west bengal

বিচ্ছেদ বাড়লো মমতা পিকে’র

বিচ্ছেদ বাড়লো মমতা পিকে’র

পূর্ব থেকেই বাড়ছিলো দূরত্ব৷ এবার আরও চওড়া তৃণমূল-আই প্যাক সম্পর্কের ফাটল৷ টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা বন্ধ করে দিল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক৷ বৃহস্পতিবার পর্যন্ত আইপ্যাকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ৭৭টি অ্যাকাউন্ট ফলো করা হত৷ শুক্রবার দেখা গেল সেই সংখ্যাটা কমে ৭৬ হয়ে গিয়েছে৷ তাহলে বাদ গেল কোনটি? খোঁজ নিতেই জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেল আনফলো করেছে আইপ্যাক৷  আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের কথা কোনও তরফেই ঘোষণা করা হয়নি৷ তবে তৃণমূলের প্রবীণ নেতাদের সঙ্গে আই প্যাকের যে দূরত্ব বেড়েছে, তা স্পষ্ট৷ সম্পর্ক যে খাদের কিনারায় এসে ঠেকেছে, তা একান্ত আলোচনায় দলের নেতারা স্বীকার করে নিয়েছেন৷ তৃণমূলের একাংশের মতে, আই-প্যাকের সঙ্গে…
Read More
আবার একবার বিতর্কের শিরোনামে মদন

আবার একবার বিতর্কের শিরোনামে মদন

তাকে নিয়ে বিতর্ক সবসময়ই হয়। এমনিতেই তিনি বিতর্কিত মন্তব্য করে অনেকবার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি দলের যে পরিবেশ তার প্রেক্ষিতে কথা বলতে এসে ফেসবুক লাইভে ফের বিতর্কিত মন্তব্য করেছেন মদন মিত্র৷ লাইভে এসে তৃণমূলের নীতি বিরোধী মন্তব্য করেছেন মদন৷ শুধু তাই নয়, দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেন কামারহাটির বিধায়ক৷ তার জেরেই তাঁকে শোকজ করা হবে বলে জানা গিয়েছে৷ তবে মদন বলছেন তিনি কোনও অন্যায় করেননি। দল যদি তাঁকে তাড়িয়ে দেয় তাহলে অন্য দলে তো যোগ দেবেন না, সিনেমা করবেন, সিনেমায় অফার আছে। এদিন মদন বলেন, তাঁর হৃদয়ে অভিষেক এবং নয়নে মমতা। তবে তিনি নিজে অভিষেক অনুগামী নন।…
Read More
কিছুটা স্বস্তি মিলল রাজ্যের মুখ্য মন্ত্রীর ঘোষণায়

কিছুটা স্বস্তি মিলল রাজ্যের মুখ্য মন্ত্রীর ঘোষণায়

অবশেষে আজ কিছুটা হলেও স্বস্তি মিললেও। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে গেলেও প্রাথমিক ক্লাস গুলি কবে খুলবে তা এখনও স্পষ্ট নয়। আপাতত সেই সব শ্রেণির পড়ুয়াদের নিয়ে চলছে 'পাড়ায় শিক্ষালয়' কর্মসূচি। তাহলে তাদের ছোটদের ক্লাস কবে থেকে খুলতে পারে? এই নিয়ে আজ বড় আপডেট দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে উদ্বাস্তুদের পাট্টা দান কর্মসূচিতে তিনি জানালেন, ছোটদের স্কুল খোলার কথা ভাবছে রাজ্য সরকার। এদিন মমতা জানান, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ছোটদের স্কুল খোলা হতে পারে। তবে কোভিড পরিস্থিতি বুঝে ছোটদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একদম আগের মতো না হলেও পরিস্থিতি বুঝে রোটেশনে স্কুল খোলা হতে…
Read More
দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার আর্জি নোবেলজয়ীর তরফে

দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার আর্জি নোবেলজয়ীর তরফে

করোনা সংক্রমণের তান্ডবে বিগত দু বছরের বেশি সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে কয়েক দিনের জন্য খুললেও ওমিক্রনের দাপট শুরু হলে তা আবার বন্ধ হয়ে যায়। এখন আবার নির্দিষ্ট শ্রেণি এবং কলেজ-বিশ্ব বিদ্যালয় খুলেছে। কিন্তু সার্বিকভাবে আগের মতো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা এখনও বলা যাচ্ছে না। এই পরিস্থিতির জন্য যে শিশুদের ব্যাপক ক্ষতি হচ্ছে তা স্পষ্ট করে দিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য সরকারকে দ্রুত স্কুল খোলার পরামর্শ দিয়েছেন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি আর ওদিকে কলেজ-বিশ্ব বিদ্যালয় খুলেছে ঠিকই, কিন্তু আগের মতো স্কুল-কলেজের পরিবেশ তৈরি হয়নি। এদিকে সপ্তম শ্রেণি পর্যন্ত 'পাড়ায় শিক্ষালয়' চালু করেছে সরকার…
Read More
রাজ্যের গরু পাচার কাণ্ডে দেবের তলব

রাজ্যের গরু পাচার কাণ্ডে দেবের তলব

এইমুহুর্তে রাজ্যের সব চেয়ে বড় কান্ড হলো গরু পাচার কাণ্ড৷ গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ গরু পাচার মামলায় এবার তলব করা হল অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ জেরায় সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ একাধিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷  সিবিআই সূত্রে জানা গিয়েছে, গতকালই গরু পাচারকাণ্ডে তৃণমূল সাংসদ দেবকে নোটিশ পাঠানো হয়েছে৷ আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷ সূত্রের খবর, ওই দিন গরু পাচারকাণ্ডের তদন্তকারী অফিসাররা আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য…
Read More
রাজ্যপালের বিরুদ্ধে মামলা দায়ের

রাজ্যপালের বিরুদ্ধে মামলা দায়ের

তিক্ততা বাড়ছে রাজ্য সরকার ও রাজ্যের রাজ্যপালের সম্পর্কে৷ এবার এই তিক্ততা পৌছালো শিখরে৷ রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার পৌঁছল হাইকোর্টের দরজায়৷ অবিলম্বে রাজ্যপালের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার৷ অভিযোগ, সংবিধান বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল৷ নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারের কাজে বাধা দিচ্ছেন৷ মামলাকারীর প্রশ্ন, কী ভাবে এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারি কাজে বাধা দেন রাজ্যপাল? এই মামলায় রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকেও পার্টি করা হয়েছে৷ শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির হবে বলে সূত্রের খবর৷ মামলার সব পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে৷  রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক ইস্যুতে নবান্নের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজভবন৷ সরকারি নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যপাল৷ রাজ্য…
Read More
মমতাকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতার

মমতাকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতার

তোড়জোড় শুরু হয়েছে আসন্ন ভোটের। বিজেপির বিরুদ্ধে প্রচার করতে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে সমর্থন করতে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি ইতিমধ্যেই বলেছেন যে, সেই রাজ্যের মানুষ বিজেপিকে সরিয়ে দিলেই দেশ থেকে বিজেপিকে তাড়িয়ে দেবেন তারা। পাশাপাশি গেরুয়া শিবিরের বিরুদ্ধে একের পর এক বাণ ছুঁড়েছেন মমতা। কিন্তু তাঁর এই উত্তরপ্রদেশ সফর এবং গণতন্ত্র নিয়ে মন্তব্যকে চরম কটাক্ষ করেছেন বাংলার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পর পর টুইট করে শ্লেষাত্মক আক্রমণ করেছেন তিনি। শুভেন্দু এদিন টুইট করে লেখেন, ''উত্তরপ্রদেশের মানুষদের আমি বলতে চাই যে, যে মহিলা সেখানে গিয়ে গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্রের মূল্যবোধের প্রচারে নেমেছেন, তাঁর হাতেই রক্ত লেগে…
Read More
আগামী কাল থেকে আবার বৃষ্টির পূর্বাভাস

আগামী কাল থেকে আবার বৃষ্টির পূর্বাভাস

এবার ধীরে ধীরে কমতে চলছে শীতের প্রকোপ৷ বদলে যাচ্ছে আবহাওয়া৷ সামান্য বেড়েছে তাপমাত্রাও৷ তবে পারদ ছিল স্বাভাবিকের চেয়ে নীচে৷ আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস৷ সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়৷ তবে উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে৷  আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে৷ আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে বাড়বে পুবালি হাওয়ার দাপট৷ তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ উপরের দিকে জেলাগুলিতে বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পপিমাণ বাড়বে রাজ্যে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন…
Read More
মালদায় গভীর রাত্রে দুর্ঘটনায় মৃত চার

মালদায় গভীর রাত্রে দুর্ঘটনায় মৃত চার

রবিবার মালদা নালাগোলা রাজ্যের সড়কের ওপর গভীর রাতে পথ দুর্ঘটনায় প্রান হারান এক দম্পতি সহ ৪ জন। এর ফলে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়ির ভিতরে ঢুকে পড়ে ধাক্কা মারে ফলে গাড়িটি উলটে যায় ফলে তিনজন ঘটনাস্থলেই মারা যান, এবং এক যাত্রীকে গুরুতর অবস্থায় মালদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তবে তাকেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। মৃতদের নাম দেবাশিস মণ্ডল ওরফে চন্দন (২৪), সুব্রত শেঠ (২৫), অণীক দাস (২৩) ও তার স্ত্রী নেহা দাস (২২)। প্রত্যেকেই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বাসিন্দা।
Read More
কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত পুরভোটে

কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত পুরভোটে

রাজ্যে ফের বেজেছে ভোটের দামামা। তোড়জোড় শুরু চলতি মাসের আসন্ন ভোট নিয়ে। পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি ভাবছেন? এই প্রশ্ন করে রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। সিপিআইএমের পক্ষের আইনজীবী সভ্যসাচী চট্টোপাধ্যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানান, ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিৎ করতে হবে। প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করতে হবে, ভোটারদের আস্থা ফেরাতে এবং যিনি নির্বাচনে প্রার্থীর পোলিং এজেন্ট বসবেন তাঁকে সেই ওয়ার্ডের ভোটার তালিকায় নাম থাকতে হবে। এই প্রেক্ষিতে আদালতে এজি জানান, নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার…
Read More