politics

আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভায়  ভোট প্রক্রিয়া শুরু হল  সকাল ছয়টা

আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভায় ভোট প্রক্রিয়া শুরু হল সকাল ছয়টা

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভায় সকাল থেকে শুরু হল ভোট প্রক্রিয়া সকাল ছয়টা থেকে ভোটারদের লাইন দেখতে পাওয়া যায় বিভিন্ন বুথ কেন্দ্রে । সকাল সকাল প্রার্থীরা নিজের ভোট দিয়ে নিজেদের বিধানসভার বিভিন্ন এলাকায় বেড়িয়ে পড়েন । কালচিনি বিধানসভার তৃণমূল প্রার্থী পাসাং লামা সকাল সকাল নিজের ১১/১৬৫ বুথে ভোট দেন।
Read More
কালিয়াগঞ্জ  শহরে সংযুক্ত মোর্চার সমর্থনে নির্বাচনী জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

কালিয়াগঞ্জ শহরে সংযুক্ত মোর্চার সমর্থনে নির্বাচনী জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

পুরোনো মদ খেতে ভালো, পুরোনো দোস্তিতে ভরসা বেশি, তাই তৃনমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের পুরোনো বন্ধু বিজেপি সাথে থাকবে বলে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে এক জনসভায় যোগ দিতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কালিয়াগঞ্জ শহরের নাট মন্দিরের মাঠে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল সহ কংগ্রেস ও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব। লোকসভার বিরোধী…
Read More
গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী গোপাল সাহা

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী গোপাল সাহা

বিজেপি প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা ঘিরে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ছোটপুর এলাকায়। এলাকাবাসীর অভিযোগ বিজেপি পরিচালিত মুচিয়া গ্রাম পঞ্চায়েত। বিজেপি কে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছিলেন তারা। কিন্তুবিগত দিনে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। ভোট এসেছে বলে আজ এলাকায় ভোট চাইতে এসেছেন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহা এবং বিজেপি প্রধান। তাই এদিন তারা বিজেপি প্রার্থী এবং প্রধান কে ঘিরে বিজেপ বিক্ষোভ দেখায়। যদিও এই বিক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি প্রার্থী গোপাল সাহা। তিনি পাল্টা অভিযোগ করেন বিগত দিনে তৃণমূল এলাকায় কোন উন্নয়ন করেনি তাই এলাকাবাসীদের মধ্যে এই ক্ষোভ।উল্লেখ্য শুক্রবার বিজেপি কর্মীদের…
Read More
জনসংযোগে সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাফিজুল ইকবাল ভোলা

জনসংযোগে সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাফিজুল ইকবাল ভোলা

করণদিঘি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাফিজুল ইকবাল ভোলা করণদিঘি বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যেমন আলতাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রাম গ্রাম মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। তিনি জানান পশ্চিমবঙ্গে বর্তমান যে শাসন চলছে গণতন্ত্র হত্যা হচ্ছে সংযুক্ত মোর্চাই একমাত্র বিকল্প তার বিশ্বাস ।এবং তৃণমূল প্রার্থী গৌতম পাল কে তিনি বহিরাগত বলে আখ্যা দিয়েছেন কারণ তিনি এখানকার মানুষ নন। তিনি এও বলেন সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে তিনি করণদিঘি বিধানসভা থেকে জিতবেন কারণ মানুষের মন পাল্টে গিয়েছে তিনি এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেটাই বুঝতে পারছেন। তিনি বলেন প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে…
Read More
মালদা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন, তোর জোর দিয়ে শুরু করলেন তার নির্বাচনী প্রচার

মালদা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন, তোর জোর দিয়ে শুরু করলেন তার নির্বাচনী প্রচার

মালদা, ৭ এপ্রিল । কখনো পায়ে হেঁটে , আবার কখনো সাইকেল চালিয়ে রীতিমতো বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন। কিছুটা ক্লান্তি বোধ হলেও ক্ষনিকের বিশ্রাম নিয়ে আবারও শুরু হচ্ছে তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচার। এক গ্রাম থেকে আরেক গ্রাম এভাবেই চলছে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তাজমুল হোসেনের প্রচার । আর তার সঙ্গে ভিড় করছেন দলীয় কর্মী , সমর্থকেরা । যেখানেই যাচ্ছেন নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী প্রকল্পের সুনাম বেশি করে মানুষের কাছে শুনতে পাচ্ছেন তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন । তিনি কিছু বলার আগেই অধিকাংশ মানুষেরাই মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প সুবিধা পাওয়ার কথা নিজের থেকে বলে ফেলছেন । আরে একথা শুনে অনেকটা…
Read More
নাগরিকদের ভোট সম্পর্কিত সচেতনতা মূলক বার্তা নাটকের মাধ্যমে তুলে ধরে জলপাইগুড়ি জেলা প্রশাসন।

নাগরিকদের ভোট সম্পর্কিত সচেতনতা মূলক বার্তা নাটকের মাধ্যমে তুলে ধরে জলপাইগুড়ি জেলা প্রশাসন।

'নির্বিঘ্নে ভোট দিন' এই স্লোগানকে সামনে রেখে পথ নাটকের মধ্য দিয়ে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে। নির্বাচন কমিশনের নির্দেশে জেলার জুড়ে এই প্রচার চলছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।শহর ও শহরতলীর সদর ব্লকের রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের ডেঙ্গুয়াঝাড় বাজারে চলে এই সচেতনতা। নাগরিকদের ভোট অধিকার এদিন নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। সঙ্গে সচেতনতা ব্যানার, ফেস্টুন টাঙানো হয়। অন্যদিকে নতুন ভোটারদের সচেতন করতে ইভিএম ও ভিভি প্যাড ব্যবহার তুলে ধরা হয় সকলের মধ্যে। প্রচুর সাধারণ মানুষ এদিন পথ নাটক দেখতে ভিড় জমান।
Read More
তৃণমূলের পরিবর্তে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্তে হিলকার্ট রোড হয়ে শিলিগুড়ি শহর পরিক্রমা করে মতুয়া সমাজের মিছিল

তৃণমূলের পরিবর্তে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্তে হিলকার্ট রোড হয়ে শিলিগুড়ি শহর পরিক্রমা করে মতুয়া সমাজের মিছিল

আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরের সমস্ত আসনে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত সারা ভারত মতুয়া মহা সেনার। মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান সংগঠনের নেতৃত্ব। শুধু তাই নয়। এদিন প্রার্থীদের সমর্থনে শিলিগুড়িতে মিছিলও বের করেন তারা। মতুয়া সমাজের জনজাতির একাধিক দাবিদাওয়া আগামীতে বিজেপি সার্থক করবে এই আশা রেখেই তৃণমূলের পরিবর্তে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত মতুয়া সমাজের। এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মিছিলটি হিলকার্ট রোড হয়ে শহর পরিক্রমা করে।
Read More
এক পায়ে করব বাংলা জয়, দু’পায়ে  হবে দিল্লি জয়: মমতা

এক পায়ে করব বাংলা জয়, দু’পায়ে হবে দিল্লি জয়: মমতা

আগামী লোকসভা নির্বাচনের লড়াইয়েরও কার্যত যেন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলির চুঁচুড়ার সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, 'এক পায়েই যা আমি করছি, একটা পায়ে বাংলা জয় করব। আরেকটা পায়ে দিল্লি জয় করতে হবে।' উল্লেখ্য, ক'দিন আগে তৃণমূল কংগ্রেসের তরফে মোদীকে নিশানা করে একটি টুইটে উল্লেখ করা হয়েছিল, 'আপনাকে বারাণসীতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।' যার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষের সুরে বলেছিলেন, বারাণসী থেকে লড়বেন দিদি'। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে অ-BJP দলগুলোর সঙ্গে জোট বেঁধে কার্যত ঝাঁপিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনিশের লোকসভা নির্বাচনের মুখে BJP বিরোধী দলগুলোর রীতিমতো মুখ হয়ে উঠেছিলেন মমতা। যদিও শেষ পর্যন্ত বিপুল ভোটে জিতে মসনদে…
Read More
প্রচারে বেরিয়ে বধূকে হেনস্থার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, প্রার্থীকে পাল্টা হেনস্থায় অভিযুক্ত তৃণমূল, উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে।

প্রচারে বেরিয়ে বধূকে হেনস্থার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, প্রার্থীকে পাল্টা হেনস্থায় অভিযুক্ত তৃণমূল, উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে।

প্রচারে বেরিয়ে বধূকে হেনস্থার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, প্রার্থীকে পাল্টা হেনস্থায় অভিযুক্ত তৃণমূল, উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে। মালদা ; ০৩এপ্রিল: প্রচারে বেরিয়ে বাথরুম করার নামে বাড়িতে ঢুকে বধূকে একা পেয়ে হেনস্থার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার ভাইপোকে বিজেপি প্রার্থীর দেহরক্ষীরা মারধর করেন বলেও অভিযোগ। যদিও প্রচারে বেরিয়ে তৃণমূল তাকেই হেনস্থা করেছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী মতিবুর রহমান। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার খাড়াগ্রাম এলাকায়! রাতে দুপক্ষই হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিত্সা করান। খবর পেয়ে রাতেই এলাকায় বিরাট পুলিশ বাহিনী নিয়ে যান হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস। ঘটনার তদন্ত হয়েছে বলে…
Read More
মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপি যুব মোর্চা থেকে প্রায় ৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে

মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপি যুব মোর্চা থেকে প্রায় ৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে

পুরাতন মালদা ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মালদা বিধানসভা কেন্দ্রে আবারো ভাঙ্গন বিজেপিতে। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চৌধুরীর নেতৃত্বে এবারে বিজেপি যুব মোর্চার প্রায় ৫০ জন যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। উল্লেখ্য বৃহস্পতিবার রাত্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে পুরাতন মালদা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মোকাদিপুর কলোনি এলাকায় এক পথসভার আয়োজন করা হয়েছিল। তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিভূতি ভুষণ ঘোষ, নব রঞ্জন সিনহা সহ অন্যান্যরা। জানা যায় এই দিন এই নির্বাচনী কর্মীসভায় বিজেপি যুব মোর্চা থেকে প্রায় ৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দলত্যাগী…
Read More