west bengal

শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন।ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে ১৫১ জনের একটি প্রতিনিধি দল শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। উত্তরের পর্যটন সহ মকাইবাড়ি চা বাগান, বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।পাশাপাশি দার্জিলিংয়ে রাজভবন পরিদর্শন করতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। সেকারণে সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন রাজ্যপাল। এরপর রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়ার ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ এলাকায় মনিটরিং করছে।ঘটনায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
Read More
আবারও কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার

আবারও কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার

ঘোষিত হয়েছিল পূর্বেই, দু দিনের জন্য ধর্নায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দু'দিনের ধর্নায় বসে সেই মঞ্চ থেকেই ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্নার শেষ দিনে 'দিল্লি চলো' ডাক ধরা পড়ল তাঁর গলায়। কিছুটা আক্ষেপ নিয়েই দিল্লি গিয়ে বিক্ষোভের কথা বললেন তিনি। অর্থাৎ আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা বাকি আছে বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা। সেই বকেয়া টাকার দাবিতেই মূলত এই দু'দিনের ধর্না দিয়েছিলেন তিনি। কিন্তু এই ধর্নায় আপাতত কোনও লাভ হয়নি। সেই নিয়ে আক্ষেপ করতে শোনা গিয়েছে তাঁকে। মমতা জানিয়েছেন, ভেবেছিলেন কেন্দ্র…
Read More
বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের

বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের

মুখ্যমন্ত্রীর মুখে কু কথা,বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ধিক্কার, বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডি.এ সহ অন্যান্য দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন এমনটাই অভিযোগ তুলে ইতিমধ্যে রাজ্যের সর্বত্র সোচ্চার হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় একত্রিত সংগঠন গুলো। শুক্রবার তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে ধিক্কার সহ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন সংগঠন। এই প্রসঙ্গে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলার সহ সম্পাদক নীলাদ্রি অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের যথেষ্ঠ অপমান করেছেন, আমরা চাই উনি ওনার বক্তব্য প্রত্যাহার করুন।"
Read More
নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল নতুন এক পর্ষদ কর্মীর

নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল নতুন এক পর্ষদ কর্মীর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে, আরও যে বড় তথ্য সামনে আসবে তাও প্রায় নিশ্চিত। এই অবস্থায় দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের একবার তল্লাশি অভিযানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। সল্টলেকের এক আবাসনের পর্ষদ কর্মীর ফ্ল্যাটে হানা দিয়েছে তারা এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। খবর মিলেছে, ওই ব্যক্তি প্রাথমিক শিক্ষা পর্ষদে চাকরি করেন। নিয়োগ কেলেঙ্কারিতে ইতিমধ্যেই রাজ্যের বহু গণ্যমান্য ব্যক্তিত্ব গ্রেফতার হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন…
Read More
নিশীথ প্রামাণিকের কনভয় হামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের 

নিশীথ প্রামাণিকের কনভয় হামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের 

সম্প্রতি এক ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই ঘটনা সিবিআই তদন্তের আবেদন গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কনভয় হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকেই বেছে নেওয়া হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি নিশীথ প্রামাণিকের মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে দিনহাটায়। তাঁর কনভয় লক্ষ্য করে বোমা, গুলি ছোড়া হয়। দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয়ে পৌঁছতেই তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে৷ সেখান থেকে শুরু হয় হাতাহাতি৷…
Read More
আবারও ভিজতে পারে দক্ষিণবঙ্গ, আভাস আবহাওয়া দফতরের তরফে

আবারও ভিজতে পারে দক্ষিণবঙ্গ, আভাস আবহাওয়া দফতরের তরফে

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই আভাস দেওয়া হয়েছিল হাওয়া অফিস থেকে। সেই অনুযায়ী, গতকাল সন্ধ্যের পর থেকে ঝড়ো হওয়া যেমন বয়েছে, রাতের দিকে বৃষ্টিও হয়েছে। এবার আবহাওয়া দফতর জানাল, আগামী বুধবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। জানা গিয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ…
Read More
নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে গঠিত হলো কমিটি

নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে গঠিত হলো কমিটি

বেশ কিছু বদল আসছে শিক্ষানীতির নিয়মকাননে। এই পরিস্থিতিতে জাতীয় শিক্ষানীতি ইস্যুতে ইতিমধ্যে পদক্ষেপ নিয়ে নিল রাজ্য সরকার। ৬ সদস্যেরএকটি কমিটি গঠন করেছে রাজ্যের শিক্ষা দফতর। জানা গিয়েছে, এই কমিটির নেতৃত্বে থাকছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্নাতক স্তরে ৪ বছরের পাঠক্রম চালুর বিষয়টি খতিয়ে দেখতে কাজ করবে এই কমিটি। তাদের থেকে আগামী এক মাসের মধ্যেই রিপোর্ট চাওয়া হয়েছে। এই কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ছাড়াও আছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্যনারায়ণ চক্রবর্তী, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশনের ভাইস চেয়ারম্যান, অ্যাকাডেমিক, কৌশিকি দাসগুপ্ত এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট…
Read More
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি দমকলেও দুর্নীতি

শিক্ষাক্ষেত্রের পাশাপাশি দমকলেও দুর্নীতি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই আদালতে ইডি দাবি করেছিল যে রাজ্যের সব দফতরে দুর্নীতি হয়েছে। শিক্ষাক্ষেত্র নিয়ে একাধিক অভিযোগের পাশাপাশি পুরসভার দুর্নীতির কথা সামনে এসেছে। এবার দমকলেও দুর্নীতি হয়েছে বলে দাবি উঠল। শুধু তাই নয়, এই দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। দমকলে চাকরি করে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে। দমকলে দুর্নীতির ইস্যুতে বিজেপির তরফ থেকে এক অডিয়ো ক্লিপ ভাইরাল করা হয়েছে। আইনজীবী তথা গেরুয়া নেতা তরুণজ্যোতি তিওয়ারি সেই ক্লিপ প্রকাশ্যে এনে দাবি করেন, তৃণমূল বিধায়ক দমকল দফতরে…
Read More
পরীক্ষা ছাড়াই কলেজের চাকরির অভিযোগ এবার সুজন-জায়ার বিরুদ্ধে

পরীক্ষা ছাড়াই কলেজের চাকরির অভিযোগ এবার সুজন-জায়ার বিরুদ্ধে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছিলেন বাম আমলে যত চাকরি হয়েছে, তার চিরকুট খুঁজে বার করতে। এই নির্দেশের কয়েকদিনের মধ্যেই সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর জয়েনিং লেটার প্রকাশ করে তৃণমূল৷ যা নিয়ে রীতিমত হইচই। তৃণমূল দাবি, পরীক্ষা ছাড়াই কলেজের চাকরিতে ঢুকেছিলেন সুজন-জায়া। ১৯৮৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কলেজে চাকরি করেছেন তিনি। এবার এই নিয়ে তদন্ত হবে কিনা সেই বিষয়ে বড় মন্তব্য করলেন ব্রাত্য বসু। জানালেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে একটি…
Read More
রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি আটকে তাকে হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন পৌর কর্মীদের

রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি আটকে তাকে হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন পৌর কর্মীদের

কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি আটকে তাকে হেনস্থা করার প্রতিবাদে আজ রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে একটি মিছিল বের করলো কোচবিহার পৌরসভার কর্মচারী এবং তৃণমূলকর্মীরা। দোষীদের গ্রেফতারের দাবিতে আজ পৌর কর্মচারী এবং তৃণমূল কর্মীরা কোচবিহার কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও এই ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার পৌরসভায় কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্মচারীরা। পৌর কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করায় বহিরাগতদের নিয়ে এসে মিছিল করে এলাকাবাসীর বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অভিযোগ তুললেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে কর্মবিরতি করলে রাজ্য সরকার তাদের নোটিশ পাঠায়। সেই জায়গায় পৌরসভার কর্মচারীরা কর্মবিরতির সিদ্ধান্ত…
Read More