west bengal

সংস্কৃত নয়, আদিবাসী মন্ত্রে দেবীর আরাধনা মালদায়

সংস্কৃত নয়, আদিবাসী মন্ত্রে দেবীর আরাধনা মালদায়

কোন পুরোহিতের দ্বারা উচ্চারিত মন্ত্র নয়, আদিবাসী মন্ত্রেই নিষ্ঠার সঙ্গে পুজিত হয়ে আসছেন দেবী দুর্গা। প্রায় ১৫০ বছরের পুরনো মালদার হাবিবপুর ব্লকের কেন্দ্র পুকুর ভাঙ্গাদিঘী এলাকার প্রাচীন এই দুর্গাপুজো আজও ধুমধাম করে পালন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। হবিবপুর ব্লকটি আদিবাসী অধ্যুষিত। সংশ্লিষ্ট ব্লকের কেন্দপুকুর ভাঙাদিঘী গ্রামে নিজেদের আর্থিক সহযোগিতায় এই দুর্গাপূজো চলে আসছে বহুকাল ধরে। পুজোর এই চার দিন পংক্তি ভোজনের আয়োজন করে থাকেন আদিবাসী সমাজের মানুষেরা। ব্রাহ্মণ পুরোহিতের বদলে একজন প্রবীণ আদিবাসী তাদের নির্দিষ্ট ধর্মীয় রীতি মেনে দেবী দুর্গাকে পূজিত করে থাকেন। যাকে ঘিরে এখন থেকেই সাজো সাজো রব উঠছে হবিবপুরের ভাঙাদিঘী এলাকায়। হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাঙাদিঘী গ্রামে…
Read More
পূর্বাভাসকে সত্যি করে সকাল থেকেই আকাশের মুখ, বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

পূর্বাভাসকে সত্যি করে সকাল থেকেই আকাশের মুখ, বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

তবে গত সপ্তাহেই পূর্বাভাস ছিলই ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ এছাড়াও আরও বেশি ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সেই মতোই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার৷ লাগাতার বৃষ্টির জেরে নীচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে৷ সোমবার দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে৷ কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ হাওয়া…
Read More
একাধিক অভিযোগের মাঝেই কেন্দ্র সরকারের তরফে প্রকল্প বাবদ কোটি টাকা পেল রাজ্য

একাধিক অভিযোগের মাঝেই কেন্দ্র সরকারের তরফে প্রকল্প বাবদ কোটি টাকা পেল রাজ্য

জলই হলো জীবন। তৃতীয়বার রাজ্য জয়ের পর একাধিক প্রকল্প চালু করেছিলো রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের একাধিক প্রকল্পের মাঝে অন্যতম হলো। এই 'জল জীবন মিশন' প্রকল্পে পশ্চিমবঙ্গকে হাজার কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রাজ্য সরকার যে কাজ করেছে তার ভূয়সী প্রশংসা করা হয়েছে। প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ রাজ্য সরকার দারুণভাবে করেছে বলেই কেন্দ্রীয় প্রতিনিধিরা জানিয়েছেন বলে অবগত করেছে নবান্ন। পাশাপাশি এও জানা গিয়েছে, এই প্রকল্পে রাজ্য হাজার কোটি টাকা পেয়েছে মোদী সরকারের তরফ থেকে। অভিযোগ ছিল দুই তরফেই। তৃণমূল কংগ্রেস সরকারের অভিযোগ ছিল, কেন্দ্রের বিজেপি সরকার প্রকল্পের টাকা দেয় না রাজ্যকে। অনেক টাকাই বকেয়া আছে। অন্যদিকে বিজেপির তরফ…
Read More
গরুপাচার কাণ্ডে তৎপরতা, গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ

গরুপাচার কাণ্ডে তৎপরতা, গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ

গরুপাচার কাণ্ডে জর্জরিত কেষ্ট৷ অসুস্থতার দোহাই দিয়েই প্রতিবার হাজিরা এড়িয়েছেন তিনি৷ এই মুহূর্তে গরু পাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এবার সিআইডি গ্রেফতার করল এক এনামুল ঘনিষ্ঠকে। তার নাম জানেরুল শেখ। জানা গিয়েছে, এদিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এলআইসি মোড় থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। এই গ্রেফতারির পর বিএসএফ নিয়েও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দাবি করা হয়েছে, বিএসএফের সঙ্গে রাজ্য পুলিশের কয়েক জনের যোগাযোগের প্রধান মাধ্যম ছিলেন এই জানেরুল। সূত্রের খবর, বিএসএফের হাতে ধরা পড়া দাবিহীন গরুগুলিকে মৃত দেখিয়ে সেগুলি পাচার করা হত। বিএসএফ এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় ঘটাতেন এই জানেরুল। তিনি এনামূল ঘনিষ্ঠ বলেই জানতে পেরেছে তদন্তকারী…
Read More
কয়েক লক্ষ লক্ষ টাকা উদ্ধার হলেও রাজুর দাবি তিনি নির্দোষ

কয়েক লক্ষ লক্ষ টাকা উদ্ধার হলেও রাজুর দাবি তিনি নির্দোষ

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। রাজ্যে একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে লক্ষ লক্ষ টাকা। সম্প্রতি চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। গত সপ্তাহের শুক্রবার রাজুর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। জানা গিয়েছে, ৮০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে। শনিবার রাজু সাহানিকে নিয়ে যাওয়া হয়েছে আসানসোলের সিজিএম আদালতে। তবে রাজু দাবি করছেন যে তিনি নির্দোষ। তিনি চিটফান্ডের সঙ্গে যুক্ত নন। হালিশহর পুরসভার চেয়ারম্যানের নিউটাউনের ফ্ল্যাট থেকে মিলেছে প্রায় ৮০ লক্ষ টাকা। তার ফ্ল্যাট কিভাবে এলো এত টাকা, এত টাকা তিনি কোথায় পেলেন, এই টাকার উৎস…
Read More
পচা গরম থেকে মুক্তি দিয়ে আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে

পচা গরম থেকে মুক্তি দিয়ে আজ সকাল থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে

অবশেষে সামান্য স্বস্তি দিয়ে বৃষ্টির মুখ দেখলো দক্ষিণবঙ্গ। নিম্নচাপের ভ্রুকুটি কেটে যেতেই বিগত কয়েক দিন ধরে লাগাতার গরমে নাজেহাল হচ্ছিল সাধারণ মানুষ। কিন্তু চলতি মাসে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আগামী সপ্তাহে বৃষ্টি যে হবে তাও বলা হয়েছে। এদিকে শনিবার ভোর থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছে, চলতি মাসে স্বাভাবিকের থেকে বাড়তি বৃষ্টি হতে পারে। তাহলে কি দুর্গাপুজোয় বৃষ্টি হবেই? মৌসম ভবনের পূর্বাভাস, যে সেপ্টেম্বর মাস নাগাদ বর্ষা মূলত বিদায় নিতে শুরু করে, সেই মাসেই এবার বাড়তি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের একটা অংশ মনে করছে, 'লা নিনা' এই বাড়তি বৃষ্টি জন্য দায়ি। ২০২১ সালে…
Read More
এবার দুর্গাপুজোর অনুদান বাড়ানো নিয়ে, দায়ের হলো মোট চারটি মামলা

এবার দুর্গাপুজোর অনুদান বাড়ানো নিয়ে, দায়ের হলো মোট চারটি মামলা

এই মুহূর্তে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ৷ একাধিক দুর্নীতির অভিযোগের মাঝেই এবার অভিযোগ দুর্গাপুজোর অনুদান বাড়ানো নিয়ে৷ সম্প্রতি দুর্গাপুজোর অনুদান নিয়ে কলকাতা হাই কোর্টে ফের জনস্বার্থ মামলা৷ এই নিয়ে মোট চারটি জনস্বার্থ মামলা দায়ের করা হল৷ প্রথম জনস্বার্থ মামলাটিতে মামলাকারীর প্রশ্ন ছিল সরকার যেখানে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে পারছে না, সেখানে পুজোর জন্য ক্লাবগুলিকে ৬০ হাজার টাকা দেওয়া হচ্ছে৷ এর ব্যাখ্যা কী? এবার যে জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে, সেখানে বলা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করাতে গেলে বেসরকারি হাসপাতালগুলো ফান্ড নেই বলে ফিরিয়ে দিচ্ছে। সরকার স্বাস্থ্যক্ষেত্রে টাকার ব্যবস্থা না করে ক্লাবগুলিকে কোন যুক্তিতে টাকা দিচ্ছে? প্রসঙ্গত, মামলাকারী নিজে…
Read More
প্রিয় কেষ্ট রয়েছে জেল হেফাজতে, এই পরিস্থিতিতেই বীরভূম সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

প্রিয় কেষ্ট রয়েছে জেল হেফাজতে, এই পরিস্থিতিতেই বীরভূম সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। গরুপাচার কাণ্ডে গ্রেফতার রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে রয়েছেন জেল হেফাজতে। এই পরিস্থিতিতে জানা গেল আগামী মাসে বীরভূম জেলা সফর করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার সময় বীরভূম জেলায় গিয়েছিলেন তিনি। রামপুরহাটের এই বগটুই গ্রামের ঘটনার পর আর বীরভূম জেলায় আরও যাননি তিনি। এই মুহূর্তে বগটুই ঘটনা এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর এই প্রথমবার এই জেলায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেরবার তাঁকে জেলা সফরে সঙ্গ দিয়েছিলেন অনুব্রত। কিন্তু এখন তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে। তাই বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বীরভূম সফর কেমন হতে চলেছে তা নিয়ে আলোচনা শুরু…
Read More
একের পর এক নেতা মন্ত্রীর গ্রেফতার নিয়ে সরব মুখ্যমন্ত্রী

একের পর এক নেতা মন্ত্রীর গ্রেফতার নিয়ে সরব মুখ্যমন্ত্রী

এই মুহূর্তে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর। এর পাশাপাশি এই একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতির মাঝেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল ইডি-সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে রয়েছেন জেলে। তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে একসঙ্গে ফিরহাদ হাকিম, মদন মিত্রকে গ্রেফতার করা হয়েছিল নারদা মামলায়। তখনও ব্যাপক প্রতিবাদ দেখিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার আবার তিনি তাঁর গ্রেফতারির আশঙ্কা করলেন। একই সঙ্গে বোঝাতে চাইলেন যে পুরো বিষয়টিই ষড়যন্ত্র। গতকাল সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে যদি দেখেন যে গ্রেফতার করা…
Read More
দুর্নীতির অভিযোগের মাঝেই খাদ্য দফতর নিয়ে বড় নির্দেশ

দুর্নীতির অভিযোগের মাঝেই খাদ্য দফতর নিয়ে বড় নির্দেশ

এই মুহুর্তে একাধিক দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। এই পরিস্থিতিতে খাদ্য দফতর নিয়ে এবার বড় নির্দেশ। নতুন কন্ট্রাক্টচুয়াল ডাটা অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশের নির্দেশ বহাল থাকবে। এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। খাদ্য দফতরের নিয়োগ নিয়ে আগেই প্রশ্ন উঠে গিয়েছিল। স্বজন পোষণ শুধু নয়, স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি, এমন অভিযোগ উঠেছে। এবার কন্ট্রাক্টচুয়াল ডাটা অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ এল। ১৬১ জন কন্ট্রাক্টচুয়াল কর্মীকে সরিয়ে কী করে নতুন ভাবে অস্থায়ী কর্মী নিয়োগ করছে খাদ্য দফতর, এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তার প্রেক্ষিতেই রাজ্য সরকারকে হলফনামা আকারে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ…
Read More