west bengal

বিদায় নিচ্ছে শীত

বিদায় নিচ্ছে শীত

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে শীত, আগমন হচ্ছে গরমের। এরই মধ্যে বাংলায় আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পূর্ব বাংলাদেশ ও রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর ভারতে জেট স্ট্রিম উইন্ড। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের জেরে আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা রাজ্যে। আগামীকাল সামান্য কমতে পারে তাপমাত্রা। হালকা শীতের আমেজ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ১৪ ফেব্রুয়ারী সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত। চলতি সপ্তাহেই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায়…
Read More
এবার প্রকাশ্যে এলো ১০০ দিনের কাজেও হয়েছে দুর্নীতি

এবার প্রকাশ্যে এলো ১০০ দিনের কাজেও হয়েছে দুর্নীতি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিগত কিছুদিন ধরে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে রাজ্যে দফায় দফায় তল্লাশি চালিয়ে তদন্তকারী সংস্থা। তবে এবার খাদ্য বা শিক্ষা দুর্নীতি নয়। এবার ১০০ দিনের কাজে ‘দুর্নীতি’র তদন্তে নেমে মুর্শিদাবাদে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে হানা দিয়েছে ইডি। বহরমপুরের বিষ্ণুপুর রোড এলাকায় রথীন দে নামে এক প্রাক্তন পঞ্চায়েতের কর্মীর বাড়িতে হানা দেয় ইডির টিম। জমির দলিল থেকে শুরু করে বাড়ির সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, নথি ইত্যাদি খুঁটিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, নওদা পঞ্চায়েতে নির্মাণ সহায়ক…
Read More
মায়ানমার সীমান্তে ‘অবাধ যাতায়াত’ বন্ধের ঘোষণা করল নরেন্দ্র মোদি সরকার

মায়ানমার সীমান্তে ‘অবাধ যাতায়াত’ বন্ধের ঘোষণা করল নরেন্দ্র মোদি সরকার

সীমান্তে মায়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে দুই দেশের নাগরিকদের অবাধ বিচরণ সংক্রান্ত চুক্তি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। বৃহস্পতিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটি আমাদের সীমান্ত সুরক্ষিত করার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সংকল্প। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং মায়ানমারের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জনসংখ্যার কাঠামো বজায় রাখতে ভারত ও মায়ানমারের মধ্যে 'ফ্রি মুভমেন্ট রেজিম' (এফআরএম) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু বিদেশ মন্ত্রক বর্তমানে এটি বাতিল করার প্রক্রিয়াধীন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক অবিলম্বে এফআরএম স্থগিত করার সুপারিশ করেছে।'' ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্তের উভয় পাশে…
Read More
কুণাল ঘোষকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল বিশেষ আদালত

কুণাল ঘোষকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল বিশেষ আদালত

সারদা মামলার আরেকটি মামলায় তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে সাংসদ-বিধায়ক বিশেষ আদালত বেকসুর খালাস দিয়েছেন। বিচারক জয়শঙ্কর রায় ২০১৩ সালে দায়ের করা পার্ক স্ট্রিট পুলিশ মামলায় কুণালকে নির্দোষ বলে ঘোষণা করেন। কুনালের আইনজীবী অয়ন চক্রবর্তী তার পক্ষে যুক্তি দেন। এছাড়া আদালত সারদাকর্তা সুদীপ্ত সেনকেও দোষ স্বীকার করে এই নির্দিষ্ট মামলা থেকে 'মুক্ত' করেছে। বৃহস্পতিবার মামলার শুনানি হয়। এর আগে সারদার আরেকটি মামলায় কুনালকে খালাস দিয়েছে আদালত। এখনও পর্যন্ত, কুনাল শুধুমাত্র জেলে আত্মহত্যার চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তবে ওই মামলায় তাকে সাজা দেননি আদালত। ওই সময় কুনালের মানসিক অবস্থা ভালো ছিল না বলে জানা গেছে। পার্ক স্ট্রিট থানায়…
Read More
আসন্ন পরীক্ষার আগে জারি হলো নয়া বিজ্ঞপ্তি

আসন্ন পরীক্ষার আগে জারি হলো নয়া বিজ্ঞপ্তি

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়েছে পরীক্ষা, এই মুহূর্তে রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা। আর কিছুদিন পরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক। এই আবহেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় আপডেট উঠে এল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রায় বাধ্য হয়ে বিজ্ঞপ্তি বদল করল। এমন বহু পরীক্ষার্থী রয়েছেন যাদের অভিভাবক, বাবা-মা শিক্ষকতার সাথে জড়িত। ছেলে-মেয়ের পরীক্ষা চললে এই ধরনের অভিভাবকেরা সমস্যায় পড়েন। অন্যান্য অভিভাবকদের মতোই শিক্ষকতার সাথে যুক্ত অভিভাবকরাও চান এই সময়টাকে সন্তানদের পাশে থাকতে। তাই এইসব অভিভাবকেরা ছুটির আবেদন করেছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়। প্রথমে সংসদ অভিভাবকদের এই আবেদন মঞ্জুর করেনি। তবে সংসদের পক্ষ থেকে কিছুদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, চিকিৎসা সংক্রান্ত জরুরি বিষয়…
Read More
প্রাথমিক নিয়োগ মামলায় প্রকাশ্যে এলো বড় আপডেট

প্রাথমিক নিয়োগ মামলায় প্রকাশ্যে এলো বড় আপডেট

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় মিলল বড় আপডেট। আদালতে ইডির দাবি শুনে বিচারপতি অমৃতা সিং বেশ রুষ্টই হয়েছেন। তদন্তের গতিবিধির উপর প্রশ্ন তুলেছেন বিচারপতি। সেই সাথে মামলার শুনানিতে সমস্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির সময় ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, নিয়োগ সংক্রান্ত মামলায় আরও বেশকিছু অবৈধ সম্পত্তির হদিশ মিলেছে। তদন্তকারী কর্মকর্তারা সেইসব সম্পত্তির জড় খোঁজার চেষ্টা করছে। এইকথা শুনেই বিচরপতি অমৃতা সিনহার ভর্ৎসনার সুরে বলেন, ‘সম্পত্তি চিহ্নিত…
Read More
প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই প্রতিটি প্রকল্প ঘোষিত করেছে সরকার। যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী। তবে অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজকোষের অবস্থা বহুদিন ধরেই বেহাল। আর সমস্ত হিসেব নিকেশের পর নয়া চাঞ্চল্যকর অভিযোগ এনেছে CAG। তারা জানিয়েছে, গেলবার বিধানসভা ভোটের আগের বছর বিভিন্ন জনদরদী এবং ভোটমুখী প্রকল্প যেমন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প চালানোর জন্য বাজেটের বাইরে গিয়েও ধার করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। CAG এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজকোষ ঘাটতি বা আয়-ব্যয়ের ফারাক বাড়ছে। আর সেই ঘাটতি মেটানোর জন্য…
Read More
বিরোধী পক্ষের বৈঠক নিয়ে চর্চা তুঙ্গে

বিরোধী পক্ষের বৈঠক নিয়ে চর্চা তুঙ্গে

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আজ ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট। এই আবহে বিজেপির পরিষদীয় দল সূত্রের খবর, বিধানসভায় রাজ্য বাজেটে গেরুয়া বিধায়কদের কী ভূমিকা হবে তা নিয়ে বিধানসভায় বৈঠক করবেন শুভেন্দুরা। সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। রাজ্য বিধানসভার অধিবেশনে বিজেপির অন্যতম প্রধান বক্তা শুভেন্দু অধিকারী একাধিকবার বিভিন্ন ইস্যুতে চেপে ধরেন সরকার পক্ষকে। এই সময়েই আবার বিধানসভায় বিজেপি বিধায়কদের কি ভূমিকা হবে তা নিয়ে বিধানসভায় বৈঠকে বসবে বিজেপি। শুভেন্দু বলেন, “রণনীতি ঠিক করতে আমরা মঙ্গলবার আলোচনায় বসছি।” পাশাপাশি সরকারপক্ষ যে ভাষায় কথা…
Read More
আসন্ন নির্বাচন পূর্বেই বড় চমক

আসন্ন নির্বাচন পূর্বেই বড় চমক

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই প্রতিটি প্রকল্প ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। অন্যদিকে লোকসভার আগে মোদী সরকারের শেষ বাজেটে মহিলাদের উন্নয়ন নিয়ে বেশ কিছু বড় বার্তা রেখেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নারীর ক্ষমতায়ন এবং নারীশক্তির উপর জোর দিয়েছেন তিনি। বাজেটে কেন্দ্রের ‘লাখপতি দিদি’ প্রকল্পে সদস্য সংখ্যা ২ কোটি থেকে ৩ কোটিতে নিয়ে যাওয়ার টার্গেট বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী। কেন্দ্রের এই ঘোষণায় যথেষ্টই খুশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য বাজেটে কেন্দ্রের ‘লাখপতি দিদি’ বনাম রাজ্যের ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র মধ্যেই বেশ টক্কর দেখা যেতে…
Read More
বড় ঘোষণা মমতা সরকারের

বড় ঘোষণা মমতা সরকারের

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। বাংলার শাসকদলের অভিযোগ একাধিক প্রকল্পে বাংলার টাকা আটকে রেখেছে মোদী সরকার। কেন্দ্রীয় বকেয়ার দাবিতে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই এবার বিরাট ঘোষণা। মমতার ঘোষণা, বাংলার গরিব মানুষদের আর বঞ্চিত হবে না। বঞ্চিতদের ১০০ দিনের সব টাকা দেবে রাজ্য। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কেন্দ্রের কাছে আর ভিক্ষা নয়, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ বঞ্চিতকে টাকা দেবে খোদ মমতা সরকার।’’ প্রসঙ্গত, এর আগে ১০০ দিনের বকেয়া টাকা আদায়ে লড়াইয়ে নেমেছিলেন অভিষেক।…
Read More