west bengal

আচমকাই সিবিআই তল্লাশি বাপ্পাদিত্যর বাড়িতে

আচমকাই সিবিআই তল্লাশি বাপ্পাদিত্যর বাড়িতে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের সিবিআই হানা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে। এদিন পাটুলি টাউনশিপ এলাকায় বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ির সামনে পৌঁছে যায় গোয়েন্দা দল। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালাতেই সিবিআই পৌঁছেছেন বাপ্পাদিত্যর বাড়িতে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর থেকেই সিবিআইয়ের আতসকাঁচের নীচে ছিলেন এই তৃণমূল কাউন্সিলর। পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত বাপ্পাদিত্য শিক্ষা দফতরের নিয়োগের ক্ষেত্রে টাকার বিনিময়ে চাকরিতে প্রভাব খাটিয়েছেন কিনা এই সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআইকে তদন্তে সহযোগিতা…
Read More
কড়া নির্দেশ, বন্ধ হলো মেট্রোর কাজ

কড়া নির্দেশ, বন্ধ হলো মেট্রোর কাজ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। বিগত কয়েক বছর ধরে সল্টলেকের সেন্ট্রাল পার্কে একাধিক নির্মাণ করেছে মেট্রো। তবে এবার আর কোনও নতুন নির্মাণ করা যাবেনা, এমনকি অবিলম্বে সমস্ত নির্মাণ বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণনমের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, ইতিমধ্যেই মেট্রো প্রকল্পের জন্য একাধিক নির্মাণ করা হয়েছে সেন্ট্রাল পার্ক এরিয়ায়। যার বিরুদ্ধে মামলা দায়ের হয় আদালতে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালত জানিয়েছে, পার্কে মোট কত জায়গা আছে, তার মধ্যে ক’টি বাড়ি আছে এবং কত ফাঁকা জায়গা আছে, সে ব্যাপারে বিধাননগরের পুর কমিশনার রিপোর্ট জমা করবেন। উল্লেখ্য, গোটা সল্টলেকের মাঝে একটুকরো সবুজ ফুসফুস হিসেবেই পরিচিত ছিল…
Read More
চলতি মাসেও বৃষ্টির সম্ভনা রাজ্যের বেশ কিছু অংশে

চলতি মাসেও বৃষ্টির সম্ভনা রাজ্যের বেশ কিছু অংশে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। এরই মধ্যে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে তৈরী হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক।‌ তবে শক্তি বাড়িয়ে পরে গতি পরিবর্তন করতে পারে। ধীরে ধীরে তা উত্তর পশ্চিম দিকে এগিয়ে মিগজাউম নামের ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ওদিকে বঙ্গের আবহাওয়ার নিয়মিত ভোলবদল। এই গরম তো এই ঠান্ডা। ডিসেম্বর এসেও শীত যেন নাগালে আসছে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহেই আবহাওয়ার…
Read More
চাপ বাড়ল অনুব্রতর

চাপ বাড়ল অনুব্রতর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের অস্বস্তিতে ‘বীরভূমের বাঘ’! গত বছর অগাস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন প্রাক্তন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বর্তমানে বাংলা পেরিয়ে তার ঠিকানা হয়েছে দিল্লির তিহাড় জেল। সেখানেই স্বপরিবারের রয়েছেন কেষ্ট। বারংবার জামিনের আর্জি জানিয়েও হচ্ছেনা সুরাহা। এরই মধ্যে সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জির শুনানি ফের পিছিয়ে গেল। সূত্রের খবর, এদিন ইডি-র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু-র শারীরিক অসুস্থতার কথা জানিয়ে শুনানি পিছিয়ে দেওয়ার…
Read More
বড় খবর দার্জিলিং পুরসভার তরফে

বড় খবর দার্জিলিং পুরসভার তরফে

কিছুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দার্জিলিংয়ের নাম। চিরকালই দার্জিলিংয়ের প্রাকৃকিত সৌন্দর্য টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় খবর। এবার দার্জিলিংয়ে ঘুরতে গেলে পর্যটকদের দিতে হবে কর, সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পুরসভা। পাশাপাশি, এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দার্জিলিংয়ের পুরপ্রধান দীপেন ঠাকুরি। তিনি বলেন, ‘‘মূলত জঞ্জাল সাফাইয়ের জন্যই নেওয়া হবে এই কর।’’ পাশাপাশি, সামগ্রিকভাবে পাহাড়ে পর্যটকদের সুষ্ঠু পরিষেবা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। অপরদিকে, পুরসভার এহেন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যটন সংস্থাগুলি অসন্তোষ প্রকাশ করেছে। শুধু তাই নয়, তারা এটাও অভিযোগ করেছে যে, কোনো রকম…
Read More
একের পর এক দুর্নীতি, নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়

একের পর এক দুর্নীতি, নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর থেকে শিক্ষক দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। এই আবহেই সিবিআই সূত্রে খবর, এবার ওএমআর শিট কেলেঙ্কারিতে নম্বরের কারসাজির ঘটনা সামনে এসেছে। মূল ওএমআর শিটের নম্বরের এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক যে নম্বর সংরক্ষিত রাখা হয়েছে তার মধ্যে বিরাট ফারাক মিলেছে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় এক ওএমআর শিট সংস্থার দুই মালিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, গ্রেফতার হওয়া দুই ব্যক্তির সূত্র ধরে মুম্বইয়ের এক অফিসে পৌঁছেছে সিবিআই। সেখান থেকেই গুরুত্বপূর্ণ…
Read More
মুখ্যমন্ত্রী চুপ থাকলেও ডিএ প্রসঙ্গে এল বড় মন্তব্য

মুখ্যমন্ত্রী চুপ থাকলেও ডিএ প্রসঙ্গে এল বড় মন্তব্য

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। হতাশ হয়ে পড়ছেন আন্দোলনকারীদের একাংশ। এরই মধ্যে এবার সামনে এল বড় আপডেট। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতা- মন্ত্রীদের নিয়ে একটি মেগা বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ডিএ নিয়ে তিনি এবারেও নিশ্চুপ। তবে মুখ্যমন্ত্রী মুখ না খুললেও তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়েক এবার DA প্রসঙ্গে বড় মন্তব্য করলেন। জোর গলায় তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের পক্ষে। তিনি একবারও বলেননি…
Read More
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেলগেটের‌ ভেতরে আটকে পড়ল‌ বেশ‌ কয়েকটি চারচাকার গাড়ি

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেলগেটের‌ ভেতরে আটকে পড়ল‌ বেশ‌ কয়েকটি চারচাকার গাড়ি

রেলগেটের‌ ভেতরে আটকে পড়লো বেশ‌ কয়েকটি চারচাকার গাড়ি। এর মধ্যে রয়েছে একটি‌ ট্রাক্টর‌ও। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের ১ নম্বর গুমটি এলাকায়। ওই সময় ট্রেন‌ আসার‌ কথা‌ ছিল ওই লেভেল ক্রসিংয়ে। যদিও‌ গেটম্যানের‌ তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ওই‌ গাড়িচালকরা‌। বুধবার সাত সকালে বড় দুর্ঘটনার আশঙ্কা করে বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয় পথচারীরা। কিছু মানুষের অসাবধানতার কারণেই ১ নম্বর গুমটি রেল ক্রসিংয়ে রেলগেট বন্ধ করার সময় বেশ কয়েকটি বড় গাড়ি ও বাইক ভিতরে রয়ে যায়। এদিকে ট্রেন‌ আসার‌ সময় হয়ে গিয়েছিল। এজন্য তাদের বের করতে গিয়ে একটি গেট খুলে দেওয়া হয়। শেষ পর্যন্ত রক্ষা পান ওই…
Read More
প্রকাশিত হলো আগামী মাসের ছুটির তালিকা

প্রকাশিত হলো আগামী মাসের ছুটির তালিকা

শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। চলতি বছর ঘুরলেই শুরু হবে নতুন বছর। ২৩ পেরিয়ে বর্তমানে ২৪ এর পথে এগোচ্ছি আমরা। আর এই ডিসেম্বর মাসেই রয়েছে একাধিক ছুটির দিন। ডিসেম্বরের প্রথম দিকে অতটা ছুটি না থাকলেও ২৫ ডিসেম্বর থেকে নতুন বছর পর্যন্ত টানা এক সপ্তাহ। তবে এবার ক্রিসমাস ইভের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর পড়েছে রবিবার। অর্থাৎ এমনিতেই ছুটির দিন। আর তারপরের দিন ২৫ ডিসেম্বর বড়দিন পড়ায় ছুটি থাকছে। অর্থাৎ টানা ছুটির দিন শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকেই। ২৭ নভেম্বর – গুরু নানক জয়ন্তী, পার্শ্বনাথের রথযাত্রা, ২০ ডিসেম্বর- মহর্ষি বাল্মিকী জয়ন্তী, ২৪ ডিসেম্বর – ক্রিসমাস…
Read More
এবার নয়া মামলা, চাপ বাড়ছে অনুব্রতর ওপর

এবার নয়া মামলা, চাপ বাড়ছে অনুব্রতর ওপর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরুপাচার মামলার পর এবার ডিটোনেটর পাচার মামলায় এনআইএর নজরে অনুব্রত মণ্ডল। গত বছর বীরভূমে উদ্ধার হয়েছিল ৮১ হাজার ডিটোনেটর। সেই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে অনুব্রত মণ্ডল। এই মামলায় এখনও পর্যন্ত ৩টি চার্জশিট পেশ করেছে এনআইএ। চার্জশিটে অনুব্রতর ভূমিকার কথা উল্লেখ রয়েছে। এই মামলায় মোট ১২ হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে। অনুব্রতকে জেরা করতে চায় এনআইএ। তবে তার আগে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করতে চায় এনআইএ। সাম্প্রতিককালে সায়গল হোসেনকে জেরা করতে…
Read More