west bengal

এবার বড় দাবি তদন্তকারী সংস্থার

এবার বড় দাবি তদন্তকারী সংস্থার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পুর নিয়োগ দুর্নীতি তালিকায় থাকা সমস্ত পুরসভার হাজিরা খাতা ও বায়োমেট্রিক মেশিন ইডির স্ক্যানারে। শুধুই মোটা টাকার বিনিময়ে চাকরি হয়েছে তেমনটা নয়, কোনওরকম কাজকর্ম না করে কাজে না গিয়েই মাসের পর মাস বেতন তুলেছেন বহু পুর কর্মচারী, এমনই চঞ্চল্যকর দাবি সামনে এনেছে তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর রাজ্যের ১০টি পুরসভার হাজিরার বায়োমেট্রিক নথি চাওয়া হয়েছে। ইডির দাবি, টাকার বিনিময়ে চাকরি নিয়েও নিয়মিত দফতরে যাননি অনেক কর্মচারী। কেউ কেউ ১ মাস, তো কেউ…
Read More
বাড়তে থাকা রেল ভাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বাড়তে থাকা রেল ভাড়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। তবে ইতিমধ্যে সুবিধা রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে মোটেও খুশি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন টুইটার হ্যান্ডেলে প্রতিবাদ জানালেন তিনি। এক একটা ফ্লেক্সি ট্রেনের ভাড়া পৌঁছে গেছে ১১ হাজারে। সাম্প্রতিক অতীতের বিমানের ভাড়াকেও ছাড়িয়ে গেছে ট্রেনের ভাড়া। মমতা কেন্দ্রকে তোপ দেগে লিখেছেন, ভাড়া বাড়ছে অথচ যাত্রী নিরাপত্তা বাড়ছে না। সাম্প্রতিক কালে জয়পুর থেকে বেঙ্গালুরুগামী এক্সপ্রেস ট্রেনে এসি ২ টায়ারে ভাড়া হয়েছিল ১১,২৩০ টাকা। পাশাপাশি উৎসবের মরশুমে মুম্বাই-পাটনা ট্রেনের ভাড়া হয় ৯৩৯৫ টাকা। এই পদ্ধতিতে ভাড়া বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যা সাধারণের…
Read More
ব‍্যবসায়ীকে মারধরের অভিযোগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল এলাকার বাসিন্দা ও ব‍্যবসায়ীরা

ব‍্যবসায়ীকে মারধরের অভিযোগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল এলাকার বাসিন্দা ও ব‍্যবসায়ীরা

আলিপুরদুয়ার জেলার কালচিনি বাজার এলাকায় আক্রান্ত ব‍্যবসায়ী ও তার পিতা। দুষ্কৃতীদের শীঘ্রই গ্ৰেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কালচিনি এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রেখে আলিপুরদুয়ারগামী রাজ‍্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দা ও ব‍্যবসায়ীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয়। গত ১৯শে নভেম্বর সন্ধ্যায় কালচিনি এলাকার চা বিক্রেতা বিকাশ সাহ এর দোকানে একজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় আসে এবং তার সাথে বচসা হয়। অভিযোগ ওই যুবক চা বিক্রেতা বিকাশ সাহ এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং বিকাশ সাহ এর পিতা দীপলাল সাহ এর কানেও আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে বিকাশ সাহ ও তার পিতা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায়…
Read More
বদল করা হলো লক্ষ্মী ভাণ্ডারের নিয়মে

বদল করা হলো লক্ষ্মী ভাণ্ডারের নিয়মে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার অন্যতম। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। সামনে এল বড় খবর। এতদিন ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হত। দুয়ারে সরকার ক্যাম্প ছাড়া আর অন্য কোথাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করা হতনা। তবে আর সেই সমস্যা রইলনা। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এবার থেকে আর দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হবেনা। এবার থেকে বছরের যে কোনও সময়ই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারবে রাজ্যের মহিলারা। তবে এটার জন্য আবেদনকারীদের…
Read More
বড় অভিযোগ সিবিআই-এর তরফে

বড় অভিযোগ সিবিআই-এর তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে অক্টোবর মাসে বসু রায় অ্যান্ড কোম্পানির দুই কর্তা পার্থ সেন ও কৌশিক মাজিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই দুজনার জামিনের বিরোধিতা করতে গিয়ে বিশেষ সিবিআই আদালতে বিস্ফোরক দাবি করল তদন্তকারী সংস্থা। ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থা এস এন বসু রায় অ্যান্ড কোম্পানি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোনও ভাবেই দায় এড়াতে পারে না। অভিযোগ, ওএমআর সিট মূল্যায়নের দায়িত্ব থাকলেও এই সংস্থার মাধ্যমেই টাকার বিনিময়ে অযোগ্যদের বাড়তি…
Read More
ছট পুজো উপলক্ষে চলছে জলপাইগুড়ির বিভিন্ন নদী ঘাটগুলোতে জোর প্রস্তুতি

ছট পুজো উপলক্ষে চলছে জলপাইগুড়ির বিভিন্ন নদী ঘাটগুলোতে জোর প্রস্তুতি

ছট পুজো উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন নদী ঘাটগুলোতে জোর প্রস্তুতি। অপরদিকে, ছট পুজো উপলক্ষে বাঁশের তৈরি বাঁশের বিভিন্ন কুলো ও ডালির পসরা সাজিয়ে জলপাইগুড়ি শহরে বিক্রেতারা। জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীর ও পুকুর ঘাট গুলোর পাশাপাশি ময়নাগুড়ি ব্লকের জর্দা নদীর ঘাটে পুরো দমে চলছে ছট পূজোর ঘাট নির্মাণের কাজ। জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন পর্ষদের আর্থিক সহযোগিতায় এই কাজ শুরু হলো এবছর এই প্রথম। আনুমানিক ২ লক্ষ ৬০ হাজার টাকা ব্যায়ে জর্দা নদীর ঘাটে অস্থায়ী বাঁশের সাঁকো, প্যান্ডেল, আলো, সেই সঙ্গে ঘাট সংস্কারের কাজ চলছে পুরোদমে। যদিও ময়নাগুড়ি পুরসভা এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, বিহারী জনকল্যাণ মঞ্চের পক্ষ থেকে…
Read More
ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে মৌসম ভবনের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। এই নিম্নচাপ মধ্য ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে পরবর্তী দুদিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গতি পরিবর্তন করে এই নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে আসতে পারে। এর জেরে চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। যার অভিমুখ হতে পারে…
Read More
শক্তি বাড়াচ্ছে তৃণমূল

শক্তি বাড়াচ্ছে তৃণমূল

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ধীরে ধীরে সংগঠন বাড়িয়ে ওজন বাড়ছে তৃণমূলের। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়বে তৃণমূল, জানালেন দলের চেয়ারপার্সন। বাংলাদেশের দল তৃণমূল বিএনপি গঠন হওয়ার পর থেকেই অন্যান্য একাধিক দল থেকে গুরুত্বপূর্ণ নেতারা তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছিলেন। গত সেপ্টেম্বর মাসে এই দলে যোগদান করেছিলেন শমসের মবিন চৌধুরী। যোগ দিয়েছিলেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দেকার। এবার তৃণমূল-বিএনপিতে যোগ দিলেন দেশের বেশ কয়েকজন প্রাক্তন সেনাকর্তা, সাংবাদিক এবং আইনজীবী। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দেকার বলেন, ‘তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস। এটি হবে মানুষের দল। কোনও প্রাইভেট কোম্পানি…
Read More
সত্যিই হচ্ছে অভিযোগ, জেরার মুখে চাঞ্চল্যকর স্বীকারোক্তি জ্যোতিপ্রিয়র

সত্যিই হচ্ছে অভিযোগ, জেরার মুখে চাঞ্চল্যকর স্বীকারোক্তি জ্যোতিপ্রিয়র

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে জেল হেফাজতে। মন্ত্রীর গ্রেফতারির পর থেকে একের পর এক ভুয়ো কোম্পানির হদিস খুঁজে পান তদন্তকারীরা। শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড এই ৩টি সংস্থা রীতিমতো শোরগোল যায়। ইডি সূত্রে অভিযোগ, খাদ্য দুর্নীতির কালো টাকা সাদা করতেই, এই ৩ ভুয়ো সংস্থা খোলা হয়েছিল। এরই মধ্যে আদালতে জ্যোতিপ্ৰিয়র স্ত্রী-মেয়ের মুখোমুখি জেরায়…
Read More
আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা

আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার অর্থাৎ ভাইফোঁটার দিন থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। সাগরে তৈরী হচ্ছে নিম্নচাপ। এর জেরে দক্ষিণবঙ্গের ন’টি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া এসব জেরায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে সামান্য বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস ১৫ নভেম্বর, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যবর্তী কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সম্ভাবনা। যা ১৬…
Read More