মুখ্যমন্ত্রী, বিক্ষোভ শুরু চাকরিপ্রার্থীদের

কথা রাখেননি মুখ্যমন্ত্রী, বিক্ষোভ শুরু চাকরিপ্রার্থীদের

ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু চাকরিপ্রার্থীদের৷ প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট-ইনক্লুডেড প্রার্থীদের ইনক্লুড করে দ্রুত নিয়োগের দাবিতে গণ টুইট কর্মসূচি নিলেন চাকরিপ্রার্থীরা৷ তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালের ১১ নভেম্বর নবান্নে একটি বৈঠক করে জানিয়েছিলেন, ‘‘২০১৪ সালের প্রাইমারি টেট পাস ট্রেন্ড ২০ হাজার চাকরি প্রার্থীদের মধ্যে দ্রুত সাড়ে ১৬ হাজার নিয়োগ করা হবে৷ পরে বাকি প্রার্থীদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে৷ কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পালন করা হয়নি৷  চাকরিপ্রার্থীরা বলেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পর প্রায় কুড়ি হাজার টেট পাস ট্রেন্ড চাকুরিপ্রার্থী ও তাঁদের পরিবার আশার আলো দেখেছিল। পর্ষদ প্রায় ১৩ হাজার প্রার্থীকে ইনক্লুড করে নিয়োগ করে এবং বাকি…
Read More
ফের একবার গতকাল থেকে শুরু হয়েছে পড়াশুনা

ফের একবার গতকাল থেকে শুরু হয়েছে পড়াশুনা

প্রতীক্ষার অবসান। দীর্ঘ সময় পর অবশেষে রাজ্যে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। বাজল স্কুলের ঘন্টা। দীর্ঘ ২২ মাস পর ফের ছন্দে ফিরছে রাজ্যের সমস্ত ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার থেকেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা স্কুলে এসেই পড়াশুনার সুযোগ পাবে। ঘড়ির কাঁটা ধরে ঠিক ১১ টাতেই শুরু হচ্ছে পঠন পাঠন। টিফিনের সময় টুকু বাদ দিয়ে আগের মতোই বিকেল পর্যন্ত ক্লাস হবে। এর আগে দীর্ঘ ২০ মাস পর গত ২০২১ এর ১৬ নভেম্বর এরাজ্যে স্কুল কলেজ খুলেছিল। কিন্তু করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় ৩ জানুয়ারী ফের বন্ধ হয়ে যায়। এরপর থেকেই বিভিন্ন ও ছাত্র ও শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি…
Read More
দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ গেলো আদালতে

দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ গেলো আদালতে

এর আগেও বারংবার চাকরি নিয়ে চলতে থাকা দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। কিন্তু এবার নিজেদের প্রাপ্য ফিরে পেতে অভিযোগ উঠল কলকাতা আদালতে। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতি বন্ধ করে নিয়োগের স্বচ্ছতা নিয়ে। বার বার অভিযোগ এসেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। যে কারণে অধিকাংশ সময়ে নিজেদের অধিকার পেতে আদালতের দ্বারস্থ হতে হয় চাকরিপ্রার্থীদের। একবার ফের এই এক ঘটনা। SSC-র বিরুদ্ধে এবার ১১ দফার অভিযোগ আনলেন একাদশ, দ্বাদশ শ্রেণীর ৩২ জন চাকরিপ্রার্থী। যারা সকলেই চাকরি পাওয়ার অপেক্ষায় ছিলেন। অর্থাৎ নিয়োগ তালিকায় ওয়েটিংয়ে। এবার রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধেই কমিশনে অভিযোগ জানালেন শ্রীমন্ত মাইতি সহ ৩২ জন চাকুরী প্রার্থী। তাদের মূল…
Read More
রাজ্য জুড়ে বজায় থাকবে শীত

রাজ্য জুড়ে বজায় থাকবে শীত

আজ শুক্রবার, রাত পোহালেই আগামীকাল শনিবার সরস্বতী পুজো৷ বাগদেবীর আরাধনায় মাতবে গোটা বাংলা৷ কিন্তু রাজ্যজুড়ে ফের বৃষ্টির ভ্রুকুটি৷ এদিকে শীতের ইনিংসে ইতি টেনে দরজায় কড়া নাড়ছে বসন্ত৷ কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে, সরস্বতী পুজোর পর পারদ ফের কিছুটা নামবে৷ তবে তা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে৷  শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে৷ সেই সঙ্গে আকাশে মেঘের আনাগোনা থাকবে৷ হতে পারে হালকা বৃষ্টি৷ যা বাগদেবীর আরাধনায় ছেদ ফেলতে পারে৷ শুক্র এবং শনি দুই দিনই আকাশের মুখ থাকবে ভার৷  আবহাওয়াবিদরা জানাচ্ছেন, হঠাৎ করে ঋতু…
Read More
রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস

রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস

অপেক্ষার অবসান ঘটিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পড়েছিলো রাজ্যে। বেশ ভালোরকম ভাবেই শীতের প্রভাব পড়েছিল রাজ্যে। মাঝে বৃষ্টি হলেও সেই মেঘলা আকাশ কেটে শীতের ফুরফুর হাওয়ায় মেতেছিল বাঙালি। কিন্তু ফের একবার সেই বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েক দিনেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলেই জানান হচ্ছে। কিন্তু শীতের 'আয়ু' আর তাহলে কতদিন? সেই উত্তর এখনও স্পষ্ট নয় আবহাওয়াবিদদের কাছে। হাওয়া মহল জানাচ্ছে, আগামিকাল থেকেই বদলাবে আবহাওয়া। শুক্রবার থেকে আগামী ২-৩ দিন বৃষ্টি হতে পারে বঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে। কিন্তু বৃষ্টি কেটে যাওয়ার পর কি শীত ফিরবে? না এটাই শীতের শেষ? এই প্রশ্নগুলির উত্তর এখনও পর্যন্ত নেই আবহাওয়া দফতরের…
Read More
বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

বুধবার সারাদিন স্বাভাবিকের উপরে থাকবে পারদ। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃষ্টি শুরু হবে। কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। সকালে সামান্য কুয়াশার প্রভাব দেখা যাবে। পরে আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৪ ডিগ্রি। দক্ষিনবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। রাতের তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবংমুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে। বেলা বাড়লে পরিস্থিতির উন্নতি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্র ও শনিবার  উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই বাড়বে। আগামী কয়েকদিনে…
Read More
দায়ের হলো মামলা

দায়ের হলো মামলা

করোনা সংক্রমণের আবহে রাজ্যে পুরসভা ভোট নিয়ে অভিযোগ উঠেছে বারংবার। রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারম্যাননের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠল। নির্বাচন পিছনো নিয়ে নির্দেশ মানেনি রাজ্য কমিশন, সেই প্রেক্ষিতেই আদালত অবমাননার অভিযোগ তোলা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে চার পুরসভার নির্বাচন চার থেকে ছয় সপ্তাহ পিছনোর পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই পরামর্শ মানা হয়নি বলেই দাবি করা হয়েছে। মামলাকারীর পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, আদালত কমিশনকে পরামর্শ দেয়, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পুরভোট চার থেকে ছয় সপ্তাহ পিছনো যায় কি না, তা বিবেচনা করতে হবে কমিশনকে। কিন্তু কমিশন সেই নির্দেশ না মেনে ভোট তিন সপ্তাহ পিছিয়েছে। এতেই আদালতের নির্দেশের অবমাননা…
Read More