west bengal

উত্তরবঙ্গে বিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গে বিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

বেশ কিছু কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে ঠাসা কর্মসূচি। বুধবার দিন দুপুরে আলিপুরদুয়ারের আদিবাসী যুবক যুবতীদের জন্য গণবিবাহের আয়োজন করা হয়েছে। এই বিষয় নিয়ে উন্মাদনা যথেষ্ট পরিমাণে রয়েছে। এত বড় অনুষ্ঠান এর আগে হয়নি জেলায়। এই জেলা তো বটেই আসে পাশের জেলাগুলিতেও এত বড় অনুষ্ঠান হতে দেখা যায়নি। বেলা বারোটার সময় মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার জেলার আদিবাসী যুবক যুবতীরা এই গণ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে সাজ সাজ রব পড়ে গিয়েছে। বিশাল আকারের তিনটি তাঁবু নির্মাণ করা হয়েছে, সেজে উঠেছে আলিপুরদুয়ার এই অনুষ্ঠানকে…
Read More
কেন্দ্র সরকারের তরফে বড়ো সাহায্য

কেন্দ্র সরকারের তরফে বড়ো সাহায্য

কেন্দ্র সরকারের তরফে বড়ো ঘোষণা করা হলো বাংলা নিয়ে। বাংলার জন্য রেলের তরফে বিপুল অঙ্কের বরাদ্দের কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে সময় এই ঘোষণা করলেন তিনি সেই সময়ে তাঁর পাশে রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ছিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবর দাবি করে এসেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রাখে। তবে এদিনের ঘোষণায় সেই দাবি কিছুটা নস্যাৎ করতে পারল কেন্দ্রীয় সরকার। বেহালার রেলের স্পোর্টস কমপ্লেক্সের এক অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করে বলেন, রেলের তরফে রাজ্যের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জমি পেলেই প্রকল্পের কাজ শুরু হবে।…
Read More
কবে থেকে চালু হবে শিয়ালদায় মেট্রো চলাচল

কবে থেকে চালু হবে শিয়ালদায় মেট্রো চলাচল

সম্পন্ন হয়েছে শিয়ালদহ মেট্রোর কাজ। বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে মেট্রোর উদ্বোধন নিয়ে। কিন্তু বারংবার পিছিয়ে যাচ্ছে সেই দিনক্ষন। বাংলার বর্ষবরণের দিনই উদ্বোধনের কথা ছিল। কিন্তু সে ডেডলাইন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী ৩১ মে কলকাতায় আসছেন। আর এই খবর প্রকাশে আসতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধন নিয়ে জল্পনা তুঙ্গে। মেট্রো রেল সূত্রে খবর, ওইদিনই নাকি উদ্বোধন হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনটির। আর সেই কারণেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কলকাতায় আগমন। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও সরকারী নির্দেশ জারি হয়নি। সরকারিভাবে রেল কর্তারা ওই প্রসঙ্গে কিছু বলতেও পারছেন না। তবে নির্মাণের দায়িত্বে থাকা KMRCL কর্তারা জানাচ্ছেন, ৩১ মে স্টেশনের উদ্বোধন…
Read More
চিন্তা বাড়ছে দেশে বাড়তে থাকা মাঙ্কিপক্সের সংখ্যা নিয়ে

চিন্তা বাড়ছে দেশে বাড়তে থাকা মাঙ্কিপক্সের সংখ্যা নিয়ে

বিগত দু বছরের বেশি সময় ধরে দেশে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। এই দুশ্চিন্তাকর পরিস্থিতির মাঝেই আবার নতুন ভয় জাগছে মাঙ্কিপক্স নিয়ে। এবার নতুন আতঙ্কের নাম 'মাঙ্কিপক্স'। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'মাঙ্কিপক্স' নিয়ে সতর্কতা জারি করেছে। বিভিন্ন দেশে একাধিক মানুষ এই রোগে এরই মধ্যে আক্রান্ত হয়েছে। ফ্রান্স, বেলজিয়ামের মতো দেশে আপাতত ১ জনের সংক্রমণ ধরা পড়লেও স্পেনে একসঙ্গে ১৪ জনের শরীরে এই রোগ ধরা পড়েছে। আবার কানাডা, ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা ১০ ছাড়িয়ে চলে গিয়েছে। কিন্তু ভারতে এখনও পর্যন্ত এই রোগের হদিশ মেলেনি। তাহলে ভারত কি বেঁচে গেল? আপাতত এটাই মনে করা হচ্ছিল। কিন্তু স্বস্তি বেশিদিন থাকল না। কারণ এই রোগ নিয়ে…
Read More
আগামী দিনে আরো দ্বিগুন বাড়বে গরম

আগামী দিনে আরো দ্বিগুন বাড়বে গরম

চলতি বছর শীত বিদায় যেতেই ধীরে ধীরে চড়েছে গরমের পারদ। নতুন বছেরের শুরু হওয়ার পর থেকেই যেন গরমে হাঁসফাঁস করতে হয়েছে দেশের মানুষকে। একাধিক রাজ্যে ব্যাপক হারে তাপপ্রবাহ হয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে বিভিন্ন রাজ্য গরমের ছুটি এগিয়ে আনতে বাধ্য হয়েছে। প্রবল গরমের কারণে নাভিশ্বাস উঠেছে জন সাধারণের। কিন্তু এই বছরেই এর শেষ নয়। গবেষণা বলছে, আগামী দিনে আরও খারাপ পরিস্থিতির সম্মুখিন হতে হবে দেশের মানুষকে। রেকর্ড ভাঙা তাপপ্রবাহের সম্ভাবনা ১০০ গুণ বেড়ে যাচ্ছে ভারতে! কী কারণে এমনটা হচ্ছে, সেটা ইতিমধ্যেই জানা গিয়েছে গবেষণায়। ব্রিটেনের সাম্প্রতিক এক গবেষণা বলছে, প্রবলভাবে জলবায়ু পরিবর্তনের কারণেই এই সঙ্কট আরও গাঢ় হবে ভবিষ্যতে। অনুমান…
Read More
বিগত কদিনের বৃষ্টির ফলে পাকা ধান নিয়ে চিন্তায় কৃষকরা

বিগত কদিনের বৃষ্টির ফলে পাকা ধান নিয়ে চিন্তায় কৃষকরা

বিগত দু মাসের নাজেহাল করা গরমের পর গত সপ্তাহ থেকে বৃষ্টির আগমন ঘটেছে রাজ্য জুড়ে। টানা বৃষ্টির জেরে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চাষিদের। সঙ্গে ঝোড়ো হওয়ার কারণে জমিতেই পড়ে গেছে ধান গাছ। যার কারণে একহাঁটু জলের নিচে ডুবে আছে ধান। নদিয়া জেলা কৃষি প্রধান জেলা। নদীয়ার করিমপুর, তেহটটো, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপরা থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, চাকদহ সহ একাধিক বিস্তীর্ণ গ্রাম এলাকায় হাজার হাজার বিঘা ধান চাষ হয়। মূলত এই সময় চাষিরা বোরো ধান কেটে জমি থেকে বাড়িতে নিয়ে আসে। প্রচুর টাকা খরচ করে তারা ধান চাষ করে। কিন্তু দুদিন ধরে টানা বৃষ্টির জেরে মাথায় হাত চাষিদের৷ চাষিরা বলেন, দীর্ঘক্ষণ…
Read More
সরকারের ওপরই অভিযোগ রাজ্যপালের তরফে

সরকারের ওপরই অভিযোগ রাজ্যপালের তরফে

গত বছরের ভোট পর্বের পরে বরংবার অভিযোগ উঠেছে দুর্নীতির। ২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে ব্যাপক হিংসা হয়েছে এই অভিযোগ তুলে আসছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাষ্ট্রপতির দরবারেও গিয়েছিল তারা। বঙ্গ বিজেপি দাবি ছিল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। যদিও বঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ এই দাবি নস্যাৎ করেছেন। কিন্তু এই ইস্যু দাবিয়ে রাখতে কিছুতেই চায় না গেরুয়া ব্রিগেড। তাই আজ ভোট পরবর্তী হিংসায় নির্যাতিতদের নিয়ে রাজভবনে গিয়ে কার্যত ধর্না দিল রাজ্যের বিরোধী নেতারা। এদিন রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন ভোট পরবর্তী হিংসায় নির্যাতিতরা, নিহতদের পরিবারের সদস্যরা। তাঁকে বিস্তর অভিযোগ জানান হয় এবং ন্যায়ের…
Read More
মিললো স্বস্তি, শক্তিক্ষয় হলো ঝড়ের

মিললো স্বস্তি, শক্তিক্ষয় হলো ঝড়ের

আতঙ্ক ছিল বিগত বেশ কয়েক দিন ধরেই, সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু আদতে মিললো স্বস্তি। ফের দুর্যোগের মুখে পড়বে বাংলা? ঘূর্ণিঝড় 'আসানি' নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। কিন্তু গতকালই আবহাওয়া দফতর জানিয়েছিল যে, এর প্রভাবে বাংলায় বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই৷ উপকূলে জলোচ্ছ্বাস হবে না। আজ আরও বড় স্বস্তি মিলল। এদিন জানান হয়েছে যে, 'আসানি' শক্তি খুইয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার সকালের মধ্যে তা পরিণত হবে গভীর নিম্নচাপে। এতএব যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল তা এখন আর নেই। মৌসম ভবন জানিয়েছে, আজ সন্ধ্যার মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে 'আসানি', তারপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে চলে যাবে…
Read More
অবশেষে খুশির বার্তা মুখ্যমন্ত্রীর তরফে

অবশেষে খুশির বার্তা মুখ্যমন্ত্রীর তরফে

আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। এই খুশির ইদে মিলল আশার আলো৷ মঙ্গলবার সকালে নিয়োগের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে এল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন৷ চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে দিলেন নিয়োগের আশ্বাস৷ দ্রুত সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মেধা তালিকায় নাম রয়েছে৷ অথচ মেলেনি নিয়োগ৷ এই অভিযোগেই দীর্ঘ দিন ধরে ধর্মতলায় গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন চালাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। ইদের সকালেও অন্যথা হয়নি। একই মাঝে আচমকাই ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার ফোন থেকে আসে একটি কল৷ ফোনের ওপাড়ে খোদ মুখ্যমন্ত্রী৷ আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললেন তিনি। শুনলেন তাঁদের দাবিদাওয়া। সবকিছু শোনার পর দ্রুত তাঁদের নিয়োগের আশ্বাস দিয়েছেন বলেই খবর।…
Read More
দুই অভুযুক্তের জামিন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

দুই অভুযুক্তের জামিন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডে এলো চাঞ্চল্যকর মোড়। বগটুই কাণ্ডে দুই নাবালক অভিযুক্তদের জামিন নিয়ে তথ্য তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কী ভাবে দুই নাবালক অভিযুক্তদের জামিন হল, সেই প্রশ্ন তুলে সিবিআইয়ের হলফনামা তলব করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। সিবিআই'কে 'অন্ধকারে রেখে' ১৬ থেকে ১৮ বয়সী দু'জন অভিযুক্তদের জামিন হয় নিম্ন আদালতে। তাঁদের মধ্যে একজনের নাম মৃত্যুকালীন জবানবন্দিতে রয়েছে।তা সত্ত্বেও নিম্ন আদালতে কী ভাবে জামিন মঞ্জুর করল? উঠেছে প্রশ্ন। এই জামিন সংক্রান্ত মামলায় সিবিআই'কে কোন কপি অভিযুক্তদের পক্ষ থেকে দেওয়া হয়নি বলেও অভিযোগ। সিবিআইয়ের পক্ষ থেকে জামিনে মুক্তি পাওয়া দুই অভিযুক্তের…
Read More