31
Mar
একুশের বিধানসভা নির্বাচনে (election) কৃষ্ণনগর থেকে তৃণমূলের (tmc) প্রার্থী হয়েছেন অভিনেত্রী কৌশানি মুখার্জি (koushani mukherjee)। রাজনীতিতে নবাগতা হয়েও ভোটে লড়ার টিকিট পেয়ে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই মনোনয়ন পত্রও জমা দিয়েছেন কৌশানি। আর তাতেই হলফনামায় দাখিল করা অভিনেত্রীর সম্পত্তি সংক্রান্ত তথ্য দেখে হতবাক অনেকেই। কৌশানির জমা দেওয়া হলফনামা থেকে জানা গিয়েছে মোট ৬৩ লক্ষ ২১ হাজার ১১৩ টাকার মালকিন তিনি। তিনটি ব্যাঙ্কে রয়েছে তাঁর অ্যাকাউন্ট। এর মধ্যে রয়েছে এইচডিএফসি ও বন্ধন ব্যাঙ্ক। ৬ লক্ষ ৫০ হাজার টাকার একটি ফিক্সড ডিপোজিট রয়েছে কৌশানির নামে। মোট ৫৬ গ্রাম সোনা রয়েছে অভিনেত্রীর যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫২ হাজার টাকা। এছাড়া ৩৬ লক্ষ টাকার…
